Anam Uddin

Anam Uddin

Share

উপকার করার ক্ষুদ্র প্রচেষ্টা 😍

Photos from Anam Uddin's post 01/05/2026

আজকের পত্রিকার পাতা থেকে
শেয়ার দিয়ে রাখুন ✅✅✅
Follow: Anam Uddin

30/04/2026

গুরুত্বপূর্ণ আর্টিকেল

Photos from Anam Uddin's post 30/04/2026

গুরুত্বপূর্ণ দুটি আর্টিকেল✅
ফলো: Anam Uddin
©

29/04/2026

পরীক্ষায় আসার মতো,,,,

29/04/2026

খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একাধিক পরীক্ষায় আসে:

☑️বাংলাদেশের কোন জেলাটি তিনটি দেশের সীমানায় অবস্থিত? [১০ম প্রভাষক নিবন্ধন/ঢাকা ব্যাংকের অফিসার- ১০/ডিএই এর উপ-সহকারী কৃষি কর্মকর্তা: ১১/প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক: ১২/১৬তম প্রভাষক নিবন্ধন/অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর: ১৯/বিপিএটিসি'র নিম্নমান সহকারী: ২০/জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব সহকারী: ২৫/ বন অধিদপ্তরের বন প্রহরী: ২৫/বিবিএস'র পরিসংখ্যান সহকারী: ২৫]

ক. যশোর

খ. রাঙ্গামাটি

গ. সিলেট

ঘ. পঞ্চগড়

জানা থাকলে উত্তর কমেন্ট করুন।
Follow: Anam Uddin

29/04/2026

ডাহা শহর🙄

29/04/2026

#বিসিএস এবং শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এ পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে-

১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত? [বিসিএস ও ১৭তম নিবন্ধন]
উত্তর: ঈশ্বরদী, পাবনা।

২. এটি কোন নদীর তীরে অবস্থিত? [১০ম ও ১২তম নিবন্ধন]
উত্তর: পদ্মা নদী।

৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল ভিত্তিপ্রস্তর কবে স্থাপিত হয়?
উত্তর: ২ অক্টোবর, ২০১৩ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক)।

৪. প্রথম ইউনিটের প্রথম ‘কংক্রিট ঢালাই’ কবে শুরু হয়? [বিসিএস]
উত্তর: ৩০ নভেম্বর, ২০১৭।

৫. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত? [বিসিএস ও ১৬তম নিবন্ধন]
উত্তর: ২,৪০০ মেগাওয়াট। (প্রতিটি ইউনিট ১,২০০ মেগাওয়াট)।

৬. এই বিদ্যুৎকেন্দ্রে কোন ধরনের রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে? [বিসিএস ও ১৮তম নিবন্ধন]
উত্তর: VVER-1200। (এটি রাশিয়ার ৩+ প্রজন্মের প্রযুক্তি)।

৭. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়? [বিসিএস বিজ্ঞান অংশ]
উত্তর: ইউরেনিয়াম-২৩৫ ($^{235}U$)।

৮. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কী ব্যবহৃত হয়?
উত্তর: ভারি পানি ($D_2O$) বা গ্রাফাইট। (রূপপুরে সাধারণ পানি বা Light Water ব্যবহৃত হয়)।

৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কোন দেশ কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে? [বিসিএস ও ১৫তম নিবন্ধন]
উত্তর: রাশিয়া।

১০. রাশিয়ার কোন কোম্পানি এটি নির্মাণ করছে?
উত্তর: এটোমস্ট্রয় এক্সপোর্ট (Rosatom-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান)।

১১. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থান কততম? [বিসিএস ও ১৭তম নিবন্ধন]
উত্তর: ৩৩তম।

১২. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তদারকি করে কোন আন্তর্জাতিক সংস্থা? [বিসিএস]
উত্তর: IAEA (International Atomic Energy Agency)।

১৩. রূপপুরের প্রথম ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান (গ্র্যাজুয়েশন অনুষ্ঠান) কবে হয়?
উত্তর: ৫ অক্টোবর, ২০২৩। (এর মাধ্যমেই বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারকারী হিসেবে স্বীকৃত হয়)।

১৪. ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড’ (NPCBL) কোন মন্ত্রণালয়ের অধীনে? [বিসিএস]
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

১৫. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে কোন দেশ?
উত্তর: রাশিয়া।

ামিং প্রশ্ন:
১৬. ২৮ এপ্রিল ২০২৬ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে এই ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন কে করেছেন?
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

১৭. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আয়ুষ্কাল কত?
উত্তর: প্রায় ৬০ বছর।

১৮. নির্মাণ চুক্তি অনুযায়ী, কত বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া?
উত্তর: তিন বছরের।

১৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় পরিশোধের সময় কত বছর?
উত্তর: ২৮ বছর

২০. রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক-
উত্তর: আলেক্সি লিখাচেভ।

২১. আগামী আগস্টে (২০২৬) কত মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে?
উত্তর: প্রায় ৩০০ মেগাওয়াট।

২২. রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কোন প্রক্রিয়ায় ইউরেনিয়াম বিভাজনের মাধ্যমে তাপ উৎপন্ন হবে?
উত্তর: নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায়।

Follow: Anam Uddin
(Edited)

Photos from Anam Uddin's post 28/04/2026

বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট
Follow: Anam Uddin

27/04/2026

#অতি সাম্প্রতিক কিছু প্রশ্ন:
১। অ্যাপলের নতুন প্রধান নির্বাহীর নাম কি?
উত্তর: জন টার্নার।
২। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে খননকৃত দেশের ১ম গভীর অনুসন্ধান কূপটির নাম কি?
উত্তর: তিতাস ৩১।
৩। সম্প্রতি, ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে কোন দেশ?
উত্তর: ইতালি।
৪। নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এবং কত তম আসর?
উত্তর: ১০ম আসর, ইংল্যান্ড ও ওয়েলস।
৫। ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কে?
উত্তর: ফারিদা খানম। (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব)
০৬। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে রাজস্ব ঘাটতি কত দাঁড়িয়েছে?
উত্তর: প্রায় ৯৮ হাজার কোটি টাকা। (সূত্র: NBR)
০৭। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
উত্তর: প্রায় ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার। (সূত্র: বাংলাদেশ ব্যাংক)
০৮। বাংলাদেশের মোট সেচের আওতাধীন জমির প্রায় কত শতাংশ সেচ ডিজেল নির্ভর?
উত্তর: ৬০%।
০৯। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রদূত কে?
উত্তর: ব্রেট টি. ক্রিস্টেনসেন।
১০। উইলিয়াম শেক্সপিয়ারের উপাধি কী?
উত্তর: Bard of Avon।
[জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪ (ধারণা), মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬]
১১। ব্রেটন উডস ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৪৪।
১২। বর্তমানে বিশ্ব উৎপাদনের প্রায় কত শতাংশ চীনের হাতে?
উত্তর: ৩৫%।
১৩। বাংলাদেশ সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করে কোন জেলা হতে?
উত্তর: গাবতলী, বগুড়া।
১৪। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়—
উত্তর: ২০ এপ্রিল ২০২৬ [ব্রাসেলস, বেলজিয়াম]।
১৫। সম্প্রতি বাংলাদেশে মনোনীত ভারতের নতুন হাইকমিশনার—
উত্তর: দিনেশ ত্রিবেদী।
১৬। সম্প্রতি ইসরায়েল যে অঞ্চলে ‘ইয়েলো লাইন’ সীমারেখা তৈরি করেছে?
উত্তর: দক্ষিণ অঞ্চল, লেবানন [গাজায়ও ইয়েলো লাইন কার্যকর রয়েছে]।
১৭। সংবিধানের কোন অনুচ্ছেদে ‘কৃষক ও শ্রমিকের মুক্তি’ কথা উল্লেখ আছে?
উত্তর: ১৪নং অনুচ্ছেদ।
১৮। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর প্রতিষ্ঠাতা—
উত্তর: সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান [১৯৮৫ সাল]।
১৯। দেশের একমাত্র ডিএপি (ডাইঅ্যামোনিয়াম ফসফেট) সার কারখানা—
উত্তর: ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।
২০। মালাক্কা প্রণালী কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তর: ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগর।
২১। বর্তমানে দেশে সরকারি টিভি চ্যানেল রয়েছে—
উত্তর: ৪টি [বেসরকারি ৫৫টি]।
২২। কোন সভ্যতা সর্বপ্রথম তুলা থেকে সুতা ও সুতা থেকে কাপড় তৈরি করে?
উত্তর: সিন্ধু সভ্যতা।
২৩। প্রথম বাংলাদেশি হিসেবে 'স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: জোবায়ের আহমেদ অর্ণব।
২৪। কত সালে জাতিসংঘ কর্তৃক ১ম শান্তিরক্ষী বাহিনী গঠিত হয়?
উত্তর: ১৯৪৮ সালে।
২৫। তাইওয়ান প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ কত?
উত্তর: প্রায় ১৩০ কিলোমিটার (প্রায় ৮১ মাইল)।
২৬। বিশ্ব ধরিত্রী দিবস (World Earth Day) কবে পালিত হয়?
উত্তর: প্রতি বছর ২২ এপ্রিল।
২৭। ইরানের নতুন নৌ-পথের নাম কী?
উত্তর: 'লারাক করিডোর'।
২৮। দেশে প্রথম 'গভীর অনুসন্ধান কূপ' খনন শুরু হয়েছে কোথায়?
উত্তর: ব্রাহ্মণবাড়িয়া।
২৯। বাংলা নববর্ষ/পহেলা বৈশাখ চালু করেন কে?
উত্তর: সম্রাট আকবর।
৩০। বাংলা নববর্ষ কবে চালু করা হয়?
উত্তর: ১৫৮৪ সালে। (বাংলা সন কার্যকর হয় ১৫৫৬ সাল থেকে)
৩১। "স্বাধীনতা পুরস্কার-২০২৬" এ মোট কতজন ব্যক্তি মনোনীত হয়েছেন?
উত্তর: ১৫ জন। (পুরস্কার প্রদান করা হয় ১৬ এপ্রিল)
৩২। টাইমস ম্যাগাজিন-এর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশী?
উত্তর: প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩। সরকার কত সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে?
উত্তর: ২০৩৪ সাল।
৩৪। IMF-এর মতে, চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি কত হতে পারে?
উত্তর: ৯.২%।
৩৫। পঞ্চম আনতালিয়া ডিপ্লোমেসি ফোরাম কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: তুরস্ক। (অনুষ্ঠিত হবে: ১৭-১৯ এপ্রিল)
৩৬। ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে পরিবারবান্ধব বিমানবন্দর কোনটি?
উত্তর: ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দক্ষিণ কোরিয়া। (সূত্র: Skytrax জরিপ ২০২৬)
৩৭। বর্তমানে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?
উত্তর: ১৩টি
৩৮। বর্তমানে বাংলাদেশের বনভূমির পরিমাণ কত শতাংশ?
উত্তর: ১২%
৩৯। বাংলাদেশের আয়তনের কত শতাংশ কৃষিজমি?
উত্তর: প্রায় ৬০%
৪০। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম?
উত্তর: তৃতীয়
৪১। সমুদ্রের আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান (নিচের দিক থেকে) কততম?
উত্তর: ১৩তম
৪২। বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করে কোন সংস্থা?
উত্তর: PCA
৪৩। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) ২০২৫ এর তথ্যমতে, সমুদ্রপথে অনিরাপদ বৈশ্বিক অভিবাসনে বৃহত্তম গোষ্ঠী—
উত্তর: বাংলাদেশি জনগোষ্ঠী।
৪৪। দেশে বেসরকারি মালিকানায় প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ৩১ ডিসেম্বর ১৯৮১ সালে।
৪৫। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের কোন বিতর্কিত নীতি অবৈধ ঘোষণা করে?
উত্তর: আমদানি শুল্কনীতি।
৪৬। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম আফ্রিকান দেশ—
উত্তর: সেনেগাল।
৪৭। সম্প্রতি (২১ এপ্রিল ২০২৬) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনুভূত ভূমিকম্পের মাত্রা ছিল—
উত্তর: রিখটার স্কেলে ৫ মাত্রা।
৪৮। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয়—
উত্তর: ২ মার্চ ১৯৭১ সালে।
৪৯। বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে?
উত্তর: ৩৯(২খ) নং অনুচ্ছেদে।
৫০। বাংলাদেশে কত সালে গৃহনীতি ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৮২ সালে।

প্রতিদিন আপডেট তথ্য পেতে
Follow Anam Uddin

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Sylhet