07/11/2024
ছোট্র একটা শিশু মেয়েকে (মুনতাহা) যারা এতোদিন থেকে গুম করে রেখেছে তারা আসলে কিসের জন্য রেখেছে তা আদৌ কারো জানা নেই। যদি এই গুমের পিছনে কোন স্বার্থ থাকে তাহলে কি লাগবে সেটা যে কোন মাধ্যমে যে কারো নিকট জানিয়ে দিয়ে স্বার্থ হাসিল করেন, তবুও এই মেয়েটিকে পরিবারের নিকট পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা করো। একটা পরিবার এখন অসহায় বিষয়টা এমন নয়, যার চোখে এই নিউজটা ভাসছে আমরা যারা দেখছি আমরা সবাই অসহায়।
মেয়েটির জন্য খুব কষ্ট লাগছে🥲
যেকোন কিছুর বিনিময়ে মেয়েটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করুন🙏
আল্লাহ এই মেয়েটির প্রতি সহায়ক হোন🤲
30/08/2024
অনেককে দেখলাম নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ এর সাথে কোন বিদেশী প্রতিনিধির বৈঠকের ভিডিও শেয়ার করে অনেক সমালোচনা করতে-
১. মাস্টার্স পাস করসে আর ঠিক মত ইংরেজিতে কথা বলতে পারে না?!
২. পা নাড়াইতেসে কেন? এদের কি মিনিমাম কার্টেসি নাই?!
৩. বিদেশী প্রতিনিধি আসছে বলে কথা, একটা স্যুট পায় নাই?! মান-ইজ্জত আর থাকলো না।
যারা এমন পোস্ট করসে বা শেয়ার করসে তাদের চিন্তা দেখে (মীর)জাফর ষাড় এর মত আমার "হরহর করে বমি করতে" ইচ্ছা করতেসে।
১. বাংলা মিডিয়াম থেকে পড়ে আসা কয়জন এর ভকেবুলারি ভালো? আমি আমার কথা বলতে পারি। IELTS পড়ার আগে ইংরেজিতে কথা বলা নিয়ে যে আমি কত স্ট্রাগল করেছি আমার কাছের মানুষজন দেখেছে। আপনাদের ইংরেজিতে কথা না বলতে পারার কারণে যে অবজ্ঞা দেখলাম তা দেখে বলতে ইচ্ছা করছে "ভাপরে ভাপ! বড় মাপের ষাড় দেখি আপনারা"
২. স্নাতক এর প্রতিবছর একটা কোর্স থাকতো "ভাইভা"। তার আগে কত প্রিপারেশন। কিন্তু শিক্ষকরা প্রশ্ন করলে আকাশ-বাতাস এর দিকে চোখ চলে যেত, পা নড়তে থাকতো যার মূল কারণ নার্ভাসনেস। (কু)সমালোচকদের ভুলেই গেসে নাহিদ, আসিফ, হাসনাত, সারজিসরা বিসিএস এর প্রিপারেশন নিতে গিয়ে কখন যে দেশ গড়ার কাজ হাতে নিয়ে ফেলসে, তাও আবার কয়েকটা মন্ত্রণালয় প্রধানের গুরু দায়িত্ব নিয়ে ফেলসে, তারা নিজেরাও বুঝে উঠতে পারে নাই। এই ছোট্ট বিষয় (ভুল না)গুলা যারা ছাড় দিতে পারে না তাদের কথা চিন্তা করে আমার করুণা পায়।
৩. জামা-কাপড় নিয়ে আমাদের দেশের মানুষের মত তুচ্ছ-তাচ্ছিল্য মনে হয় পৃথিবীর খুব কম জায়গায় করে। স্যুট পরে আসলে বলতো "দেখসো, দু দুইনেই টাকা মেরে বড়লোক হয়ে গেসে", আর এখন সাধারণ সাদামাটা পোষাকের কারণে বলে "মান-ইজ্জত যাইতেসে"। সারজিসের তো অনেক ভিডিও বের হইসিলো যে ওরা নাকি দামি গাড়ি কিনসে, পরে ওরা এটা ক্লিয়ার করসে যে ঐ গাড়ি ওদের নিজেদের না বরং পরিচিত বড় ভাইয়েরা ওদের সুবিধার জন্য গাড়ি কয়েকদিনের জন্য ব্যবহার করতে দিসে।
নাহিদ, আসিফদের সাদামাটা পোষাক, পায়ের স্যান্ডেল আমাকে গর্বিত করে, কয়েকটা মন্ত্রণালয় চালানোর সাহস ও দৃঢ়তা দেখে আমি বিস্মিত হই, তাদের বাংলায় কথা বলা দেখে আমার বিন্দুমাত্র ও খারাপ লাগে না, বরং তারা কী সিদ্ধান্ত নিচ্ছে তা দেখতে আমি আগ্রহী থাকি।
তাদের সাফল্য দেখে কি (কু)সমালোচকদের হিংসে হয়?!
হিংসে কইরেন না, তাদের দেখে গর্ব করতে শেখেন। ভুল করলে সমালোচনা কইরেন, মুখের বাংলা ভাষা, বা কাপড় দেখে না!
চিন্তাকে সঠিকভাবে কাজে লাগান।
07/08/2024
পার্থক্যটা টের পাইছেন?
বছরের পর বছর ক্ষমতার চেয়ারে থেকেও যারা ইন্ডিয়া প্রসঙ্গে বিড়ালের মতো ম্যাঁও ম্যাঁও করে কথা বলতো সেখানে ড. ইউনুস ইন্ডিয়ার সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ইন্ডিয়াকেই থ্রেট করে কথা বললো!
ভদ্রলোক এখনও চেয়ারে বসেন নাই। ক্ষমতাও হাতে নেন নাই। তার আগেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে তিনি ইন্ডিয়াকে মাতব্বরি করতে দিবেন না। নেভার। এভার।
আমার ধারণা কয়েক মিনিটের এই ইন্টারভিউ পৃথিবীর বাইরের কোনো এক গ্রহে পৌঁছে গেছে৷ যেখানে বসে আমার ভাই আবরার হাসছে পুষ্পের হাসি 🙂
দেশপ্রেম এটাকেই বলে💜💪
05/08/2024
আলহামদুলিল্লাহ,
সমস্ত শুকরিয়া মহান রবের যিনি এতো লম্বা সময়ের পর আমাদের অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে আমাদের বাক্ স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন।
আজ থেকে আমরা ফ্যসিস্ট সরকারের চক্রজাল থেকে মুক্ত হয়েছি। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যারা নিজের সমস্ত শক্তি দিয়ে আমরন অনশনের মাধ্যমে জাতিকে আলোর পথে নিয়ে আসার জন্য।
আরো দুয়া করছি যারা এই যুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহিদ হয়েছেন তাদের সকলকে আল্লাহ যেনো শাহাদাতের সর্বোচ্চ আসনে সমাসীন করেন🤲
আজ ৫ই আগষ্ট, আজ দেশ স্বাধীন হয়েছে আরেকবার💪
01/08/2024
আন্দোলনের ৬ সমন্বয়কের মুক্তির মুক্তি পিছনে যারা তাদের নামটা মাথায় গেথে নিন। সাকিব-তামিম-জাফর ইকবাল ছাড়া
তো জীবনে কাওরে চিনলেন নাহ!
নাম গুলা বসে বসে মুখস্থ করুন। কপি/শেয়ার করে সবাইকে মুখস্থ করার সুযোগ করে দিন। এদের প্রতি
কৃতজ্ঞ থাইকেন।
১। ড. ইফতেখারুজ্জামান
২। আসিফ নজরুল
৩। গীতি আরা নাসরিন
৪। সৈয়দা রিজওয়ানা হাসান
৫। সামিনা লুতফা
৬। মির্জা তাসলিমা সুলতানা
৭। শামসুল হক
চির কৃতজ্ঞ আপনাদের প্রতি 🙏🏽
16/06/2024
Assalamu Alaikum everyone.
May the holy Eid be the purpose of pleasing Allah through our sacrifices. On the occasion of the holy Eid-ul-Azha, my best wishes for self-sacrifice. May Eid bring eternal happiness, peace, and safe welfare to everyone.
Everyone is invited to my house on the occasion of Eid, including family. There is real peace in sharing the joy of Eid. Happy Eid Mubarak♥️
26/05/2024
Even if something is lost, do not despair