03/04/2026
আলহামদুলিল্লাহ! 🌿
আজ আমাদের প্রিয় মাদরাসায় সৌভাগ্যক্রমে আগমন করেন
সিলেট জেলা ওয়ায়েজিন পরিষদের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি
মাওলানা কুতুব উদ্দিন চৌধুরী সাহেব
এবং
আমিরুন নেছা ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি
জনাব আব্দুল মালেক সাহেব।
তাঁদের আগমনে মাদরাসার পরিবেশ হয়ে ওঠে আরও আলোকিত ও প্রানবন্ত।
তাঁরা মাদরাসার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন, শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
সম্মানিত অতিথিবৃন্দ মাদরাসার দ্বীনি ও নৈতিক শিক্ষার অগ্রযাত্রা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই কার্যক্রম আরও এগিয়ে নিতে আন্তরিক দোয়া ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আমরা তাঁদের এই মহতী আগমনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও খেদমতে দ্বীনের তাওফীক কামনা করছি। 🤲
#মাদরাসা_সংবাদ #দ্বীনি_শিক্ষা ুহূর্ত