পঞ্চখণ্ড বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার উপজেলা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • পঞ্চখণ্ড বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার উপজেলা

পঞ্চখণ্ড বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার উপজেলা "শিব জ্ঞানে জীব সেবা"

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম ‘বৈদিক চর্চাকেন্দ্র’–এর অন্যতম সহয...
18/03/2026

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার উপজেলার শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম ‘বৈদিক চর্চাকেন্দ্র’–এর অন্যতম সহযাত্রী কণ্ঠশিল্পী রীপা কর ও স্বর্ণালী কর ঋতু এর শুভ পরিণয়ে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, শ্রীমা সারদা দেবী এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দ–এর কৃপাধারা তাদের যুগল জীবনের পবিত্র পথচলায় চিরদিন বর্ষিত হোক—এই প্রার্থনা করি।

শুভ হোক তাদের নতুন জীবনের পথচলা।

আজকের বৈদিক চর্চাকেন্দ্র এর সাপ্তাহিক কার্যক্রমের স্থিরচিত্র.....  #বৈদিক_চর্চাকেন্দ্র
30/01/2026

আজকের বৈদিক চর্চাকেন্দ্র এর সাপ্তাহিক কার্যক্রমের স্থিরচিত্র.....
#বৈদিক_চর্চাকেন্দ্র



বিনম্র শ্রদ্ধা 🙏
14/01/2026

বিনম্র শ্রদ্ধা 🙏

বিয়ানীবাজারে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষ্যে তিন দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিন পালিতবিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি প...
11/01/2026

বিয়ানীবাজারে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষ্যে তিন দিনব্যাপী উৎসবের দ্বিতীয় দিন পালিত

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার উপজেলার আয়োজনে যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি ও বাৎসরিক উৎসব উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন ভক্তি ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ পূজার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এদিন চিত্রাঙ্কন, বৈদিক মন্ত্রপাঠ ও ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।
দুপুরে মহাপ্রসাদ বিতরণের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সন্ধ্যায় আরাত্রিক ও জপধ্যানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

আগামী ১২ জানুয়ারি (সোমবার) সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কর্তন ও ভজন সঙ্গীতের আয়োজনের মাধ্যমে তিন দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে সচেতনতা বৃদ্ধি করাই এ উৎসবের মূল উদ্দেশ্য।

অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা 💝
11/01/2026

অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা 💝

বিয়ানীবাজারে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উপলক্ষ্যে তিন দিনব্যাপী উৎসব শুরুবিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়...
09/01/2026

বিয়ানীবাজারে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি উপলক্ষ্যে তিন দিনব্যাপী উৎসব শুরু

বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার উপজেলার আয়োজনে যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মতিথি ও বাৎসরিক উৎসব উপলক্ষ্যে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।

উৎসবের প্রথম দিন ৯ জানুয়ারি, শুক্রবার সকালে পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে ১ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে উল্টো নির্দেশ ও বল নিক্ষেপ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে পরিষদের নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

আগামীকাল ১০ জানুয়ারি সকাল ৮টায় স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে। এদিন চিত্রাঙ্কন, বৈদিক মন্ত্রপাঠ ও ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুপুরে মহাপ্রসাদ বিতরণের পর আলোচনা সভা, বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব প্রদান এবং পুরস্কার বিতরণ সম্পন্ন হবে। সন্ধ্যায় আরাত্রিক ও জপধ্যানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি সমাপ্ত হবে।

এদিকে, ১২ জানুয়ারি সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কর্তন ও ভজন সঙ্গীত অনুষ্ঠিত হবে।

আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাৎসরিক পড়ালেখার ব্যয় বহন করা হবে।

উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা, সংস্কৃতি এবং মানব কল্যাণে সচেতনতা বৃদ্ধিই এ উৎসবের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় পাশে থাকার জন্য আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
08/01/2026

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় পাশে থাকার জন্য আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Address

Dasgram
Sylhet
3170

Telephone

+8801781421016

Website

Alerts

Be the first to know and let us send you an email when পঞ্চখণ্ড বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to পঞ্চখণ্ড বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বিয়ানীবাজার উপজেলা:

Shortcuts

Share

Category