23/08/2024
Sentence কত প্রকার ও কী কী?
Sentence এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। যেমন অর্থ অনুসারে Sentence পাঁচ প্রকার। যা মূলত Sentence এর প্রধান প্রকারভেদ।
আবার গঠন অনুসারে Sentence তিন প্রকার।
অর্থ অনুসারে Sentence পাঁচ প্রকার
বাক্যের অর্থ অনুসারে বা প্রধানত Sentence পাঁচ প্রকার। যথা:
1.Assertive Sentence (বিবৃতি বা বর্ণনামূলক বাক্য)
2.Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
3.Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
4.Optative Sentence (ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য)
5.Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)
1. Assertive Sentence কাকে বলে?
যে Sentence দ্বারা কোন বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকে Assertive Sentence বলে।
উদাহরণ:
I play football. (আমি ফুটবল খেলি।)
The cat is sleeping. (বিড়ালটি ঘুমাচ্ছে।)
I like fruits. (আমি ফল পছন্দ করি।)
Assertive এর গঠন: Subject+ Verb+ Object.
Assertive Sentence দুই প্রকার। যথা:
1. Affirmative Sentence (হ্যাঁ বোধক বাক্য)
2. Negative Sentence (না বোধক বাক্য)
উদাহারণ:
Affirmative: Rahim is a good boy.
Negative: Rahim is not a good boy
2. Interrogative Sentence কাকে বলে?
যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বলে।
উদাহরণ:
What is your name? (তোমার নাম কী?)
Who is he? (সে কে?)
Where did you go yesterday? (গতকাল তুমি কোথায় গিয়েছিলে?)
Interrogative এর গঠন: Wh-word+ Auxiliary Verb+ Subject+ Verb+ Object+?
3. Imperative Sentence কাকে বলে?
যে Sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ , নিষেধ, প্রস্তাব ইত্যাদি বুঝায় তাকে Imperative Sentence বলে।
উদাহরণ:
আদেশ: Open the door. (দরজাটি খোলো।)
উপদেশ: Read more and more. (বেশি বেশি পড়ো।)
অনুরোধ: Help me. (আমাকে সাহায্য করো।)
নিষেধ: Never tell a lie. (কখনো মিথ্যা কথা বলবে না।)
Imperative এর গঠন 01: Verb+ Object.
প্রস্তাব: Let him go. (তাকে যেতে দাও।)
Let us play football. (চলো ফুটবল খেলি।)
Imperative এর গঠন 02: Let+ 1st/3rd Person(Objective)+ Verb+ Object.
4. Optative Sentence কাকে বলে?
যে Sentence দ্বারা মনের ইছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে Optative Sentence বলে।
উদাহরণ:
• প্রার্থনা: May Allah bless you. (আল্লাহ তোমার মঙ্গল করুক।)
May you be happy. (তুমি সুখী হও।)
Optative এর গঠন 01: May+ Subject+ Verb+ Object.
• ইচ্ছা: Long live Bangladesh. (বাংলাদেশ দীর্ঘজীবী হোক।)
Long live the queen. (রাণী দীর্ঘজীবী হোক।)
Optative এর গঠন 02: Long+ Verb+ Object.
5. Exclamatory Sentence কাকে বলে?
যে Sentence দ্বারা আকস্মিকভাবে মনের আবেগ, অনুভূতি বা বিস্ময় প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বলে।
উদাহরণ: বিস্ময়: What a beautiful flower it is! (কত সুন্দর ফুল!)
How nice bird it is! (এটা কত সুন্দর পাখি।)
Exclamatory এর গঠন 01: What a/an বা How+ Adjective+ Subject+ Verb+!
আবেগ: Alas! I am undone. (হায়! আমার সর্বনাশ হয়ে গেছে।)
অনুভূতি: Hurrah! We have won the game. (হুররাহ! আমরা খেলা জিতেছি।)
Exclamatory এর গঠন 02: Exclamatory Word!/If/Had+ Subject+ Verb+ Object.