Narayantola Mission High School, Sunamganj

Narayantola Mission High School, Sunamganj

Share

Narayantola Mission High School was established in 1972 at Sadar upazilla in Sunamgonj district, Bangladesh.

It is one of the best high school in Sunamgonj district.

15/03/2023

মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং দেশবরেণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে নিমন্ত্রিত হয়েছিলাম। উক্ত বিশ্ববিদ্যালয়ের সার্জারী অনুষদের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারী বিভাগের অধীনে আমি সন্মানজনক 'ডিএলও' ডিগ্রী অর্জন করে নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ও হেড-নেক সার্জন হিসাবে নতুন পরিচিতি লাভ করি।

আমার সকল ক্ষুদ্র ক্ষুদ্র অর্জনের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তাঁরা হলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ।

আমার পরম সৌভাগ্য এই যে, সমাবর্তনে অংশ্রহণ করার জন্য যে মর্যাদাপূর্ণ পোশাক পরিধান করে সমাবর্তনের বিভিন্ন মুহুর্তকে স্মরণীয় করে রাখা হয়, তারই একটি মোক্ষম সুযোগ পেয়ে গেলাম আমার পরম শ্রদ্ধেয় শিক্ষাগুরু ফাদার দীলিপ সরকারের সাথে নিজের একটি ছবি স্থিরচিত্রে ধারন করার মাধ্যমে। এর আগে ডিগ্রী অর্জনের পর দুটি বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি দুটি সমাবর্তনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে ফাদারের সাথে নিজের বিশেষ মুহুর্তকে ক্যামেরাবন্ধি করে রাখার মাধ্যমে।

আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক মহোদয়গণকে। বিশেষ করে সিস্টার শান্তি, রফিক স্যার, রফিকুল স্যার, বোরহান স্যার, ইসমাঈল স্যার, মোহন স্যার, সুজিত স্যার, জিলহাজ স্যার, সেবাস্টিয়ান স্যার,, সেনুদিদিসহ স্কুলের সকল স্টাফদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রম, কঠোর শাসন, আদর-ভালোবাসা ও সঠিক দিক নির্দেশনায় আমি আজ ধাপে ধাপে অনেক প্রতিকূল পরিবেশকে জয় করে বর্তমান অবস্থানে এসে দাঁড়াতে সক্ষম হয়েছি। সবার কাছেই আমি ঋণী এবং কৃতজ্ঞ।

আমার সকল শিক্ষক, গুরুজন এবং শুভাকাঙ্খীদের জন্য রইলো অফুরন্ত শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা।

---------------------------------------------------------------------
ডা. এম. নূরুল ইসলাম
এসএসসি-২০০০ ব্যাচ
প্রাক্তন ছাত্র
নারায়নতলা মিশন উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।

Photos from Narayantola Mission High School, Sunamganj's post 05/03/2023

নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও ‍বিজ্ঞান মেলা অনুষ্ঠান -২০২৩ শুভ উদ্বোধন।

26/10/2022
13/10/2022

নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিস্টার আলবিনা’র জন্মদিনে অনেক অনেক শুভভেচ্ছা ও শুভ কামনা।

11/10/2022

নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব
মোঃ ইসমাইল হুসেন স্যারের জন্মদিনের শুভেচ্ছা।

নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত - Running Sylhet 14/03/2022

নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত - Running Sylhet রবিবার (১৩ মার্চ) মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে স....

Photos from Narayantola Mission High School, Sunamganj's post 01/01/2022

শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে নতুন বই।

Photos from Narayantola Mission High School, Sunamganj's post 15/08/2021

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে
জাতীয় শোক দিবস উদযাপন।

10/08/2021

জরুরী নোটিশ
এত দ্বারা নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের SSC পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১ আগস্ট ২০২১ খ্রিঃ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় অত্র বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে উপস্থিত থাকার জন্য বলা হল।
বিষয়: চতুর্থ সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রদান।
পালনীয়:
# মাস্ক পরিধান করে আসতে হবে।
# সামাজিক দূরত্ব অনুসরণ করতে হবে
আদেশ ক্রমে
কর্তৃপক্ষ
নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়

16/07/2021

জরুরী নোটিশ
এত দ্বারা নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের (SSC-2022) অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ জুলাই ২০২১ খ্রিঃ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় অত্র বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে উপস্থিত থাকার জন্য বলা হল।

পালনীয়:
# মাস্ক পরিধান করে আসতে হবে।
# সামাজিক দূরত্ব অনুসরণ করতে হবে

আদেশ ক্রমে
কর্তৃপক্ষ

18/05/2021

নোটিশ
নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ।

এত দ্বারা সকল নতুন দশম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২০ মে ২০২১ খ্রি রোজ বৃহ:বার সকাল ১০ ঘটিকায় নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে জরুরী ভিত্তিতে উপস্থিত থাকার জন্য বলা হল।
পালনীয়:
# মাস্ক পরিধান করে আসতে হবে।
# সামাজিক দূরত্ব অনুসরণ করতে হবে

আদেশ ক্রমে
কর্তৃপক্ষ, নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Sunamganj

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 17:00