26/12/2022
💥💥একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত কিছু তথ্য।💥💥
💥৮ ডিসেম্বর হতে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুরু হয়েছে ।
💥পর্যায়ক্রমে ৩ বার আবেদন করা যায়।
💥আবেদন ফি ২০০ টাকা।
💥অনলাইনে আবেদন করতে হবে।
💥সর্বনিম্ম ৫টি কলেজ এবং সর্বোচ্চ ১০ টি কলেজে আবেদন করতে হবে।
💥আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার ব্যবস্থা থাকবে। ৫% বরাদ্দ থাকবে
💥কলেজে ১ম পর্যায়ের আবেদন ৮ দিন স্থায়ী থাকে (৮/১২/২২ ইং থেকে ১৫/১২/২২ ইং)।।এই ৮ দিনের মধ্যেই আবেদন করতে হবে।
💥১ম পর্যায়ে আবেদনের রেজাল্ট ১৫ দিন পরে দিবে । ৩১ /১২/২২ ইং রাত ৮.০০ টায় রেজাল্ট প্রকাশ হবে
💥১ম পর্যায়ে যাদি কলেজ পছন্দ না হয় তাহলে মাইগ্রেশন অপশন থাকবে সেটি 'Yes' করে ভর্তি হতে পারবে।।মাইগ্রেশন হয়ে কলেজ পরিবর্তন হতে পারে।
💥১ম পর্যায়ে চান্স পেলে,রেজাল্টের ৭ দিনের ভিতর অনলাইনে কলেজ কনফার্ম করতে হবে। মানে ১/০১/২৩ ইং থেকে ৮/০১/২৩ ইং এর মধ্যে নিশ্চায়ন করতে হবে. এক্ষেত্রে নিশ্চায়ন ফিস কলেজ ভেদে ৪৫০-৫০০ টাকা হয়ে থাকে.
💥যাদের ১ম পর্যায়ে কলেজ আসবে না তারা ২য় পর্যায়ে আবার আবেদন করবে। ৯ /০১/২৩ ইং থেকে ১০/০১/২৩ ইং রাত ৮.০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।।
💥২য় পর্যায়ের রেজাল্ট আবেদনের ২ দিন পরেই দিবে।। রিজাল্ট প্রকাশ হবে ১২/০১/২৩ ইং রাত ৮.০০ টায়
💥২য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে। ১৩/০১/২৩ থেকে ১৪/০১/২৩ ইং এর মধ্যে নিশ্চায়ন করতে হবে।
💥২য় পর্যায়ে যাদের কলেজ পছন্দ হবে না তাঁরাও মাইগ্রেশন Yes করে ভর্তি হতে পারবে।
💥যাঁরা ২য় পর্যায়েও চান্স পাবে না তাঁরা ৩য় পর্যায়ে আবারো আবেদন করবে।।।
এক্ষেত্রে শুধু ১ দিন ১৬/০১/২৩ ইং তারিখে আবেদন করা যাবে।।
💥৩য় পর্যায়ের রেজাল্টও আবেদনের ১ দিন পরে দিবে। ১৮/০১/২৩ ইং রাত ৮.০০ টায় রেজাল্ট প্রকাশ হবে
💥৩য় পর্যায়ে মাইগ্রেশন অপশন থাকবে না।
💥৩য় পর্যায়ে চান্স পেলে ২ দিনের ভিতর কলেজ কনফার্ম করতে হবে। এক্ষেত্রে ১৯/০১/২৩ ইং থেকে ২০/০১/২৩ এর মধ্যে নিশ্চায়ন করতে হবে।।
৩য় পর্যায়ে অনলাইনে কলেজ কনফার্ম করা শেষ হলে,১দিন পর ২২/০১/২৩ ইং থেকে কলেজে ভর্তি শুরু হবে। চূড়ান্ত ভর্তির তারিখ ৫ দিন থাকে। এই ২২/০১/২৩ ইং থেকে ২৬/০১/২৩ ইং এর মধ্যেই ভর্তি হতে হবে ।
💥 ক্লাস শুরু হবে ০১/০২/২৩ ইং থেকে
🔴বি:দ্র:: অনলাইন ছাড়া সরাসরি কলেজে ভর্তির কোনো ব্যবস্থা নাই