19/03/2024
আজ বর্তমান প্রজন্ম আধুনিকতার নামে কুরআন থেকে দুরে সরে গিয়ে বর্তমান সমাজে একটি অন্যতম প্রধান ব্যাধি আত্মহত্যার পথকে বেছে নিচ্ছে। আজকে যারা বেশি শিক্ষিত তথাকথিত কলেজ- ভার্সিটি থেকে মস্ত বড় বড় ডিগ্রী অর্জন করছেন মূলত তারাই না জেনে অতি আবেগে এই আত্মহত্যার পথটাকে বেছে নিচ্ছে। অথচ সহীহ বুখারী শরিফের ১৩৬৫নং হাদিসে হযরত আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল (স:) বলেছেন, যে ব্যক্তি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামে (অনুরূপভাবে) নিজেকে ফাঁস লাগাতে থাকবে। আর যে ব্যক্তি বর্শার আঘাতে আত্মহত্যা করবে, সে জাহান্নামে (অনুরূপভাবে) বর্শা বিদ্ধ হতে থাকবে।
*প্রশ্ন হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম তাহলে আমাদেরকে কোনদিকে নিয়ে যাচ্ছে.?
*কুরআন ছাড়া বর্তমান সমাজ আদৌ কি সঠিক পথে পরিচালিত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে.?
হে আল্লাহ্ আমাদেরকে তোমার হেদায়াত থেকে বঞ্চিত করো না। পৃথিবীর সকল নির্যাতিত মুসলমানকে তুমি ক্ষমা করে দাও এবং হেফাজত করো। আমিন
ইয়া রব্বাল আলামিন।