North East Nursing College - Sylhet

North East Nursing College - Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from North East Nursing College - Sylhet, Nursing School, South Surma, Sylhet.

North East Nursing College is established on 2009, is approved by Ministry of Health and Family Welfare, recognized by BNMC, affiliated by Shahjalal University of Science & Technology and Sylhet Medical University, proudly holding 5- star accreditation.

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন 🩺--------------------------------------------------------------------------আজ ১২ মে, ...
12/05/2026

আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন 🩺
--------------------------------------------------------------------------

আজ ১২ মে, আধুনিক নার্সিংয়ের পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী ও আন্তর্জাতিক নার্স দিবস। স্বাস্থ্যসেবার প্রতিটি মুহূর্তে নার্সদের অবদান অমূল্য। তাঁদের নিবেদন, সহমর্মিতা ও পেশাদারিত্ব আমাদের সমাজকে সুস্থ রাখছে।

দিবসটি উদযাপন উপলক্ষে কেক কাটা হয়, এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উজ্জ্বল র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের শ্রদ্ধেয় এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার এবং সম্মানিত প্রিন্সিপাল ম্যাম উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় নার্সদের অবদান ও সমাজে তাঁদের অপরিহার্য ভূমিকা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় এক্সিকিউটিভ ডিরেক্টর স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল ম্যাম। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ।

সকল নার্স ও ভবিষ্যৎ নার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

#আন্তর্জাতিকনার্সদিবস

Orientation Programme - 2026  --------------------------------------------------------------------------নর্থ ইস্ট নার্সি...
06/05/2026

Orientation Programme - 2026
--------------------------------------------------------------------------
নর্থ ইস্ট নার্সিং কলেজ, সিলেট-এর ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং (১৭তম ব্যাচ), ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি (১৯তম ব্যাচ), ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (১০তম ব্যাচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসাইন চৌধুরী, চেয়ারম্যান, গভর্নিং বডি, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এবং নর্থ ইস্ট নার্সিং কলেজ, সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম, ডিন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়; অধ্যক্ষ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ; নির্বাহী পরিচালক, নর্থ ইস্ট নার্সিং কলেজ, সিলেট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ড. গোল বদন, নর্থ ইস্ট নার্সিং কলেজ, সিলেট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি অধ্যাপক ডাঃ ফরহাত মহল, পরিচালক, নর্থ ইস্ট মেডিকেল প্রাঃ লিমিটেড। সম্মানিত অতিথি মোঃ আবু আহমেদ সিদ্দিকী, পরিচালক, নর্থ ইস্ট মেডিকেল প্রাঃ লিমিটেড। সম্মানিত অতিথি অধ্যাপক ডাঃ জসিম উদ্দিন, ডিরেক্টর ইনচার্জ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল। সম্মানিত অতিথি অধ্যাপক ডাঃ হামিদা খাতুন, বিভাগীয় প্রধান, এনাটমি বিভাগ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ।

এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

06/05/2026

ধন্যবাদ বিজয়ের টিভি

Thanks Dream Sylhet
06/05/2026

Thanks Dream Sylhet

নর্থ ইস্ট নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস - ২০২৬--------------------------------------------------------------------------One Million Mo...
05/05/2026

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস - ২০২৬
--------------------------------------------------------------------------
One Million More Midwives – নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন।

মিডওয়াইফরা মাতৃস্বাস্থ্য ও নবজাতকের নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁদের অবদান শুধু পরিবার নয়, পুরো সমাজকে সুস্থ ও নিরাপদ রাখে।

আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত Principal Madam, Executive Director Sir, এবং শিক্ষকমণ্ডলীকে তাঁদের অবিচল দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য।

🎓 এম.এসসি ইন নার্সিং থিসিস প্রেজেন্টেশন এন্ড ডিফেন্স🎓 --------------------------------------------------------------- এম...
28/04/2026

🎓 এম.এসসি ইন নার্সিং থিসিস প্রেজেন্টেশন এন্ড ডিফেন্স🎓
---------------------------------------------------------------

এম.এসসি ইন নার্সিং (সেশন: ২০২১–২০২২) এর থিসিস প্রেজেন্টেশন ও ডিফেন্স সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের শিক্ষার্থীরা তাদের গবেষণা কাজ উপস্থাপন করেছে এবং একাডেমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সফলভাবে সম্পন্ন করেছে।

আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত Principal Madam, Executive Director Sir এবং শিক্ষকবৃন্দকে, যাদের দিকনির্দেশনা ও সহায়তায় শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করেছে।

আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা! তাদের জ্ঞান, নিষ্ঠা ও পরিশ্রম আগামী দিনে স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

28/04/2026
Cox's Bazar Tour - 2026---------------------------------------------------------------------Alhamdulillah, our B.Sc. 4th...
23/04/2026

Cox's Bazar Tour - 2026
---------------------------------------------------------------------
Alhamdulillah, our B.Sc. 4th year, 13th batch students from North East Nursing College, South Surma, Sylhet have successfully completed their memorable Cox's Bazar trip.

The waves of the sea, the flashes of laughter and the unbreakable bond of friendship have emerged at every moment of the "Journey of Memories and Unity."

Special gratitude to our respected Principal Ma'am and Executive Director Sir. Without their sincere cooperation, this trip would not have been possible. Their guidance and support have made this trip more meaningful for the students.

At the same time, sincere thanks to all the respected teachers who accompanied the students, whose presence and guidance have made this trip more safe, joyful and educational for the students.

We pray that our college family will always be united in knowledge, respect and success.

Address

South Surma
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when North East Nursing College - Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to North East Nursing College - Sylhet:

Shortcuts

Share

Category