27/03/2022
আবার দেখা হবে...
এসএসসি ব্যাচ ২০২২ এর শিক্ষার্থীরা যখন ম্যাডামের কাছে ড্রিমল্যান্ড যাওয়ার আবদার করলো, তখন থেকেই মনের অজান্তে অনেক দিন খুশি হয়েছিলাম। ২৪-০৩-২০২২ ইংরেজি, বৃহস্পতিবার আমার অপেক্ষার সেই দিন এসে গেলো। এসএসসি ব্যাচ নিয়ে সম্মানিত সহকর্মী শিক্ষকগণ আসলেন সিলেটের টিলাগড় ইকোপার্ক, কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে আমাদের লক্ষণাবন্দ ইউনিয়নে অবস্থিত বিভাগীয় স্কাউটে। সেখান থেকেই আমি সঙ্গী হয়েছিলাম সকলের।
-
স্কাউট এসে বাস থামলো। নিজের ইউনিয়নে এসে প্রধান শিক্ষিকা মহোদয়ের মুখের হাসি আরও চওড়া দেখা গেলো। রেজাউল করিম স্যারের মন ছিল একটু ভার। মনে মনে হয়তো ভাবছিলেন, গাইবান্ধায় থাকা গিন্নী যদি উনার পাশ আলোকিত করতেন! আহারে...
-
স্কাউট দেখা শেষে আমাদের বাড়িতে শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা হলো। আমি খুবই ব্যস্ত ছিলাম, তবুও সামান্য ভোজন শেষে উনারা যখন খুবই খুশি হলেন, তখন নিজের কাছে নিজেকে ছোট্ট মনে হলো৷ কতটাইবা করতে পেরেছি উনাদের জন্য।
-
এবার পালা ড্রিমল্যান্ড। পার্কে ঢুকে শিক্ষার্থীদের আনন্দ দেখে নিজের অনেক আনন্দ লাগছিলো। বিশেষত আনোয়ার স্যারের নানা শ্বশুর বাড়ির এলাকা স্যারকে নষ্টালজিক করে তুলছিল। গ্যালারিতে শুরু হলো একটার পর একটা ইভেন্ট৷ 'লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালা নায় আমার' গেয়ে ছেলেটা মুগ্ধ করলো সবাইকে। লটারি ভাগ্যতে আমরা দুই 'গোলাপগঞ্জি' ১০টা করে কিনেও যেখানে ডাহা ফেল,সেখানে জহর স্যার একটা কিনেই বাজিমাত করলেন। বিশেষত স্যারের মুরগ লড়াইয়ের পারফরম্যান্স ছিলো অসাধারণ। অসাধারণ গানে তাল দিতেও৷ শিক্ষক না হয়ে যদি স্যার মিউজিশিয়ান হতেন, নিশ্চিতভাবে তিনিই চ্যাম্পিয়ন হতেন!
-
'আইলারে নয়া দামান' গানে শিক্ষার্থীদের সাথে ম্যাডামের বিখ্যাত পারফরম্যান্স শামীম আরা নিপার কথা মনে করিয়ে দিচ্ছিলো।
নুরুল ইসলাম স্যার সব দেখে আনমনে হাসছিলেন। আমাদেরকে স্যার কতটা ভালোবাসেন, কতটা সাহস দেন, শিক্ষার্থীদের নিয়ে কতটা ভাবেন, এটা কাছে থেকে বারবার অনুভব করি। স্যারের জন্য আমাদের সীমাহীন ভালোবাসা। বিশেষত স্যারের মেয়ে সওদা বাবার মতো অত্যন্ত ভালো। আল্লাহ তাকে সুশিক্ষায় শিক্ষিত করুন।
-
মুরগ লড়াইয়ে অংশ নেয়ার জন্য আমাদের বাধ্য করা হলো। আলাউদ্দিন আকন্দ স্যার আমাদের থেকে দূরে দূরে 'পলায়ন' করে পাশ করে ফেললেন। জনাব আলাউদ্দিন স্যার! আবার খেলা হবে আমাদের। মনে রাইখেন৷ 😁
তহা স্যারের সাথে আমার একটু 'পারফরম্যান্স' দেখানোর ইচ্ছে হলো। স্যার এতে পরাজিত হয়েছেন বটে, কিন্তু মুখের হাসিটা লেগেই থাকলো।
আলাউদ্দিন স্যার তবু খেললেন। তপন স্যার কোথায় যেন লুকিয়ে রইলেন। দুপুরের খাবারের সময় স্যারের সহযোগিতা আজীবন মনে রাখব।
-
আনোয়ার স্যারের কথা বলি। ' মায়া লাগাইছে' গানের সাথে স্যারের ড্যান্স দেখে উনার দক্ষতা সম্পর্কে পুরো অভিজ্ঞতা হয়ে গেলো। ' ক্লোজআপ ওয়ান, তোমাকেই খুজছে বাংলাদেশ ' এ যদি ড্যান্সের কোন আয়োজন থাকতো, নিশ্চিতভাবে স্যার প্রথম হতেন৷ আচ্ছা, স্যার ভাবিকে কি এই পারফরম্যান্স দেখিয়েছেন? জানতে ইচ্ছে করছে।
-
সুমন স্যার পুরো সফরে যেভাবে গাইড করেছেন, এককথায় অসাধারণ। আমরা একজন দায়িত্বশীল শিক্ষক পেয়ে গেলাম, যিনি দায়িত্ব পালনে চ্যাম্পিয়ন। বড় একটা ধন্যবাদ উনার প্রাপ্য হয়ে গেছে।
মিস করেছি বাকি সকল সম্মানিত শিক্ষকদের। উনারা আসলে আরও ভালো লাগতো।
-
এই শিক্ষা সফরের প্রাণ ছিলো শিক্ষার্থীরা। ওদের অজস্র ধন্যবাদ অসম্ভব সুন্দর এই আয়োজনের জন্য। সন্ধ্যায় যখন সফর শেষ হলো, আবার মনে হলো, ইনশাআল্লাহ কোন একদিন আবারও তোমাদের সাথে দেখা হবে। আবার দেখা হবে.....