03/04/2023
জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে এর ইফতার মাহফিলে❤️❤️
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sharif's, Educational consultant, Sylhet.
03/04/2023
জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে এর ইফতার মাহফিলে❤️❤️
11/09/2022
Vocabulary (Mis সম্পর্কিত)
💠 Mistake (মিসটেক) - ভুল করা, ভুল বোঝা
💠 Misguide (মিসগাইড) - ভুল পথে চালিত করা
💠 Misbehave (মিসবিহ্যাভ) - অশোভন আচরন করা
💠 Miscall (মিসকল) - ভুল নামে ডাকা
💠 Misinterpret - ভুলভাবে ব্যাখ্যা করা
💠 Miscalculate (মিসক্যালকুলেট) - ভুল হিসাব/গননা করা
💠 Mish*t (মিসহিট) - ভুল আঘাত করা, লক্ষ্যভ্রষ্ট হওয়া
💠 Misdate (মিসডেট) - তারিখ ভুল করা
💠 Misuse (মিসইউজ) - অপব্যবহার
💠 Misinform (মিসইনফর্ম) - ভুল তথ্য দেওয়া
💠 Mistrust (মিসট্রাষ্ট) - অবিশ্বাস করা
💠 Misadvise (মিসএ্যাডভাইস) - ভুল পরামর্শ দেওয়া
💠 Misjudge (মিসজাজ) - ভুল বিচার করা
💠 Mispronunciation (মিসপ্রোনান্সিয়েশন) - অশুদ্ধ উচ্চারণ
💠 Mishap (মিসহাপ) - দুর্ঘটনা
💠 Misgiving (মিসগিভিং) - সন্দেহ, সংশয়
💠 Misfortune (মিসফর্চুন) - দুর্ভাগ্য
💠 Mislead (মিসলিড) - ভুল পথে চালানো
💠 Misquotation (মিসকোটেশন) - অশুদ্ধ উদ্ধৃতি
💠 Misrepresentation (মিসরিপ্রেজেন্টেশন) - অতথ্য/অসত্য/উপস্থাপনা
💠 Misrule (মিসরুল) - বিশৃঙ্খলা, গোলমাল, গোলযোগ
💠 Miscellaneous (মিসেলেনিয়াস) - বিবিধ
11/09/2022
# এইচএসসি'র পর ইংল্যান্ডে উচ্চশিক্ষা
# # STUDY IN THE UNITED KINGDOM (UK)
শিক্ষার মান ও সুযোগ-সুবিধার দিক দিয়ে শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্য শীর্ষ পছন্দে। আমাদের ইক্সামের পর একটা বড় অংশই বাইরে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিবে। এই যাত্রাকে কিছুটা ত্বরান্বিত করতেই আজকের পোস্ট।
> ইউকেতে পড়াশোনা করার জন্য যেতে হলে কিছু সাধারণ বিষয় সবসময়ই মাথায় রাখতে হয়। তন্মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো অপরিহার্য!
→ ইউনিভার্সিটি সিলেকশন ও আবেদন
→ ভিসার জন্য আবেদন
→ ফ্লাই করার পূর্ব প্রস্তুতি
→ ইউকে তে পৌঁছানোর পর
**★এই ধাপে প্রয়োজনীয় কাজগুলোর বিস্তারিত জেনে নেয়া যাক।**
# # ✅ইউনিভার্সিটি তে আবেদন:
* সবার প্রথমে কোন বিষয় নিয়ে পড়তে চান সেই বিষয়টা নির্ধারণ করুন। এই ক্ষেত্রে মাথায় রাখবেন আপনি কোন বিষয়টা বোঝেন, আপনার ইন্টারেস্ট রয়েছে এবং ইউকে তে সেটেল হওয়ার ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে, এই বিষয়ে ইনফর্মেশন গুগোল করলে পেয়ে যাবেন অথবা ইউকে তে অবস্থানরত সিনিয়র কারো সাথে আলোচনা করুন।
* দ্বিতীয় ধাপে আপনি পছন্দের বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা তৈরি করুন। তালিকা তৈরির ক্ষেত্রে টিউশন ফি, কোর্স ডিউরেশন, ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত, ওই শহরে পার্ট টাইম জব এভেইলেবল কিনা, পার্ট টাইম জব থাকল কিন্তু বাসা ভাড়া বেশি কিনা এবং মোস্ট ইম্পরট্যান্টলি ইউনিভার্সিটি র্যাংকিং কে প্রাধান্য দিন। অনেকে ভাল র্যাংকিং প্রাধান্য দেয়, অনেকে কম টিউশন ফি প্রাধান্য দেয়, অনেকে কোথায় বাসা ভাড়া কম সেখানে সেটা প্রাধান্য দেয়। নিজে প্রাথমিক ধারণা অর্জন করুন তারপর অন্য কারো সাজেশন নিন।
* এই ধাপে এসে আপনার একাডেমিক কাগজপত্র উঠানো আছে কিনা চেক করুন। আন্ডারগ্র্যাজ্যুয়েশনে আসলে এসএসসি, এইচএসসি এর সার্টিফিকেট এবং মার্কশিট রেডি রাখুন।
* আপনি যে ইউনিভার্সিটিতেই এপ্লাই করতে যান না কেন, প্রথমেই কন্ডিশনাল অফার দিবে। যার একটা কন্ডিশন হবে ইংলিশ প্রফিশিয়েন্সি প্রমাণ করা। তাই আগে থেকে আইয়েল্টস প্রস্তুতি নিন। প্রয়োজনে 2 মাস প্রস্তুতি নিন। আপনার আইয়েল্টস-এর স্কোরের উপর নির্ভর করবে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন এবং পার্শিয়াল কোনো টিউশন ফি থেকে ওয়েভার পাবেন কিনা। অনেকেই প্রশ্ন করেন আইয়েল্টস ছাড়া হবে কিনা। হয়তো কিছু ইউনিভার্সিটি অল্টারনেটিভ গ্রহণ করে। তবে আইয়েল্টস সবসময়ই সেইফ অপশন।
* এখন আপনি পছন্দের ইউনিভার্সিটিগুলোতে এপ্লাই করেন। অনেক ভার্সিটি তে এপ্লাই করার সময় পার্সোনাল স্টেইটমেন্ট বা মোটিভেশন লেটার মানে কি কারণে ঐখানে পড়তে যেতে চান এই ব্যাপারে একটা পত্র দিতে হয়।
* এই পর্যায়ে এসে হয়তো আপনি একটি অথবা একাধিক ইউনিভার্সিটি থেকে কন্ডিশনাল অফার লেটার পাবেন। কন্ডিশনাল অফার পাওয়া ইউনিভার্সিটিগুলো থেকে কোনটা পছন্দ করবেন? আর প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে ফিরে যান, অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়তে যাচ্ছেন সেই সাবজেক্ট, ইউনিভার্সিটি র্যাংকিং, টিউশন ফি, লিভিং কস্ট অন্যান্য সুবিধা ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নিন আপনি কোন ইউনিভার্সিটি পছন্দ করবেন।
* আপনার ইউনিভার্সিটি র্যাংকিং কি, আপনার সাবজেক্ট কয়টি স্তরে বিভক্ত, কয়টা মডিউল আছে, ওই শহরের পয়েন্ট অফ ইন্টারেস্ট কি ইত্যাদি সবকিছু কিন্তু আপনার জানা হয়ে যাচ্ছে। এছাড়া আর কি কি প্রশ্ন হতে পারে তার জন্য অভিজ্ঞ কারো সাথে কথা বলতে পারেন।
* কন্ডিশনাল অফারের কন্ডিশন গুলো হতে পারে কিছু ডিপোজিট করা, Pre Cas ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া ইত্যাদি।
* মোট টিউশন ফি থেকে সাধারণত ইউনিভার্সিটি গুলো ওয়ান থার্ড ইনিশিয়াল ডিপোজিট করতে বলে।
> যাইহোক ধরে নিলাম আপনি Pre-Cas ইন্টারভিউতে উত্তীর্ণ হয়েছেন এবং CAS letter / offer letter পেয়েছেন।
# # ✅ভিসার জন্য আবেদন:
সবার প্রথমের কিছু একাউন্টে জমা রাখেন। কত রাখবেন? আপনার টিউশন ফি যত লাগে তত + প্রথম বছরের লিভিং কস্ট
**উদাহরণ:**
* ধরুন আপনার মোট টিউশন ফি ১২ হাজার (ঐ দেশের)। আপনি ইনিশিয়াল ডিপোজিট করেছিলেন তিন হাজার।
* তাহলে জমা রাখতে হবে ৯০০০+১২০০৬ । অবশ্যই মনে রাখবেন, লন্ডনের ভিতরে এবং লন্ডনের বাহিরে লিভিং কস্ট ভিন্ন। জমা করার আগে চেক করে নিবেন।
* আমি সাজেস্ট করব ১-১.৫ লাখ (BD) বেশি রাখতে। এক্সচেঞ্জ রেট ফ্ল্যাকচুয়েশন এর কারণে যেন কমতি না পরে।
* ভিসার কন্ডিশন অনুসারে মেডিকেল টেস্ট বা টিবি টেস্ট করুন। প্রথম ধাপে কন্ডিশনাল অফার পাওয়ার পরেই আপনি এটা করতে পারবেন। আপনি একটা ইউনিভার্সিটির কন্ডিশনাল অফার দিয়ে মেডিকেল টেস্ট করে পরে যদি অন্য কোন ইউনিভার্সিটি পছন্দ করেন সেটাও করতে পারবেন। এর জন্য আগে থেকে অ্যাপোয়েন্টমেন্ট নিন। ইন্টারনেটে ফোন নাম্বার ঠিকানা সহ ডিটেলস পেয়ে যাবেন।
* ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করুন। আপনি চাইলে এই একাউন্টের অর্থই দেখাতে পারেন। ভিন্ন হলেও সমস্যা নাই।
* Cas Letter পাওয়ার পর VFS বা ভিসা এপ্লিকেশন সেন্টার এ অ্যাপোয়েন্টমেন্ট এর জন্য আবেদন করুন। মনে রাখবেন, অ্যাপোয়েন্টমেন্ট এর তারিখ এমনভাবে নির্ধারণ করবেন যেন আপনার ব্যাংকে রাখা অর্থ মিনিমাম 28 দিন হয়। সেফ থাকার জন্য কয়েকদিন বাড়িয়ে অ্যাপোয়েন্টমেন্ট ডেট নিন। কারণ অনেক সময় ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট উঠানোর জন্য সময় লাগতে পারে। যাদের কয়েক মাস আগে থেকেই টাকা রাখা থাকবে তারা CAS লেটার পাওয়ার পর অ্যাপোয়েন্টমেন্ট তাড়াতাড়ি নিলেও সমস্যা নাই।
* অ্যাপোয়েন্টমেন্ট নেয়ার পাশাপাশি IHS (International health surcharge) fee দিতে হবে। একেকজনের ক্ষেত্রে এই এমাউন্ট একেক রকম হতে পারে।
* অ্যাপোয়েন্টমেন্ট এর দিন সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে, সম্ভাব্য উত্তর কি কি হতে পারে প্রস্তুতি নিন। সিনিয়রদের সাজেশন নিন। সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে এ নিয়ে গুগোল করুন। সবকিছু নিয়ে পরিষ্কার ধারণা রাখুন। অন্য কারো দেওয়া মুখস্থ উত্তর নিয়ে গেলে বিপদে পড়বেন।
* প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্ধারিত দিনে ভিসা অফিসে চলেন যান। দেখেন সব ঠিক আছে কিনা। এসএসসি, এইচএসসির কাগজপত্র, আইয়েল্টস সার্টিফিকেট, অফার লেটার বা কাস লেটার, মেডিকেল রিপোর্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অ্যাপোয়েন্টমেন্ট নেওয়ার সময় পূরণ করবেন এবং চেকলিস্ট প্রিন্ট , অ্যাপোয়েন্টমেন্ট কনফার্মেশন প্রিন্ট সবকিছু আছে কিনা? এগুলো নিয়ে নিবেন। সাথে ভিসা অ্যাপ্লিকেশন ফি নিয়ে নিবেন। পাসপোর্ট ও সাথে নিতে ভুলবেন না। পাসপোর্ট এর প্রথম পৃষ্ঠার একটা কপি ও নিন। মোবাইল ফোনটা ভিতরে বন্ধ রাখবেন।
* IHS fee এর ডকুমেন্টস না নিলেও হবে। এটা ছাড়া অ্যাপোয়েন্টমেন্ট নেয়া যায় না অনলাইন এ। এটা পে করলেই হয়। তাই এটা লাগবে না।
**অতিরিক্ত:**
যেহেতু অর্থ আপনার একাউন্টে দেখিয়েছেন, একটা লেটার দিতে পারেন আপনার পড়াশোনার উদ্দেশ্যে আপনার বাবা আপনাকে এই টাকা দিয়েছে। আপনি যদি টাকা আপনার বাবা মায়ের একাউন্টে দেখান তবে আপনাকে ইনকাম সোর্স দেখাতে হবে।
> আপনার ইন্টারভিউ ভালো হয়েছে, ভিসা পেয়েছেন।
# # ✅ফ্লাই করার পূর্ব প্রস্তুতি:
বিমানের টিকেট বুক দেন, রুম বুক দেন। কিছু শীতের কেনাকাটা করেন। ভালো করে মায়ের হাতের খাবার খান। খুব বেশি কেনাকাটা করার দরকার নাই। একই দামে এখানে সব পাবেন। কিছু ক্যাশ নিয়ে ফ্লাই করবেন।
# # ✅ইউকে তে পৌঁছানোর পর:
➡️মোবাইল সিমকার্ড কেনা (airport / grocery / online)
➡️প্রয়োজনীয় কেনাকাটা। (grocery / online)
➡️ স্টুডেন্ট আইডি কার্ড উঠানো (University)
➡️ বিআরপি উঠানো (University / post office)
➡️ইউকে ব্যাংক একাউন্ট খোলা (you can apply online even before you fly, save time)
➡️ট্রাভেল কার্ড কিনে রাখা ( or buy online pass, cheaper, show your phone to driver)
➡️ডাক্তার বা জিপির কাছে রেজিষ্ট্রেশন করা ( suggested by University)
➡️ ন্যাশনাল ইন্সুরেন্স নাম্বার এর জন্য এপ্লাই করা ( online)
> ইংল্যান্ডে পড়তে গেলে একটা কমন প্রশ্ন আসে ভাই কতটাকা লাগবে টোটাল এবং নিজের খরচ কি নিজে চালাতে পারব?
* সাধারণভাবে এটার কোনো উত্তর নেই তবে আপনার ইউনিভার্সিটি,সাবজেক্ট,লোকেশনের উপর ডিপেন্ড করে। টিউশন ফি সংক্রান্ত বিষয়ে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গেলেই আপডেটেড তথ্য পেয়ে যাবেন। আর নিজের খরচ নিজে চালানোর ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটা পার্শিয়াল স্কলারশিপ বা ওয়েইভার পেয়ে যেতে তাইলে ওড জব করেও পড়াশোনা থাকা খাওয়া সব কভার হয়ে যাবে ইজিলি।
এটা অনেক জেনারালাইজড পোস্ট যা প্রত্যেক শিক্ষার্থীর জন্যই অত্যাবশ্যকীয়। আরো ইন্টার্নাল ফ্যাক্টর আছে যা এক পোস্টে আলোচনা করা সম্ভব নয়। আপনারা চাইলে এ নিয়ে সিরিজ আকারে পোস্ট দেয়া যেতে পারে আর যদি ছোট জিজ্ঞাসা থাকে তাইলে কমেন্টে করতে পারেন।
> **পরবর্তী পোস্টে সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে পড়তে পারেন মানে স্কলারশিপ নিয়ে আলোচনা করব। শুধু বিনা খরচ না সাথে ৫-১০ হাজার মাসিক ভাতাও পাবেন থাকা-খাওয়া চলাফেরার খরচ বাদেও!**
Mohammad Al Amin
08/09/2022
Education is the backbone of a nation, everybody knows that. That’s why I feel all time we should be educated must.
Sharif's Educational consultant