দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা- Darul Falah Ideal Madrasah

দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা- Darul Falah Ideal Madrasah

Share

"ইসলাম ও জাগতিক শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান "

28/05/2026
02/05/2026

সুনামগঞ্জকে অবিলম্বে দুর্গত জেলা ঘোষণা করুন
........মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার

অতিবৃষ্টির অব্যাহত প্রকোপে সুনামগঞ্জ জেলার জনজীবন আজ চরম বিপর্যয়ের মুখে, কৃষকের ঘামঝরা শ্রমে উৎপাদিত একমাত্র বোরো ফসল জলাবদ্ধতার কারণে পানির নিচে তলিয়ে যাচ্ছে। ক্ষেতভরা ধান চোখের সামনে নষ্ট হলেও তা ঘরে তুলতে পারছেন না কৃষক—এ যেন এক নীরব আর্তনাদ, এক অসহায়তার দীর্ঘশ্বাস।

জীবন ও জীবিকার এই সংকটময় মুহূর্তে জেলার সাধারণ মানুষ আজ দিশেহারা,তাদের এই দুর্দশা একটি প্রাকৃতিক দুর্যোগ ও একটি মানবিক বিপর্যয় যা অবিলম্বে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করে।

বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার আজ ২ রা মে ২০২৬ ইং শনিবার বিকেলে ১১দলীয় ঐক্যের গণ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জোরালোভাবে এ দাবি জানিয়েছেন,
তিনি বলেন অবিলম্বে সুনামগঞ্জ জেলাকে দ্রুত দুর্গত জেলা হিসেবে ঘোষণা করতে হবে। এবং ক্ষতিগ্রস্ত মানুষ যেন জরুরি ত্রাণ ও পুনর্বাসন সহায়তা পায়।

আমি সরকারের প্রতি আহ্বান জানাই এই সংকটকে অবহেলা না করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। একইসঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের প্রতিও অনুরোধ মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসুন,এবং দাঁড়ান বিপর্যস্ত মানুষের পাশে।

17/04/2026

**বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহী কীভাবে করবেন?**

১. ভালোবাসা ও নরমভাবে বোঝান। বাচ্চাদের ভয় দেখানোর বদলে ভালোবাসা দিয়ে বোঝান, কারণ বাচ্চারা ভয়ে নয়, উৎসাহে বেশি শেখে।

২. পড়াশোনাকে আনন্দময় করুন। গল্প, উদাহরণ ও ছোট ছোট শিক্ষামূলক খেলার মাধ্যমে পড়াশোনাকে বাচ্চাদের কাছে মজাদার করে তুলুন।

৩. ছোট ছোট লক্ষ্য দিন। বাচ্চাকে একসাথে অনেক কাজ না দিয়ে প্রতিদিন একটু একটু লক্ষ্য দিন, যাতে সে সহজেই তা পূর্ণ করতে পারে।

৪. প্রশংসা ও উৎসাহ দিন। বাচ্চা ভালো কাজ করলে তার প্রশংসা করুন, এতে তার আত্মবিশ্বাস বাড়ে।

৫. মোবাইল ও টিভির সময় কমান। অতিরিক্ত মোবাইল ও টিভি বাচ্চাদের পড়াশোনা থেকে দূরে সরিয়ে রাখে, তাই এগুলোর সময় নির্ধারিত করুন।

৬. ঘরে পড়াশোনার পরিবেশ তৈরি করুন। ঘরে যদি শান্তিপূর্ণ পরিবেশ থাকে তাহলে বাচ্চা নিজে থেকেই পড়ায় মনোযোগী হবে।

৭. বাবা-মা নিজে আদর্শ হন। বাবা-মা যদি নিজেই বই পড়েন তাহলে বাচ্চাও পড়ার প্রতি আগ্রহী হবে।

৮. বাচ্চার আগ্রহ বুঝুন। প্রতিটি বাচ্চার আলাদা আগ্রহ থাকে, তাই তার যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী তাকে পথ দেখান।

৯. নিয়মিত পড়ার সময়সূচি তৈরি করুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসার অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত রুটিন বাচ্চার মনে পড়াশোনাকে স্বাভাবিক ও অপরিহার্য অভ্যাস হিসেবে প্রতিষ্ঠিত করে।

১০. বাচ্চার সাথে একসাথে পড়ুন। মাঝে মাঝে বাবা-মা বাচ্চার পাশে বসে একসাথে পড়লে সে নিরাপদ ও সঙ্গী অনুভব করে, এবং পড়াশোনাকে আনন্দের অভিজ্ঞতা মনে করে।

১১. প্রশ্ন করার সুযোগ দিন। বাচ্চা যখন প্রশ্ন করে তখন বিরক্ত না হয়ে উৎসাহের সাথে উত্তর দিন। প্রশ্ন করার স্বাধীনতা তার চিন্তাশক্তি ও জানার আগ্রহ বাড়িয়ে দেয়।

১২. লাইব্রেরি ও বইয়ের সাথে পরিচয় করিয়ে দিন। বাচ্চাকে নিয়ে মাঝে মাঝে লাইব্রেরিতে যান এবং তার পছন্দের বই কিনে দিন। বইয়ের প্রতি আগ্রহ জন্ম নিলে পড়াশোনার আগ্রহও এমনিতেই বাড়ে।

১৩. সাফল্য উদযাপন করুন। বাচ্চা যখন কোনো লক্ষ্য পূরণ করে, তখন ছোট হলেও উদযাপন করুন। এই অনুভূতি তাকে পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

১৪. ব্যর্থতায় হতাশ না করুন। পরীক্ষায় খারাপ ফলাফলে রাগারাগি বা তুলনা না করে বরং ধৈর্যের সাথে কোথায় সমস্যা তা বোঝার চেষ্টা করুন। ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখতে শেখান।

১৫. শিক্ষকের সাথে সম্পর্ক ভালো রাখুন। বাচ্চার শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং তার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিন। শিক্ষক ও অভিভাবকের সমন্বয় বাচ্চার শিক্ষায় বড় ভূমিকা রাখে।

১৬. ঘুম ও খাওয়ার যত্ন নিন। পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর খাবার ছাড়া বাচ্চার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। শারীরিক সুস্থতা মানসিক মনোযোগের ভিত্তি।

১৭. অন্যের সাথে তুলনা করবেন না। "অমুকের ছেলে এত ভালো পড়ে" এই ধরনের তুলনা বাচ্চার আত্মবিশ্বাস নষ্ট করে এবং পড়াশোনার প্রতি বিরক্তি তৈরি করে। বাচ্চাকে তার নিজের আগের অবস্থার সাথে তুলনা করুন।

১৮. বাস্তব জীবনের সাথে পড়াশোনার সম্পর্ক বোঝান। শুধু পরীক্ষার জন্য নয়, জ্ঞান মানুষের জীবনে কীভাবে কাজে আসে তা বাস্তব উদাহরণ দিয়ে বোঝান। এতে পড়াশোনার উদ্দেশ্য বাচ্চার কাছে স্পষ্ট হয়।

১৯. বাচ্চার মতামতকে সম্মান করুন। কোন বিষয় পড়বে, কীভাবে পড়বে এসব বিষয়ে বাচ্চার মতামত নিন। নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে পারলে বাচ্চা অনেক বেশি উৎসাহী থাকে।

২০. দুআ ও আল্লাহর উপর ভরসা রাখুন। সন্তানের জ্ঞান ও বোধশক্তির জন্য আল্লাহর কাছে দুআ করুন। আমাদের সকল প্রচেষ্টার পাশাপাশি আল্লাহর তাওফিকই সবচেয়ে বড় সহায়।

11/04/2026

আলহামদুলিল্লাহ!
দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা ষোলঘর সুনামগঞ্জ এর প্রতিষ্টাতা প্রিন্সিপাল মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের সঙ্কলনে প্রকাশিত "দ্বীন শিক্ষা " টি ২০২৬ শিক্ষা বর্ষের প্লে গ্রুপ (শিশু শ্রেণির)জন্য নির্বাচিত করা হয়।

06/04/2026

দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা ষোলঘর সুনামগঞ্জ এর ক্যাম্পাসে কুরআনের পাখিদের কোলাহল

04/04/2026

দারুল ফালাহ আইডিয়াল মাদ্রাসা ষোলঘর সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশিষ্ট সমাজ সেবক, লেখক, সাংবাদিক ও রাজনীতিবীদ মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার সাহেব কে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

27/03/2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সম্মানিত অভিভাবক!
আগামী ২৮/০৩/২০২৬ খ্রি. রোজ শনিবার থেকে মাদ্রাসার পাঠদান কার্যক্রম পুরোদমে শুরু হবে,ইনশাআল্লাহ।
আপনার সন্তান যেন যথা সময়ে মাদ্রাসায় উপস্থিত হয় সে বিষয়ে প্রস্তুতি নিন।
ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

সুরমা-১১৬আ/এ ষোলঘর, সুনামগঞ্জ।
Sunamganj