24/12/2024
ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহিদ মিনার।
উদ্বোধন: ১৬ই ডিসেম্বর, ২০২৪
💕
ছবি: সারোয়ার খান বুলবুল
It's a non profitable organization. Our only motive is sharing our thoughts and remembering our golden school life.
24/12/2024
ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহিদ মিনার।
উদ্বোধন: ১৬ই ডিসেম্বর, ২০২৪
💕
ছবি: সারোয়ার খান বুলবুল
20/05/2024
আজ রঙে রঙে রঙিন আমাদের সোনালী শৈশবের প্রাণকেন্দ্র, Chhatak Cement Factory High School। ❤️❤️❤️
ছাতকে এবারের ঈদ কেমন কাটলো?
এখনো কি বাজারে, স্কুলের সামনে, ক্লাবের পেছনে, মাঠের পাশে প্লাস্টিকের বস্তা বিছিয়ে কিংবা মোড়া/টেবিলের উপরে বাচ্চাদের খেলনা, আলু সেদ্ধ/ভাজি, আচার, চটপটি ইত্যাদি বেচাকেনা হয়?
ঈদের দিনে বাচ্চারা কি এখনো সারাদিন বাঁশি বাজিয়ে এলাকা ঈদের আমেজে মাতিয়ে রাখে?
এখনো কি সন্ধ্যায় ছাদে ছাদভোজন হয়?
ঈদের দিন কি বাচ্চারা আশপাশের বাসার বড়দের সালাম করে সালামি আদায় করে?
সন্ধ্যার পর কি এখনো বন্ধুরা বলবেঁধে একে অপরের বাসায় ঘুরতে যায়?
এখন কেমন করে ঈদ পালন হয় ছাতকে? জানাবেন কি?
11/05/2023
এ প্রজন্মের কাছে এগুলো ভাঙারি মাল। আবার এই অকেজো গাড়িগুলোতেই ওতপ্রোতভাবে মিশে আছে আমাদের শৈশব, আমাদের আবেগ।
লালা গাড়ি ও নীল গাড়ি করে এসএসসি পরীক্ষায় যাওয়ায় স্মৃতি (নদীর পাড় পর্যন্ত) ভুলার নয়। সাদা ট্রাকগুলো সারাদিন টিলা থেকে ফ্যাক্টরিতে মাটি সাপ্লাই দিত। এই মাটির সিমেন্টে একত্রে মিশে ছিল অসংখ্য প্রাণ। লক্ষ প্রাণের স্পন্দন আমাদের ছাতক সিমেন্ট ফ্যাক্টরি।
ছবি: Kowshik Das Dipto
10/05/2023
"ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন প্রজেক্ট (ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস) এর সিংহভাগ কাজ আল্লাহর ইচ্ছায় সম্পন্ন হয়েছে। বাকী কাজটুকু আমাদের নেতৃত্বে সম্পাদন হবে ইনশাআল্লাহ।"
Shuhrab Uddin
Assistant Engineer, BCIC (Chhatak Cement Co. Ltd.)
06/05/2023
ছাতক সিমেন্ট কারখানার চলমান নির্মাণ কাজে ব্যবহৃত টাওয়ার ক্রেনের উপর থেকে আশপাশ এলাকার ভিউ।
©Yasin Ali Rony
29/04/2023
ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয় এর পুরাতন স্কুল ভবন, আমাদের শৈশবের সবচেয়ে মধুর স্মৃতিগুলোর বেশিরভাগ যেখানে প্রোথিত। ❤️
ছবি: বি এইচ ময়নুল
নোটিশ :
সিসিএফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ পরীক্ষার্থীদের পরীক্ষা চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই স্কুল ড্রেস পরিধান করে ক্লিয়ার ব্যাগ, এডমিড কার্ড, রেজিষ্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, স্কেল সাথে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া দেওয়া হলো।
--প্রধান শিক্ষক
©সিসিএফ উচ্চ বিদ্যালয়
14/04/2023
১লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩০ উপলক্ষ্যে ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে র্যালী।
ছবি: Dilip Dcm
এই সেই বাগান টিলা। হ্যাঁ, আমাদের বাগান টিলা।
কেবল টিলাটাই আছে, বাগান নেই।
একসময় এই টিলায় অভিযান চালানোটা ছিল নেশার মত। বন্ধুদের একসাথে টিলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়ানো তখনকার দুৎসাহসীক অভিযানগুলোর মধ্যে অন্যতম ছিল। স্বচ্ছ ও সুদীর্ঘ একাশিয়া গাছগুলোতে আঁকা থাকত ভালোবাসার সংকেত, R+P, M+S, K+N, ইত্যাদি। মনে পড়ে সে ভালোবাসার মানুষদের কথা?
তখনকার সময় এসময়ের মতো অতোটা পিকনিকের প্রচলন ছিল না। তারপরও ফ্যাক্টরির কর্মচারী ও স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এই বাগান টিলায় পিকনিকে মিলিত হত বাগানের ভেতর পুকুর পাড়ে কিংবা টিলার উঁচু স্থানে। কীভাবে ভুলা যায় সেসব স্মৃতি!
এটি আমাদের স্কুলের ২০১৯ ব্যাচের ছোট ভাইদের বাগান টিলায় এবছরের ইফতার মাহফিলের ভিডিও। ভিডিওটি সংগ্রহ করা হয়েছে Alfi Shahrin Adib এর টাইমলাইন থেকে।
বাগান টিলা নিয়ে আপনার অনুভূতি ও স্মৃতি শেয়ার করুন। রোমন্থন করুন আপনার সোনালী শৈশবকে।
23/03/2023
ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যালয়।
ছবি: হাসানুর রহমান।
| Monday | 08:30 - 14:30 |
| Tuesday | 08:30 - 14:30 |
| Wednesday | 08:30 - 14:30 |
| Thursday | 08:30 - 14:30 |
| Saturday | 08:30 - 14:30 |
| Sunday | 08:30 - 14:30 |