যে আপনাকে সময় দিলো, সে আসলে আপনাকে তার জীবনেরই মূল্যবান একটি অংশ উপহার দিলো।
IELTS Sayel
Hello,there. Welcome to IELTS Sayel. Stay connected for more tips and strategies for IELTS.
13/05/2026
When life gives you lemons, make lemonade 🌿💚
12/05/2026
ঘুমাতে যাওয়ার আগে এরকম টেক্সট সত্যি মনটা ভালো করে দেয় ❤️
Listening Map Solution!
09/05/2026
IELTS READING এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন টাইপ হলো List of Headings।
এই প্রশ্ন টাইপে ভালো করতে হলে কিছু কার্যকরী টিপস অনুসরণ করতে পারেনঃ
১. প্রথমে সব heading ভালোভাবে পড়ুন। প্রত্যেক heading থেকে keyword বের করুন এবং সেই শব্দগুলোর ১/২টি synonym মাথায় রাখুন।
২. প্রতিটি paragraph-এর প্রথম ২ লাইন এবং শেষের লাইন পড়ুন। বেশিরভাগ ক্ষেত্রে মূল idea এখানেই থাকে, তাই heading-এর সাথে মিলিয়ে দেখুন।
৩. যদি প্রথম ও শেষের লাইন পড়ে উত্তর না পাওয়া যায়, তাহলে paragraph-এর ভেতরে বিশেষ কিছু signal word খুঁজুন, যেমন: but, however, for example, in contrast, comma, semicolon ইত্যাদি। এগুলোর পরেই অনেক সময় মূল বক্তব্য বা গুরুত্বপূর্ণ তথ্য আসে।
৪. Heading মিলানোর সময় পুরো paragraph-এর main idea বুঝার চেষ্টা করুন। শুধুমাত্র একটি specific তথ্য দেখে উত্তর করবেন না।
08/05/2026
আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট নাঈম আলী সাইপ্রাসের ভিসা পেয়েছে। ✈️🇨🇾
তার এই অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
নতুন যাত্রা সফল ও সুন্দর হোক — এই কামনা রইলো ❤️🌸
07/05/2026
Listening score কিভাবে বাড়াবেন?
অনেক স্টুডেন্টই IELTS এর Listening মডিউলে এসে স্ট্রাগল করেন কিংবা উত্তর ধরতে পারেন না।
তাদের জন্য করণীয় হলো — প্রথম ৭/৮ দিন কোনো Listening test না দিয়ে Cambridge বইয়ের পিছনে থাকা audioscripts নিয়ে কাজ করা।
প্রতিদিন ১টি করে test-এর audio script মনোযোগ দিয়ে follow করুন এবং এভাবে ১/২টি Cambridge বই শেষ করার চেষ্টা করুন।
বিশেষভাবে Listening শুনার সময় s/es যুক্ত শব্দগুলো highlight করবেন। কারণ অনেক সময় students singular/plural বুঝতে না পারার কারণে answer miss করে ফেলে কিংবা ভুল করে।
07/05/2026
সবাই বলেছিল ২.৯৮ সিজিপিএ নিয়ে “হবে না” প্রত্যাশা দেখিয়ে দিল কিভাবে হয়!!
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাস্টের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী প্রত্যাশা, মাত্র ২.৯৮ সিজিপিএ, ট্রান্সক্রিপ্টে ৪টি এফ এবং সীমিত একাডেমিক প্রোফাইল নিয়েও যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।
আন্ডারগ্র্যাজুয়েট পড়াশোনার সময় থেকেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হন প্রত্যাশা। একাডেমিক ফলাফল আশানুরূপ না হওয়া, বারবার ব্যর্থতা, এবং ব্যক্তিগত ও পারিবারিক চাপ সব মিলিয়ে তার পথটা সহজ ছিল না। ট্রান্সক্রিপ্টে ৪টি এফ এবং ২.৯৮ সিজিপিএ নিয়েই তিনি স্নাতক সম্পন্ন করেন।
স্নাতক শেষে উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও নিজের প্রোফাইল নিয়ে তিনি ছিলেন অনিশ্চিত। তবুও তিনি GRE পরীক্ষায় অংশ নিয়ে ৩১৮ স্কোর এবং TOEFL এ ১১৪ অর্জন করেন।
তবে তার প্রোফাইলে কোনো পাবলিকেশন বা উল্লেখ যোগ্য রিসার্চ এক্সপেরিয়েন্স ছিল না, যা সাধারণত পিএইচডি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
সব সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি হাল ছাড়েননি। বিভিন্ন প্রফেসরকে ইমেইল করা, নিজের আগ্রহ ও সক্ষমতা তুলে ধরা, এবং ধারাবাহিকভাবে যোগাযোগ বজায় রাখার মাধ্যমে তিনি একটি গবেষণা সুযোগ তৈরি করতে সক্ষম হন।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটি তে কম্পিউটার সাইন্সে ফুল ফান্ডেড পিএইচডি প্রোগ্রামে ভর্তির অফার পান।
কম সিজিপিএ, সীমিত প্রোফাইল এবং বিভিন্ন বাধা থাকা সত্ত্বেও প্রত্যাশার এই অর্জন প্রমাণ করে ধৈর্য, চেষ্টা এবং সঠিক দিকনির্দেশনা থাকলে সীমাবদ্ধতা পেরিয়েও লক্ষ্য অর্জন সম্ভব।
IELTS পড়তে পড়তে যখন সবকিছু IELTS মনে হয়! 😂
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
,
゚
One flight ❤️🩹✈️
05/05/2026
🎯 IELTS Speaking Cue Card – 1 Minute Preparation Time: কীভাবে কাজে লাগাবেন?
Cue Card-এ ১ মিনিট preparation time অনেকেই underestimate করে—আবার অনেকেই overestimate করে। বাস্তবতা হলো, এই ১ মিনিট খুব দ্রুত চলে যায়, তাই smartভাবে ব্যবহার করতে হবে।
👉 ভুল করবেন না: এই সময়টা full sentence বা বিস্তারিত লিখতে যাবেন না। এতে সময় নষ্ট হবে এবং speaking-এ fluency কমে যাবে।
👉 কি করবেন: Bullet points দেখে প্রতিটি পয়েন্টের জন্য ২–৩টা key word লিখে রাখুন।
উদাহরণ:
Place → beach, Cox’s Bazar, sunset
Who → friends, college buddies
What → swimming, photography
👉 Extra Tip: যে vocabulary, phrase বা idiom আপনি ব্যবহার করতে চান কিন্তু ভুলে যেতে পারেন—সেটা short form-এ লিখে রাখুন।
👉 Important Reminder: এই note-taking sheet examiner দেখবে না। তাই grammar, spelling বা সুন্দর লেখা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি নিজে বুঝতে পারলেই যথেষ্ট।
Sayed Sayel
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sylhet