সবার কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই,
যদি তুমি জানো তুমি সঠিক, ব্যস সেটাই যথেষ্ট.!
Shah Nazrul
নয়তো আমি কারো মতো নয়তো আমি দামী,
আমি হলাম আমার মতো খুব সাধারণ আমি!
24/10/2025
ভোরে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এম ভি দোয়েল পাখি-১০ লঞ্চ। যাত্রীদের ভিড়ে ছিলো মাত্র এক দিনের এক নবজাতক—নিঃশ্বাস নিতে হিমশিম খাচ্ছে, সাথে ছিলো অক্সিজেন সিলিন্ডার। লক্ষ্য ছিলো উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পৌঁছানো।
কিন্তু ভাগ্য যেন হঠাৎই থেমে গেল। লঞ্চ যখন মুন্সীগঞ্জ ছাড়িয়ে এগোচ্ছে, তখন অক্সিজেন শেষ হয়ে যায়। সময়টা ছিলো প্রতিটি সেকেন্ডের লড়াই। পরিবারের কেউ দেরি না করে কল দেয় ৯৯৯ এ।
এরপর যা ঘটলো—এটা শুধু একটা ঘটনা নয়, এটা এই দেশের মানবিক মুখের প্রতিচ্ছবি।
৯৯৯ সঙ্গে সঙ্গে খবর পৌঁছে দেয় বাংলাদেশ কোস্ট গার্ডকে। কয়েক মিনিটের মধ্যে নদীর বুক চিরে ছুটে আসে একটি স্পিডবোট—সাথে নতুন অক্সিজেন সিলিন্ডার, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, আর দুইজন প্রশিক্ষিত সদস্য। তারা লঞ্চে উঠে নবজাতকের পাশে দাঁড়ায়, শ্বাসের প্রতিটি ওঠানামা মনিটর করে, যেন শিশুটি এক মুহূর্তও একা না থাকে।
লঞ্চ পৌঁছায় সদরঘাটে। ঘাটেই অপেক্ষা করছিলো কোস্ট গার্ডের অ্যাম্বুলেন্স—এক মুহূর্ত দেরি না করে নবজাতককে নিয়ে ছুটে যায় হাসপাতালে।
অন্ধকারের ভেতরেও কিছু আলো থাকে। চারপাশে যখন নেতিবাচক খবরে আমরা ক্লান্ত, তখন এমন একটি ঘটনার খবর হৃদয়ে নতুন বিশ্বাস জাগায়—এই দেশ এখনো মানুষের, এই দেশ এখনো বাঁচিয়ে রাখে স্বপ্ন।
অসংখ্য কৃতজ্ঞতা বাংলাদেশ কোস্ট গার্ড ও ন্যাশনাল ইমারজেন্সি হেল্পলাইন ৯৯৯-কে। আপনারা শুধু দায়িত্ব পালন করেননি, আপনারা এক নবজাতকের জীবন বাঁচিয়েছেন, আর আমাদের সবাইকে মনে করিয়ে দিয়েছেন, মানবিকতা এখনো বেঁচে আছে।
মানবতার জয় হউক
এগিয়ে যাক প্রিয় জন্মভূমি।
কোস্টগার্ড পার্ক ভোলা খেয়াঘাট
নৌ পুলিশ বাংলাদেশ
(সংগ্রহীত)
22/10/2025
স্বঘোষিত ধর্ষক এবং মুসলিম নারীদের নিয়ে চরম অবমাননাকর মন্তব্যকারী বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে প্রথম থেকে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। উপরন্তু, বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীদের জেলে ঢুকানোর হুমকি-ধমকি দিয়েছে রেপিস্টের বাবা।
ধর্ষণ, নারী অবমাননা ও সামাজিক বিশৃঙ্খলার মতো গুরুতর অভিযোগের স্বত্বেও রাষ্ট্র তার যথাযথ ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবিলম্বে অভিযুক্ত শিক্ষার্থীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন।
শহীদ আবরার ফাহাদের রক্তে রঞ্জিত ক্যাম্পাস এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কোনো ধর্ষক, নিপীড়কের ঠাঁই হবে না।
বহুবিবাহ /পরকীয়া
আল্লাহ বলেন- “আর যদি আশংকা কর তোমরা ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিয়ে করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে, দুই, তিন বা চার আর যদি আশংকা কর যে সুবিচার করতে পারবে না, তবে একজনকেই বা তোমাদের অধিকারভুক্ত দাসীকে গ্রহণ কর।
এতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা বেশি। (সুরা নিসা-৩)।
রসুলুল্লাহ (সাঃ) একাধিক বিয়ে করেন এটা সত্য কিন্তু আজ এমনভাবে এটা প্রচার করা হচ্ছে রসুলের (সাঃ) এই সুন্নত পালনই অতি গুরুত্বপূর্ণ বাকীগুলোর কথা মনে আসে না। রসুল (সাঃ) বহু জেহাদে নেতৃত্ব দেন স্ত্রীগণও তার সাথে যান, আমাদের জীবনে একবারও জেহাদ আসে না।
রসুল (সাঃ) ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদীনা তাইয়েবা রাখেন আর আজও মসজিদে শিরকী নাম বিদ্যমান তা পরিবর্তন করতে পারলাম না। একের অধিক বিয়ের ক্ষেত্রে সুবিচার রাখা ফরজ-
১. সকল স্ত্রীর সমান অধিকার থাকতে হবে বাসস্থান, খাবার সম্মানের ক্ষেত্রে।
২. রসুলের (সাঃ) স্ত্রীগণ ও বংশ অপরিচিত ছিল না। তিনি বিবাহের পর ওয়ালিমার (দাওয়াত দিয়ে খাওয়ানো) ব্যবস্হা করেন, এটা তাদের অধিকার (বুখারী, মুসলিম- বিবাহ অধ্যায়)।
ফলে সামাজিকভাবে স্ত্রীগণকে উম্মত চিনত। এখন ১ম স্ত্রীর ক্ষেত্রে বিশাল আকারে ওয়ালিমা করলেন আর সামর্থ্য থাকা স্বত্বেও ২য় স্ত্রীর ক্ষেত্রে করলেন না, অবশ্যই তার অধিকার বঞ্চিত করলেন।
৩. রসুলের (সাঃ) স্ত্রীগণ তার হতে বহু হাদীস শিখেন উম্মতকে জানান, স্ত্রীগণকে দ্বীনের শিক্ষা দিতে হবে।
৪. স্ত্রীদের পর্দার ব্যবস্হা করতে হবে, রসুলের (সাঃ) স্ত্রীগণ মাহরাম পুরুষ ছাড়া বের হতেন না।
তারা ছিলেন উম্মতের মা এবং দারিদ্র্যতা, কষ্টে জীবন কাটান। রসুল (সাঃ) নিজে খেজুর পাতার ছাটায়ে শুতেন। এমনও বহুদিন ছিল রসুলের চুলায় আগুন জ্বলে নি।
রসুল (সাঃ) ক্ষুধায় পেটে পাথর বেধে পরিখা খনন করে, দুঃখ-কষ্ট দারিদ্র্যতা ও চরম নির্যাতনে সত্য দ্বীন প্রকাশে ছিলেন অটল। নবী ও রসুলগণ দ্বীন প্রচারের কারণে ব্যাপক নির্যাতনের শিকার হন ।
আর বর্তমানে হাততালি ও টাকা মেলে অথচ ইসলাম ও কুরআন আজও একই, সমাজব্যবস্হা আজও জাহেলিয়াতে।
একটা মূল ব্যাপার হল রসুল (সাঃ) ও সাহাবীরা একাধিক বিয়ে করেছেন বেশিরভাগই মদীনার জীবনে মক্কাজীবনে নয়।
মক্কাজীবনে তাদের তো জীবনের নিরাপত্তাই ছিল না। নির্যাতন, অভাব, অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
কাফেররা তাদের কন্যা দিবে কি উল্টো রসুলের (সাঃ) দুই কন্যাকে তালাক দিয়ে দেন ইসলামের সাথে শত্রুতা প্রদর্শন করে এবং সুমাইয়াকে (রাঃ) প্রকাশ্যে যৌনাঙ্গে বর্শা নিক্ষেপ করে হত্যা করা হয়।
মদীনা রাষ্ট্রে মুসলিমদের নিরাপদ ভূখন্ড হল- তখন কোন মুসলিম নারীর উপর আঘাত তো দূরের কথা শুধু একজন ইহুদির ষড়যন্ত্রের কারণে বাজারে এক মুসলিম নারীর পোষাক খুলে যায়, তা নিয়ে সংঘাত হয়।
শেষ পর্যন্ত রসুল (সাঃ) সহ সাহাবীরা ওদের অবরুদ্ধ করে রাখেন।
মদীনা হতে ওদের বের করে দেন। এখন সঠিক ইসলাম মেনে ও প্রচার করে দেখুন আপনার ও আমার অবস্হা হবে মক্কার জীবনের মত একজন স্ত্রীর নিরাপত্তা দেওয়াই কষ্টকর হবে।
আর কয়জন আপনাকে মেয়ে দিবে? কাফের, ইহুদির দালাল, জঙ্গি অপবাদ দিয়ে অধিকাংশ লোকই পাত্রী দিবে না।
সঠিক দাওয়াত দেওয়ার ফলে হয়তো হিজরত ও জেহাদ ফরজ হয়ে যাবে।
সেক্ষেত্রে মক্কা জীবনের মত একজন নারীই উত্তম। সাহাবীরা সামর্থ থাকাস্বত্বেও শুধু নিজে একাধিক বিয়ে করতেন না বরং গরীব সাহাবী ও দাস-দাসীদের বিবাহের ব্যবস্হা ও সাহায্য করতেন।
আজও হাজার যুবক বিয়েহীন বেকার ঘুরে কে তাদের সাহায্য করছে?
আর মদীনায় জিহাদ শুরু হলে সাহাবীরা শহীদ হতেন।তাদের বিধবা স্ত্রী, বোন,মেয়ের ভরনপোষন ,নিরাপত্তার জন্য অন্য সাহাবীরা বিয়ে করতেন।
আর একজন শহীদের স্ত্রীকে মুজাহিদ ছাড়া অন্য কারো সাথে বিয়ে দেওয়া হতো না। আর সকল নেককার সুস্হ,সাহাবী ছিল মুজাহিদ।
আর এদেশে অধিকাংশ ক্ষেত্রে ২য় বিবাহের অন্যতম কারন পরকীয়া- ধরা পড়লে বিয়ের মাধ্যমে জায়েজ করতে চায় অনেকে।
আর সাহাবীরা নিজ আয় দিয়ে বিবাহ করতেন।
বর্তমান অনেক আলেমদের মত জনগনের টাকায় ওয়াজ করে ২/৩ স্ত্রী নিয়ে বিলাসিতা করতেন না।বরং দ্বীনের কল্যানে অর্থ, সম্পদ ব্যয় করতেন।
কেউ হাদিয়া বা খরচ হিসাবে ওয়াজে অর্থ নিতে পারে - কিন্তু অধিকাংশ বক্তা যে পরিমান অর্থ দাবি করে বা নেয় গরিব দেশ অনুযায়ী বিলীসিতা।
অথচ ইসলামে আইন থাকলে বিবাহিত পুরুষ,নারীর ব্যাভিচারের শাস্তি হতো রজম, ২য় বিবাহ নয়।
আর এসব ঘটনার অন্যতম কারণ মেয়েদের প্রকৃত দেনমোহর দেওয়া হয় না। আল্লাহ বলেন-
الزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً وَالزَّانِيَةُ لَا يَنكِحُهَا إِلَّا زَانٍ أَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذَٰلِكَ عَلَى الْمُؤْمِنِينَ
“ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারিণী নারী অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে কেবল ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদেরকে মুমিনদের জন্যে হারাম করা হয়েছে।” (সূরা নুর, ৩)।
এই আয়াতের অনেকে ভুল ব্যাখা করে যে- মুমিন নর/নারীর জীবনে মুমিন স্বামী/স্ত্রী পায়। বরং এখানে নির্দেশ দেওয়া হয়েছে মুমিনরা যেন মুমিনদের বিয়ে করে, ব্যাভিচারীকে নয়।
এই আয়াতের ব্যাখায় আলেমগণ বলেন- মুমিন কখনও অশ্লীলতা পছন্দ করবে না সুতরাং ব্যাভিচারীকে পছন্দ করবে না সেটা স্বাভাবিক। কিন্তু ফেরাউনের স্ত্রী ছিল আছিয়া (আঃ) যিনি বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠতম নারীদের একজন। যার কাছে মুসা (আঃ) বেড়ে উঠেন।
এটা যেমন ছিল তার জীবনে পরীক্ষা, তেমনি সৌভাগ্য কারণ তিনি মুসা (আঃ) এর মত অন্যতম শ্রেষ্ঠ রসুলের মায়ের ভূমিকা পালন করেন এবং শত কষ্টেও দ্বীনে অটল থেকে জান্নাতের উচ্চমর্যাদা লাভ করেন।
নিজ সন্তানকে মুজাহিদ, মুফাসসির হিসেবে গড়ে তুলেন যেন ইসলামী সমাজ গড়ে নারীদের উপর নির্যাতনের অবসান ঘটাতে পারে এবং নারীরা জান্নাতের উত্তম স্হান পেতে সহায়ক হয়।
আপনার ব্যক্তিত্ববোধ বজায় রাখতে যে কাজগুলো করতে হবে ----------
১। আগে সালাম দিন।
২। হাসিমুখে কথা বলুন। দুঃখ কষ্ট চেপে রেখে মুখের হাসি ধরে রাখতে চেষ্টা করবেন।
৩। বেশি শুনবেন, কম বলবেন।
৪। তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না।
৫। ভুল হলে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিন বা দুঃখ প্রকাশ করুন।
৬। অকারণে বেশি হাসি বা ঠাট্টা মশকরা করবেন না।
৭। ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন।
৮। আগে অন্যের কথা শুনুন, তারপর নিজে বলুন।
৯। কোনো বিষয়ে তর্কে জড়াবেন না। মনে রাখবেন, তর্কে জিতা নয় বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ।
১০। কারো কাছে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করবেন না।
১১। ধৈর্য ধরে রাগ নিয়ন্ত্রণে রাখুন।
১২। কেউ ভুল করলে ক্ষমা করুন। অন্যের দোষ ঢেকে রাখুন। মানুষের প্রতি সুধারণা রাখুন।
১৩। ছোট বড়ো সবাইকে প্রাপ্য সম্মান দিন।
১৪। কথা দিয়ে কথা রাখবেন।
১৫। পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন, সম্ভব হলে সুবাসিত রাখতে চেষ্টা করবেন।
১৬। পারলে খাওয়ান, জোর করে খাবেন না। অন্যের জিনিসে লোভ করবেন না।
১৭। খাবার সামনে এলে আগে অন্যকে দিন। সুযোগ সুবিধা নিজে না নিয়ে অন্যদের দিয়ে দিন।
১৮। মুখ ও শরীর দুর্গন্ধমুক্ত রাখুন। আপনার যা কিছুই আছে, পরিচ্ছন্ন পরিপাটি রাখুুন।
১৯। চরিত্র ও নৈতিকতা উন্নত রাখুন। নিজের অপারগতার কথা কাউকে জানাবেন না। প্রার্থনায়, সাজদায় পড়ে শুধু আল্লাহকেই বলুন।
২০। আচার ব্যবহারে বিনয়, ভদ্রতা ও নম্রতা বজায় রাখুন।
ইনশাআল্লাহ, ব্যক্তিত্ববান বলে গণ্য হবেন। মানুষের শ্রদ্ধা সম্মান সমীহ ও ভালোবাসা লাভ করবেন।
✒️_____Shah Nazrul
28/09/2025
ইউটিউবে আসা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ টিমের "ব্লাড সিন্ডিকেট চক্র" নিয়ে করা পর্বটা দেখে আমি অসুস্থ হয়ে গেছি মানসিকভাবে।
ঢাকা মেডিকেল ও তার আশেপাশে যত ব্লাড ব্যাংক আছে তারা প্রায় সবাই এক ব্যাগ রক্তকে দুইটা প্যাকেটে ভাগ করে রক্তের পরিবর্তে স্যালাইন/লাল রঙ মিশ্রিত করে সেই প্যাকেট ভর্তি করে এবং সে রক্তগুলো আপনার আর আমার কাছে চড়া দামে বিক্রি করে।
ঘটনা এখানেই শেষ নয়। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সময় ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য স্বেচ্ছাসেবীসহ হাজার হাজার মানুষ যে রক্ত দান করেছিলেন, সেই রক্ত দিয়ে বাচ্চাদের জীবন না বাঁচিয়ে অন্য জায়গায় বিক্রি করা হয়েছে।
যাদের কাজ রক্ত দিয়ে রোগীকে বাঁচানো, তারা যদি স্যালাইন আর লাল রঙ মেশানো রক্ত রোগীর শরীরে প্রবেশ করায়- সেক্ষেত্রে রোগীর অবস্থা কী হবে?
আপনি, আমি হয়তো রক্তের সন্ধান মিলেছে বলে খুশি হয়ে যাবো এই ভেবে- এবার রোগীকে বাঁচানো যাবে। বাই চান্স বাঁচাতে না পারলে কান্নাকাটি করে বলবো- হায়াত ছিল না হয়তো।
অথচ রোগীকে ঠিকঠাক রক্ত দেয়া গেলে তিনি বাঁচতে পারতেন। কিন্তু যার শরীরে রক্তের পরিবর্তে স্যালাইন বা লাল রঙ ঢুকছে- সেই রোগী কীভাবে বাঁচবে?
বাংলাদেশের প্রতিটা সেক্টরের বেশিরভাগ মানুষ টাকার জন্য আসলে এতটাই নিচে নেমে গেছে যে, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর পশুর অবস্থানও তাদের চেয়ে একটু উপরে। এত নিকৃষ্ট একটা জাতির ন্যূনতম কোন উন্নতির সম্ভাবনা আছে বলে আমার আর বিশ্বাস হয় না।
[সংগ্রহ]
🌿নেক সন্তান🪴
মানুষের জীবনে সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যাকে চান তাকেই এ নিয়ামত দান করেন। তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, আর যাকে চান পুত্র সন্তান দান করেন। কাউকে আবার পুত্র ও কন্যা উভয় সন্তানই দান করেন; যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। সুতরাং নেক সন্তানের জন্য দোয়া ও আমল করতে হয়।
হে আমার প্রতিপালক, আমাকে একটি সুপুত্র দান করুন। (সুরা সাফফাত, আয়াত: ১০০)
নেক সন্তানের জন্য ইবরাহিম (আ.)-এর দোয়া
মহান আল্লাহর নবী ইবরাহিম (আ.) নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। তার দোয়া কবুলও করা হয়। দোয়াটি ছিল:
رَبِّ هَبۡ لِیۡ مِنَ الصّٰلِحِیۡنَ
উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ: হে আমার প্রতিপালক, আমাকে একটি সুপুত্র দান করুন। (সুরা সাফফাত, আয়াত: ১০০)
যারা নেক সন্তান চান, মহান আল্লাহর কাছে নবী ইবরাহিম (আ.)-এর এ দোয়াটি পড়ে দোয়া করতে পারেন। দোয়াটি ছোট, তাই নামাজের পর মুনাজাতে কিংবা হাঁটতে-চলতে দোয়াটি পড়তে পারেন।
কোরআনে নেক সন্তান লাভের আমল
মহান আল্লাহর প্রিয় বান্দারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করবেন। এমন একটি দোয়া মহান আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কোরআনে মহান আল্লাহ বলেন,
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا
উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুন, ওয়া জাআল না লিল মুত্তাকিনা ইমামা। অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ দান করুন। (সুরা ফুরকান, আয়াত: ৭৪)
নেক সন্তানের জন্য জাকারিয়া (আ.)-এর দোয়া
হযরত জাকারিয়া (আ.) নিঃসন্তান ছিলেন। হযরত মারইয়াম (আ.) বায়তুল মোকাদ্দাসে হযরত জাকারিয়া (আ.)-এর তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন, মহান আল্লাহ মৌসুম ছাড়াই হযরত মারইয়াম (আ.)-কে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে ওঠে। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করলেন --
رَبِّ لَا تَذَرۡنِیۡ فَرۡدًا وَّ اَنۡتَ خَیۡرُ الۡوٰرِثِیۡنَ
উচ্চারণ: রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন। অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে একা রেখ না। তুমি তো উত্তম ওয়ারিশ। (সুরা আম্বিয়া, আয়াত: ৮৯)
فَاسۡتَجَبۡنَا لَهٗ ۫ وَ وَهَبۡنَا لَهٗ یَحۡیٰی وَ اَصۡلَحۡنَا لَهٗ زَوۡجَهٗ
উচ্চারণ: ফাসতাজাবনা লাহু ওয়াওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু জাওজাহু। অর্থ :অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম। (সুরা আম্বিয়া, আয়াত: ৯০)
17/09/2025
💫আজ চার বছর পূর্ণ হলো প্রিয় স্নেহাশিস পুত্রের! 💫
ছেলে মানে জীবনের এক অমূল্য উপহার--যার হাসিমুখে হারিয়ে যায় জীবনের সব ক্লান্তি, যার ছোট্ট আদরে ভরে যায় পুরো সংসার। জন্ম দিন এমন এক দিন, যেদিন আমরা কৃতজ্ঞ হই এই দোয়ার জন্য। তাই ছেলের জন্ম দিনে কিছু ভালোবাসা মিশ্রিত, আবেগভরা শুভেচ্ছা বার্তা থাকতেই হবে। যা শুধু ভাষা নয়, হৃদয় থেকেও উঠে আসে।
💖আমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল ছিলো যে দিন তুমি পৃথিবীতে এলে। জন্মদিনে তোমাকে হাজারো ভালোবাসা ও দোয়া, আমার রাজপুত্র।
❤️🩹একটা ছেলে বাবার গর্ব, মায়ের পৃথিবী। আজকের এই বিশেষ দিনে, দোয়া করি পৃথিবীর সব সুখ তোমার জীবনে আসুক।
এই কামনা রইলো।।।
17-09-2021
17-09-2025
১২ই সেপ্টেম্বর ২০২৫ ইংরেজী
২৮ই ভাদ্র, শরৎকাল ১৪৩২ বাংলা
১৮ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরী
রোজ শুক্রবার , আমবাড়ী আমার ঘরের ভিত্তি স্থাপন হয়। আমার আম্মু পিলারের গুড়ায় নিজ হাতে মাল ঢেলে ভিত্তি স্থাপন (বেইজ) উদ্ভোদন করেন।
রক্তের সম্পর্ক,
আর আত্মার সম্পর্ক,
প্রায় বিলুপ্তির পথে,
শুধু স্বার্থের সম্পর্ক জমজমাট।
খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।
বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।
অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।
একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।
আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।
একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।
বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।
জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।
কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।
(C)
কথা শিখতে একজন মানুষের দুই বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয় কি বলা উচিৎ নয়, তা শিখতে সারাজীবন লেগে যায়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sylhet
3140