Leading University Quick Response Team for Coronavirus

Leading University Quick Response Team for Coronavirus

Share

Leading University Quick Response Team for Covid-19 for the Employees and Students of Leading University.

17/10/2022

ঘরে ঘরে দেখা দিচ্ছে চোখ ওঠা বা ‘কনজাংকটিভাইটিস’ রোগ। ভাইরাস/ ব্যাক্টেরিয়ার মাধ্যমে ছড়ানো এ রোগে আক্রান্ত হতে পারে সব বয়সের মানুষ। চোখ ওঠা ছোঁয়াচে রোগ। সাধারণত বড় বা দীর্ঘস্থায়ী কোনো সমস্যা না হলেও লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখলে রোগীর কষ্ট লাঘব হতে পারে।

লক্ষণঃ

•চোখ লাল হয়ে থাকা
•জ্বালা পোড়া
•চুলকানি
•চোখ থেকে পানি পড়া
•আলোতে চোখ বন্ধ হয়ে আসা
•চোখে বারবার সাদা ময়লা আসা
•কিছু ক্ষেত্রে চোখে ব্যথা থাকতে পারে।

করণীয়ঃ

চোখ ওঠা ছোঁয়াচে রোগ। বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে, তবে সবচেয়ে বেশি ছড়ায় বারবার হাত চোখে দিলে। হাত ধুতে হবে সাবান দিয়ে।

•চোখের পানি সাবধানে টিস্যু বা নরম কাপড় দিয়ে মুছে নিতে হবে। ব্যবহার করা সেই টিস্যু সাবধানে ফেলতে হবে। যাতে করে রোগ না ছড়ায়।

•চোখ ঘষা বা চুলকানো থেকে বিরত থাকতে হবে।

•চিকিৎসকের পরামর্শে আই ড্রপ ব্যবহার করা যেতে পারে।

•বাইরে গেলে রোদচশমা ব্যবহার করতে হবে।

•নিজের প্রসাধনসামগ্রী অন্যদের ব্যবহার করতে দেয়া যাবে না।

•এক চোখে সমস্যা দেখা দিলে অন্য চোখকে সংক্রমণ থেকে নিরাপদে রাখতে হবে।

03/10/2022

দেশে চোখ ওঠা (কনজাংটিভাইটিস) রোগের প্রাদুর্ভাব বেড়েছে, সিলেট এর ব্যাতিক্রম নয়।
চোখ ওঠার লক্ষণ ও প্রতিকার জেনে নিনঃ

24/09/2022

৩ অক্টোবর’২২ পর আর হবেনা ১ম ডোজের সুযোগ

সুতরাং ১ম ডোজের সুযোগ শেষ হওয়ার আগেই নিজের প্রাপ্য ভ্যাকসিনটি বুঝে নিন।

20/06/2022
COVID-19 15/06/2022

COVID-19 Latest information on the COVID-19 outbreak in the South-East Asia Region

Photos from Leading University's post 13/06/2022
31/05/2022

Covid Vaccine Booster Dose

18/01/2022

দেশব্যাপী আবারো করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্হ্যবিধির প্রতি নূন্যতম উদাসীনতা ভয়ানক পরিণতির কারণ হতে পারে। তাই করোনার সংক্রমণ ও প্রকোপ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সকলকে স্বাস্হ্যবিধি মেলে চলার প্রতি গুরুত্বারোপ করতে হবে।

- যারা এখনো কোভিড ভ্যাক্সিন নেয় নি, তাদের কোভিড ভ্যাক্সিন নিতে হবে। পরিবারের কোনো সদস্য, বন্ধু,সহকর্মী কোভিড ভ্যাক্সিন না নিয়ে থাকলে তাকেও কোভিড টিকার আওতায় আনতে হবে।
-মাস্ক(সার্জিকাল/ ফেব্রিক) পড়তে হবে।
-জনসমাগম হয় এমন জায়গা এড়িয়ে চলতে হবে।সম্ভব না হলে সামাজিক দূরত্ব বজায় চলতে হবে।
-বদ্ধ জায়গায় অবস্হানকালে কক্ষের জানালা খোলা রাখতে হবে যাতে পর্যাপ্ত আলো-বাতাসের নিশ্চয়তা থাকে।
- ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোঁয়া লাগবে/স্যানিটাইজ করা লাগবে এবং নাক-মুখে স্পর্শ করা পরিহার করতে হবে।
- হাঁচি/কাশি কনুই’র ভাজে বা রুমাল/টিস্যুতে দিতে হবে। (মাস্ক নামিয়ে কারো সামনে হাঁচি/কাশি দেয়া পরিহার করতে হবে)
- করোনার কোনো লক্ষণ থাকলে বাসায় অবস্হান করতে হবে ও চিকিতসকের পরামর্শ মোতাবেক টেস্ট ও ঔষধ সেবন করতে হবে।

ডা. সাবরিনা ফরিদা চৌধুরী
প্রভাষক (পাবলিক হেল্থ) এবং টীম লিডার, ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স টীম
লিডিং ইউনিভার্সিটি, সিলেট

Want your school to be the top-listed School/college?

Telephone