জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় - Jamalganj Govt. Model High School

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় - Jamalganj Govt. Model High School

Share

হে প্রভু আমাকে জ্ঞানে বর্ধিত কর

নয়হালট গ্রামের রহমত উল্লাহ তালুকদার ও মৌলভী আবুল বরকত এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিগণের সহযোগিতায় জামলগঞ্জ উচ্চ বিদ্যালিয়ের স্থাপনের কার্যক্রম শুরু করেন। তাদের এই মহতি উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে সুপরামর্শ ও আন্তরিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন তৎকালীন স্কুল ইন্সপেক্টর জনাব সামছুল হক এবং কৃষি অর্গানাইজার জনাব মুবাশ্বির আলী। ১৯৪৮ সালে বর্তমান জামালগঞ্জস্থ ডাক বাংলার স্থানে একটি ছনের গৃহে জামালগঞ্জ উচ্চ বিদ

28/12/2025

নোটিশঃ-

বিদ্যালয়ের সম্মানিত সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বার্ষিক ও নির্বাচনী পরিক্ষা ২০২৫ এর ফলাফল আগামী ৩০-১২-২০২৫ ইং তারিখে দুপুর ২ ঘটিকায় প্রকাশ করা হবে। এতে সকল শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে পরিক্ষার ফলাফল গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
জামালগঞ্জ, সুনামগঞ্জ।

Photos from জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় - Jamalganj Govt. Model High School's post 21/12/2025

অপেক্ষমাণ তালিকার ভর্তি বিজ্ঞপ্তি ও অপেক্ষমাণ তালিকা

15/12/2025

ভর্তি বিজ্ঞপ্তি
শিক্ষাবর্ষ ২০২৬

Photos from জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় - Jamalganj Govt. Model High School's post 11/12/2025

জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির শুন্য আসনে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা......

Photos from জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় - Jamalganj Govt. Model High School's post 19/11/2025

ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,
জামালগঞ্জ, সুনামগঞ্জ।

03/09/2025
29/07/2025

অভিভাবক সমাবেশ-২০২৫
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক আচরণ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে আগামী ৩১-০৭-২০২৫ খ্রি: তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১১ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সম্মানিত অভিভাবকবৃন্দের নিশ্চিত উপস্থিতি ও সহযোগিতা কামনা করছি।

মো: লুৎফুর রহমান
প্রধান শিক্ষক
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,
জামালগঞ্জ,সুনামগঞ্জ।

Photos from জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় - Jamalganj Govt. Model High School's post 09/07/2025

শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ
০৯-০৭-২০২৫ খ্রি.

“বৃক্ষরোপণ হলো প্রকৃতিকে ভালোবাসার সবচেয়ে সুন্দর উপায়।”

“যেখানে একটি গাছ রোপিত হয়, সেখানেই জন্ম নেয় হাজারো জীবনের সম্ভাবনা।”

“বৃক্ষরোপণ মানেই ভবিষ্যতের জন্য শান্তি, শীতলতা আর সুস্থতার বিনিয়োগ।”

13/04/2025

পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদ্‌যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আগামীকাল রোজ সোমবার সকাল ৮:৩০ ঘটিকায় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে সকল শ্রেনীর শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

মো: লুৎফুর রহমান
প্রধান শিক্ষক
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
জামালগঞ্জ, সুনামগঞ্জ।

02/04/2025

এস.এস.সি পরিক্ষা ২০২৫ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল।

আগামী ০৭-০৪-২০২৫ খ্রী.তারিখে জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল বেলা ১১ ঘটিকায় অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী সকল শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

মো: লুৎফুর রহমান
প্রধান শিক্ষক
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
জামালগঞ্জ,সুনামগঞ্জ।

20/03/2025

বিজ্ঞপ্তি:-

তারিখ : ২০ মার্চ ২০২৫ খ্রি.

এতদ্বারা বিদ্যালয়ের ৬ষ্ট-১০ম শ্রেণির শিক্ষার্থীদের ও সম্মানিত শ্রেণি শিক্ষকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ২২ মার্চ ২০২৫ খ্রি রোজ শনিবার সকাল ১১টা হতে ১টা পর্যন্ত ৬ষ্ট-১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই (পূর্বে বিতরণকৃত ব্যতীত) বিতরণ করা হবে। নির্দিষ্ট তারিখ ও সময়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে উপস্থিত থেকে বই সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো। শ্রেণি শিক্ষকবৃন্দ উক্ত তারিখ ও সময়ে বিদ্যালয়ে উপস্থিত থেকে ছাত্রদের মাঝে নতুন বই বিতরণের নিমিত্তে পূর্বপ্রস্তুতি গ্রহণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রধান শিক্ষক
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
জামালগঞ্জ, সুনামগঞ্জ।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Jamalgonj
Sunamganj
3020

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00