Darur Rahmah Madrasa

Darur Rahmah Madrasa

Share

Darur Rahmah Madrasa, founded in 2016, with an aim to educate the poor and destitute students with Islamic and practical knowledge.

29/04/2025

আলহামদুলিল্লাহ

18/03/2025
Photos from Darur Rahmah Madrasa's post 07/02/2025

হিফজুল কুরআন সমাপনী এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান ১৪৪৬ হিজরি
এ বছর নতুন হাফিয হলেন জাকির আহমদ
.....….......................................................

আলহামদুলিল্লাহ। দারুর রাহমাহ মাদরাসার ছাত্র জাকির আহমদ এ বছর (১৪৪৬ হিজরি) পবিত্র কুরআন মাজীদ হিফয সম্পন্ন করলো।

গত ০২ ফেব্রুয়ারি ২০২৫ রোববার মাদরাসার পক্ষ থেকে তাকে এক বিদায় সংবর্ধনা জানানো হয়। তাকে নগদ তিন হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়।

এছাড়া যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট পৌরসভার সাবেক কমিশনার জনাব মারুফ আহমদের উদ্যোগে মাওলানা আব্দুস সালাম মেধাবৃত্তি তোলে দেয়া হয় বিভিন্ন শ্রেণির মেধাবী ছাত্রদের হাতে। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল নাহিদ জাকী, হিফয বিভাগের শিক্ষক হাফিয মাওলানা আবু শাহাদাত ফাতেহ, শিক্ষক হাফিজ তাহমিদ আল হাসান। উপস্থিত ছিলেন শিক্ষক রায়হান আহমদ রাজ, শিক্ষক উবায়দুর রহমান প্রমুখ। ছাত্রদের মধ্য থেকে সংবর্ধিত ও বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে শোনান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফিয তাহমিদ। অনুষ্ঠানে ছাত্রদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তোলে দেন প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ।

মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরা ছাত্রদের “মাওলানা আব্দুস সালাম মেধাবৃত্তি” প্রদান করা হয়। চার গ্রুপে বৃত্তিপ্রাপ্তরা হলো মো: রাকিব আল হোসাইন, সাইফুল্লাহ চৌধুরী, মুনতাছির বিল্লাহ নাদির ও আব্দুল্লাহ আল রিসাত। তাদের প্রত্যেকের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও তিন হাজার টাকা বৃত্তি তোলে দেন অতিথিবৃন্দ।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ১৪৪৫ হিঃ জাতীয় বার্ষিক পরীক্ষায় ১০ পারা গ্রুপে দারুর রাহমাহ মাদরাসার ছাত্র মো: রাকিব আল হোসাইন সিলেট জেলার সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান অর্জন করায় বিশেষ সম্মাননা হিসেবে তার হাতে ক্রেস্ট তোলে দেয়া হয় অনুষ্ঠানে।

এছাড়া মাদরাসার সকল ছাত্র-শিক্ষক-কর্মকর্তাকে বই ও কলম উপহার দেয়া হয়। অনুষ্ঠান শেষে মাদরাসার পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

Photos from Darur Rahmah Madrasa's post 01/01/2025

সম্মিলিত মেধাতালিকায় ২য় রাকিব
................................................

আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফয শিক্ষা বোর্ডের অধীনে ১৪৪৫ হিঃ/২০২৪ ঈসায়ী ১৪ তম জাতীয় বার্ষিক পরীক্ষায় দারুর রাহমাহ মাদরাসার ছাত্র মো: রাকিব আল হোসাইন সিলেট জেলার সম্মিলিত মেধাতালিকায় ২য় স্থান অর্জন করেছে। ১০ পারা গ্রুপে মোট ১৪৭ নম্বর পেয়ে এ-প্লাস (মুমতাজ) পেয়েছে সে। এজন্য হিফয শিক্ষা বোর্ড থেকে সম্মাননাপত্র ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
মো: রাকিব আল হোসাইন এর দারুন ফলাফলের জন্য দারুর রাহমাহ মাদরাসার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

10/04/2024

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَ مِنْكُمْ

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আল্লাহ্ তা'আলা আমাদের ও আপনার নেক আমলগুলো কবুল করুন।

দারুর রাহমাহ মাদরাসার পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরে'র শুভেচ্ছা।

Photos from Darur Rahmah Madrasa's post 08/04/2024

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড এর কেন্দ্রীয় পরীক্ষায় দারুর রাহমাহ মাদরাসার সাফল্য
......................................

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৫ হিজরি/১৪৩০ বঙ্গাব্দ/২০২৪ ঈসাব্দ তে দারুর রাহমাহ মাদরাসার ৩ জন ছাত্র অংশগ্রহণ করে সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। তাকমিল শ্রেণির হিফযুল কুরআন সমাপনকারী এই ছাত্ররা হলো হাবিবুল বাশার ফাহিম, মোঃ মোহন মিয়া ও সাহাদ উদ্দিন সাজু। এর মধ্যে হাবিবুল বাশার ফাহিম মুমতাজ বা এ-প্লাস গ্রেডে পাশ করেছে। বাকী দু'জন পেয়েছে জায়্যিদ (২য় বিভাগ)।

নতুন এই তিনজন হাফিজকে দারুর রাহমাহ মাদরাসার পক্ষ থেকে অভিনন্দন।

Photos from Darur Rahmah Madrasa's post 08/04/2024

হুফফাজুল কুরআন বোর্ডের বার্ষিক পরীক্ষায় দারুর রাহমাহ মাদরাসার শতভাগ সফলতা, এ-প্লাস (মুমতাজ) ৭ জন
....................................

আলহামদুলিল্লাহ। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফয শিক্ষা বোর্ডের অধীনে ১৪৪৫ হিঃ/২০২৪ ঈসায়ী ১৪ তম জাতীয় বার্ষিক পরীক্ষায় দারুর রাহমাহ মাদরাসা শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে। হিফয বিভাগের মোট ১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। ৭ জন ছাত্র এ-প্লাস (মুমতাজ) পেয়েছে। এছাড়া ৩ জন এ-গ্রেড (জায়্যিদ জিদ্দান) এবং ১ জন ২য় বিভাগে (মাকবুল) পাশ করেছে।

৩০ পারা গ্রুপে ৩ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা সবাই এ-গ্রেড (জায়্যিদ জিদ্দান) লাভ করে। তাকমিল শ্রেণির এ ছাত্ররা হলো হাবিবুল বাশার ফাহিম, মোঃ মোহন মিয়া ও সাহাদ উদ্দিন সাজু।

১০ পারা গ্রুপে ৭ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে মো: হুসাইন আহমদ এ-প্লাস, মো: রাকিব আল হোসাইন এ-প্লাস, মো: আমিনুল ইসলাম মুসা এ-প্লাস, মো: ছালিকুর রহমান এ-প্লাস, নোমান আহমদ এ-প্লাস, মো: ইকবাল আহমদ এ-প্লাস এবং মো: ফয়েজ আহমদ ২য় বিভাগ (মাকবুল) অর্জন করে।

৫ পারা গ্রুপে ১ জন ছাত্র অংশগ্রহণ করে। সেও মুমতাজ বা এ-প্লাস অর্জন করেছে। তার নাম সাইফুল্লাহ চৌধুরী।

Photos from Darur Rahmah Madrasa's post 22/02/2024

দারুর রাহমাহ মাদরাসার হিফজুল কুরআন সমাপনী এবং বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
এ বছর নতুন হাফিয হলেন তিন জন
.....…..........................................................

আলহামদুলিল্লাহ। দারুর রাহমাহ মাদরাসার তিন জন ছাত্র এ বছর (১৪৪৫ হিজরি) পবিত্র কুরআন মাজীদ হিফয সম্পন্ন করলো। ২০২৩-২৪ ব্যাচের হিফয তাকমিল শ্রেণির এই ছাত্ররা হলো হাবিবুল বাশার ফাহিম, মোঃ মোহন মিয়া ও সাহাদ উদ্দিন সাজু।
গত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ রোববার মাদরাসার পক্ষ থেকে তাদেরকে এক বিদায় সংবর্ধনা জানানো হয়। এছাড়া এ বছর থেকে মাদরাসায় চালু হওয়া “মৌলানা আব্দুছ ছালাম মেধাবৃত্তি” তোলে দেয়া হয় বিভিন্ন শ্রেণির মেধাবী ছাত্রদের হাতে। সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদরাসার কার্যকরী কমিটির উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মোঃ সাহিদ রহমান সাদি। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাদরাসার প্রিন্সিপাল নাহিদ জাকী, হিফয বিভাগের শিক্ষক হাফিয মাওলানা আবু শাহাদাত ফাতেহ, সাবেক শিক্ষক হাফিয রিফাত হাসান, শিক্ষক হাফিজ তাহমিদ আল হাসান, শিক্ষক রায়হান আহমদ রাজ প্রমুখ। ছাত্রদের মধ্য থেকে সংবর্ধিত নতুন ৩ জন হাফিয পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে শোনান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফিয তাহমিদ। অনুষ্ঠানে বিদায়ী ছাত্রদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তোলে দেন প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দ।

এছাড়া এ বছর মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরা ছাত্রদের “মৌলানা আব্দুছ ছালাম মেধাবৃত্তি” প্রদান করা হয়। পাঁচ গ্রুপে বৃত্তিপ্রাপ্তরা হলো হাবিবুল বাশার ফাহিম, মোঃ ছালিকুর রহমান, মোঃ আমিনুল ইসলাম মুসা, মোঃ হুসাইন আহমদ, মোঃ তোফায়েল আহমদ ও মোঃ মাসুদ উদ্দিন। তাদের প্রত্যেকের হাতে সার্টিফিকেট ও দু'হাজার টাকা বৃত্তি তোলে দেন অতিথিবৃন্দ।

এছাড়া মাদরাসার সকল ছাত্র-শিক্ষক-কর্মকর্তাকে আতর উপহার দেয়া হয়। অনুষ্ঠান শেষে মাদরাসার পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

Photos from Darur Rahmah Madrasa's post 14/08/2023

হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ দারুর রাহমাহ মাদরাসার ছাত্রদের সনদপত্র।

14/08/2023

আলহামদুলিল্লাহ।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক দারুর রাহমাহ মাদরাসার হিফয বিভাগকে নিবন্ধনের সনদপত্র।

Photos from Darur Rahmah Madrasa's post 16/04/2023

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষায়ও দারুর রাহমাহ মাদরাসার ৪টি মুমতাজ (A+) সহ শতভাগ সাফল্য
------------------------------------------------
আলহামদুলিল্লাহ।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এর কেন্দ্রীয় পরীক্ষায়ও শতভাগ সফলতা অর্জন করেছে দারুর রাহমাহ মাদরাসা।

এ বছর মাদরাসার হিফয সমাপনকারী ৮ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ জন ছাত্র মুমতাজ (A+) গ্রেড লাভ করেছে। এছাড়া জায়্যিদ জিদ্দান (A) লাভ করেছে ৩ জন এবং জায়্যিদ (A-) লাভ করেছে ১জন পরীক্ষার্থী।

ছাত্রদের জন্য অভিনন্দন ও দোয়া। আল্লাহ তা'য়ালা তাদের ইলমে বরকত দিন। বড় আলেম ও দীনের দা'য়ী হিসেবে গড়ে উঠার তাওফিক দিন।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Green Valley, Eco-park
Sylhet
3100