Alhaj Bashir Ahmed Online School

Alhaj Bashir Ahmed Online School Education

শুভ নববর্ষ উপলক্ষে আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে চলছে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। @সেরা ফ্যান
14/04/2026

শুভ নববর্ষ উপলক্ষে আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ে চলছে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।
@সেরা ফ্যান

13/04/2026

আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্র- ছাত্রী ও শিক্ষকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী -১৪/০৪/২০২৬ খ্রিঃ রোজঃ মঙ্গলবার। পহেলা বৈশাখ(শুভ নববর্ষ) উপলক্ষে বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে সবাইকে সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশক্রমে-
প্রধান শিক্ষক,
অত্র বিদ্যালয়।

@সেরা ফ্যান

৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান অলিম্পিয়াড  বিষয়ক প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগীতায় কানাইঘাট উপজেলায় আলহাজ্ব...
09/04/2026

৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ বিজ্ঞান অলিম্পিয়াড বিষয়ক প্রজেক্ট প্রদর্শনী প্রতিযোগীতায় কানাইঘাট উপজেলায় আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয় ১ম স্থান অর্জন করেছে।

প্রজেক্ট উপস্থাপনায় ছিলেন-
১০ম শ্রেণির শিক্ষার্থী।

০১/ সালমান আমীন
০২/ তানিম
৩/ আদিল এলাহী।
সবাইকে জানাই অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
@সেরা ফ্যান

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।যাদের মহান আত্মত্যাগে আমাদের এ বিজয় তাদের জানাই পরম শ্রদ্ধাঞ্জলি।।স্বাধীনতা দিবস উদযাপনের...
26/03/2026

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।
যাদের মহান আত্মত্যাগে আমাদের এ বিজয় তাদের জানাই পরম শ্রদ্ধাঞ্জলি।।
স্বাধীনতা দিবস উদযাপনের কিছু খন্ডচিত্র।
@সেরা ফ্যান

23/03/2026

এতদ্বারা আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও সকল শ্রেণীর ছাত্র - ছাত্রীদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সবাইকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল।

সময়ঃ সকাল ১০ ঘটিকা

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক,
আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়।

@সেরা ফ্যান

20/03/2026

সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক
@সেরা ফ্যান

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত সহকর্মীবৃন্দ,পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্...
20/03/2026

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত সহকর্মীবৃন্দ,
পবিত্র ঈদুল ফিতর আমাদের জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। এ দিনটি আমাদের সকলের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।
আমি আশা করি, আপনারা সবাই এই ঈদের শিক্ষা নিজেদের জীবনে ধারণ করবে—সত্যবাদিতা, নৈতিকতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে এগিয়ে যাবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব—ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়াই প্রকৃত মানবতা।
সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

ঈদ মোবারক।

ধন্যবাদান্তে,
মোহাম্মদ নূরুল আমীন
প্রধান শিক্ষক,
আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়।
@সেরা ফ্যান

11/03/2026

শোক সংবাদঃ
আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সহ- সভাপতি, হাজী আব্দুল জলিল চাচার মৃত্যুতে আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের পরিবারবর্গ গভীরভাবে শোকাহত।
উনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

06/01/2026

আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে ১০ম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী- ০৭/০১/২০২৬খ্রিঃ তারিখ হতে সবাইকে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা গেল।
উল্লেখ্য যে ৩দিনের বেশি বিদ্যালয়ে অনুপস্থিত থাকিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশক্রমে,
প্রধান শিক্ষক।

@সেরা ফ্যান

30/12/2025

এতদ্বারা আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা নির্বাচনী পরীক্ষা/২৫ এ উত্তীর্ণ হয়েছো তাদের ফরম পূরণের জন্য বিদ্যালয়ের অফিসে নির্ধারিত ফি জমাদান পূর্বক ফরম পূরণ সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করা গেল।

ফরম পূরণের সময়সীমা- ৩১/১২/২০২৫ হতে ০৭/০১/২০২৬ খ্রীঃ পর্যন্ত।
উক্ত সময়ের মধ্য ফরম পূরণ করতে হবে।

নির্দেশক্রমে -
প্রধান শিক্ষক।
@সেরা ফ্যান

Address

Sylhet
3183

Alerts

Be the first to know and let us send you an email when Alhaj Bashir Ahmed Online School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Alhaj Bashir Ahmed Online School:

Shortcuts

Share