20/02/2024
# **⚠️যে ৫টি বদ অভ্যাস গুলো আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের জন্য হুমকী!**
# # ⚠️** ইকটু পরে করবো!**
ভাই! ইকটু পরে যে করবেন? ইকটু পরে এই কাজের মটিভেশন, সুযোগ, সময় থাকবে কী/না বা ঐ সময় নতুন কোন কাজ ঐ সময় চলে আসবে কী না আপনি আমি কেউ জানি না। ইকটু পরে পরে করে ঐ কাজ করতে অনেক সময়
অতিবাহিত হয়ে যায়, বা আর করাই হয় না। ইকটু পরে করবো ভাব টা আপনার জীবনের অনেক কাজ কে দিন, মাস এমনকী বছর পর্যন্ত পিছিয়ে রেখেছে। তাই এই বদ অভ্যাস ত্যাগ করে কাজে টা এখনই শুরু করুন ও টার্গেট নিন যে এই সময় এর ভেতর ঐ কাজটি সম্পন্ন করবেন।
# # ⚠️** শ্যালো ওয়ার্ক!**
কাজ করছি, পাশা-পাশি ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি, গান শুনছি, অন্য কিছু ভাবছি। আপনি যখন কাজের পাশা-পাশি অন্য কিছু করেন বা অন্য কিছু ভাবেন, ঐ স্টাইলের কাজ কে শ্যালো ওয়ার্ক বলে। আপনি শ্যালো ওয়ার্ক করে আপনার ক্যারিয়ারে সার্ভাইভ করতে পারবেন কিন্তু গ্রোথ
কোনদিন দেখবেন না। প্রোকাস্টিনেট করলে কাজে বরকত পাবেন না, কাজ আপনার জীববে ভ্যালু এনে দিবে না। কাজ যদি হালাল হয় ও সম্পাদনকারী যদি ঐ কাজ কে ভালোবাসে, শ্রদ্ধা করে, সে যদি ঈমানদারি ও মনোযোগ দিয়ে কাজ করে, সে ইনশা আল্লাহ সফল হবেন।
তাই কাজের সময় অন্য কোন কাজ, কথা, চিন্তা নয়! সময় টার্গেট করে, কাজের তালিকা ও প্র্যাইওরটাইজ করে শুধু কাজ করুন। এই অ্যাটিটিউড আপনাকে হাজার মানুষের চেয়ে এগিয়ে রাখবে, কেও আপনার কম্পিটিটর হওয়ার যোগ্যতা রাখতে পারবে না।
# # ⚠️** অর্ধেক শেখা!**
ব্র্যান্ড ডিজাইনের ১ টি এলিমেন্ট লোগো ডিজাইন, যা বাংলাদেরশের প্রায় অর্ধ-লক্ষাধিক মানুষ হয়ত করছেন বা শেখার চেষ্টা করছেন। কিন্তু ব্র্যান্ডিং এর কোর আরও ৩ টি টপিক যথা, স্টেশনারী, সোশাল মিডিয়া কিট, ব্র্যান্ড গাইডলাইন কয় জন লোক পারেন বা শেখার চেষ্টা করছেন?
আবার এক্সপার্ট ব্র্যান্ড ডিজাইনার হতে বেসিক মোশন গ্রাফিক্স, প্যাকেজিং, সোশাল মিডিয়া ডিজাইন, ওয়েব এউ-আই ডিজাইন শেখা লাগে। বাংলাদেশের হাতে গোনা কত জন তাহলে এক্সপার্ট ব্র্যান্ড ডিজাইনার? আপনি কয় জন কে চেনেন? কত জন কে দেখেছেন? এমনকি আমি নিজেও এক্সপার্ট ব্র্যান্ড ডিজাইনার না!
আমরা এক্সপার্ট তো দূরে থাক ইন্টারমিডিয়েট লেভেল ব্র্যান্ড ডিজাইন না শিখে মার্কেটপ্লেসে চলে যাচ্ছি আর যখনই সফল হতে না পারছি, তখন কম্পিটিশন ও মার্কেটপ্লেসের উপর দায় দিচ্ছি। জানেন দায় আসলে কার? আমাদের! আমার!
তাই, আপনি যাই শিখেন না কেন