Learn Something

Learn Something

Share

"Learn Something"
Just hearing the name, you can understand that you can learn something from here. I hope you will support me. Thank You

21/04/2024

"যেভাবে বাসায় বসে প্রস্তুতি নিয়ে লিসেনিংয়ে ৮+ পাবেন"

দক্ষতা বৃদ্ধির জন্যেঃ

* টিউশনিতে যাওয়ার সময় পডকাস্ট শুনতাম Google Podcast থেকে। বিশেষ করে দুইটা চ্যানেল থেকে Guardian এবং BBC। এছাড়া এনিমেশন মুভি দেখতে পারে Ice Age, Kung fu Panda. ইউটিউব থেকে BBC learning English এর ভিডিওগুলো দেখবেন সাবটাইটেল সহ।

* ব্রিটিশ দের উচ্চারণ বোঝার চেষ্টা করবেন। ওরা কোন শব্দ কিভাবে উচ্চারণ করে এটা বোঝা জরুরী। একটা ভিডিও কয়েকবার দেখবেন। প্রথমে সাবটাইটেল বা ক্যাপশন সহ দেখবেন।

* সবকিছু শুরু করার আগে E2 IELTS এর 44 Sounds of ENGLISH WITH Jay + Understand IELTS listening in Just 50 mintues দেখবেন আগে।

* স্কিল ডেভেলপ হলে এমনিতেই ভালো করবেন।

পরীক্ষা প্রস্তুতিঃ

১. লিসেনিং প্রশ্নে কি কি আসে ধারণা নিয়ে নেন, কোন ধরনের অডিও শুনতে হবে গুগল / ইউটিউব করলেই পাবেন।

২.ক্যামব্রিজ থেকে দৈনিক একটা টেস্ট দিবেন যেভাবে হোক । স্পিড বাড়ানোর কোনো দরকার নাই, ফাইনালে স্পিড সেইম থাকে।

৩. এরপর দেখবেন কোথায় কোথায় ভুল হয় সেই অনুযায়ী কাজ করবেন। যেমন আপনার যদি mcq তে ভুল হয়, তাহলে সেই বিষয়ের উপরে কিছুদিন কাজ করুন। সেকশন ধরে ধরে বা প্রশ্নের ধরণ অনুযায়ী টিপস ট্রিকস জেনে, সেগুলো এপ্লাই করুন।

৪. আন্সার স্ক্রিপ্ট এনালাইসিস করবেন ( অডিও ছেড়ে স্ক্রিপ্ট পড়বেন)।

৫. মনোযোগ হারানো যাবেনা ভুলেও । এক্সাম হলে দুইবার খেই হারিয়ে ফেলছিলাম। দুইটা প্রশ্ন হারাইয়া গেছিল।

৬. সব প্রশ্নের উত্তর দিবেন। উত্তর না পাইলেও ঢিল মারবেন।

৭. সিংগুলার প্লুরাল খেয়াল করাটা জরুরি। বলছে projects, আপনি লিখলেন project ( নাম্বার কাটা), একইভাবে বানান ঠিক রাখতে হবে।

৮. অডিও শোনার আগেই কি ওয়ার্ড দাগানো এবং উত্তর অনুমান করার যোগ্যতা অর্জন করতে হবে৷

৯. শুরুতে খেয়াল কইরেন No more one word নাকি two words...

১০. ইউটিউবে লিসেনিং এর জন্যে Banglay IELTS এবং Asad Yaqub এর চ্যানেল গুলো দেখতে পারেন।

শুভ কামনা সবার জন্যে যারা নেক্সটে এক্সাম দিবেন।

22/12/2023

⚜️⚜️ বিভিন্ন পরীক্ষায় আসা ২৪৫টি গুরুত্বপূর্ণ বাগধারা ⚜️⚜️
(শেয়ার করে রাখতে পারেন)

1.অগত্যা মধুসূদন – অনন্যোপায় হয়ে। [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১৪]
2. অজগর বৃত্তি – আলসেমি। [ Sonali Bank – 2016 ]
3. অপোগণ্ড – অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক। [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪]
4. অবরে সবরে – কালে -ভদ্রে। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]
5. অজগর বৃত্তি – আলসেমি। [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৪]
6. অশ্বমেধ যজ্ঞ – বিপুল আয়োজন। [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড – ২০১৭]
7. অচলায়তন – গোরামিপূর্ণ [Modhumoti Bank – 2018]
8. অষ্টরম্ভা – কাঁচকলা, ফাঁকি, কিছুই না। [প্রাথমিক শিক্ষা অধিদপ্তর – ২০১৫, রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৬]
9. অক্ষয় বট – প্রাচীন ব্যক্তি।
10. অকাল কুষ্মাণ্ড – অপদার্থ।
11. অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা। [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]
12. অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে।
13. অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
14. অলক্ষ্মীর দশা -দারিদ্র্য
15. অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না [জনতা ব্যাংক – ২০১৮]
16. অগ্নিগর্ভ -বলিষ্ঠ
17. অঞ্চলের নিধি – যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখতে হয়/সনত্মান
18. অন্ধিসন্ধি -ফাঁকফোকর/গোপন তথ্য
19. আঠারো মাসে বছর – দীর্ঘসূত্রিতা।
20. আঁটকুড়ো – নিঃসনত্মান।
21. আমড়া কাঠের ঢেঁকি-অকেজো লোক/অকর্মণ্য। [Standard Bank – 2018]
22. আসরে নামা -আবির্ভূত হওয়া।
23. আধা খেঁচড়া -বিশৃঙ্খলা [BASIC Bank – 2018]
24. আঁচা-আঁচি -পরস্পরের মনের ভাব
25. আগলদার -জমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার জন্য নিযুক্ত লোক [NGO,Public Jobs- 2015]
26. আদিখ্যেতা – ন্যাকামি
27. আস্ত কেউটে – অত্যন্ত বিপজ্জনক লোক [অগ্রনী ব্যাংক – ২০১৭, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-২০১৬]
28. ইলশে গুঁড়ি – গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
29. ইয়ারবকসি – বন্ধুবান্ধব
30. ইল্লতে কাণ্ড – নোংরা ব্যাপার / নোংরা কাণ্ড [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় – ২০১৭]
31. ইতুনিদকুঁড়ে – অলস: দীর্ঘসূত্রীতা
32. উলুখাগড়া – গুরুত্বহীন লোক।
33. উজানের কৈ – সহজলভ্য।
34. উপোসি ছারপোকা – অভাবগ্রস্থ লোক।
35. উপরোধের ঢেঁকি গেলা – অন্যায় আবদার করা
36. উদোমারা – বোকা।
37. উটকো লোক – অচেনা লোক/হঠাৎ অবাঞ্ছিতভাবে এসে [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]
38. ঊনকোটি চোষট্টি – প্রায় সম্পূর্ণ।
39. ঊনপাঁজুরে – অপদার্থ।
40. ঊরুস্তম্ভ – ফোঁড়া জাতীয় রোগ [Probashi Kallyan Bank – 2015]
41. ঊর্মিমালী – সমুদ্র
42. এলেবেলে – নিকৃষ্ট।
43. এক ছাঁচে ঢালা – সাদৃশ্য।
44. একাদশ বৃহস্পতি – মহাসৌভাগ্য/ সৌভাগ্যের লক্ষণ।
45. একা দোকা – নিঃসঙ্গ
46. ওষুধে ধরা – প্রার্থিত ফল পাওয়া।
47. ওষুধ করা – গুণ করা। [NGO,Public Jobs- 2015]
48. ওষুধ পড়া – সঠিক ব্যবস্থা নেওয়া।
49. কচ্ছপের কামড় – যা সহজে ছাড়ে না।
50. কলমি কাপ্তেন – দরিদ্র কিন্তু বিলাসী। [পিকেএসএফ – ২০১৮]
51. কাক ভূষণ্ডি – সম্পূর্ণ ভেজা।
52. কাটনার কড়ি – উপার্জন সামান্য।
53. কায়েতের ঘরের ঢেঁকি – অপদার্থ লোক। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]
54. কিম্ভূতকিমার – অদ্ভুত ও কুৎসিত।
55. কাগুজে বাঘ – মিথ্যা জুজু।
56. কাঁঠালের আমসত্ত্ব – অলীক বস্তু।
57. কুমিরের সান্নিপাত – অসম্ভব ব্যাপার। [ Sonali Bank – 2016 ]
58. কূপমণ্ডুক – ঘরকুনো / সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন। [বন অধিদপ্তরের – ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]
59. কেউ কেটা – সামান্য।
60. কেঁচো গণ্ডূষ – গোড়া থেকে শুরু।
61. কলির সন্ধ্যা – দৌরাত্ম্যের শুরু।
62. কূর্ম অবতার – অলস।
63. কুনো ব্যাঙ – সীমিত জ্ঞান
64. কুম্ভীরাশ্রু – লোক দেখানো কান্না/নকল সমবেদনা [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৫]
65. খামকাজ – ভুলকাজ। [Private Sector – 2017]

66. খাবি খাওয়া – ছটফট করা।
67. খুঁটে খাওয়া – ¯ সাবলম্ভি হওয়া।
68. গয়ংগচ্ছ – ঢিলেমি।
69. গোকুলের ষাঁড় – স্বেচ্ছাচারী [রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৭]
70. গণ্ডগ্রাম – বড়গ্রাম।
71. গোঁয়ার গোবিন্দ – কাণ্ডজ্ঞানহীন মানুষ
72. গলগ্রহ – পরের বোঝা হয়ে থাকা [মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয় – ২০১৭]
73. ঘাড়ে গর্দানে – অত্যনত্ম মোটা। [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪]
74. ঘাড়ার কামড় – দৃঢ় পণ।
75. ঘটিরাম – অপদার্থ[পল্লী বিকাশ কেন্দ্র – ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]
76. চক্ষুদান করা – চুরি করা।
77. চডুই পাখির প্রাণ – ক্ষীণজীবী লোক। [Modhumoti Bank – 2018]
78. চতুর্ভুজ হওয়া – উৎফুল্ল হওয়া।
79. চাঁদের হাট – ধনেজনে পরিপূর্ণ সংসার।
80. চাঁদ-কপালে – ভাগ্যবান।
81. চোখের চামড়া / পর্দা – চক্ষুলজ্জা।
82. চক্ষের পুতলি – আদরের ধন।
83. চর্বিত চর্বণ – পুনরাবৃত্তি।
84. ঢাকের বাঁয়া – অপ্রয়োজনীয়।
85. চোরাবালি – প্রচ্ছন্ন আকর্ষণ
86. ছামনি নাড়া – দৃষ্টি বিনিময়। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]
87. ছাঁদনা তলা – বিবাহের মণ্ডপ।
88. ছক্কা-পাঞ্জা – ইতঃস্তত করা/ বড় বড় কথা বলা। [Private Sector – 2017]
89. ছাঁদাবাঁধা – পুজোরপর বা ভোজবাড়ি থেকে ফেরার সময় চাঁদর বা গামছায় খাবার বেঁধে নেয়া
90. জগদ্দল পাথর – গুরুভার।
91. জেলঘুঘু – যে ব্যক্তি বারবার জেল খাটে
92. ঝাঁকের কৈ – এক দলভুক্ত।
93. ঝাড়ে বংশে – সবশুদ্ধ।
94. টুপ ভুজঙ্গ – নেশায় বিভোর।
95. টেণ্ডাই মেণ্ডাই – আস্ফালন।
96. টেঁকে গোঁজা – আত্মসাৎ করা। [জনতা ব্যাংক – ২০১৮]
97. ঠাটঠমক – হাবভাব, চালচলন [ডাক বিভাগ -২০১৫, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড – ২০১৭]
98. ডুমুরের ফুল – অদর্শনীয়। [NGO,Public Jobs- 2015]
99. ডামাডোল – গোলযোগ।
100. ডাকাবুকো – দুঃসাহসী
101. ঢেঁকির কুমির – অপদার্থ। [Standard Bank – 2018]
102. ঢেঁকি অবতার – নির্বোধ লোক। [Modhumoti Bank – 2018]
103. ঢেঁকির কচকচি – বিরক্তিকর কথা।
104. ঢাকের কাঠি – তোষামুদে।
105. ঢাকের বায়া – অপ্রয়োজনীয়। [Probashi Kallyan Bank – 2017]
106. ঢুলুঢুলু – তন্দ্রালুতা
107. তামার বিষ – অর্থের কুপ্রভাব। [BASIC Bank – 2015]
108. নবমীর পাঁঠা – প্রাণ ভয়ে ভীত ব্যক্তি।
109. তাসের ঘর – ক্ষণস্থায়ী।
110. তেল নুন লকড়ি – মৌলিক প্রয়োজন।
111. তীর্থের কাক – প্রতীক্ষারত।
112. তুর্কি নাচন – নাজেহাল অবস্থা। [মহিলা বিষয়ক অধিদপ্তরে – ২০১৬]
113. তুলসী বনের বাঘ – সুবেশে দুর্বৃত্ত।
114. ত্রাহি ত্রাহি – পরিত্রাণ কর বলে চিৎকার
115. তরবেতর – নানারকম
116. থাউকি বেলা – বিকালবেলা
117. দড়ি কলসি – আত্মহত্যার উপায়।
118. দোজবরে – দ্বিতীয়বার যে ছেলে বিয়ে করতে চায়। [বন অধিদপ্তরের – ২০১৪], [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]
119. দড়বড়ে – তাড়াহুড়ো
120. দবকানো – ওপরে ভার চাপানো/উপর থেকে চাপ দেয়া [অগ্রনী ব্যাংক – ২০১৭, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-২০১৬]
121. দশবাই চণ্ডী – অত্যনত্ম রাগী স্ত্রীলোক [BB Combined Exam– 2017]
122. দাঁদুড়ে – অত্যন্ত/দুর্দান্ত
123. দাতাকর্ণ – অত্যন্ত উদার ও দানশীল [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে – ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]
124. দায়-দৈব – ছোট বড় সমস্যা
125. দেবদ্বিজ মানা – ধর্মে বিশ্বাস থাকা [পল্লী বিকাশ কেন্দ্র – ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]
126. দোপড়া – এক জায়গায় বিয়ে স্থির হওয়ার পরে কিংবা
127. দক্ষযজ্ঞ ব্যাপার – বিরাট সমারোহ
128. ধর্মের কল – সত্য।
129. ধামাধরা – তোষামোদকারী।
130. ধোপে টেকা – পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। [Standard Bank – 2017]
131. ধোপার গাধা – পরের জন্য খাটা।
132. ধর্মের ষাঁড় – যথেচ্ছাচারী।
133. ধিনিকেষ্ট – দায়িত্বপালনহীন ব্যক্তি
134. ধোঁকার টাটি – প্রতারণার উপরের আবরণ ,[Modhumoti Bank – 2018]
135. ধোপার গাধা – ভারবাহী [পিকেএসএফ – ২০১৮]
136. ধড়িবাজ – ধূর্ত ও ফন্দিবাজ
137. ধোপার ভাঁড়ার – প্রচুর জিনিসপত্র যা ব্যবহার করা যাবে না
138. নয়-দুয়ারি – দ্বারে দ্বারে।
139. নারদের ঢেঁকি – বিবাদের বিষয়।
140. নগদ নারায়ণ – নগদ অর্থ।
141. নিরানবক্ষইয়ের ধাক্কা – সঞ্চয়ের প্রবৃত্তি, টাকা জমানোর প্রবৃত্তি।
142. ননির পুতুল – সহজে কাতর, আদরে দুলাল। [যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের – ২০১৬] [জীবন বীমা কর্পোরেশনে – ২০১৪]
143. নন্দভৃঙ্গী – অত্যন্ত আদুরে, অকর্মণ্য
144. ননদী ভুলী – কুকর্মের সঙ্গী
145. নব কার্তিক – সুদর্শন কিছু অকর্মণ্য ব্যক্তি
146. ন্যালাখ্যাপা – পাগলাটে
147. নবমীর পাঁঠা – প্রাণভয়ে ভীত ব্যক্তি
148. পঞ্চত্ব প্রাপ্ত – মারা যাওয়া।
149. পায়াভারি – অহংকার। [Private Sector – 2017]
150. পটের বিবি – সুসজ্জিত।
151. পালের গোদা – দলপতি।
152. পগারপার – পালানো।
153. পাণ্ডববর্জিত – সভ্য লোকের বাসের অযোগ্য। [জনতা ব্যাংক – ২০১৫]
154. পত্রপাঠ – তৎক্ষণাৎ।
155. পয়মন্ত – সুলক্ষণযুক্ত
156. পালপাল – প্রচুর সংখ্যক [Standard Bank – 2017]
157. পিণিগেলা – অনিচ্ছায় বা ঘৃণায় কোনো রকমে খাওয়া
158. বচনবাগীশ – কথায় পটু। [Private Sector – 2017]
159. ফোঁস মনসা – ক্রোধী লোক।
160. ফুসমনত্মর – ফাঁকির মন্ত্র
161. ফোঁপরা – বাজে, অকেজো
162. বামনের গরু – যে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে। [বন অধিদপ্তরের – ২০১৪],
163. বিদুরের খুদ – শ্রদ্ধার সামান্য উপহার।
164. বিড়াল তপস্বী – ভণ্ড লোক।
165. ব্যাঙের আধুলি – সামান্য পুঁজি হলেও যা গর্বের। [পল্লী বিকাশ কেন্দ্র – ২০১৬, কারিগরি শিক্ষা বোর্ড-২০১৭]
166. ব্যাঙের লাথি – নগণ্য লোকের দ্বারা অপমান। [পরিবার পরিকল্পনা অধিদপ্তরে – ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]
167. ব্যাঙের সর্দি – অসম্ভব ব্যাপার। [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১২]
168. বাস্তু ঘুঘু – প্রচ্ছন্ন শয়তান।
169. বচনাবাগীশ – কেবল কথায় পটু
170. বিষের পুটুঁলি – বিদ্বেষী
171. বারো ভূত – অনাত্মীয় লোকজন [ভূমি অফিস – ২০১৫] , [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৬]
172. বাপানত্ম করা – গালাগালি দেয়া
173. বারফট্টাই – বড়াই
174. বিশ বাও জল – ভীষণ বিপাক
175. ভেরেণ্ডা ভাজা – অকাজে সময় নষ্ট করা/ বেকার জীবন যাপন করা।
176. ভীষ্মের প্রতিজ্ঞা – অনড় সংকল্প।
177. ভূষণ্ডির কাক – বিচক্ষন ব্যক্তি/দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।
178. ভানুমতীর খেল – অবিশ্বাস্য ব্যাপার।
179. ভূঁই ফোড় – নতুন আগমন।
180. ভুঁইফোঁড় – অর্বাচীন।
181. মণিহারা ফণী – প্রিয়জনের জন্য অস্থির লোক। [ভুমি মন্ত্রণালয় – ২০১৭, মহিলা বিষয়ক অধিদপ্তর – ২০১৫]
182. ম্যাও ধরা – দায়িত্ব নেওয়া।
183. যশুরে কই – যে ব্যক্তির মাথাটা মোটা কিন্তু শরীর শীর্ণ
184. রাশভারি – গম্ভীর প্রকৃতির। [BB Combined Exam– 2017]
185. রামগরুড়ের ছানা – গোমড়ামুখো লোক। [NGO,Public Jobs- 2015]
186. রাবণের চিতা – চির অশান্তি।
187. রায়বাগিণী – উগ্রচণ্ডা নারী, দজ্জাল স্ত্রীলোক
188.লম্বাদেয়া – পালানো।
189. লেজে খেলা – ছলনা করা/চাতুরি দ্বারা কষ্ট দেয়া।
190. লোহার কার্তিক – কালো কুৎসিত লোক
191. শর্বরীর প্রতীক্ষা – দীর্ঘকাল ধরে প্রতীক্ষা।
192. শিবরাত্রির সলতে – একমাত্র বংশধর/সন্তান। [BASIC Bank – 2014]
193. শুয়োরের গোঁ – ভয়ানক।
194. শরতের শিশির-ক্ষণস্থায়ী (যদি না থাকে তবে
হবে-সুসময়ের বন্ধু)
195. শাঁখের করাত – উভয় সংকট।
196. শিকে ছেঁড়া – হঠাৎ সৌভাগ্যের উদয় হওয়া
197. সাতকাহন – প্রচুর পরিমাণ।
198. সরফরাজি করা – প্রভাব খাটানোর চেষ্টা/ অযোগ্য ব্যক্তির চালাকি।
199. স্বখাত সলিলে – স্বীয় কর্মে ফল ভোগ/ঘোর বিপদে নিপতিত।
200. সাতকাণ্ড রামায়ণ – মস্তবড় ব্যাপার
201. সোঁতের শেওলা – নিরাশ্রয় ও সহায় সম্বলহীন লোক [খাদ্য অধিদপ্তর – ২০১৫]
202. ষাঁড়ের গোবর – অপদার্থ লোক/অযোগ্য। [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৬]
203. ষত্ব ণত্ব জ্ঞান – কাণ্ডজ্ঞান।
204. ষণ্ডামার্কা – গুণ্ডা বা বাজে ধরনের লোক।
205. হ্রস্বদীর্ঘ জ্ঞান – কাণ্ড জ্ঞান, সাধারণ জ্ঞান।
206. হাত ধরা – অনুরোধ করা।
207. হাড় হদ্দ – নাড়ী নক্ষত্র।
208. হাড়ির হাল – দুর্দশার একশেষ। [ভুমি মন্ত্রণালয় – ২০১৭, মহিলা বিষয়ক অধিদপ্তর – ২০১৫]
209. হাত পাকান – দক্ষতা
210. হাড় জুড়ানো – শান্তি পাওয়া
211. হাঁড়ির হাল – মলিন
212. রসাতলে গমন- অধঃপাতে যাওয়া। [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১২]
213. পৃষ্ঠপ্রদর্শন- পালানো।
214. ঊনপঞ্চাশের বায়ু- পাগলামী
215. একচোঁখা- পক্ষাপাতিত্বপূর্ণ
216. কাষ্ঠহাসি- কপট হাসি
217. ওঁৎপাতা- সুযোগের প্রতীক্ষায় থাকা
218. এক গোয়ালের গরু- একই স্বভাবের লোক [কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১৪]
219. কুলকাঠের অঙ্গার- তীব্র জ্বালা
220. ক. অংশ- বর্ণপরিচয়হীন
221. কেতাদুরস্ত – চৌকস
222. খয়ের খাঁ- তোষামোদকারী [রপ্তানি উন্নয়ন ব্যুরো – ২০১৭]
223. খাদানাকে তিলক- অশোভন সাজসজ্জা
224. খাটো করা- মর্যাদা না দেওয়া [Private Sector – 2017]
225. গোঁফখেজুরে-অলস [Probashi Kallyan Bank – 2018]
226. গৌড়চন্দ্রিকা- ভূমিকা
227. গঙ্গাজলে গঙ্গাপূজা- তুষ্ঠি সাধন [BB Combined Exam– 2017]
228. টাইটম্বর- ভরপুর
229. ঠোঁটকাটা- স্পষ্টভাষী
230. ঠুটো জগন্নাথ- অকর্মন্য ব্যক্তি
231. ঠান্ডা লড়াই- দুরভিসন্ধি করা
232. তাল পাতার সোপাই-কঙ্কালসার দেহ [যুব ও ক্রীড়া মন্ত্রণালয় – ২০১৬] [জীবন বীমা কর্পোরেশন – ২০১৪]
233. তুবড়ি ছোটা- বেশি কথা বলা [বাংলাদেশ কৃষি ব্যাংক – ২০১৭]
234. ধর্মপুত্র যুধিষ্ঠির- ধার্মিক
235. বাপের ঠাকুর- শ্রদ্ধেয় ব্যক্তি [ভূমি অফিস – ২০১৫]
236. বাঘের মাসি- নির্ভীক
237. ভানুমতির খেলা- কেরামতি [স্বরাষ্ট্র মন্ত্রনালয় – ২০১৬], [পিকেএসএফ – ২০১৫]
238. ঘোড়ার রোগ – বাতিক [NGO,Public Jobs- 2015]
239. ঘরপোড়া গরু- বেদনাদায়ক অভিজ্ঞতা [পরিবার পরিকল্পনা অধিদপ্তর – ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬]
240. চোরাবালি- প্রচ্ছন্ন আকর্ষণ
241. চোখের বালি- অপ্রিয়
242. ছুচোর কেত্তন- কলহ [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর – ২০১৬ , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর – ২০১২]
243. ঢি ঢি পড়া- কলঙ্ক
244. টিমে তেতলা- মন্থর গতি
245. ফোড়ন দেওয়া- খোঁচা দেওয়া।
(সংগৃহীত)

02/11/2023

School teaches us
A for Apple , B for Ball,C for cat

But my teaches

A- Assets
B- Business
C- Commitment
D- Discipline
E- Enthusiastic
F- Freedom
G- Goals
H- Humble
I- Independent
J- Jovial
K- Kingdom
L- Loyal
M- Money
N- Nature
O- Opportunity
P- Patience
Q- Quiet
R- Respect
S- Silent
T- Talent
U- Unbelievable
V- Valiant
W- Winner
X- Xenas
Y- Yoga
Z- Zing

30/10/2023

আসসালামুয়ালাকুম , গ্রুপে অনেকে প্রশ্ন করে থাকেন যেঃ
১. IETS কিভাবে শুরু করবো? ২. কোন কোন বই কিনবো, Playlist কোথায় পাবো? ৩. Listening, Readiing, Written,Speaking এর মধ্যে কোনটা আগে শুরু করবো? ৪. Listenig, Readiing, Written,Speakingএর Tips দেন ..... etc etc
তো আমি IELTS journey তে যা যা শিখেছি বা জানতে পেরেছি তা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনারা কতটুকু উপকৃত হবেন তবে আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা করবেন।
✅ Book List:- 1. Cambridge 8-17 (Academic)
Cambridge 11-17 (GT, if you are a GT candidate)
1.1 Cambridge Official guide
2. Makkar speaking (latest Version)
3. Makkar written task 1 & 2
**Note: it's a generic books suggestion, however, depending on your English level and Band target you may need more book to practice.

✅ Free YOUTUBE Resources :
1. IELTS er bangla channel
2. Asad Yaqub
3. Ielts liz,
4. 4. English Speaking Success (keith)
✅ Basic Grammar : 1. Parts of Speech, 2. Tense, 3. Competing Sentence.( At least এগুলো clear করেন রাখবেন )
🔹Youtube থেকে IELTS একটা মডিউলের ভিডিও দেখেন তারপর ক্যামব্রিজ থেকে ওই মডিউলর সলভ করার চেষ্টা করেন। এভাবে আপনি practice শুরু করেন।
Ex: 1. Listening, 2. Reading, 3. Writing (speaking এই ৩টা মডিউল চলাকালীন প্রেক্টিস করবেন।)
⭕ LISTENING TIPS :
Tips 1: আপনার favorite English movie টা start করবেন, then মুভির subtitle এ দেখবেন আর actor/actressরা কিভাবে pronunciation করছে সেটায় main focus দিবেন। আর তাদের dialogue এর meaning গুলো বোঝার চেষ্টা করবেন।
Tips 2:কিছু negative word আছে যেমন: But, Won't, Don't ,However, Opposite etc etc negative word. এগুলো তে অনেক careful থাকবেন, cause এগুলো পুরো sentence এর meaning changes করে দেয়।
Tips 3: mcq তে একটা জিনিস মনে রাখবেন, যে জিনিস নিয়ে বেশি বক-বক করবে সেই option কখোনোই answer হবে না।(next time খেয়াল করে দেইখেন )
Tips 4: part/section 4 এ যখন fill in the gaps এ speaker টানা অনেক কথা spped এ বলতে থাকে, তখন মাঝে মাঝে আপনার concentration হারায় ফেললে track ভুলে যাবেন। তাই part 4 এ আগেই থেকে gaps এর আগে কিছু word mark করে রাখবেন যাতে যখনেই ঐ word pronouncing করলে আপনি সহজেই track টা খুজে পান।
⭕ SPEAKING TIPS :
Tips 1: আজকে থেকেই বাসার সবার সাথে এবং বন্ধুদের সাথেও English এ কথা বলা শুরু করে দেন। বন্ধুদের সাথেও আর এমন একজনকে খুঁজেন যে আপানার থেকে English এ অনেক ভালো fluency তে কথা বলতে পারে।
Tips 2: আপনার favorite English movie টা start করবেন, then মুভির subtitle খেয়াল করবেন আর actor/actress রা কিভাবে সেটা pronunciation করছে সেটায় focus দিবেন, আর তার সাথে সাথে আপনিও সেভাবে বলার চেষ্টা করবেন.
Tips 3: spelling এর জন্য যদি আমার experience শেয়ার করি তাহলে বলবো যে যখন study করবেন তখন full concentration দিতে হবে, আর পাশাপাশি ও spelling ট বারবার খাতায় লিখবেন তাহলে ইনশা'আল্লাহ আপনার spelling mistake কম হবে। এই spelling এর জন্য অনেকে Listening and Reading এ অনেক নাম্বার কম পায়।
⭕ Writing Tips:
বেশি করে সেম্পল পড়তে হবে, কিভাবে সেম্পল পড়বেন আর কোথা থেকে পড়বেন IELTS চ্যানেলে আছে। রাইটিং প্লেলিস্টে পাবেন।
⭕Reading Tips:
Tips Infinity:বেশি বেশি প্র্যাকটিস IELTS এর ভিডিও দেখেন) এর উপর আর কোনো টিপ্স নেই।
🔰 At the end, দয়া করে ৩ টা হলেও মক পরিক্ষা দিন। রেজাল্ট কি আসে সেটা নিয়ে টেনশন করবেন না। মক আপনার পরিক্ষা হলে flexible and nervousness রাখবে।
🔹আর পরিক্ষার 1-1.5 মাস আগের একটা Routine শেয়ার করলাম :-
সকালে ঘুম থেকে উঠেই 2 ta Listeningকরবেন cause তখন mind অনেক fresh থাকে। Then দুপুরে 1ta Reading করবেন, বিকালে আবার একটা Listening & Reading, সন্ধ্যার পর 1ta Written আর রাতের বেলায় Speaking practice করবেন।

13/10/2023

কোন ম্যাটেরিয়ালস থেকে ঘরে বসে IELTS এর প্রস্তুতি নিব?

আমি কয়েকদিন আগে একটা কন্টেন্ট (https://m.facebook.com/story.php?story_fbid=242958565157493&id=100083300532836&mibextid=Nif5oz) শেয়ার করেছিলাম যেটা থেকে IELTS এর সকল ম্যাটেরিয়ালস ফ্রি-তে পাওয়া যাবে। তবুও এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিসের কথা উল্লেখ করছি যেগুলো না-হলে প্রস্তুতি নেওয়া অসম্ভব হয়ে যায়।
1. Cambridge IELTS 13-20
2. Cambridge Official Guide to IELTS
3. Makkar Speaking (Latest Edition)
4. Liz/Makkar/Simon Writing
5. Any Vocabulary Book

এছাড়া কিছু YouTube channel ফলো করলে, IELTS এর প্রস্তুতি অনেক সহজ হয়ে যায়।

★ Listening- Liz IELTS, Banglay IELTS, Asad Yaqub.
★ Speaking- English speaking success (Kieth), IELTS Daily, IELTS advantage.
★ Reading- E2 IELTS, Asad Yakub, Banglay IELTS.
★ Writing- IELTS Up, E2 IELTS, IELTS Liz.
★ Vocabulary- Adam's English lessons, English with Emma.
★ Overall Tips and Practices- E2 IELTS, Liz IELTS, and Banglay IELTS.

এখানে কিছু ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি।
1. banglayielts.com
2. ieltsliz.com
3. ieltsadvantage.com
4. ielts-simon.com

© Meer Eikramuzzaman
Yangzhou University, China

12/10/2023

https://www.facebook.com/100083300532836/posts/242958565157493/?app=fbl

IELTS নিয়ে ঘাটাঘাটি করতে গেলে আমরা সবচেয়ে বেশি যে সমস্যাটার সম্মুখীন হই, তা হচ্ছে materials ব্যবহার করা নিয়ে। যেহেতু IELTS এর সকল কিছু Cambridge Assessment English কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত, তাই Cambridge বই ব্যবহার করা সবচেয়ে বেস্ট। তাই ক্যামব্রিজ সিরিজের বইগুলোর পিডিএফ লিংক দিয়ে দিলাম।

★All Cambridge Books📚📚 + Audio🔊🔊Free:

★ Cambridge 18
https://t.me/RashedVaiBanglayIELTS/668
• Audio: https://t.me/BanglayIELTS/13241

★ Cambridge 17
https://t.me/RashedVaiBanglayIELTS/241
(এই লিংকের নিচেই Listening test গুলো পেয়ে যাবেন।)
• GT: https://t.me/BanglayIELTS/12943

★ Cambridge 16
https://drive.google.com/folderview?id=15BvsaIx_iYHN2n3DCPp9tECFt6WAf4AR
• GT: https://t.me/BanglayIELTS/12706

★ Cambridge 15
https://drive.google.com/folderview?id=1-EVHl40pJ2iKjIu7BXSu3E8DNDYLnFYR
• AC+GT: https://t.me/RashedVaiBanglayIELTS/134?single

★ Cambridge-14
https://drive.google.com/folderview?id=1-BvQc3AyVfKKDLoQ10KsQtYauZxxZ6jU
• AC+GT: https://t.me/RashedVaiBanglayIELTS/132?single

★ Cambridge-13
https://drive.google.com/folderview?id=1-mKaTftDeZ5RJhukU_bAEq5nf9gd9A_B
• AC+GT: https://t.me/RashedVaiBanglayIELTS/130?single

★ Cambridge-12
https://drive.google.com/folderview?id=1-innfTOx7venJPjjo9HN7-PvszslK-9h
• AC+GT: https://t.me/RashedVaiBanglayIELTS/128?single

★ Cambridge-11
https://drive.google.com/folderview?id=1-SYs94oVR4sX_wNn12VHk8QyStkdRKOf
• AC+GT: https://t.me/RashedVaiBanglayIELTS/126?single

★ Cambridge-10
https://drive.google.com/folderview?id=1-J2dHxLhpM7HYBGBLScs0f5pLKqnlRAw
• AC+GT: https://t.me/RashedVaiBanglayIELTS/124?single

তাছাড়া আরও কিছু এক্সট্রা বইয়ের লিংক দিয়ে দিচ্ছি যেগুলো আপনার IELTS এর প্র্যাকটিসকে আরও পাকাপোক্ত করবে। আমি বলছি না, যে নিচের সবগুলা বই পড়তেই হবে এমন কিছু, যেগুলো আপনার প্রয়োজনীয় মনে হয় সেগুলোই বেশি প্র্যাকটিস করুন।
★ The Official Cambridge Guide to IELTS (PDF+Audio) লিংক:
https://t.me/RashedVaiBanglayIELTS/92
https://t.me/RashedVaiBanglayIELTS/93

★ Cambridge Practice Tests for IELTS Series(1–13) Student’s Book With Answers With Audio লিংক- https://ieltsmaterial.com/cambridge-practice-tests-for-ielts-series-1-13-students-book-with-answers-with-audio-latest-update/

★ IELTS Trainer Practice Tests with Answers (PDF) লিংক:
https://t.me/RashedVaiBanglayIELTS/137
https://t.me/RashedVaiBanglayIELTS/138

★ Ideas for IELTS by Simon লিংক-
https://t.me/BanglayIELTS/2229
https://t.me/BanglayIELTS/8806

★ IELTS Writing Task: Academic + GT এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বই:
https://t.me/RashedVaiBanglayIELTS/151?single
https://t.me/RashedVaiBanglayIELTS/145?single

★ Formal Words for IELTS Writing (AC+GT) লিংক:
https://t.me/BanglayIELTS/364?single

★ All True, False & Not Given in One Place লিংক-
https://t.me/BanglayIELTS/4237

★ Important Vocabulary for IELTS লিংক-
https://t.me/RashedVaiBanglayIELTS/162?single

★ Liz grammar for IELTS লিংক- https://t.me/BanglayIELTS/12814?single

★ English Grammar In Use By Raymond Murphy (PDF) লিংক- https://t.me/BanglayIELTS/693

★ Shortcut to English Collocations লিংক- https://t.me/RashedVaiBanglayIELTS/4

★ Speaking এর জন্য Makkar এর বই:
https://t.me/RashedVaiBanglayIELTS/641

★ Listening এর জন্য কার্যকরী ১২০০ Vocabulary:
https://t.me/RashedVaiBanglayIELTS/167?single
(এই লিংকের সাথে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস পেয়ে যাবেন।)

এছাড়া কিছু গুরুত্বপূর্ণ YouTube channel এর লিংক দিয়ে দিচ্ছি যেগুলো আপনার preparation কে আরও সহজ করে দিবে।

https://youtube.com/playlist?list=PL1pf33qWCkmgf3H81y15UM3u3ORige4AG

https://youtube.com/c/BanglayIELTS

https://youtube.com/c/IELTSLiz789

https://youtube.com/c/E2IELTS

https://youtube.com/c/AsadYaqubIELTS

https://youtube.com/c/EnglishSpeakingSuccess

https://youtube.com/c/Ieltsadvantage

https://youtube.com/channel/UCRSFsZwTpcm2IZKcWTOyyZg

★ গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইটের লিংক নিচে দিয়ে দিচ্ছি যেগুলাতে অনেক টিপস ও ট্রিকস পাবেন, যা আপনার band score বাড়াতে সহায়তা করবে।
https://banglayielts.com/
http://ieltsliz.com/
https://ielts-simon.com/
https://www.ielts-mentor.com/

নিচে আর কিছু আর্টিকেল এর লিংক দিচ্ছি যেখানে বাংলাদেশের থেকে IELTS-এ অংশগ্রহণ করে ভালো ব্যান্ড স্কোর পাওয়া কয়েকজন ভাই তারা কী রুটিন মেনে চলত বা কীভাবে পড়তো, তা বিস্তারিত বর্ণনা করা আছে।
https://hsa.grecbd.com/?s=ielts
https://www.germanprobashe.com/archives/16629 (avijit bhattacharjee)
https://www.germanprobashe.com/archives/15912 (Farjana Yesmin)
https://www.germanprobashe.com/archives/15748 (Tariqul Dipu)

★ তাছাড়া অনালাইনেই IELTS mock test দেওয়ার কার্যকরী সাইটের লিংক-
https://banglayielts.com/real-mock-test/
https://ieltsonlinetests.com/

★ আরও ম্যাটারিয়ালস আছে, একটা ড্রাইভে। এটাতে দেখলে অনেক কিছু পাবেন। লিংক: https://drive.google.com/drive/mobile/folders/1rQCdPdeYgdQCwVqGd6XZEF0ndWfgJ-gA?fbclid=IwAR3Tv62q8Bbk1HGbhvj3_1m91qEHD9G4Wwby7_U5z6gOxoQZc50gZH1V9yI

★ বাসায় প্রাকটিস করার সময় অরিজিনাল আন্সার শিটের লিংক:
https://t.me/RashedVaiBanglayIELTS/140?single

বি.দ্র.: এই কন্টেন্ট এর সবকিছু অনেক খুঁজে খুঁজে বের করতে হয়েছে। সুতরাং, কেউ কপি না-করে শেয়ার করুন। Happy IELTS! 😊❤️

© Meer Eikramuzzaman
Yangzhou University, China

13/09/2023

মজায় মজায় ভোকাবুলারি
⭕ What = কি।
⭕ Key = চাবি।

⭕ Flower = ফুল
⭕ Fool = বোকা

⭕ Colour= রং
⭕ Wrong = ভুল

⭕ Fish - মাছ
⭕ Much- প্রচুর

⭕ Profit =লাভ
⭕ Love= ভালোবাসা

⭕ Tiger=বাঘ
⭕ Bug=পোকা

⭕ Egg =ডিম
⭕ Dim= অস্পষ্ট

⭕ Brick = ইট
⭕ Eat = খাওয়া

⭕ Sister=বোন
⭕ Bone=হাড়

⭕ Chest-বুক
⭕ Book-বই

⭕ Sweet= মিষ্টি।
⭕ Misty= কুয়াশাচ্ছন্ন।
পড়া শেষে Done লিখতে ভুলো না।
Collected

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sylhet
3100