বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মিডিয়া-সুলতান আহমদ

বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচন মিডিয়া-সুলতান আহমদ

Share

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো: সুলতান আহমদ এর নির্বাচনী মিডিয়া হিসেবে এ পেজ কাজ করবে।

স্পিকিং ডেভেলপমেন্ট,Pronounciation, Phonetics & Phonics,৩০০০ কমন ভোকাবুলারি, ৩০০০ ট্রান্সলেশন, বাংলা-ইংরেজি Reading skill উন্নয়ন, Creative Writing, কম্পিউটারের সহজ অপারেশন ও অনলাইন,গণিত ও ইংলিশ অলিম্পিয়াড।

13/05/2026
27/04/2026

#গালিভেরের সফর নামা
বন্ধুরা, !
আজ আমরা এক অসাধারণ বই নিয়ে কথা বলব। বইয়ের নাম **গালিভেরের সফর নামা**। লেখক আবুল মনসুর আহমদ।
এটা কোনো সাধারণ ভ্রমণকাহিনি নয়। এটা একটা তীব্র ব্যঙ্গাত্মক রচনা। ইংরেজি গালিভারের ট্রাভেলসের বাংলা সংস্করণ, কিন্তু এবার গালিভর সাহেব নোয়াখালীর গালিব। আর তিনি যেখানে যান, সেখানে আমাদের সমাজ-রাজনীতি-শিক্ষা-দুর্নীতির আয়না দেখান।
চলুন, গল্পে ঢুকে পড়ি।

প্রথম অংশ: গালিভেরের সফর নামা (অপ্রকাশিত )

গালিভর সাহেবের আসল নাম ছিল গালিব। নোয়াখালীর গালিবপুর গ্রামের ছেলে। তিনি দুটো সফরনামা লিখেছিলেন – একটা ইংরেজিতে (শারীরিক বড়-ছোটদের নিয়ে), আরেকটা বাংলায় (বুদ্ধির বড়-ছোটদের নিয়ে)।
আজ আমরা সেই বাংলা সফরনামাটাই শুনব।

প্রথম সফর। জাহাজ ডুবে গেল। গালিভর ভাসতে ভাসতে এক অদ্ভুত দেশে পৌঁছালেন। সেখানকার লোকজন দেও – বিশাল শরীরের। কিন্তু তাদের মন? অসম্ভব সৎ!
খবরের কাগজ কিনতে কেউ দাম না দিয়ে চলে যায় না। বই কিনতে দোকানে কেউ দাম না দিয়ে চলে যায় না। ট্রামে উঠে সবাই ঠিক ভাড়া বাক্সে ফেলে।
গালিভরকে এক দেও প্রেসিডেন্টের পকেটে করে বাড়ি নিয়ে যায়। প্রেসিডেন্ট আর মন্ত্রীরা পায়ে হেঁটে, নিজের পয়সায় ট্রামে চড়েন। সরকারি গাড়ি শুধু সরকারি কাজে!

গালিভর অবাক হয়ে বলেন, “আরে ভাই, এক আনার জিনিসে দশ পরসা বাঁচালে কত টাকা লাভ হয়!”
দেওরা হাসে। বলে, “দেশের একজনের বদনাম হলে গোটা জাতির বদনাম।”

নির্বাচন আসছে। গালিভর পরামর্শ দেন – আইন বদলাও, বিরোধীদের নিরাপত্তা আইনে ধরো, ভোট কারচুপি করো।
প্রেসিডেন্ট চোখ বড় করে বলেন, “আমি প্রেসিডেন্ট থাকার জন্য শাসনতন্ত্র বদলাব? দেশের লোক যদি না চায়, তাহলে থাকব না!”

গালিভরের মাথায় হাত। তিনি ভাবেন – এরা শরীরে দেও, কিন্তু মনে বাউন (বোকা)! এমন সৎ দেশে থাকা যায় না। একদিন চুপিচুপি পালিয়ে এলেন।

#দ্বিতীয় সফর। এবার তিনি ছোট-ছোট বুদ্ধিমান মানুষের দেশে পৌঁছালেন। দেশের নাম উমিয়া-আদম। রাষ্ট্রপতি উমিয়া-আদম সাহেব।

এখানে সবাই “বুদ্ধির লড়াইয়ের” ওস্তাদ।
দোকানে পাঁচ আনার জিনিস পাঁচ টাকায় বিক্রি হয়। দুধে পানি, চালে কাঁকর, ওষুধের অ্যাম্পুলে শুধু পানি।
ভোটাররা টাকা নিয়ে অন্যকে ভোট দেয়, রাষ্ট্রপতি ৯২ নম্বর বোমা মেরে আইনসভা উড়িয়ে দেন।
এমনকি আল্লাহর সাথেও বুদ্ধির লড়াই চলে – নকল নামাজ, ফাটকা লাভ।

গালিভর খুব খুশি! বলেন, “এখানে দেহে বাউন, কিন্তু মনে দেও!”
তিনি এই দেশেই থেকে গেলেন।

#দ্বিতীয় অংশ: শিক্ষা সংস্কার (নাটক)

বইয়ের আরেকটি মাস্টারপিস – শিক্ষা সংস্কার।
একটা মন্ত্রী সভা চলছে। শিক্ষামন্ত্রী বলছেন, “পাকিস্তান হাসিল হয়েছে, এখন শিক্ষাকে ইসলামী করতে হবে!”
উপস্থিত – ভাইস চ্যান্সেলর, ডাইরেক্টর, আলেম-কারি, এমএলএ।

আলোচনা শুরু হয় – দিনিয়াত কোন ক্লাসে পড়াবে? প্রাইমারি? সেকেন্ডারি? কলেজ?
জমিয়তের প্রতিনিধি উঠে বলেন, “আগে পর্দা চালু করুন! তারপর বিজ্ঞান-ভূগোল সব তুলে দিন। এসব কুফরি শিক্ষা!”
ভূগোল শেখায় দুনিয়া গোল, মাধ্যাকর্ষণ আছে – এসব আল্লাহর কুদরতের বিরুদ্ধে!
শেষে সভা হয়ে যায় ।

এই নাটকটা আজও সমান প্রাসঙ্গিক।

বন্ধুরা, আবুল মনসুর আহমদের এই বইটা শুধু হাসায় না, চিন্তা করায়।
সততা, দুর্নীতি, রাজনীতি, শিক্ষা – সবকিছুর আয়না।
যদি পুরো বইটার পিডিএফ চান তাহলে জানাবেন কমেন্টে।

কেমন লাগলো গল্পটা? কমেন্টে জানান।
লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।

25/04/2026

🌟 **মেরুয়াখলা মাদ্রাসার উন্নয়ন ও নতুন ভবনের কাজ বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ** 🌟
প্রিয় এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীগণ,
আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে, ঐতিহ্যবাহী মেরুয়াখলা মাদ্রাসার জন্য বরাদ্দকৃত নতুন ভবনের নির্মাণকাজ বেশ কয়েক বছর ধরে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত জটিলতায় আটকে আছে। এমনকি এই দীর্ঘসূত্রিতার কারণে ভবনটি ফেরত যাওয়ারও একটি আশঙ্কা তৈরি হয়েছে, যা আমাদের এলাকার জন্য অত্যন্ত হতাশাজনক।
মাদ্রাসার নামে যথাযথভাবে নামজারি করা ও রেকর্ডভুক্ত নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও সীমানা বা ব্যবহারিক কিছু জটিলতার কারণে উন্নয়নমূলক কাজ ব্যাহত হচ্ছে। সচেতন মহলের তথ্যমতে, মাদ্রাসার নিজস্ব সম্পত্তির মধ্যে মূলত নিচের জায়গাগুলোর সঠিক সীমানা নির্ধারণ ও পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে:
🔹 মাদ্রাসার ৭ একর ২০ শতাংশ জমি
🔹 মাদ্রাসা মসজিদের ৩২ শতাংশ জমি
🔹 মাদ্রাসা ক্যাম্পাসের ৪১ শতাংশ জমি
একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার শিক্ষার প্রসারে এই মাদ্রাসার উন্নয়ন আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। তাই সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি— অনুগ্রহ করে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করুন। সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে একটি আইনি ও শান্তিপূর্ণ সমাধানের পথ বের করে মাদ্রাসার ভবনের কাজ দ্রুত শুরু করার ব্যবস্থা গ্রহণ করুন।
শোনলাম আজ মাদ্রাসায় সকাল সাড়ে নয়টায় এই বিষয়ে সর্বশেষ মিটিং অনুষ্ঠিত হবে। ইতোপূর্বে অন্তত ১৫-২০ বার এ নিয়ে বিবিধ বৈঠক হয়েছে। আজকে যেনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়, সেই কামনা।
আসুন, কোনো রকম বিরোধ বা বিতর্কে না জড়িয়ে সবাই মিলে আমাদের প্রিয় এই প্রতিষ্ঠানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখি।
#মেরুয়াখলা_মাদ্রাসা #শিক্ষার_উন্নয়ন #সম্মিলিত_প্রয়াস #এলাকার_উন্নয়ন #প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ

22/04/2026

‘গুপ্ত’ আতঙ্ক এবং কায়েমি স্বার্থবাদীদের ঘুমহীন রাত!
জাহেলি যুগে ইসলামের প্রাথমিক প্রচার ছিল গুপ্ত, যা তৎকালীন ক্ষমতার মসনদ কাঁপিয়ে দিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটেও সেই একই ‘গুপ্ত’ আতঙ্কে ভুগছে স্বার্থান্বেষী মহল।
ইতিহাস সাক্ষী, বড় বিজয়ের আগে দীর্ঘ সময় ধরে মানুষ মনে মনে চেতনা লালন করে। আজ প্রশাসন থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে থাকা মেধাবী ও দেশপ্রেমিক মানুষগুলো হয়তো নীরব, কিন্তু তারা মনে প্রাণে এক সৎ ও মানবিক শক্তির বিজয় চান।
সুসময়ের অপেক্ষা দীর্ঘ হতে পারে, কিন্তু সেই নীরব সমর্থনই শেষ পর্যন্ত পরিবর্তনের জোয়ার নিয়ে আসে।
#সুসময় #বিজয় #চেতনা #গুপ্তবাদ

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Biswambarpur
Sunamganj
3000