মারকাযুল ফিকর আদ-দিরাসি সুনামগঞ্জ

মারকাযুল ফিকর আদ-দিরাসি সুনামগঞ্জ

Share

নারী শিক্ষার মানোন্নয়নে আমাদের প্রয়াস।
মুআল্লিমা প্রশিক্ষণ, নৈতিকতা ও দক্ষতা উন্নয়ন। ইলম • আদব • দক্ষতা।

12/03/2026
17/02/2026

আলহামদুলিল্লাহ!
ভর্তি আবেদন প্রায় শেষ পর্যায়ে। আর মাত্র দুই দিন।

10/02/2026

মুআল্লিমাহ প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

আজ যে ছাত্রীরা ক্লাসরুমে বসে জ্ঞান আহরণ করছে, আগামীকাল তারাই হবে একেকজন শিক্ষিকা, সমাজের সচেতন দায়ীয়াহ, পরিবারের দায়িত্বশীল অভিভাবক এবং আগামী প্রজন্ম গড়ার নীরব কারিগর। কিন্তু সেই মহান দায়িত্ব পালনের জন্য আমরা তাদের কতটা প্রস্তুত করে তুলছি—এই প্রশ্নটি কি আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে ভেবেছি?

⏺️ অভিজ্ঞতা বলে, পূর্বপ্রস্তুতি ও প্রশিক্ষণ ছাড়া কোনো কাজই সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব নয়। আর শিক্ষকতার মতো গুরুদায়িত্ব তো প্রশিক্ষণ ছাড়া কল্পনাও করা যায় না।
এই বাস্তবতা থেকেই—
◾যারা সদ্য দাওরা সম্পন্ন করেছেন,
◾যারা ইতোমধ্যে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন কিন্তু প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ পাননি,
◾যারা এখনো শিক্ষকতা পেশায় যুক্ত না হলেও নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চান,
◾যারা নিজেদেরকে ঝালিয়ে নিতে, নিজেদের যোগ্যতা ও দক্ষতা আরেকটু বাড়াতে চান—
তাদের জন্যই আমাদের রমজানব্যাপী “মুআল্লিমাহ প্রশিক্ষণ কোর্স”।

⏺️ আলহামদুলিল্লাহ, আমাদের রয়েছে টানা ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং একঝাঁক অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত ও কর্মদক্ষ (পুরুষ ও মহিলা) প্রশিক্ষক—যারা বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রশিক্ষণ দিয়ে থাকেন।

⏺️ এখানে বিষয়ভিত্তিক ও কার্যকর পাঠদান পদ্ধতি, সুন্দর ও সহজ হস্তলিপি, শিশু মনস্তত্ত্ব ও বেসিক সাইকোলজি, ক্লাস ম্যানেজমেন্ট ও শিক্ষকসত্তা গঠন-সহ নিজেকে গড়ার ও আত্মসচেতনতা বাড়ানোর সকল বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়। যা আপনাকে শিক্ষকতা পেশায় আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী করে তুলবে, আপনার পাঠদানকে আরও সহজ, প্রাণবন্ত ও ফলপ্রসূ করবে, যেকোনো পরিবেশে আপনাকে গড়ে তুলবে একজন দক্ষ, সচেতন ও দায়িত্বশীল মুআল্লিমাহ ও দায়ীয়াহ হিসেবে।

➡️ কোর্স শেষে সনদ প্রদান করা হবে।

➡️ সম্পূর্ণ আবাসিক ব্যবস্থা। পর্দা ও দ্বীনি পরিবেশ। স্বাস্থ্যসম্মত খাবার।

ভর্তির জন্য আজই যোগাযোগ করুন।

#01721484072

মাওলানা ফখরুল হাসান
সেন্টার জিম্মাদার

অনলাইন ভর্তি লিঙ্ক
https://forms.gle/B2VoJ1Z2hhGSKctm8

10/02/2026

🏫 ক্লাসরুম ম্যানেজমেন্টের গুরুত্ব

ভালো ক্লাস মানে শুধু ভালো পাঠ নয়,
ভালো পরিবেশও।
শৃঙ্খলাবদ্ধ ক্লাসে
সময় নষ্ট হয় না,
মনোযোগ বাড়ে,
শিক্ষা ফলপ্রসূ হয়।
যে শিক্ষক ক্লাস ম্যানেজ করতে পারেন,
তার কথা শোনা হয়,
তার পাঠ মনে থাকে।
কারণ নিয়ন্ত্রিত ক্লাসই
সফল শিক্ষার প্রথম শর্ত।

10/02/2026

✍️ সুন্দর হস্তলিপির গুরুত্ব
সুন্দর লেখা মানে শুধু চোখের আরাম নয়,
এটি মনোযোগ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের পরিচয়।
যে শিক্ষার্থীর লেখা পরিষ্কার—
তার উত্তর বুঝতে সহজ হয়,
পরীক্ষায় নম্বর পাওয়াও সহজ হয়।
সুন্দর হস্তলিপি শেখায়
ধৈর্য, যত্ন ও নিয়ম মেনে কাজ করার অভ্যাস।

ভালো লেখা মানেই—
ভালো উপস্থাপন,
ভালো ফলাফল।

10/02/2026

✍️ একজন শিক্ষকের জন্য বাংলা বানানের গুরুত্ব
শিক্ষক শুধু পড়ান না—
তিনি ভাষা শেখান, ভাব গড়েন, রুচি তৈরি করেন।
একটি ভুল বানান
শুধু একটি অক্ষরের ভুল নয়,
এটি শিক্ষার্থীর মনে
ভুল ভাষার বীজ বপন করে।
শিক্ষার্থীরা বইয়ের চেয়ে বেশি শেখে
শিক্ষকের লেখা খাতা, বোর্ডের শব্দ
ও কথার ভঙ্গি থেকে।
যে শিক্ষক বানানে সচেতন নন,
তার অজান্তেই ছড়িয়ে পড়ে
ভুল লেখার সংস্কৃতি।
আর যে শিক্ষক শুদ্ধ বানানে যত্নশীল—
তিনি শিক্ষার্থীদের শিখিয়ে দেন
শুদ্ধ ভাষা, পরিষ্কার চিন্তা
ও দায়িত্বশীল প্রকাশ।
কারণ শুদ্ধ বানান মানে—
শুদ্ধ শিক্ষা,
শুদ্ধ চিন্তা,
শুদ্ধ প্রজন্ম।

Photos from মারকাযুল ফিকর আদ-দিরাসি সুনামগঞ্জ's post 10/02/2026

আমরা যা শিখি।

09/02/2026

প্রয়োজনে হোয়াইটসএপে ক্লিক করুন।

Want your school to be the top-listed School/college in Sunamganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

দারুল হাদিস ইসলামি বালিকা বিদ্যালয় দরগাহপুর
Sunamganj
3000