16/08/2025
ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড এর জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা -২০২৪ এর বিজয়ীদের পুরস্কার ও হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান।
১৬ আগস্ট, ২০২৫, শনিবার
কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল
চন্ডিপুল, সিলেট
15/08/2025
আগামীকাল ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পুরস্কার ও পাগড়ি বিতরণী মাহফিল
শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের "প্রতিভার সন্ধানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৪" এর পুরস্কার ও হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি বিতরণী মাহফিল আগামীকাল ১৬ আগস্ট, ২০২৫ শনিবার, সকাল ১০টা থেকে সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাসূল (সা.) এর ৩৯তম বংশধর মদিনা মুনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ, শায়খ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখবেন রাসূল (সা.) এর ৩৯তম বংশধর জেদ্দার প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ উমর আহমদ আল হাবশী। অনুষ্ঠানে আল্লামা ফুলতলী (র.) এর ছাহেবজাদাগণ সহ আরো দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কিরামগণ উপস্থিত থাকবেন। এতে সংশ্লিষ্টদের পাশাপাশি বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের আগ্রহী মুসলিম ছাত্র-জনতার উপস্থিতি কামনা করা হয়েছে।
01/07/2025
আসসালামু আলাইকুম
প্রিয় সুহৃদ! কে কোথায় আছেন? কেমন আছেন?
13/03/2025
Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
03/02/2025
আলহামদুলিল্লাহ
ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদরাসা ওয়াজকে সফল করতে বর্তমান শিক্ষক,ছাত্রদের পাশাপাশি অত্র মাদরাসার সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন।
03/02/2025
প্যান্ডাল ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে।
শত সহস্র স্মৃতিবিজড়িত প্রিয় ক্যাম্পাসের মোবারক এই মাহফিল সফল হোক।
আপনারা সবাই আমন্ত্রিত।
19/01/2025
সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ও দোয়া কামনা করি।
সফল হোক