Rowail High School And College

Rowail High School And College The Institution provides education in the following fields : Science, Humanities.

02/09/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম

জনাব,
আসসালামু আলাইকুম।

আগামী ০৩/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ বৃহস্পতিবার, সকাল ১১:০০ ঘটিকায় রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের নিয়ে একটি অভিভাবক সমাবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ।

উক্ত সভায় শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় করা হবে। এ বিষয়ে আপনার মূল্যবান পরামর্শ ও মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অতএব, উক্ত সভায় আপনার মূল্যবান উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। নির্ধারিত সময়ে উপস্থিত থেকে সভাটি সফল ও ফলপ্রসূ করতে আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

অনুরোধক্রমে,
মোঃ আছলাম উদ্দিন ফকির
অধ্যক্ষ
রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজ
মোবাইল: ০১৭১৫৬০৯০৪১

রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজের জন্য এক সেট জার্সি উপহার দেওয়ায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র Samiul Ahmed  ও Jahidur Rahman -ক...
31/08/2026

রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজের জন্য এক সেট জার্সি উপহার দেওয়ায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র Samiul Ahmed ও Jahidur Rahman -কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🌹

প্রাক্তন শিক্ষার্থীদের এমন সহযোগিতা ও ভালোবাসা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। 💙

আপনাদের এই সুন্দর উদ্যোগের জন্য রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা। 🤲

রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজ পরিবার 🏫⚽

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!! 📢🎓 রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজ📍 ডাক: রৌয়াইল বাজার, উপজেলা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ।🟢 এমপিও...
27/08/2026

📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!! 📢

🎓 রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজ
📍 ডাক: রৌয়াইল বাজার, উপজেলা: জগন্নাথপুর, জেলা: সুনামগঞ্জ।

🟢 এমপিও কোড: ১৪০৬০৬১৩০১
🟢 EIIN: ১২৯৯৪৬

📚 ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মানবিক শাখায় ভর্তি চলছে।

✨ আমাদের বৈশিষ্ট্যসমূহ:

✅ জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীর ভর্তি ফি-তে ১০০% ছাড়সহ সম্পূর্ণ বিনা বেতনে অধ্যয়নের সুযোগ।
✅ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির সুবিধা।
✅ মনোরম পরিবেশে মাল্টিমিডিয়া ও ডিজিটাল ক্লাসের মাধ্যমে পাঠদানের সুব্যবস্থা।
✅ ভর্তি সম্পূর্ণ ফ্রি।

💻 অনলাইন ভর্তি কার্যক্রম চলমান।
🎯 ভর্তির যোগ্যতা: জিপিএ-এ-১.০০

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র কলেজে জমা দিতে হবে
১। এস.এস.সি মার্কশিট, প্রশংসাপত্রের মূল কপি এবং ০২ কপি ফটোকপি।
২। এস.এস.সি এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ০২ কপি ফটোকপি।
৩। জন্ম নিবন্ধনের ফটোকপি (অনলাইন ভেরিফাইড)।
৪। পিতা-মাতার NID এর ফটোকপি।
৪। পাসপোর্ট সাইজ ছবি ০৪ কপি।
৫। A4 সাইজের খাকি খাম।
(খামের উপরে অবশ্যই S.S.C রোল, মোবাইল নম্বরসহ পুরো ঠিকানা লিখতে হবে।)

📞 যোগাযোগ:
০১৭১৫-৬০৯০৪১, ০১৭১২-৩৫৩৪৬৬, ০১৭৩৮-৪৭৭৮৩৬

🌟 আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়তে আজই ভর্তি নিশ্চিত করুন।

#রৌয়াইল_হাই_স্কুল_এন্ড_কলেজ
#ভর্তি_চলছে
#একাদশ_শ্রেণি
#মানবিক_শাখা
#জগন্নাথপুর
#সুনামগঞ্জ
#শিক্ষা

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, গজল ও কেরাত প্রতিযোগিতা 🤲আজ ২৬ আগস্ট ২০২৬ ইং, বুধবার, প...
26/08/2026

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, গজল ও কেরাত প্রতিযোগিতা 🤲

আজ ২৬ আগস্ট ২০২৬ ইং, বুধবার, পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজ, জগন্নাথপুর, সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কেরাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

🏆 কেরাত প্রতিযোগিতায় বিজয়ীরা:
🥇 ১ম স্থান: মাজেদুর রহমান মাজেদ — ৭ম শ্রেণি
🥈 ২য় স্থান: আব্দুল কাদির জিলানী — ৭ম শ্রেণি
🥉 ৩য় স্থান: তাসনিম আক্তার মীম — ৭ম শ্রেণি

🎶 গজল প্রতিযোগিতায় বিজয়ীরা:
🥇 ১ম স্থান: মাজেদুর রহমান মাজেদ — ৭ম শ্রেণি
🥈 ২য় স্থান: মোছা. নুসরাত জাহান ফাহিমা — ৯ম শ্রেণি
🥉 ৩য় স্থান: হাবিবা আক্তার হালিমা — ৭ম শ্রেণি

🌹 সকল বিজয়ী শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তাদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা আগামী দিনে আরও বিকশিত হোক—এই কামনা করি।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে দেশ, জাতি, প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী ও সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

🤲 আল্লাহ তায়ালা আমাদের সবাইকে প্রিয় নবী (সা.)-এর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।

#ঈদে_মিলাদুন্নবী #কেরাত_প্রতিযোগিতা ্রতিযোগিতা #আলোচনা_সভা #দোয়া_মাহফিল #রৌয়াইল_হাই_স্কুল_এন্ড_কলেজ #জগন্নাথপুর #সুনামগঞ্জ

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 🤲আগামী ২৬ আগস্ট ২০২৬ ইং, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (...
25/08/2026

🌙 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 🤲

আগামী ২৬ আগস্ট ২০২৬ ইং, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে—

🕌 আলোচনা সভা ও দোয়া মাহফিল

📅 তারিখ: ২৬ আগস্ট ২০২৬ ইং, বুধবার
📍 স্থান: রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজ
📌 জগন্নাথপুর, সুনামগঞ্জ

রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষা সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিদের সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে।

🤲 আসুন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে জীবন গড়ি।

#ঈদে_মিলাদুন্নবী
#আলোচনা_সভা
#দোয়া_মাহফিল
#রৌয়াইল_হাই_স্কুল_এন্ড_কলেজ
#জগন্নাথপুর
#সুনামগঞ্জ

এসএসসি পরীক্ষা ২০২৭ এর সময়সূচি
24/08/2026

এসএসসি পরীক্ষা ২০২৭ এর সময়সূচি

📢 রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজের এস.এস.সি ২০২৬ ইং পরীক্ষার ফলাফল 📊 ফলাফলের সংক্ষিপ্ত চিত্র:👨‍🎓 মোট পরীক্ষার্থী — ৪৭ জন✅ পা...
11/08/2026

📢 রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজের এস.এস.সি ২০২৬ ইং পরীক্ষার ফলাফল

📊 ফলাফলের সংক্ষিপ্ত চিত্র:
👨‍🎓 মোট পরীক্ষার্থী — ৪৭ জন
✅ পাস করেছে — ২০ জন
❌ ফেল করেছে — ২৭ জন
📈 পাশের হার — ৪৩.৪৮%

ফলাফল প্রত্যাশিত না হলেও এটি আমাদের জন্য আত্মসমালোচনা, ঘাটতি চিহ্নিতকরণ এবং নতুনভাবে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। শিক্ষার্থীদের আরও মনোযোগী ও নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা করছি।

🌸 সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা।
আশা করি, আগামী দিনে রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজ আরও ভালো ফলাফল অর্জন করবে। ❤️

#রৌয়াইল_হাই_স্কুল_এন্ড_কলেজ
#ফলাফল
#শিক্ষা
#শিক্ষার্থীদের_সাফল্য
#আগামীর_প্রত্যাশা

🇧🇩 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে 🇧🇩রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় রচনা, আবৃত্তি, চিত্রা...
05/08/2026

🇧🇩 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে 🇧🇩

রৌয়াইল হাই স্কুল এন্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, ও জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।

সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

#জুলাই_গণঅভ্যুত্থান_দিবস২০২৬ #রৌয়াইল_হাই_স্কুল_এন্ড_কলেজ #রচনা_প্রতিযোগিতা #আবৃত্তি #চিত্রাঙ্কন #আলোচনা_সভা #শিক্ষা #দেশপ্রেম #জগন্নাথপুর #সুনামগঞ্জ

04/08/2026

Address

Rowail, Jagannathpur
Sunamgonj
3060

Opening Hours

10:00 - 16:00

Telephone

+8801738477836

Alerts

Be the first to know and let us send you an email when Rowail High School And College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rowail High School And College:

Shortcuts

Share