10/11/2023
আসসালামু আলাইকুম
প্রিয় দরবস্ত-জৈন্তাবাসী!
ইতোমধ্যে আপনারা নিশ্চয় জানতে পেরেছেন যে, শিল্প, বিজ্ঞান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘বাতায়ন’ ক্রমশ তার স্বপ্নযাত্রা-২০২৮ পানে এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ১৬ থেকে ২৩, খুব একটা দীর্ঘ না হলেও ৭বছর কিন্তু কম না৷ এই সাত সাতটি বছরের শিক্ষা ও সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতায় আমাদের আরো একটি ড্রিম প্রজেক্ট “বাতায়ন মডেল ল্যাবরেটরি স্কুল” যাত্রা করছে ইনশাআল্লাহ। স্কুলটি আমাদের এই বৃহত্তর এলাকার জন্য সম্পূর্ণ ব্যতিক্রম ও স্বতন্ত্র। পরিচালিত হবে ইসলামি পরিবেশে জেনারেল ও টেকনিক্যাল শিক্ষার অপূর্ব সমন্বয়ে।
আপনি নিশ্চয়ই আনন্দিত হবেন যে, আপনার সন্তান এখন জেনারেল শিক্ষার পাশাপাশি দীনের জরুরি বিষয়াবলীও শতভাগ গুরুত্বের সাথে শিখতে পারবে ইনশাআল্লাহ। আজকের ছোট্ট শিশুটি যখন বড় হবে, ডাক্তার-ইঞ্জিনিয়ার কিংবা অন্যকিছু হবে। তখন সে যেনো তার মূলকে ভুলে না যায়, দূরে সরে না যায় দীন থেকে, সেই চেতনায় আপনার সন্তানকে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।
আমরা চাই আপনার সন্তান যেনো শুধুমাত্র মুখস্থকরণে অভ্যস্ত না হয়। সে যেনো পড়ালেখার পাশাপাশি তার ব্যবহারিক দিকও প্রাক্টিস করতে পারে৷ এজন্য আমরা তৈরি করছি একাধিক শিশুতোষ ল্যাবরেটরি। যেখানে তারা যা শিখবে তার এক্সপেরিমেন্ট করতে পারবে ইনশাআল্লাহ। তাই আমাদের কোনো স্টুডেন্টকেই আর প্রাইভেট পড়তে হবে না৷
আপনার সন্তানের মেধার যথাযথ বিকাশের জন্য আমাদের যাকিছু করার তার সর্বোচ্চটুকু করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আপনাদের সুপরামর্শ ও সার্বিক সহযোগিতা প্রত্যাশী।
আসছে ১লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম। আপনি সচক্ষে সার্বিক ব্যবস্থাপনা দেখার জন্য হলেও আমাদের আঙিনায় স্বাগতম!
✅ আমাদের এই বৃহত্তর এলাকায় আমরাই প্রথম এবং আমরা কেন অনন্য?
👉 উন্নত যোগাযোগ ব্যবস্থায় মনোরম ও সিসিটিভি কভারড নিরাপদ ক্যাম্পাস, ওয়েব বেইজড সফটওয়্যার ম্যানেজমেন্ট এবং স্মার্ট ক্লাসরুম।
👉 ন্যাশনাল কারিকুলামের সাথে নিজস্ব সিলেবাস।
👉 সেমিস্টার সিস্টেমসহ বিশেষজ্ঞ প্যানেল প্রবর্তিত বিশ্বমানের পদ্ধতিতে শিক্ষাদান।
👉 পাক্ষিক-সাময়িক বার্ষিক মূল্যায়ন ও পুরস্কার প্রদান।
👉 সায়েন্স ও কম্পিউটারসহ একাধিক সমৃদ্ধ শিশুতোষ ল্যাবরেটরি।
👉 ‘দেখে-শুনে' ও ‘গল্পে-ছন্দে' বাস্তব ও কর্মমুখী পাঠদান।
👉 সুসজ্জিত ইনডোর ও আউটডোর খেলাধুলা ও শরীরচর্চা।
👉 জরুরি দীনশিক্ষার মাধ্যমে নৈতিক, মানবিক গুণাবলী অর্জন ও ইসলামি মূল্যবোধে গড়ে তোলার সর্বাত্মক প্রয়াস।
👉 শুদ্ধ বাংলা-ইংরেজি-আরবিতে কথোপকথন ও প্রাক্টিস।
👉 স্মার্ট হাতের লেখার ওপর নিয়মিত স্পেশাল ট্রেনিং ।
👉 তেলাওয়াত, সংগীত, আবৃত্তি ও বক্তব্য প্রশিক্ষণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ।
👉 জাতীয় ও আন্তর্জাতিক দিবসের পাশাপাশি বাতায়ন ঘোষিত ‘ফুড ইভেন্ট' সহ বিভিন্ন দিবস উদযাপন।
🌀ক্যাম্পাস : পাকড়ি জামে মসজিদের পশ্চিমপাশে, দরবস্ত, জৈন্তাপুর, সিলেট।