Sirajul Islam Alim Madrasah, Moyer Chor, Sylhet.

Sirajul Islam Alim Madrasah, Moyer Chor, Sylhet. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sirajul Islam Alim Madrasah, Moyer Chor, Sylhet., Religious school, গাজীর বাজার, মইয়ার চর, সিলেট।, Sylhet.

30/04/2026
প্রাণের বিদ্যাপীঠ সিরাজুল ইসলাম আলিম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল। প্রধান অতিথির বয়ান রাখেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চ...
05/12/2025

প্রাণের বিদ্যাপীঠ সিরাজুল ইসলাম আলিম মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল।
প্রধান অতিথির বয়ান রাখেন আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।

০৪/১২/২০২৫

সবাই আমন্ত্রিত
14/11/2025

সবাই আমন্ত্রিত

প্রখ্যাত আলিমে দ্বীন, জ্ঞান পিপাসুদের দিকপাল ও সমাজ সংস্কারক ( অবঃ ) অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান ( রঃ ) সাহেবের সংক্ষি...
21/02/2025

প্রখ্যাত আলিমে দ্বীন, জ্ঞান পিপাসুদের দিকপাল ও সমাজ সংস্কারক ( অবঃ ) অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান ( রঃ ) সাহেবের সংক্ষিপ্ত জীবন কর্ম
----- আবুল বাশার
এম.এম ডবল এম.এ ও এম.এস.এস

সিলেট সদর উপজেলার এক কালজয়ী প্রতিভা ও অসংখ্য মানুষ গড়ার কারিগর প্রখাত আলিমে দ্বীন ও সুশীল সমাজ বিনির্মাণের অগ্রসৈনিক ( অবঃ ) অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সাহেব ( রঃ ) জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে উত্তর সদরের এক নিভৃত পল্লী অঞ্চলের ২ নং হাটখোলা ইউনিয়নের বড় কাপন গ্রামের একটি ধার্মিক ও রক্ষণশীল পরিবারে ১৯৫৩ সালের কোনো এক দিনে । অত্যন্ত সাধাসিধে ও অনাড়ম্বরপূর্ণ জীবনে অভ্যস্ত ( অবঃ ) অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সাহেব ( রঃ ) তাঁর জীবন কর্ম ও স্বকীয় বৈশিষ্ট্যের কারণে তিনি সকলের নিকট চির ভাস্কর ও চির অমর হয়ে থাকবেন।

অত্র অঞ্চলে ছড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য অগণিত ছাত্রছাত্রী ও ভক্তকুল এবং গুণগ্রাহী। সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসা ও রাজারগাও জামিউল উলুম দাখিল মাদরাসার সার্বিক উন্নতি ও অগ্রগতিতে তিনি বিলিয়ে দিয়েছেন তার জীবনের সিংহভাগ সময় ।

একথা অনস্বীকার্য যে , তিনি ছিলেন এতদঅঞ্চলের একজন বিশিষ্ট আলিমে দ্বীন , শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক এবং দুনিয়া বিমুখ আল্লাহর একনিষ্ট আবিদ। নিম্নে তার জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করছি ।

প্রাথমিক শিক্ষা :
ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত প্রখর মেধাবী ও মননশীলতার অধিকারী ছিলেন । গ্রামের মক্তবে শিক্ষা সমাপ্ত করে তিনি ১৯৫৯ সালে বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে সফলতার সাথে ১৯৬৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এরপর তিনি ১৯৬৪ সালে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন । কিন্তু ধর্মীয় ও ইসলামী শিক্ষার প্রতি তাঁর অনুসন্ধিৎসু মনোভাবের প্রতি লক্ষ করে তাঁর মাতা - পিতা তাঁকে আরবী ব্যাকরণ তথা নাহু ও ছরফ শিক্ষাদানের জন্য তৎকালীন রাজারগাঁও মাখযুনুল উলুম দারুল হাদীস টাইটেল মাদরাসায় ভর্তি করেন । সেখানে দুই বছর অধ্যয়ন করে তিনি আরবী ব্যাকরণে অসাধারণ বুৎপত্তি ও গভীর জ্ঞান অর্জন করেন ।

শিক্ষাজীবন :
পরবর্তী সময়ে তিনি আল - কুরআন ও হাদীসের আলোকে আলোকিত জীবন গড়ার লক্ষ্যে ১৯৬৭ সালে সৎপুর কামিল মাদরাসায় ( বিশ্বনাথ ) ভর্তি হন । নিষ্ঠা ও আন্তরিকতার সাথে লেখাপড়া চালিয়ে সেখান থেকে ১৯৭২ সালে দাখিল চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন । এরপর তিনি গাছবাড়ী কামিল মাদরাসা ( কানাইঘাট ) থেকে ১৯৭৪ সালে আলিম ফাইনাল পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হন । অতঃপর ১৯৭৬ সালে ফুলবাড়ী ফাজিল মাদরাসা (গোলাপগঞ্জ) থেকে ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হন । অতঃপর তিনি ভর্তি হন বাংলাদেশের পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট সরকারি আলিয়া মাদরাসায় । সেখান থেকে তিনি ১৯৭৮ সালে কামিল ( হাদীস বিভাগ ) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে শিক্ষাজীবন সমাপ্ত করেন । এমনকি আরবি ব্যাকরণ ও ইলমে ফরায়েজের ক্ষেত্রে তার মেধা ও যোগ্যতা ছিল প্রশ্নাতীত যার প্রতিফলন ঘটে তার শিক্ষকতা জীবনে পাঠদান দক্ষতায়।

ইলমে ক্বিরাতের খেদমতে আত্মনিয়োগ :
তিনি ১৯৭৫ সালে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অধীনে অনুষ্ঠিত ছাদিছ জামাতের চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হন । এরপর তিনি নিজেকে বিশুদ্ধভাবে কুরআন শরীফ শিক্ষাদানে আত্মনিয়োগ করেন । অবসরের পূর্ব পর্যন্ত তিনি সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসায় দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অনুমোদিত শাখা কেন্দ্রের নাজিম ও প্রধান ক্বারী হিসাবে কুরআনের খেদমতে নিয়োজিত ছিলেন । পরবর্তীতে মৃত্যুর পূর্ব পর্যন্ত সিলেট সদরের উমাইরগাঁও দারুল মোস্তফা দাখিল মাদ্রাসায় ইলমে কিরাতের খেদমতে নিয়োজিত ছিলেন। এদিকে তিনি ২০০২ সালে শামসুল উলামা আল্লামা ছাহেব কিবলা ফুলতলী রহ. - এর নিকট ইলমে ক্বেরাতের সনদ ও পাগড়ী গ্রহণ করেন ।

সমাজ বিনির্মাণে ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে তার ভূমিকা:
বিংশ শতাব্দীর শেষ ভাগে ও একবিংশ শতাব্দীর শুরুতে অত্র অঞ্চলে মদ , জুয়া , ফেনসিডিল ও গানের আসরসহ অনেক অসামাজিক কার্যকলাপ সংঘটিত হতো । এগুলো অবলোকন করে তাঁর অন্তর বিগলিত হয় এবং এ সকল কার্যকলাপের প্রতিরোধে ও অবসানে সংকল্পবদ্ধ হয়ে অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, ছাত্রসমাজ ও যুবসমাজের আন্তরিকতা ও সহযোগিতায় এক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেন । রাতের আধারে গ্রামের পর গ্রাম যাতায়াত করে এ সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন ।
এক্ষেত্রে তার অন্যতম দুজন সহযোদ্ধা ছিলেন আমার চাচা মরহুম মাস্টার আব্দুল ওয়াহিদ ওরফে অসিদ উল্লাহ সাহেব। আমাদের এলাকায় যিনি মাস্টার সাহেব হিসেবে ব্যাপক পরিচিত ও সমাদৃত ছিলেন। আরেকজন চাচা ছিলেন মরহুম আকবর আলী সাহেব । সর্বোপরি এক্ষেত্রে তার সলিড ডিফেন্স ছিল তারই হাতে গড়া একঝাঁক উদ্যমী তরুণ ছাত্রসমাজ। ফলস্বরূপ তার আত্মবিশ্বাসের মাত্রা ছিল খুবই তুঙ্গে। ফলে তাঁর অনমনীয় দৃঢ়তা ও দুঃসাহসিক ভূমিকা সর্বোপরি এলাকার ছাত্রসমাজ , মুরব্বিয়ানে কেরাম এবং যুবসমাজের ঐকান্তিক চেষ্টা ও সাধনায় সমাজ থেকে এ সকল শরীয়তবিরোধী কার্যকলাপের অবসান হয় এবং সুশীল সমাজ গঠনের পথ সুগম হয় । যার সুফল পাচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম ।

শিক্ষকতার পেশায় আত্মনিয়োগ :
তাঁর শিক্ষকতা জীবন শুরু হয় আঙ্গারজুর আলিম মাদরাসায় ( গোয়াইনঘাট ) সহসুপার পদে যোগদানের মাধ্যমে । সেখানে তিনি ১৫-০৭-১৯৭৮ থেকে ৩১-১২-১৯৭৯ সাল পর্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এ গুরু দায়িত্ব পালন করেন । পরবর্তী সময়ে সিরাজুল ইসলাম আলিম মাদরাসায় তিনি ০১-০৪-১৯৮০ সালে সহসুপার পদে যোগদান করেন । অতঃপর তিনি ১৪-০৫-১৯৮৫ সালে অত্র মাসরাসার সুপার পদে পদোন্নতি লাভ করেন । দীর্ঘ দায়িত্ব পালনের এক পর্যায়ে তিনি ১৪-১০-১৯৯৫ সালে অত্র মাদরাসার অধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করেন । অবসরের পূর্ব পর্যন্ত তিনি এ মহান দায়িত্ব নিষ্ঠা- আন্তরিকতা ও সফলতার সহিত পালন করেন। কর্মরত অবস্থায় জরাজীর্ণ এই প্রতিষ্ঠানকে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে রূপান্তরের মুখ্য ভূমিকা তিনি

চির বিদায় হাজার আলেম গড়ার কারিগর,সিরাজুল ইসলাম আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিলেট উত্তর সদরের, হাটখোলা ইউনিয়নের, বড়...
17/02/2025

চির বিদায় হাজার আলেম গড়ার কারিগর,
সিরাজুল ইসলাম আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিলেট উত্তর সদরের, হাটখোলা ইউনিয়নের, বড়কাপন গ্রামের কৃর্তি সন্তান রাজার গাঁও জামিউল উলূম দাখিল মাদ্রাসা অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব......
মহান আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের সমস্ত খেদমত কে কবুল করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমাদের মাদ্রাসার প্রিয় উস্তাদ মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন 😥😭শিবের বাজার বড় কাপ...
16/02/2025

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আমাদের মাদ্রাসার প্রিয় উস্তাদ মাওলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন 😥😭

শিবের বাজার বড় কাপন নিবাসী, সিলেট সদর উপজেলার প্রাচীন দ্বীনি প্রতিষ্ঠান সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান সাহেব অদ্য বিকাল ৫.৩০ সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার সকাল ১১টার সময় নিজ প্রতিষ্ঠিত বড়কাপনস্থ রাজার গাঁও দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করি।

প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ❤️
27/11/2023

প্রাণের শিক্ষা প্রতিষ্ঠান ❤️

Address

গাজীর বাজার, মইয়ার চর, সিলেট।
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sirajul Islam Alim Madrasah, Moyer Chor, Sylhet. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share