Darul Hikmah Academy

Darul Hikmah Academy

Share

দারুল হিকমাহ্ হলো জ্ঞান-বিজ্ঞান, শিল্পকলা ‍ও সাহিত্যের উন্মুক্ত পাঠশালা

09/06/2026

আলহামদুলিল্লাহ!
শ্রেণিকক্ষে নতুন টিভি স্থাপন করা হয়েছে। নতুন এই সংযোজন শিক্ষার্থীদের মাঝে এনে দিয়েছে আনন্দ ও উচ্ছ্বাস। তাদের উজ্জ্বল হাসি যেন বলে দিচ্ছে, শেখার পথ এখন আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত। আধুনিক প্রযুক্তির সহায়তায় পাঠদান হবে আরও সহজ, কার্যকর ও উপভোগ্য।

শিশুদের আনন্দই আমাদের প্রেরণা, তাদের সুন্দর ভবিষ্যৎ গড়াই আমাদের লক্ষ্য। 🌸📚📺

07/06/2026

শিশুদের সাধারণ শিক্ষার সাথে ইসলামী শিক্ষার মিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শিশুর ব্যক্তিত্ব, নৈতিকতা এবং জ্ঞানকে সমন্বিতভাবে বিকশিত করতে সাহায্য করে।

ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ের গুরুত্ব

1. নৈতিক চরিত্র গঠন
* সাধারণ শিক্ষা শিশুকে জ্ঞান ও দক্ষতা দেয়, আর ইসলামী শিক্ষা তাকে সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ শেখায়।
* এর ফলে শিশু ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।
2. আধ্যাত্মিক ও মানসিক বিকাশ
* ইসলামী শিক্ষা শিশুকে আল্লাহর প্রতি বিশ্বাস, কৃতজ্ঞতা এবং আত্মনিয়ন্ত্রণ শেখায়।
* এটি মানসিক স্থিতি ও ইতিবাচক চিন্তাভাবনা গঠনে সহায়তা করে।
3. জ্ঞান ও মূল্যবোধের ভারসাম্য
* বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ইত্যাদি বিষয় শিশুর বুদ্ধিবৃত্তিক উন্নয়ন ঘটায়।
* ইসলামী শিক্ষা সেই জ্ঞানকে সঠিক ও কল্যাণকর কাজে ব্যবহার করার দিকনির্দেশনা দেয়।
4. সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি
* ইসলামে অন্যের অধিকার, সহমর্মিতা, দানশীলতা ও ন্যায়বিচারের শিক্ষা রয়েছে।
* ফলে শিশু পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে শেখে।
5. নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা
* আধুনিক যুগে শিশু বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রভাবের মুখোমুখি হয়।
* ইসলামী মূল্যবোধ তাকে সঠিক সিদ্ধান্ত নিতে এবং নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকতে সাহায্য করে।

পরিশেষেঃ-

সাধারণ শিক্ষা শিশুকে দক্ষ ও জ্ঞানী করে তোলে, আর ইসলামী শিক্ষা তাকে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলে। তাই শিশুদের পূর্ণাঙ্গ বিকাশের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার সমন্বয় অত্যন্ত প্রয়োজনীয়। এই সমন্বয় ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানী, নৈতিক ও সমাজকল্যাণে নিবেদিত মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

Photos from Darul Hikmah Academy's post 03/06/2026

আলহামদুলিল্লাহ।

আজ দোলার বাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব নুরুল আলম সাহেব দারুল হিকমাহ একাডেমী,কাটাশলা পরিদর্শন করেন। এ সময় কাটাশলা গ্রামের গণ্যমান্য মুরব্বিয়ান, যুবসমাজ, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান মহোদয় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি প্রতিষ্ঠানের অগ্রগতি ও পরিচালনা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় কর্তৃপক্ষের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।

এ সময় তিনি দারুল হিকমাহ একাডেমীর উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা ও আন্তরিক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ চেয়ারম্যান সাহেব এর মূল্যবান সময়, দিকনির্দেশনা এবং সহযোগিতার আশ্বাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দারুল হিকমাহ একাডেমী
কাটাশলা, মঈনপুর,ছাতক,সুনামগঞ্জ ।

27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
ঈদ মোবারক! ✨🌙

24/05/2026

মাসিক মূল্যায়ন পরিক্ষা (মে) ২০২৬
আলহামদুলিল্লাহ ✅

13/05/2026

বাচ্চাদের সহজে বুজিয়া পড়ালে তাদের নিজের চেষ্টায় অনেক কিছু পেরে যায় , তখন নিজের প্রতি কনফিডেন্স বাড়ে , আগ্রহ আসে।

10/05/2026
28/04/2026

হে আল্লাহ!
এই নিষ্পাপ কণ্ঠগুলোকে কুরআনের আলোয় ভরিয়ে দিন🤲

20/04/2026

A sweet little voice 🥰🥰

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Sunamganj

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 09:00 - 14:00
Thursday 09:00 - 14:00
Sunday 09:00 - 14:00