জামিআ’ফারুক্বিয়্যাহ,সিলেট Jamia Faruqiyyah,Sylhet.

জামিআ’ফারুক্বিয়্যাহ,সিলেট  Jamia Faruqiyyah,Sylhet.

Share

একটি ব্যতিক্রমধর্মী বহুমূখী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিআ’ফারুক্বিয়্যাহ,সিলেট।
একটি ব্যতিক্রমধর্মী বহুমূখী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।

12/09/2025

জামিআ' ফারুক্বিয়্যাহ, সিলেট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগন্জী হাফি:

Photos from জামিআ’ফারুক্বিয়্যাহ,সিলেট  Jamia Faruqiyyah,Sylhet.'s post 12/09/2025

জামিআ' ফারুক্বিয়্যাহ, সিলেট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

গতকাল ১১ই সেপ্টেম্বর ২০২৫ ইংরেজী রোজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার সময় আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী
জামিআ' ফারুক্বীয়্যাহ, সিলেট এর মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বোর্ড কর্তৃক প্রেরিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান জামিআ'র প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগন্জীর সভাপতিত্বে ও নাজিমে তা'লীমাত মুফতী সৈয়দ নাছির উদ্দিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে,বিগত ১৪৪৬ হিজরী,২০২৫ ইং শিক্ষাবর্ষে হিফজ বিভাগ, ইবতেদায়ী ৫ম বর্ষ ও নূরানী ৩য় বর্ষ আযাদ দ্বীনী এদারায়ে তা'লীম বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষায় মোট ২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এর মধ্যে ৬ টি মুমতাজ। নূরানী ৩য় শ্রেণীতে গোল্ডেন মুমতাজ পেয়েছে ২জন।

এবছর জামিআ'ফারুক্বিয়্যাহ,সিলেট আযাদ দ্বীন এদারা সহ বেফাক,হুফফাজ ও জমিয়তুল মাদারিস সিলেট বোর্ডে মোট ৫১ জন পরীক্ষার্থী কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে মুমতাজ ২১জন, ১ম বিভাগ ১০জন, ২য় বিভাগ ৫জন, ৩য় বিভাগ ১২ জন, মোট কৃতকার্য ৪৮ জন, অকৃতকার্য ২জন, অনুপস্থিত ১জন। পাসের হার ৯৪.১১% ছিল আলহামদুলিল্লাহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ জামিআর ফলাফল এর উপর সন্তুষ্ট হয়ে আগামীতে মেধা তালিকা সহ শতভাগ ফলাফল কামনা করে ছাত্র ছাত্রীদের উৎসাহ প্রদান করেন। তারা বলেন এ সকল ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষকদের তত্ত্বাবধানে থেকে লেখা পড়া আরও ভালো করার জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখবে আমরা আশাবাদী। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে অর্জিত এই ফলাফল জামিআ'র শিক্ষার মান উন্নয়নে আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

এদিকে জামিআ'র প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগন্জী সভাপতির বক্তব্যে বলেন, জামিআ ফারুক্বিয়্যাহ, সিলেট তার লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা আমাকে আশান্বিত করছে যে,জামিআ' ফারুক্বিয়্যাহ, সিলেট অচিরেই দেশের একটি অন্যতম দ্বীনী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, ইনশাআল্লাহ। তিনি দেশ ও প্রবাসের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

পরিশেষে অনুষ্ঠানের সভাপতি জামিআ' ফারুক্বিয়্যাহ সিলেট এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগন্জী (হাফি:) এর দোয়ার মাধ্যমে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামিআ' ফারুক্বীয়্যাহ, সিলেট এর কার্যকরী কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাদল, সাবেক শিক্ষা সচিব মাওলানা আব্দুল আজিজ, শুরা সদস্য আলহাজ্ব জাফর উদ্দিন চৌধুরী, কার্যকরি কমিটির সদস্য জনাব আবু সুফিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জুনায়েদ আহমেদ সহ জামিআ'র সকল আসাতিযায়ে কেরাম প্রমূখ।

আয়োজনে: জামিআ' ফারুক্বীয়্যাহ, সিলেট
১২১- পশ্চিম কাজলশাহ, বাগবাড়ি, সিলেট

28/03/2025

আল-ফারুক কুরআন প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বোর্ডের সম্মানিত শিক্ষক ক্বারী মাওলানা শামসুল ইসলাম সাহেব ও ক্বারী মাওলানা তাজুল ইসলাম সাহেব।

27/03/2025

আল-ফারুক কুরআন প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বোর্ডের সম্মানিত শিক্ষা সচিব ক্বারী মাওলানা রায়হান উদ্দিন সাহেব।

27/03/2025

আল-ফারুক কুরআন প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বোর্ডের সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতী ক্বারী সৈয়দ নাছির উদ্দীন আহমদ সাহেব

27/03/2025

আল-ফারুক কুরআন প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বোর্ডের সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব জাফর উদ্দীন চৌধুরীর।

Photos from জামিআ’ফারুক্বিয়্যাহ,সিলেট  Jamia Faruqiyyah,Sylhet.'s post 25/05/2024

আল ফারুক ছাত্র সংসদ পুনর্গঠন সম্পন্ন

সমাজ জীবনে নবীজীর (স).আদর্শ বাস্তবায়ন করতে ইসলামি শিক্ষা সম্প্রসারণ করতে হবে।

হাফিজ মাওলনা কারী আব্দুল মতিন আছিরগঞ্জী।

অদ্য ২৫ মে ২০২৪ ইংরেজী রোজ শনিবার দুপুর ২:৩০ মিনিটের সময় জামিআ'র মিলনায়তনে জামিআ' ফারুকিয়্যাহ সিলেটের একক ছাত্র সংগঠন আল ফারুক ছাত্র সংসদ এর পুনর্গঠন সভা জামিআ'র প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা কারী আব্দুল মতিন আছিরগঞ্জী দা.বা.এর সভাপতিত্বে ও মুফতী সৈয়দ নাছির উদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জামিআ'র প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা কারী আব্দুল মতিন সাহেব সভাপতির বক্তব্যে বলেন, কওমি মাদ্রাসার ছাত্রদের ইসলামি সমাজ বিনির্মাণে কাজ করতে হবে। সমাজ জীবনে নবীজীর স.আদর্শ বাস্তবায়ন করতে ইসলামি শিক্ষা সম্প্রসারণ করতে হবে।
দেশের প্রচলিত শিক্ষাধারার সকল স্তরে ইসলামি শিক্ষাকে বাধ্যতামূলক করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, এদেশের কওমি মাদ্রাসাসমূহ ইসলামি জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি যুগোপযোগী শিক্ষা দিয়ে আদর্শ নাগরিক সৃষ্টিতে অসামান্য অবদান রাখছে। ইসলামের সঠিক ব্যাখ্যা শিক্ষা দিয়ে কওমি মাদ্রাসা সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবেলা করছে।কওমি মাদ্রাসা জঙ্গি ও সন্ত্রাসবাদ সৃষ্টি করে না,সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ভূমিকা রাখে।তাই ইসলামের প্রকৃত শিক্ষার আলোকে কওমি মাদ্রাসার ছাত্ররা ইসলামি সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে বিজয়ী হতে হবে।

আজকের সভায় জামিআ'র উপস্থিত সকল শিক্ষককের উপস্থিততে প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা কারী আব্দুল মতিন সাহেবের অনুমোদনক্রমে জামিআ ফারুক্বিয়্যাহ,সিলেট'র একক ছাত্র সংগঠন "আল-ফারুক ছাত্র সংসদ"-এর কমিটি পুনর্গঠন তালিকা প্রকাশ করা হয়।

নবগটিত কমিটির দায়িত্বশীলদের নাম নিম্নে দেয়া হল।

জামিআ'র প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মাওলানা কারী আব্দুল মতিন সাহেব সভাপতি। মুফতী সৈয়দ নাছির উদ্দীন আহমদ সহ সভাপতি, মাওলানা হাফিজ আব্দুল কুদ্দুস সাহেব সহ সভাপতি, মাওলানা হোসাইন আহমদ সাহেব সহ সভাপতি, মুফতী আব্দুল আহাদ সাহেব সহ সভাপতি ও মাওলানা শামসুল ইসলাম সাহেব সহ সভাপতি।

১। হাফিজ হামিম সর্দার ( জি এস, শর্টকোর্স ৪র্থ বর্ষ)
২।হাফিজ মারগুবুর রহমান-( এ,জি,এস,শর্টকোর্স ৩য় বর্ষ)
৩। মোঃ: সায়িম আহমদ ( সাহিত্য সম্পাদক, শর্টকোর্স ৪র্থ বর্ষ)
৪। মোঃ সোহানুর রহমান সোহান ( অর্থ সম্পাদক, শর্টকোর্স ৩য় বর্ষ)
৫। সৈয়দ আহাদুজ্জামান শিহাব ( সহ অর্থ সম্পাদক, হিফজ তাকমিল)
৬। মোঃ রিয়াজুল ইসলাম ( প্রচার সম্পাদক, শর্টকোর্স ৩য় বর্ষ)
৭। হাফিজ নাঈম আহমদ (সহ প্রচার সম্পাদক, শর্টকোর্স ২য় বর্ষ)
৮। মোঃ উজায়ের আল খলিল ( ছাত্র কল্যাণ সম্পাদক, শর্টকোর্স ১ম বর্ষ)
৯। সৈয়দ আবদুল হাদী (সহ ছাত্র কল্যাণ সম্পাদক, হিফজ ৩য় বর্ষ)
১০। মোঃ সিদ্দিকুর রহমান তামিম ( পাঠাগার সম্পাদক, শর্টকোর্স ৩য় বর্ষ)
১১। হাফিজ নাহিদুল হক ( সহ পাঠাগার সম্পাদক, শর্টকোর্স ২য় বর্ষ)
১২। মোঃ আবদুল হাদী মনসুর ( অফিস সম্পাদক, শর্টকোর্স ৩য় বর্ষ)
১৩। মোঃ খালেদ সাইফুল্লাহ( সহ অফিস সম্পাদক, শর্টকোর্স ১ম বর্ষ)
১৪। মোঃ সাইফুর রহমান(সদস্য, শর্টকোর্স ৪র্থ বর্ষ)
১৫। মোঃ হাসান আহমদ ( সদস্য, শর্টকোর্স ৩য় বর্ষ)
১৬। মোঃ মিজানুর রহমান ( সদস্য, শর্টকোর্স ২য় বর্ষ)
১৭। হাফিজ সাফওয়ান আহমদ ( সদস্য, শর্টকোর্স ১ম বর্ষ)
১৮। মোঃ মুহিবুর রহমান ( সদস্য, হিফজ)
১৯। মোঃ আব্দুল্লাহ মাসরুর ( সদস্য, হিফজ)
২০। মোঃ আব্দুস সালাম ( সদস্য, প্রাইমারী ৫ম বর্ষ)
২১। মোঃ আবিদ হাসান(সদস্য , প্রাইমারী ৪র্থ বর্ষ)

20/04/2024

প্রিয় প্রতিষ্ঠান জামিআ' ফারুক্বিয়্যাহ সিলেটের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

ভর্তি কার্যক্রম আগামীকাল রবিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ।

যোগাযোগ: প্রতিষ্ঠাতা পরিচালক:
হাফিজ মাওলানা কারী আব্দুল মতিন আছিরগঞ্জী
মোবাইল: ০১৭১১-৯৭৪৮০৭

নাজিমে তালীমাত: মুফতী সৈয়দ নাছির উদ্দীন আহমদ
মোবাইল: ০১৭১৬-০২৩৭৩৪

বি:দ্র: মেধাবী গরীব ছাত্রদের জন্য ভর্তি ও মাসিক বেতন ফি: শর্ত সাপেক্ষ বিশেষ ছাড় দিয়ে ভর্তির সুযোগ থাকবে।

Photos from জামিআ’ফারুক্বিয়্যাহ,সিলেট  Jamia Faruqiyyah,Sylhet.'s post 15/04/2024

জামিআ' ফারুক্বিয়্যাহ সিলেটের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।

যোগাযোগ: প্রতিষ্ঠাতা পরিচালক:
হাফিজ মাওলানা কারী আব্দুল মতিন আছিরগঞ্জী
মোবাইল: ০১৭১১-৯৭৪৮০৭

নাজিমে তালীমাত: মুফতী সৈয়দ নাছির উদ্দীন আহমদ
মোবাইল: ০১৭১৬-০২৩৭৩৪

বি:দ্র: মেধাবী গরীব ছাত্রদের জন্য ভর্তি ও মাসিক বেতন ফি: শর্ত সাপেক্ষ ছাড় দিয়ে ভর্তির সুযোগ থাকবে।

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Sylhet