GLOX English

GLOX English Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GLOX English, Language school, GLOX English, 4th floor, Shurma Tower, Puran Puler Mukh, Bandar, Sylhet.

23/07/2026

ক্লাসে বসে থাকা, কিন্তু মুখ ফুটে ইংরেজি বলতে না পারা — এই অনুভূতিটা অনেকেই চেনেন।

মনে মনে জানেন সব শব্দ, কিন্তু যখন সামনে কেউ থাকে, বলার সময় গলা যেন আটকে যায়।

এই ভিডিওতে দেখছেন GLOX English-এর স্পোকেন ইংলিশের ক্লাসে কিভাবে শিক্ষার্থীরা শিক্ষকের সাথে ইংলিশ প্র্যাকটিস করছেন।

মুখস্থ করে না, বরং অনর্গল কথা বলার টেকনিক প্র্যাকটিস করে।

আপনিও যদি ইংরেজিতে কথা বলতে গিয়ে থমকে যান, তাহলে চলে আসুন গ্লক্স ইংলিশের ফ্রি ক্লাসে। আপনিও জানতে পারবেন কিভাবে সহজে ইংলিশে কথা বলা শিখা যায়।

👉 GLOX English-এর ফ্রি ক্লাসে জয়েন করতে কমেন্টে লিখুন "ফ্রি ক্লাস", অথবা সরাসরি ইনবক্সে মেসেজ দিন।
আপনাকে ইনবক্সে ক্লাসের সময়সূচি ও সব বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

📍 ঠিকানা: GLOX English, লিফট-৪, সুরমা টাওয়ার, ভিআইপি রোড, বন্দরবাজার, সিলেট

📞 কল বা WhatsApp করুন: 01334-927641 | 01334-927642

19/07/2026

Spoken English-এ ভর্তি হওয়ার আগে ৯০% মানুষ সবচেয়ে বড় ভুলটি করে শুরুতেই।

তারা কোনো প্রতিষ্ঠান সম্পর্কে ভালোভাবে যাচাই না করেই শুধুমাত্র বিজ্ঞাপন, ডিসকাউন্ট, বা অন্যের কথায় বিশ্বাস করে ভর্তি হয়ে যায়। কয়েক সপ্তাহ পর বুঝতে পারে:
✅প্রতিষ্ঠানের ইংলিশ শেখানোর পদ্ধতি কার্যকর নয়।
✅সময় ও টাকা দুটোই নষ্ট হয়েছে।

ভর্তি হওয়ার আগে যা অবশ্যই করবেন:
✅অন্তত ৪–৫টি প্রতিষ্ঠানের ফ্রি ক্লাস করুন।
✅Teaching Method সম্পর্কে জানুন।
✅যাচাই করে সিদ্ধান্ত নিন। একটু সময় নিয়ে ৪–৫টি প্রতিষ্ঠানের ফ্রি ক্লাস করুন, তুলনা করুন, প্রশ্ন করুন-
তারপর যেখানে আপনার শেখার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেখানেই ভর্তি হোন।

সঠিক প্রতিষ্ঠান নির্বাচন করতে পারলে শুধু ইংরেজি নয়, আপনার আত্মবিশ্বাস, ক্যারিয়ার এবং ভবিষ্যৎ—সবকিছুই বদলে যেতে পারে।

✅GLOX English-এর Spoken English শেখানোর পদ্ধতি নিজেই যাচাই করুন।

আমাদের ফ্রি ক্লাসে অংশ নিন, শেখানোর পদ্ধতি দেখুন, প্রশ্ন করুন এবং নিজের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিন।

✅ফ্রি ক্লাসে অংশগ্রহণের জন্য:
📞 কল বা WhatsApp করুন: +880 1334-927641
📩 অথবা আমাদের Facebook Messenger-এ একটি মেসেজ করুন।

আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা:
GLOX English
Surma Tower (৪র্থ তলা), Taltola, Sylhet

18/07/2026

Times IT.-এর শিক্ষার্থীদের আইটি ক্যারিয়ারে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য আমরা নিয়ে আসছি বিশেষ উদ্যোগ-"12-Day English Communication Programme" 💙
বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন

টাস্ক-২ এর প্রশ্ন দেখামাত্রই অনেকেই তাড়াহুড়ো করে লিখতে শুরু করে দেন। কিন্তু ২-৩ লাইন লেখার পরেই মাথা পুরো জ্যাম হয়ে যায়।...
20/06/2026

টাস্ক-২ এর প্রশ্ন দেখামাত্রই অনেকেই তাড়াহুড়ো করে লিখতে শুরু করে দেন। কিন্তু ২-৩ লাইন লেখার পরেই মাথা পুরো জ্যাম হয়ে যায়। অনেকেই ভাবেন তাদের ইংলিশে সমস্যা, কিন্তু আসল সমস্যা হলো মাথায় লেখার মতো কোনো আইডিয়া বা পয়েন্ট না থাকা।

এই সমস্যার সমাধান লুকিয়ে আছে একটি ছোট্ট এবং দারুণ অভ্যাসের মধ্যে। খাতা-কলম নিয়ে বসার আগে পুরো টপিকটি নিয়ে নিজের মনে বাংলায় অন্তত ২ মিনিট ভাবুন। নিজেকে প্রশ্ন করুন, এই টপিকটা নিয়ে যদি বাংলায় কাউকে বোঝাতে হতো, তবে কী কী সহজ পয়েন্ট আপনি বলতেন?

যখন নিজের মাতৃভাষায় পয়েন্টগুলো পরিষ্কার হয়ে যাবে, তখন ইংলিশে বাক্য সাজানো অনেক সহজ হয়ে যাবে। Glox English এর প্র্যাক্টিক্যাল মেথড হলো আগে আইডিয়া ক্লিয়ার করা, তারপর সহজ বাক্যে লেখা শুরু করা।

IELTS রাইটিংয়ের ভয় দূর করতে আর এমন দারুণ সব প্রিপারেশন হ্যাকস জানতে গ্লোক্স ইংলিশ Glox English পেজটি আজই ফলো দিয়ে রাখুন।

খাতা কলম নিয়ে বসার পর ২৫০ শব্দের বিশাল রচনার কথা ভাবলেই অনেকের মাথা কাজ করা বন্ধ করে দেয়। এই ভয়ের কারণেই প্র্যাকটিস করার...
19/06/2026

খাতা কলম নিয়ে বসার পর ২৫০ শব্দের বিশাল রচনার কথা ভাবলেই অনেকের মাথা কাজ করা বন্ধ করে দেয়। এই ভয়ের কারণেই প্র্যাকটিস করার কাজটা দিনের পর দিন পিছিয়ে যেতে থাকে।

গ্লোক্স ইংলিশের সহজ ট্রিক হলো আজ আপনার বড় কিছু লেখার কোনো দরকারই নেই।

নিজের ব্রেনকে একটু মিথ্যা বলুন। তাকে বুঝিয়ে বলুন যে আজ আপনি বড় কোনো রচনা লিখবেন না, স্রেফ ৫টা লাইন লিখবেন।

শুধু একটা সাধারণ আইডিয়া খুব সহজ ভাষায় গুছিয়ে ফেলা।

হাত যখন একবার সচল হবে, ব্রেন তখন নিজে থেকেই বাকি কাজ করতে শুরু করবে।

প্রতিদিনের এই ৫ মিনিটের ছোট্ট অভ্যাসটাই লেখার সব জড়তা এক নিমেষে কাটিয়ে দেবে। আইইএলটিএস রাইটিংয়ে ভালো করার জন্য কঠিন কোনো নিয়ম নয়, এই কনফিডেন্সটুকুই আসল।

পরীক্ষায় এমন কোনো কিউ কার্ড আসলো যা আপনার জীবনে কখনো ঘটেনি বা যে বিষয়ে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। এই অবস্থায় অনেকেই ঘা...
19/06/2026

পরীক্ষায় এমন কোনো কিউ কার্ড আসলো যা আপনার জীবনে কখনো ঘটেনি বা যে বিষয়ে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। এই অবস্থায় অনেকেই ঘাবড়ে যান এবং চুপ হয়ে থাকেন। কিন্তু IELTS পরীক্ষায় চুপ থাকা মানেই স্কোর কমে যাওয়া।

গ্লোক্স ইংলিশের সহজ বুদ্ধি হলো, নিজের জীবনে না ঘটলেও স্রেফ একটি কাল্পনিক গল্প বানিয়ে বলা শুরু করুন। আপনার পরিচিত কারো জীবনের ঘটনা বা কোনো সিনেমা থেকে দেখা দৃশ্যকে নিজের গল্প বানিয়ে বলুন।

মনে রাখবেন, এক্সামিনার আপনার সততা পরীক্ষা করছেন না। তিনি শুধু দেখছেন আপনি কতটা সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারছেন।

কিউ কার্ডে অজানা টপিক আসলে আপনি কি বানিয়ে বলতে পারেন নাকি আটকে যান? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা!

লিসেনিং ভালো করার জন্য জোর করে কঠিন পডকাস্ট শুনতে গিয়ে অনেকেই ঘুমিয়ে পড়েন। অথচ চলমান এই বিশ্বকাপের মৌসুমে বাড়তি খাটনি ছা...
18/06/2026

লিসেনিং ভালো করার জন্য জোর করে কঠিন পডকাস্ট শুনতে গিয়ে অনেকেই ঘুমিয়ে পড়েন। অথচ চলমান এই বিশ্বকাপের মৌসুমে বাড়তি খাটনি ছাড়াই লিসেনিং স্কিল বাড়িয়ে নেওয়া সম্ভব।

স্রেফ বাংলা কমেন্ট্রি বাদ দিয়ে ইংলিশ ধারাভাষ্য চালু রাখুন। ধারাভাষ্যকারদের উত্তেজনা আর চোখের সামনের অ্যাকশন মিলিয়ে কান খুব দ্রুত ইংলিশ টোনের সাথে অভ্যস্ত হয়ে উঠবে।

একেই বলে "Ear Tuning"। চোখের সামনে সরাসরি খেলা দেখছেন বলে কঠিন শব্দের অর্থ না বুঝলেও ব্রেইন পুরো ঘটনা নিজে থেকেই বুঝে নেবে।

খেলা দেখার সময় আপনি কি ইংলিশ কমেন্ট্রি শোনেন নাকি বাংলা? কমেন্টে জানান আপনার উত্তর!

IELTS পরীক্ষার খুব সাধারণ প্রশ্নগুলোর উত্তর অনেকেই জোর করে অনেক বেশি বড় আর জটিল বানাতে যান। এই বড় বাক্য আর কঠিন Vocabula...
18/06/2026

IELTS পরীক্ষার খুব সাধারণ প্রশ্নগুলোর উত্তর অনেকেই জোর করে অনেক বেশি বড় আর জটিল বানাতে যান। এই বড় বাক্য আর কঠিন Vocabulary মেলাতে গিয়েই মাথায় গ্রামারের জট পেকে যায়, যার কারণে স্পিকিংয়ের Fluency পুরোপুরি নষ্ট হয়।

চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক।
Examiner জিজ্ঞেস করলেন: "What is your favorite food?"

ভুল পদ্ধতি (জোর করে বড় করতে গিয়ে আটকে যাওয়া): "My favorite food is biryani because it is very delicious and when my mother cooks it, I always feel happy and my grandmother also likes it very much but actually I..." (মাঝপথে গিয়ে পুরো Fluency শেষ এবং Band Score কমে যায়!)

সহজ ও সঠিক পদ্ধতি গ্লোক্স ইংলিশ মেথড: "I absolutely love biryani because it has a rich flavor and a wonderful combination of spices. It’s one of my favorite meals, and I usually enjoy having it with my family on weekends." পরিষ্কার, সহজ এবং ১০০ ভাগ নির্ভুল!

আপনি যদি মনে করেন IELTS Speaking Part 1-এ ভালো Band Score পেতে হলে খুব কঠিন English বলতে হবে। আসলে বিষয়টা এমন না।

Examiner মূলত দেখেন আপনি কতটা naturally, clearly, এবং confidently English-এ নিজের কথা বলতে পারেন। তাই অপ্রয়োজনীয় কঠিন vocabulary ব্যবহার করা বা জোর করে উত্তর বড় করার কোনো দরকার নেই।

আপনি যদি সহজ, natural এবং fluent English বলতে পারেন, তাহলেই ভালো score পাওয়া সম্ভব।

মনে রাখুন:
❌ Hard English = High Score (ভুল ধারণা)
✅ Natural & Clear Communication = Better Score (সঠিক ধারণা)

IELTS আলাদা করে শিখতে হয় না, এই কথাটা অনেকেই বিশ্বাস করে না। কিন্তু সত্য হলো, IELTS Speaking আপনার spoken English-এরই te...
17/06/2026

IELTS আলাদা করে শিখতে হয় না, এই কথাটা অনেকেই বিশ্বাস করে না। কিন্তু সত্য হলো, IELTS Speaking আপনার spoken English-এরই test।

আপনি যদি প্রতিদিন ৫–১০ মিনিট নিজের দিন, কাজ, ভাবনা English-এ বলতে পারেন, IELTS Speaking আর ভয় লাগবে না। Writing-এ idea আসবে, Listening-এ বুঝতে সহজ হবে।

IELTS preparation শুরু করতে চাইলে আগে spoken English-এ comfortable হতে হবে। আপনি কথা বলতে পারলে IELTS আর আলাদা কিছু না, এটা শুধু একটা step.

প্রিপারেশনের শুরুতেই অনেকে সরাসরি কঠিন লিসেনিং টেস্ট দেওয়া শুরু করেন। ফল হিসেবে দুই মিনিট পরেই মাথা গুলিয়ে যায় আর মনে হয়...
17/06/2026

প্রিপারেশনের শুরুতেই অনেকে সরাসরি কঠিন লিসেনিং টেস্ট দেওয়া শুরু করেন। ফল হিসেবে দুই মিনিট পরেই মাথা গুলিয়ে যায় আর মনে হয় লিসেনিং বুঝি আমার দ্বারা হবে না। অথচ শুরুতে এত বড় চাপ নেওয়ার কোনো দরকারই নেই।

লিসেনিংয়ে ভালো করার প্রথম শর্ত হলো কানকে অভ্যস্ত করা বা "Ear Tuning"। শুরুতে কঠিন লেকচার না শুনে একদম সহজ কোনো পডকাস্ট বা কার্টুন ক্লিপ দিয়ে শুরু করুন। কান যখন সাধারণ ইংলিশ সহজে ধরতে পারবে, কঠিন টেস্টগুলো তখন এমনিতেই পানির মতো সহজ লাগবে।

Glox English এর সহজ মেথড হলো প্রতিদিন মাত্র ১০ মিনিট নিজের পছন্দের যেকোনো সহজ অডিও শোনা, যেখানে বক্তা খুব ধীরে আর পরিষ্কারভাবে কথা বলেন।

লিসেনিং প্র্যাকটিসের সময় আপনার কি শব্দ ধরতে সমস্যা হয় নাকি পুরো বাক্যের অর্থ বুঝতে কষ্ট হয়? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা!

Address

GLOX English, 4th Floor, Shurma Tower, Puran Puler Mukh, Bandar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when GLOX English posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share