মুখলিছ চৌধুরী মিডিয়া সেল

মুখলিছ চৌধুরী মিডিয়া সেল

Share

Mr. Chowdhury is a prominent Islamic political figure. Since his student days, he has been active in Jamiat Ulama-e-Islam Bangladesh.

He is an executive member of the Bangladesh Central Committee and Publicity Secretary of Jamiat Ulama-e-Islam Europe.

25/12/2025

দলের সিদ্ধান্ত সবার ঊর্ধ্বে
সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়েও রাষ্ট্র বড়।” যদিও আমাদের নেতাকর্মীসহ সবার প্রত্যাশা ছিল যে জোটের পক্ষ থেকে সুনামগঞ্জ-৪ আসনসহ আরও কয়েকটি আসন আমরা পাবো, তবুও দেশের বৃহত্তর স্বার্থ ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে দল বিএনপির সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে আসনের সংখ্যা মুখ্য বিষয় ছিল না; বরং জাতীয় স্বার্থ ও আদর্শের প্রশ্নই ছিল সর্বাগ্রে।
সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও তিনি দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচন ছাড়াও জনগণের পাশে থাকার বহু উপায় রয়েছে। তিনি ২০১০ সাল থেকে সুনামগঞ্জ-৪ আসন তথা সদর ও বিশ্বম্ভরপুর এলাকায় উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ, আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজের নির্বাচনী গণসংযোগের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জনগণের অভূতপূর্ব সাড়া ও ভালোবাসা তাঁর জীবনের এক অমূল্য সম্পদ। ভবিষ্যতে সুযোগ পেলে তিনি জনগণের খেদমতে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন।
এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর প্রিয় প্রবাসী ভাই-বোনদের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা জানান, যারা নিয়মিতভাবে তাঁকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে আসছেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এটাই শেষ নির্বাচন নয়। তাই কেউ যেন মনোবল না হারান। আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে শক্ত প্রস্তুতি নিতে হবে।” তিনি সবাইকে ধৈর্য, সাহস ও সংগঠিত থাকার আহ্বান জানান।
সবশেষে তিনি বলেন, “আমি আগেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামীতেও ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো।”

09/11/2025

সুনামগঞ্জ চার আসনে জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মুখলিছুর চৌধুরীর নিজ গ্রাম শাখাইতির সর্বস্তরের লোকজন খেজুর গাছের পক্ষে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। বৈঠকে সভাপতির বক্তব্য রাখছেন কাঠইর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি শামসুল ইসলামের আব্বা হাজি আব্দুল হান্নান সাব।

25/10/2025

সবাইকে অনুরোধ করা যাচ্ছে—নিজ নিজ প্রোফাইল থেকে শেয়ার করুন এবং প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিন।
আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।
জাযাকুমুল্লাহু খাইরান।

Photos from মুখলিছ চৌধুরী মিডিয়া সেল's post 18/10/2025

সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরীর খেজুর গাছের সমর্থনে গণসমাবেশ।
আয়োজনে: সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন শাখা।

17/10/2025

আলহামদুলিল্লাহ। গত ২৬ সেপ্টেম্বর সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগদানকালে কেন্দ্রীয় মহাসচিব সহ আমাকে মোটর শোভাযাত্রার মাধ্যমে দিরাই রাস্তার পয়েন্ট থেকে শিল্পকলা একাডেমিতে নিয়ে যাওয়ার দৃশ্য।

05/10/2025

জমিয়ত জিন্দাবাদ

Photos from মুখলিছ চৌধুরী মিডিয়া সেল's post 27/09/2025

সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের সম্ভাবনা দিনদিন উজ্জল হচ্ছে। ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী বিগত কয়েক বছর থেকে নির্বাচনকে সামনে রেখে কাজ করে আসছেন। সাম্প্রতিক দলের পক্ষ থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করা হলে চলতি মাসের শুরুতে দেশে আসেন।
দেশের মাটিতে পা রেখে যোগ দেন দলের ত্যাগীনেতা মাওলানা মুশতাক হত্যার প্রতিবাদে গড়ে উঠা বিক্ষোভে। পাশাপাশী নির্বাচনী এলাকায় গণসংযোগ, জানাযা ও পথসভায় মিলিত হচ্ছেন।

গতকাল সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে দলের মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবকে এনে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন উপহার দিয়ে রীতিমতো আলোচনায় চলে আসেন।
আজ বিশ্বম্ভরপুর উপজেলার সলোকাবাদ ইউনিয়নের গণসমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছেন। এভাবে নির্বাচনী এলাকা চষে ভেড়ালে দলের গুরুত্বপূর্ণ প্রার্থী যে তিনি হয়ে উঠবেন এটা সবার মুখে মুখে।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Sunamganj/4
Sunamganj
3100