30/03/2026
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে 📢📢📢
আল্লাহর অশেষ মেহেরবাণীতে দীর্ঘদিন যাবত প্রাতিষ্ঠানিক বন্ধ থাকার আজ ১০ শাওয়াল ৩০ মার্চ রোজ সোমবার ,জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রাউতকান্দি সিকন্দরপুর মাদ্রাসা খুলছে।
ইনশা আল্লাহ আগামীকাল ১১ শাওয়াল ৩১ মার্চ রোজ সোমবার থেকে জামেয়ার সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে।
মাদ্রাসার শিক্ষাকার্যক্রম তিনটি বিভাগে পরিচালিত হয়।
১. নূরানী কিন্ডার গার্ডেন.(ছেলে-মেয়ে) ।
শিশু শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত।
২.তাহফিজুল ক্বোরআন বিভাগ ।
নাযেরা থেকে তাকমিল পর্যন্ত
৩. কিতাব বিভাগ (পুরুষ) ।
৪র্থ শ্রেণী থেকে কাফিয়া পর্যন্ত।
৪. কিতাব বিভাগ( মহিলা)
৪র্থ শ্রেণী থেকে তাকমিল ফিল হাদীস পর্যন্ত।
এই প্রতিষ্ঠানে নতুন পুরাতন বিচক্ষণ এবং দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা মাদ্রাসার শিক্ষাকার্যক্রম অত্যান্ত সূচারুরূপে আঞ্জাম দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ.
সুতরাং আপনি একজন সচেতন অবিভাবক হিসাবে আপনার সন্তানকেও দ্বীনি প্রতিষ্ঠানে ভর্তি করুন.।
10/03/2026
২০ রমজান মঙ্গলবার, জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রাউতকান্দি সিকন্দরপুর মাদ্রাসার শিক্ষার্থীদের কে নিয়ে ইফতারের পুর্বে দেশ বিদেশের সবার জন্য দোয়া করেন জামেয়ার মুহতামিম,শায়খে সিকন্দরপুরী রহঃ সাহেবজাদা,শায়েখ মাওঃ আব্দুল কাইয়ুম কাওসার সাহেব।
07/03/2026
জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রাউতকান্দি সিকন্দরপুর মাদ্রাসার ছাত্রদের ইফতারের দৃশ্য।
আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্ররা এভাবেই প্রতিদিন মাদ্রাসায় ইফতার করে থাকে,
ইফতারের পুর্বে ছাত্রদেরকে নিয়ে মাদ্রাসায় যারা দান সদকা করেন,এবং মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী সহ দেশ বিদেশের সবার জন্য বিশেষ দোয়া করা হয়।
রমজানের শুরু থেকে দীনি ভাই বোনেরা মাদ্রাসায় ছাত্রদের কে সাহরি,ইফতার করাতে সহযোগিতা করছেন।
আপনি ও চাইলে একদিনের সাহরি বাবদ ১০০০০ টাকা ইফতার বাবদ ৬০০০ টাকা দিয়ে ছাত্রদের মেহমানদারী করাতে পারেন৷
দেশ বিদেশের যে সকল দাতা ভাই বোনেরা মাদ্রাসায় দান সদকা করতেছেন, আল্লাহ আপনাদের দান সদকা কে কবুল করুন।
১৭ রমজান, শনিবার
04/03/2026
জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রাউতকান্দি সিকন্দরপুর মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
১৪ রমজান ১৪৪৭ হিজরি বুধবার, জামেয়ার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম কাওসার সাহেবের সভাপতিত্তে ইফতার ও দোয়া মাহফিল অনুস্টিত হয়।
উক্ত ইফতার মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত ও দোয়া পরিচালনা করেন ঢাকা দক্ষিণ মাদ্রাসার মুহতামিম মাওলানা খায়রুল আমিন মাহমুদী সাহেব।
ইফতার মাহফিলে এলাকার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, মাদ্রাসার শিক্ষক ছাত্র সহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
03/03/2026
আগামীকাল মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিল।
আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
02/03/2026
জামেয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রাউতকান্দি সিকন্দরপুর মাদ্রাসার মাহে রমজানে বোর্ডিংগে অবস্থানরত শিক্ষার্থীদের সাহরী খাওয়ার দৃশ্য।
আপনি ও চাইলে শিক্ষার্থীদের কে একদিন সাহরি খাওয়াতে পারেন।
আল্লাহ সবার দান সদকা কে কবুল করুন।
১৩ রমজান, মঙ্গলবার।
28/02/2026
১৪ রমজান, বুধবার
আপনাদের জামেয়ার ইফতার ও দোয়া মাহফিল।
সবার বিশেষ দাওয়াত রইলো।
21/02/2026
আলহামদুলিল্লাহ
প্রতি বছরের ন্যায় চলিত রমজানুল মোবারকে মাসব্যাপী জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ রাউতকান্দি প্রকাশিত সিকন্দরপুর মাদ্রাসায়
আঞ্জুমানে তালিমুল কুরআন বোর্ড এর অধীনে কোরআন প্রশিক্ষণ কোর্স শিশু শ্রেণী থেকে সনদ জামাত পর্যন্ত যোগ্য কারী সাহেবানদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
এবং জামেয়ার ধারাবাহিক হিফজ বিভাগের ক্লাস ২য় রমজান থেকে শুরু হয়েছে।
আগামী ২৬ রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চলবে ইনশাআল্লাহ।
এবং প্রতি বছরের ন্যায় এবারও হাফেজ সাহেবানদ্বারা খতমে তারাবীহ নামাজ নিয়মিত চলছে।
তাই দেশ বিদেশের সকলের সু-নজর কামনা করছি।
আরজ গুজার
মাওলানা আব্দুল কাইয়ুম কাওসার
মুহতামিম অত্র মাদ্রাসা।
মোবাঃ 01317521253