Government Alia Madrasah, Sylhet

Government Alia Madrasah, Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Government Alia Madrasah, Sylhet, Education Website, Chowhatta, Sylhet.

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সিলেটের প্রাণকেন্দ্র চৌহাট্টায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসার অন্যতম।

আলিম/সমমান পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।
01/07/2026

আলিম/সমমান পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা।

📢 মডারেটর নিয়োগ বিজ্ঞপ্তিসরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট-এর ফ্যান পেইজ পরিচালনার জন্য দায়িত্বশীল, সৃজনশীল ও স্বেচ্ছাসেবী...
01/07/2026

📢 মডারেটর নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট-এর ফ্যান পেইজ পরিচালনার জন্য দায়িত্বশীল, সৃজনশীল ও স্বেচ্ছাসেবী মডারেটর নিয়োগ দেওয়া হবে।

আপনি যদি মাদ্রাসার কার্যক্রম, শিক্ষা, ঐতিহ্য ও অর্জনকে সবার সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে আগ্রহী হন, তাহলে আপনিও আবেদন করতে পারেন।

যোগ্যতা: সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট-এর বর্তমান/প্রাক্তন শিক্ষার্থী হতে হবে। ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দক্ষ। শুদ্ধ বাংলা ভাষায় লেখালেখির সক্ষমতা। দায়িত্বশীল, ভদ্র ও দলগতভাবে কাজ করার মানসিকতা। নিয়মিত সময় দিয়ে পেইজ পরিচালনায় আগ্রহী।

দায়িত্বসমূহ: • পেইজের পোস্ট, ছবি ও ভিডিও প্রকাশে সহযোগিতা। • গুরুত্বপূর্ণ নোটিশ ও কার্যক্রম প্রচার করা। • মন্তব্য ও ইনবক্সের যথাযথ তদারকি। • পেইজের মান, শৃঙ্খলা ও ইতিবাচক পরিবেশ বজায় রাখা।

📝 আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬

📩 আবেদনের জন্য: ইনবক্সে আপনার নাম, শিক্ষাগত পরিচয়, ব্যাচ, যোগাযোগ নম্বর এবং কেন আপনি মডারেটর হতে চান—সংক্ষেপে লিখে পাঠিয়ে দিন।

আপনার অংশগ্রহণে সরকারি আলিয়া মাদ্রাসা, সিলেট-এর ফ্যান পেইজের কার্যক্রম আরও সমৃদ্ধ ও গতিশীল হবে, ইনশাআল্লাহ।

ধন্যবাদ।

নোটিশ
30/06/2026

নোটিশ

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসাসিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী স...
30/06/2026

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সিলেট শহরের প্রাণকেন্দ্র চৌহাট্টায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের তিনটি সরকারি আলিয়া মাদ্রাসার অন্যতম। শতাধিক বছরের ঐতিহ্য, সুনাম ও শিক্ষাগত অবদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশব্যাপী বিশেষ পরিচিতি অর্জন করেছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার প্রসারেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তৎকালীন আসাম সরকারের শিক্ষামন্ত্রী খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদের উদ্যোগে মাদ্রাসাটি সরকারি মর্যাদা লাভ করে এবং পুনঃপ্রতিষ্ঠিত হয়।

ইতিহাস

প্রথমদিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা “আনজুমানে ইসলামিয়া” নামে সিলেট শহরের নয়াসড়ক এলাকায় একটি ছোট বেসরকারি মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে তৎকালীন আসাম সরকারের শিক্ষামন্ত্রী খান বাহাদুর সৈয়দ আব্দুল মজিদ মাদ্রাসাটি সম্প্রসারণ ও সরকারি করার উদ্যোগ গ্রহণ করেন।

১৯১৩ সালে কলকাতা আলিয়া মাদ্রাসার অধীনে সিলেট শহরের চৌহাট্টায় একটি সিনিয়র মাদ্রাসা হিসেবে এটি পুনঃপ্রতিষ্ঠিত হয়। ১৯৩৩ সালে এটি ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নিউ স্কিম উচ্চ মাদ্রাসা হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি “সিলেট আলিয়া মাদ্রাসা” নামে পরিচিতি অর্জন করে।

আবু নসর ওহীদের প্রচেষ্টায় ১৯৩৫ সালে মাদ্রাসাটি কামিল (হাদিস) পর্যায়ের অনুমোদন লাভ করে। এটি বাংলাদেশের আলিয়া মাদ্রাসা ধারার প্রথম কামিল মাদ্রাসা হিসেবে ইতিহাসে স্থান করে নেয়।

ক্যাম্পাস

বর্তমানে মাদ্রাসাটি প্রায় ৯ একর জমির ওপর প্রতিষ্ঠিত। ক্যাম্পাসে রয়েছে তিনটি একাডেমিক ভবন, একটি ছাত্রাবাস এবং একটি ঐতিহাসিক ময়দান। সিলেটের বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমাবেশ এই ময়দানেই অনুষ্ঠিত হয়ে থাকে।

শিক্ষা ব্যবস্থা

এই মাদ্রাসায় নবম শ্রেণি (দাখিল) থেকে শিক্ষার্থী ভর্তি করা হয়; ইবতেদায়ী বিভাগ চালু নেই। দাখিল ও আলিম পর্যায়ে বিজ্ঞান ও মানবিক—উভয় বিভাগে শিক্ষা প্রদান করা হয়।

ফাজিল ও কামিল পর্যায়ে নিম্নোক্ত বিভাগসমূহ চালু রয়েছে—

১. আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ
২. আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ
৩. আরবি ভাষা ও সাহিত্য বিভাগ
৪. দাওয়াহ বিভাগ
৫. ফিকহ বিভাগ

প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পরীক্ষার ফলাফল বরাবরই প্রশংসিত। সিলেট বিভাগের আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যে এটি প্রায়ই শীর্ষস্থানীয় ফলাফল অর্জন করে।

শিক্ষক ও শিক্ষার্থী

নবম শ্রেণি থেকে কামিল পর্যন্ত বর্তমানে প্রায় ৬৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তাদের পাঠদানে নিয়োজিত আছেন প্রায় ৩০ জন শিক্ষক।

সুযোগ-সুবিধা

সরকারি প্রতিষ্ঠান হওয়ায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা অন্যান্য এমপিওভুক্ত মাদ্রাসার তুলনায় বিভিন্ন অতিরিক্ত সরকারি সুবিধা ভোগ করে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী ও শিক্ষকদের সরকারি বৃত্তি, বিশেষ সরকারি অনুদান, অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ বাজেট। এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আধুনিক শিক্ষা-উপযোগী বিভিন্ন সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

গ্রন্থাগার

মাদ্রাসাটিতে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে, যেখানে প্রায় ১১,০০০ গ্রন্থ সংরক্ষিত আছে। এটি সিলেট শহরের অন্যতম বৃহৎ শিক্ষা-গ্রন্থাগার। এখানে কুরআন, হাদিস, তাফসির, ইসলামি গবেষণা, আরবি ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, দেশি-বিদেশি জার্নাল এবং বিভিন্ন আধুনিক বিষয়ের বই রয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীরা নিয়মিত এই গ্রন্থাগারের সুবিধা গ্রহণ করেন।

বিজ্ঞানাগার

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও গবেষণার জন্য মাদ্রাসাটিতে বিভিন্ন বিষয়ভিত্তিক বিজ্ঞানাগার রয়েছে। এগুলো হলো—

- পদার্থবিজ্ঞান বিজ্ঞানাগার
- রসায়ন বিজ্ঞানাগার
- জীববিজ্ঞান বিজ্ঞানাগার
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিজ্ঞানাগার
- গণিত বিজ্ঞানাগার

তথ্যসূত্র

- বাংলা উইকিপিডিয়া

15/05/2026

Address

Chowhatta
Sylhet

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Government Alia Madrasah, Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Government Alia Madrasah, Sylhet:

Shortcuts

Share