Nayan Talukder Sayan

Nayan Talukder Sayan

Share

চলো বিজ্ঞান শিখি নিজের মত করে।

01/09/2022
22/03/2022

প্রাইমারি নিয়োগ প্রস্তুতিঃ
০১) কপালকুণ্ডলা(১৮৬৬) যে প্রকৃতির রচনা?
__রোমান্সধর্মী উপন্যাস
(নায়ক নবকুমার ও কপালকুণ্ডলা)
০২) তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন?
__বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের উক্তি।
০৩) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো'কবিতাটির রচয়িতা কে?
__নির্মেলেন্দু গুণ
০৪) আধ্যাত্মিকা"গ্রন্থের লেখক কে?
__প্যারিচাঁদ মিত্র
০৫) চোখের বালি(১৯০৩)" উপন্যাসটির লেখক কে?
__রবীন্দ্রনাথ ঠাকুর।
০৬) তুমি আসবে বলে হে স্বাধীনতা"কার কবিতা?
__শামসুর রাহমানের
০৭) শূন্যপুরাণ"রচনা করেন কে?
__রামাই পণ্ডিত
০৮) সুকান্ত ভট্টাচার্য কর্তৃক সম্পাদিত পত্রিকার নাম কী?
__আকাল
০৯) রবীন্দ্রনাথ ঠাকুরের "ছিন্নপত্রের" অধিকাংশ পত্র কাকে উদ্দশ্য করে লেখা?
__ইন্দিরা দেবীকে।
১০) রবীন্দ্রনাথ ঠাকুরের "ভানুসিংহ"ঠাকুরের
পদাবলীর ভাষা কী?
__ব্রজবুলি
১১) সর্বপ্রথম বিধবাবিবাহের পক্ষ্যে আন্দোলন করেন কে?
__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১২) বর্ণপরিচয়"এর রচয়িতা কে?
__ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর।
১৩) অশোক সৈয়দ"কার ছন্মনাম?
__আব্দুল মান্নান সৈয়দ এর।
১৪) গাড়ি চলে না,চলে না, চলে না রে"গানটির গীতিকার কে?
__শাহ্ আব্দুল করিমের।
১৫) মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"গানটির রচয়িতা কে?
__গোবিন্দ হালদার
১৬) সনেট এর কয়টি অংশ?
__২টি(ভাবের প্রবর্তনা ও পরিণতি)
১৭) বাংলা সাহিত্যে অন্যতম বিশিষ্ট পত্রিকা "কল্লোল"কত সালে প্রকাশিত হয়?
__১৯২৩ সালে।
১৮) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
__অক্ষয়কুমার দত্ত
১৯) পূর্বাশা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
__সঞ্জয় ভট্টাচার্য
____ব্যাকরণ
২০) ব্যাকরণ ভাষাকে কী করে?
___বিশ্লেষণ করে।
২১) স্ত্রী

22/03/2022

২. বঙ্গবন্ধুর পিতার নাম কি?
ক. শেখ লুৎফর রহমান
খ. শেখ লতিফুর রহমান
গ. শেখ মতিউর রহমান
ঘ. শেখ সাদিকুর রহমান

22/03/2022

১. মুজিব শব্দের অর্থ কি?
ক. উত্তরদাতা
খ. উদারতা
গ. মহান নেতা
ঘ. শ্যামল ছায়া

10/08/2020

কে কিসের জনক?
বিভিন্ন চাকুরী পরীক্ষায় এই রকমের কিছু প্রশ্ন থাকে |আশা করি আপনাদের উপকার হবে |
বিজ্ঞানের জনক কে?
→থ্যালিস
আধুনিক বিজ্ঞানের জনক কে?
→রজার বেকন
রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
→এরিস্টটল।
আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
→নিকোলার ম্যাকিয়াভেলী।
অর্থনীতির জনক কে?
→এডাম স্মিথ।
আধুনিক অর্থনীতির জনক কে?
→পল স্যামুয়েলসন।
সমাজ বিজ্ঞানের জনক কে?
→ অগাস্ট কোঁৎ
ইতিহাসের জনক কে?→ হেরোডোটাস
আধুনিক গণতন্ত্রের জনক কে?
→জন লক।
অপরাধ বিজ্ঞানের জনক কে?
→ল্যামব্রাসো।
জীব বিজ্ঞানের জনক কে?→এরিস্টটল
প্রাণী বিজ্ঞানের জনক কে?
→এরিস্টটল
রসায়ন বিজ্ঞানের জনক কে?
→জাবির ইবনে হাইয়ান
আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে ছিলেন?→ল্যাভয়সিয়ে।
আধুনিক রসায়নের জনক কে?
→জন ডাল্টন
পদার্থ বিজ্ঞানের জনক কে?
→আইজ্যাক নিউটন
হিসাব বিজ্ঞানের জনক কে?
→ লুকাপ্যাসিওলি
মনোবিজ্ঞানের জনক কে?
→ উইলহেম উন্ড
চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
→ ইবনে সিনা
দর্শন শাস্ত্রের জনক কে?
→সক্রেটিস
ভূগোলের জনক কে?
→ইরাটস থেনিস
মেডিসিনের জনক কে?
→হিপোক্রেটিস
জীবাণু বিদ্যার জনক কে?
→লুই পাস্তুর
বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
→চার্লস ডারউইন
সামাজিক বিবর্তনবাদের জনক কে?
→হার্বাট স্পেন্সর
বংশগতি বিদ্যার জনক কে?
→গ্রেডার জোহান মেনডেল
শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
→কারোলাস লিনিয়াস
শরীর বিদ্যার জনক কে?
→উইলিয়াম হার্ভে
গণিতের জনক কে?
→আর্কিমিডিস
সংখ্যাতত্ত্বের জনক কে?→পিথাগোরাস
জ্যামিতির জনক কে?
→ইউক্লিড
বীজ গণিতের জনক কে?
→আল –খাওয়ারেজমী
ম্যাট্রিক্সের জনক কে?→কেইলে
ত্রিকোণমিতির জনক কে?→হিপ্পারচাস (গ্রীক)
পাটিগণিতের জনক কে?→আর্যভট্ট
গণনার জনক কে?→চার্লস ব্যাবেজ
লগারিদমের জনক কে?→জন নেপিয়ার
সেট তত্ত্বের জনক কে?→জর্জ ক্যান্টর
শূন্য আবিষ্কারকারক কে?→ব্রক্ষগুপ্ত ও আর্যভট্ট
ক্যালকুলাসের জনক কে?
→আইজ্যাক নিউটন
পরিসংখ্যানের জনক কে?
→রোনাল্ড আলমার ফিশার।
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ( সাইন্টিফিক ম্যানেজমেন্ট) জনক কে?
→ফ্রেডরিক উইনসল টেইলর।
ব্যবস্থাপনার জনক কে?
→হেনরী ফেওল।
আধুনিক শিক্ষার জনক কে?
→সক্রেটিস
এনাটমির জনক কে?
→আঁদ্রে ভেসালিয়াস
ফিনান্সের জনক কে?
→ এ্যারোরা।
হিসাব বিজ্ঞানের জনক কে?
→ লুকা প্যাসিওলি।
মার্কেটিং এর জনক কে?
→ ফিলিপ কোটলার
ব্যাংকিং এর জনক কে?
→ আলেকজেন্ডার হ্যামিলটন।
মিও শাস্ত্রের জনক কে?
→ড.স্যামুয়েল হ্যানিম্যান
টেস্ট টিউব বেবির জনক কে?
→আর জে এডওয়ার্ড
অলিম্পিকের জনক কে?
→ব্যারন পিয়েরে দ্য কুবার্তে
সমাজ কর্মের জনক কে?
→জন অ্যাডামস
কমিউনিজমের জনক কে?
→কার্ল মার্কস
ফ্যাসিজমের জনক কে?
→মুসোলীনি
ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে?
→ হেনরী ফাওল।
মানব সম্পদ ব্যবস্থাপনার জনক কে?
→জর্জ এলটন ম্যায়ো।
আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক কে?
→ম্যাক্স ওয়েবার।
প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
→হেনরী ফেওল।
পারমানবিক বোমার জনক কে?
→ওপেন হাইমার
তেজস্ক্রিয়তার জনক কে?
→হেনরি বেকরেল
আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
→আলবার্ট আইনস্টাইন
গতি বিদ্যার জনক কে?
→গ্যালিলিও
হাইড্রোজেন বোমার জনক কে?
উত্তরঃ –অ্যাডওয়ার্ড টেলর
কম্পিউটারের জনক কে?
→চার্লস ব্যাবেজ
ই-মেইল এর জনক কে?
→রে টমলিনসন
লেজার এর জনক কে?
→মেইম্যান
www বা world wide web এর জনক কে?
→টিম বার্ণাস লি
বাংলাদেশের জনক কে?
→বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাংলাদেশের সংবিধানের জনক কে? → ডঃ কামাল হোসেন
সনেটের জনক কে?
→পের্ত্রাক
বাংলা সনেটের জনক কে?
→মাইকেল মধুসুদন দত্ত।
বাংলা গদ্যের জনক কে?
→ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
বাংলা উপন্যাসের জনক কে?
→বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
বাংলা নাটকের জনক কে?
→দীন বন্ধু মিত্র
বাংলা মুক্তক ছন্দের জনক কে?
→কাজী নজরুল ইসলাম
বাংলা চলচিত্রের জনক কে?
→হীরালাল সেন
বাংলা গজলের জনক কে?
→কাজী নজরুল ইসলাম।
বাংলা গদ্য ছন্দের জনক কে?
→রবীন্দ্রনাথ ঠাকুর
ইংরেজী কবিতার জনক কে?
→জিওফ্রে চসার
আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
→জর্জ বার্নার্ড শ
ইংরেজি নাটকের জনক কে?→শেক্সপিয়র
রুশসাহিত্যের জনক কে?
→ম্যাক্সিম গোর্কি
ইন্টারনেটের জনক কে?
→ ভিন্টন গ্রে কার্ফ
মাইক্রোসফটের জনক কে?
→বিল গেটস।
লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক বলা হয় কাকে?→ট্যাভেলড লিনাক্স
মোবাইল ফোনের জনক কে?
→ মার্টিন কুপার।
গুগলের জনক কে?
→ সার্জেই বিন।
ফেসবুকের জনক কে?
→ মার্ক জুকারবার্গ
টুইটারের জনক কে?
→ জ্যাক ডোরসেই।
Wi-Fi এর জনক কে?→ভিক্টর ভিক হেয়েস
আধুনিক ল্যাপটপের জনক কে?
→ বাল মেগারিজ।
ATM-এর জনক কে?
→ জন শেফার্ড ব্যারন।
রেডিও বা বেতারের জনক কে?
→ মার্কনী।
বাই সাইকেলের জনক কে?
→কার্ল ভ্যান ড্রেইস
আমেরিকার জনক কে?
→ জর্জ ওয়াশিংটন।
You Tube (ইউটিউব) এর জনক কে?
→ চ্যাড হারলি, স্টিভ চ্যান এবং বাংলাদেশী বংশোদ্ভুত জাভেদ করিম।
Blogging ( ব্লগিং ) এর জনক কে?
→ ইভান উইলিয়ামসডন
E-Book ( ই-বুকের ) জনক কে?
→ মাইকেল এস হার্ট
মাইক্রোকম্পিউটারের জনক কে?
→ এইচ রবার্ট এডওয়ার্ডকে।

26/07/2020

পদার্থবিজ্ঞান-দ্বিতীয় পত্র
দ্বিতীয় অধ্যায়
স্থির তড়িৎ
গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ
1. ইলেকট্রন ভোল্ট কাকে বলে ?
উত্তর: ইলেকট্রন ভোল্ট শক্তির একক। 1 ভোল্ট বিভব পার্থক্য সম্পন্ন দুটি বিন্দুর মধ্যে একটি ইলেকট্রনকে উচ্চতর বিভব সম্পন্ন বিন্দু থেকে নিম্নতর বিভব সম্পন্ন সরাতে যে পরিমাণ বাহ্যিক শক্তির প্রয়োজন, তাই এক ইলেকট্রন ভোল্ট।

2. তড়িৎ দ্বিমেরু কাকে বলে ?
উত্তর: দুটি সমান কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ অতি অল্প দূরত্বে অবস্থিত হলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে।

3. পোলার ডাই ইলেকট্রিক কাকে বলে ?
উত্তর: যেসব ডাই ইলেকট্রিক মাধ্যমের অণুতে পূর্ব থেকেই স্থায়ী ডাইপোল বিক্ষিপ্ত ভাবে অবস্থান করে কিন্তু বাহ্যিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে ডাইপোল গুলো এর প্রভাবে সুসজ্জিত ভাবে অবস্থান করে,সেসব মাধ্যমকে পোলার ডাই ইলেকট্রিক বলে।

4. 1 ফ্যারাড কি ?
উত্তর: কোন ধারকের পাতদ্বয়ের এর বিভব পার্থক্য 1 ভোল্ট বজায় রাখতে যদি প্রত্যেক পাতে 1 কুলম্ব মানের আধানের প্রয়োজন হয় তাহলে সেই ধারকের ধারকত্বকে এক ফ্যারাড বলে।

5. পরাবৈদ্যুতিক মাধ্যম কি ?
উত্তর: দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী স্থান শূন্য বা বায়ু মাধ্যম ভিন্ন অন্য কোন অপরিবাহী বা অন্তরক হলে বিন্দু দুটি চার্জকে পরস্পর থেকে বিচ্ছিন্ন রাখে। এরূপ মাধ্যমকে পরাবৈদ্যুতিক মাধ্যম বলে।

6. ধারকত্ব কি ?
উত্তর: কোন ধারকের প্রত্যেক পাতে যে পরিমাণ আধান জমা থাকলে তাদের মধ্যে একক বিভব পার্থক্য বজায় থাকে ,তাকে ঐ ধারকের ধারকত্ব বলে।

7. ধারক কি ?
উত্তর: কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধানরূপে শক্তি সঞ্চয়ের যান্ত্রিক কৌশলকে ধারক বলে।

8. তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে ?
উত্তর: তড়িৎ দ্বিমেরুর যেকোনো একটি আধান এবং এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে।

9. বিন্দু চার্জ কাকে বলে ?
উত্তর: আহিত বা চার্জিত বস্তুর আকার যখন খুবই ক্ষুদ্র হয় তখন ওই চার্জিত বস্তুর চার্জকে বিন্দু চার্জ বলে।

10. পরাবৈদ্যুতিক ধ্রুবক কি ?
উত্তর: দুটি নির্দিষ্ট বিন্দু চার্জ একটি নির্দিষ্ট দূরত্বে থাকলে শূন্য বা বায়ু মাধ্যমে তাদের মধ্যে ক্রিয়াশীল বল এবং একই দূরত্বের অন্য কোন মাধ্যমে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাতকে ডাই ইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে।

Photos from Nayan Talukder Sayan's post 03/01/2020

PHYSICS LEARNING POINT এর ইংরেজি বর্ষ বরণ। ভাল থেকো সবাই।

27/11/2019

তাপগতিবিদ্যাঃ
Topic-1: উষ্ণতামিতিক ধর্ম ও উষ্ণতামিতিক পদার্থ

উষ্ণতামিতিক ধর্মঃ তাপমাত্রা পরিমাপে উপযোগী পদার্থের যেসব ধর্ম কাজে লাগানো হয়, এ সকল ধর্মকে উষ্ণতামিতিক ধর্ম বলে।
যেমনঃ একটি সরু কাচ নলের মধ্যে তরল স্তম্ভের দৈর্ঘ্য, স্থির আয়তনে গ্যাসের চাপ, স্থির চাপে গ্যাসের আয়তন, পরিবাহী বা অর্ধপরিবাহীর তড়িৎ রোধ ইত্যাদি।

উষ্ণতামিতিক পদার্থঃ যেসব পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়, সেসব পদার্থকে উষ্ণতামিতিক পদার্থ বলে।
যেমনঃ তাপমাত্রা বৃদ্ধি পেলে পারদ থার্মোমিটারের পারদের প্রসারণ হয়।
এখানে, পারদ=উষ্ণতামিতিক পদার্থ
প্রসারণ =উষ্ণতামিতিক ধর্ম।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Sylhet