Natural reels

Natural reels

Share

Hello everyone

09/06/2024

'কোথাও যোগাযোগ কমে গেলে–
অন্য কোথাও তুমুল যোগাযোগ গড়ে ওঠে'।
সুতরাং কেউ আপনার সঙ্গ ত্যাগ করেছে মানে
অন্য কোথাও সে তার নতুন সঙ্গী খুঁজে পেয়েছে।

সূর্যের উদয় অস্ত মানেই শুরু আর শেষ না।
কোথাও সূর্য ডুবে যাওয়া মানে–
অন্য কোথাও তুমুল আলোর সকাল।

কিছু কিছু মানুষ আমাদের জীবনে
মন খারাপের রাত্রি নামিয়ে দিয়ে অন্য কোথাও
আলো ঝলমলে সকালের আয়োজন করে।
আমাদের সেই রাত আর ফুরায় না....

25/06/2023

পরিবার নিয়ে শহরে থাকায় বাবা প্রায় গ্রামে যান । একবার গ্রামের এক চাচা ( আত্নীয় ) আব্বাকে অপমান করার নিয়তে কিছু কথা শুনিয়েছিলেন । বাবা বাড়ি এসে আমাকে শুনিয়ে আম্মাকে বলতে লাগলেন তোমার ছেলেরে গ্রামের মানুষ আমার কাছে এসে বলে ছেলেরে কেমন পড়াশুনা করালেন যে দারোয়ানের পোশাক পরে । বাবার সেইদিন কষ্টটা বুঝতে পেরে ভাবলাম গ্রামের ঐই চাচাকে একটা সালাম দিয়ে আসি । গ্রামে ঢুকে ওনার বাড়ি যাওয়ার পূর্বে ওনার প্রতিবেশি বাড়ি এক অসহায় গরিব মানুষের বাড়ি পেলাম । ভাবলাম ওনার বাড়ি না গিয়ে রোজ ওনার পাশের বাড়ির বৃদ্ধ অসুস্থদের খোঁজ নিব আর যদি ঐই চাচার সাথে দেখা হয় রোজ সালাম দিবো । ভাগ্যক্রমে দুইদিন দেখা হলেও সালামের উত্তর দিতেন না । ভাবলাম এই লোক মানুষকে জামা কাপড় দেখে মূল্যায়ন করে । ঐই চাচার বাড়ির আঁশে পাশের সকল বাড়িতেই খোঁজ খবর নেওয়ার কারণে মোটামুটি সবাই দারোয়ান নামেই ডাকেন কারণ আমি ঐই পাড়াতে কাউকে আমার নাম বলিনি । আমি শুধু বলেছি দারোয়ান । কারণ ঐই শিক্ষিত চাচা সমাজের চৌকিদার -দারোয়ান বা সমাজের কম বেতন বা চাহিদা কম ওয়ালা মানুষদের ছোট করে দেখেন এমন মানুষ সমাজে অহরহ আছে । ওনার বাড়ির পাশেই দুইটা অসহায় বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম যেন রাস্তার আর বাড়ির অসুস্থ মানুষগুলো কল থেকে পানি খেতে পারে । টিউবওয়েলে জেদ করেই নাম লেখার একটা টাইস বসিয়ে দিলাম যেন রোজ ঐই চাচা তার বাড়ি থেকে বের হবার সময় দারোয়ান নামটা চোখ বুলিয়ে নিতে পারেন । হিংসার বিরুদ্ধে ভালো কাজের জেদ বড্ড প্রয়োজন তা না হলে এই সমাজে আপনার বাবার টাকা না থাকালে , নামের শেষে সাহেব না থাকলে বা পেশা যদি মুচি , ডোম , মেথর , চৌকিদার , নাপিত হলে রোজ রোজ অপমান হতে হবে । সমাজে এমন মানুষ এড়িয়ে চলার আগে তাদেরকে একটু ধাক্কা দেওয়া প্রয়োজন ।

30/10/2022

কোনো এক দিন।🥰🥰🥰

23/08/2022

"নারীকে ছুঁতে পারা সাধনার বিষয়।
শরীর ছুঁয়েই যে পুরুষ বলে,'নারীকে ছুৃঁয়েছি';সে নির্বোধ।
নারীর হৃদয় ছুৃঁয়ে তবেই দেহ ছুৃৃঁতে হয়,শরীর তো ধ/র্ষকও ছোঁয়!

পক্ষান্তরে পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয়!
দেহ দানের পরেই যে নারী বলে,'পুরুষের ভালোবাসা পেয়েছি'; সে নির্বোধ!পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয়,শরীর তো পতি/তাও দেয়।

#নীরেন্দ্রনাথ_চক্রবর্তী

04/07/2022

বিশ্বাস করেন একদিন আমাদের দেখা হবে।
তবে টানটান উত্তেজনা থাকবে না।

একদিন আমাদের দেখা হবে।
তবে আমাকে দেখে হাসির বদলে চোখ লুকানোর চেষ্টা তোমার থাকবে।

একদিন আমাদের দেখা হবে।
তবে তুমি আমার পছন্দের পোশাক পরা থাকবে না।

একদিন আমাদের দেখা হবে।
তবে আগামি দেখা হবার দিনক্ষণ আমরা করব না।

একদিন দেখা হবে।
তবে সেদিন তুমি আমার হাতটা আর ধরবে না।

একদিন দেখা হবে।
তবে হৃদস্পন্দন বেড়ে যাওয়ার বদলে থেমে যাবে।

একদিন দেখা হবে।
তবে ভালোবাসা থাকবে না।

একদিন দেখা হবে। পথে ঘাটে কোন এক অলিতে গলিতে। অথবা আমি রিকশায় তুমি যাচ্ছো হেঁটে। অথবা বৃষ্টিতে বাঁচতে দুজনই এক ছাউনির আশ্রয় নিতে গিয়ে।
হয়ত সেদিন মুখ লুকিয়ে অন্য পথে হাঁটা দেবো।
চোখের পানি খুব লুকিয়ে আঙ্গুল দিয়ে মুছে নিবো।

একদিন দেখা হবে …………
তবে সেদিন আমি তোমার আর তুমি আমার থাকবে না।
মূলত একদিন দেখা হবে কিন্তু সব আগের মত থাকবে না।🙂

"এক দিন দেখা হবে"

😓🖤
Biplob datta joy

08/05/2022

কথা গুলো মন ছুয়ে যায়।

Photos from Natural reels's post 03/05/2022

প্রকৃতি নিয়ে ক্যাপশন লেখা আমার হাতে শোভা পায় না 😇

শুধু অবাক বিস্ময়ে চেয়ে থাকতেই আনন্দ🥰
কেনো না প্রকৃতি তার বিশেষ এক রুপ নিয়ে ব্যস্ত🥀

আমি মুগ্ধ 💝

মাঝে মাঝে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভাল্লাগে,🏞️

16/02/2022
18/11/2021

যে কোনো সম্পর্কে দূরত্ব আসাটা একটা বিচিত্র ব্যাপার।
একবার এসে পড়লে তা আর কাটিয়ে উঠা যায় না।

সম্পর্কটা প্রেমের হোক, বন্ধুত্বের হোক বা পারিবারিক হোক, একটা দূরত্ব যখন এসে পড়ে তখন খুব কম সময়ই ঐ ব্যবধান মিটিয়ে আবার কাছে আসা যায়,

আবার বিশ্বাস করা যায়, আবার সব কষ্ট ভুলে তাদের সাথে হাসা যায়, তাদের হাত ধরা যায়, তাদের জড়িয়ে ধরে বলা যায় যে আর কখনো এইভাবে দূরে যেও না।

ঐ পুরাতন আবেগটা খুব কম সময়েই ফিরে আসে।

মানুষ সব পারে কিন্তু ঐ আবেগ অনুভূতির জায়গায় গিয়ে ধরা খায়, কারণ ঐ ক্ষেত্রে মাঝে মাঝে শত ইচ্ছা আর চেষ্টা দিয়েও দূরত্ব মেটানো যায় না,

আবেগ ফিরিয়ে আনা যায় না, চাইলেই মাঝে মাঝে বলে দেওয়া যায় না থাক যা হওয়ার হয়েছে, বাদ দেই।

বলা যায় না ❤

27/09/2021

মূর্খরা বউকে মারে,
জ্ঞানীরা তো কৌশলে দুই কেজি ছোট মাছ আনে।
প্রিয় বউ ,
এইগুলা যদি রাত দশটার পরে বাজার থেকে এনে দেই রান্না করে দিবা ! 🙂❤

Want your school to be the top-listed School/college in Sylhet?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Sylhet