Ex-Student Of কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Sreepur
  • Ex-Student Of কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়

Ex-Student Of কাওরাইদ  কে এন উচ্চ বিদ্যালয় Saddam Sarkar

12/06/2024

পণ্যের মূল্যের সাথে ভ্যাট সংযোজন করা থাকে, তাহলে আবার কেন ভ্যাট দিতে হবে স্বপ্ন বা মীনা বাজারকে।
ছাড় দিলে বা না দিলেও সুপার শপ থেকে পণ্য ক্রয় করলে যদি দু'পয়সা সাশ্রয়ের চেয়ে বরং লোকসান হয়, তবে ওখান থেকে কেনার দরকার কি!!!
বাসার সামনে আমার চাচা মিয়ার দোকানই ভালা😊
হিসাব মিলায়ে দেখলাম লাভতো হয়-ই না, উল্টো মনে হলো সব 'শুভন্করের ফাঁকি'🤔😡

12/06/2024
ড্রাগন ফুল।
07/06/2024

ড্রাগন ফুল।

গ্রামের মেলাতে হঠাৎ করে মিষ্টির বিক্রি বেড়ে যাওয়ায় মিষ্টির দোকানের মালিক তার ১৩ বছরের ছেলে পিন্টুকে পাঠিয়েছে বাড়ি থেকে আ...
04/06/2024

গ্রামের মেলাতে হঠাৎ করে মিষ্টির বিক্রি বেড়ে যাওয়ায় মিষ্টির দোকানের মালিক তার ১৩ বছরের ছেলে পিন্টুকে পাঠিয়েছে বাড়ি থেকে আরো মিষ্টি আনার জন্য। মেলা থেকে বাড়ির দুরত্ব বেশ!

পাতিল ভরে মিষ্টি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় রিন্টুর সঙ্গে দেখা হয়ে যায় পিন্টুর। রিন্টু পিন্টুর বন্ধু। রিন্টু ১ টাকা নিয়ে বের হয়েছে মেলায় যাবে বলে। পিন্টুও খুশি হয়। দূরের পথে একজন সঙ্গী পেলে মন্দ হয় না।

রিন্টুর পকেটে এক টাকা আর পিন্টুর মাথায় মিষ্টির হাড়ি। একটু হাঁটার পরে রিন্টুর খুব খিদে পায়। সে বন্ধুর কাছে থেকে এক টাকা দিয়ে একটি মিষ্টি কিনে খেয়ে নেয়। আরেকটু হাঁটার পরে পিন্টু রিন্টুকে বলে- বন্ধু অনেক ক্লান্ত হয়ে গেছি, তুই একটু পাতিলটা মাথায় নিবি। আমি একটু আরামে হাটবো! বন্ধুর বিপদে তো বন্ধুই এগিয়ে আসবে, তাই এবার রিন্টু পাতিল মাথায় নিয়ে হাঁটতে থাকে।

এবার বন্ধুর কাছে মিষ্টির হাড়ি, পিন্টুর পকেটে এক টাকা। পিন্টুরও খিদে লেগেছে। যেহেতু পিন্টুর পকেটে টাকা আছে, তাই সেও রিন্টুর কাছ থেকে এক টাকা দিয়ে একটি মিষ্টি কিনে ক্ষিদে নিবারণ করে।

রিন্টু ক্লান্ত হয়ে পড়লে পিন্টু তার কাছ থেকে হাড়িটা নিজ মাথায় নিয়ে হাঁটতে থাকে। এবার রিন্টুর পকেটে এক টাকা। পিন্টুর কাছে মিষ্টি।

একটু দূরে গিয়ে রিন্টু আবার এক টাকা দিয়ে পিন্টুর কাছে থেকে মিষ্টি কিনে খায়। পিন্টু ক্লান্ত হয়ে বন্ধুর মাথায় মিষ্টির হাড়ি চাপিয়ে দেয়। রিন্টুর মাথায় মিষ্টির হাড়ি, পিন্টুর পকেটে এক টাকা।

দুই বন্ধু এভাবে পালাক্রমে মিষ্টির হাড়ি বয়ে নিয়ে যেতে থাকে। এক টাকা দিয়ে একটু পরপর মিষ্টি কিনে খেতে থাকে। একবার রিন্টুর মাথায় হাড়ি আরেকবার পিন্টুর মাথায়। একবার পিন্টুর পকেটে এক টাকা, আরেকবার রিন্টুর পকেটে। মেলার যত কাছাকাছি যেতে থাকে, হাড়ির ওজনও তত কমতে থাকে। মেলার গেটে গিয়ে দেখে- হাড়িতে কোনো মিষ্টি নেই, শুধু রয়ে গেছে মিষ্টির রস আর একটি টাকা!

অর্থনীতির ভাষায় হয়তো পিন্টু আর রিন্টুর মধ্যে ১০০ টাকা বিনিময় হয়েছে। মিষ্টি বিক্রির ভালো দামও পাওয়া গেছে, কিন্তু প্রকৃতপক্ষে দিনশেষে তারা পেয়েছে একটি টাকা আর ফাঁকা হাড়ি!

আমাদের মাথাপিছু আয়টাও এমনই। কেউ কেউ ভাবছেন- অজান্তেই বড়লোক হয়ে যাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের হাড়ি খালি হয়ে যাচ্ছে...!

দ্রব্যমুল্যের গতি অস্বাভাবিক ভাবে বাড়িয়ে দিয়ে
মাথাপিছু আয় ঐ একটাকা পকেটে নিয়ে
উন্নয়ন আর সমৃদ্ধির গান গাইতে গিয়ে দিনশেষে জনগনকে শুন্য হাড়ি মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে।
ছবি ও লেখা সংগৃহীত

😪😪❤️

22/05/2024

আবারও এক প্রজন্ম আসছে যারা টিপ সই ছাড়া স্বাক্ষর করতে পারবে না।

আমাদের তরুণ প্রজন্মের প্রায় 70% ফুড ব্লগিংকে ফ্যাশন ও পেশা হিসাবে বেছে নিয়েছে বা নিচ্ছে! অন্যান্য দেশের ছেলেমেয়েরা যখন বিস্কিট আর পানি খেয়ে চাকরির চেষ্টায় লেগে আছে, অথবা খেলায় বা ব্যবসায় সফল হওয়ার জন্য ছুটছে ঠিক তখন
আমাদের গর্বিত বেকাররা বিরিয়ানির হাঁড়ির পিছনে পিছনে ক্যামেরা নিয়ে ছুটছে কুকুরের মতো, আর প্লেটে বিরিয়ানি পড়লেই ফ্রিতে খাবার পাওয়ার আশায় সমবেত কণ্ঠে গাইছে "ঝরে ঝরে পড়ছে-ঝরে ঝরে পড়ছে!সেইসঙ্গে একটা জাতির ভবিষ্যতও ঝরে যাচ্ছে অকালে...
ফেসবুক খুললেই আজকাল শুধু রিল আর সেই রিল জুড়ে শুধু তুলতুলে মাটোন- জুসি বিফ-থলথলে পেটি মুচমুচে ফিসফ্রাই আর দগদগে বিরিয়ানিতে লেগে থাকা ঘিয়েভাজা ল্যাল্ল্যালে ছেঁড়া মাংস আর তার ওপর মগে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেওয়া খয়েরি রঙের কি (ঘি) মনে হয় কানের নিচে এক থাপ্পড় মারি🤪

অদ্ভুত বিষয় হলো কিছু ফকিন্নির বাচ্চা বিয়ে বাড়ি যেয়েও লেগে পড়ছে ফুড ব্লগিং করতে!

KFC তে বসে মুরগির হাড় চিবুচ্ছি। এমন সময় মা ফোন করে বললেন, "কিরে, তোর না আজ ব্যাবসার কাজে থাইল্যান্ড যাওয়ার কথা, এখন কোথা...
19/05/2024

KFC তে বসে মুরগির হাড় চিবুচ্ছি। এমন সময় মা ফোন করে বললেন, "কিরে, তোর না আজ ব্যাবসার কাজে থাইল্যান্ড যাওয়ার কথা, এখন কোথায়"?
-মা, এইতো আসছি কিছুক্ষণের মধ্যেই।

আর কিছুক্ষণ পরই আমার ফ্লাইট, এখান থেকে বাসায় যেতে হবে। তারপর ফ্যামিলির সাথে ইয়ারপোর্টে যাবো।
KFC থেকে বেরিয়ে আমার Gixxer মটোরসাইকেল স্টার্ট দিলাম বাসায় যাওয়ার জন্য। এই বাইকটা নতুন কিনলাম, আগে ছিলো Pulser150। এক বাইক কয়দিন চালাতে ভালো লাগে? তাই Gixxer কিনে Pulser টা পাড়ার এক ছোটভাইকে দিয়ে দিলাম।

বাসায় পৌছতে খুব একটা সময় লাগলোনা। গিয়ে দেখি সবাই রেডি হয়ে আছে আমাকে ইয়ারপোর্টে এগিয়ে দিয়ে আসার জন্য।
ছোটভাইকে আমার প্রাইভেট Mitsubishi টা বের করতে বললাম, সে বললো এটার নাকি ইঞ্জিন ডাউন হয়ে গেছে।
-তো, বিএমডাব্লিউটা বের কর।
সে চাবি নিয়ে আমার প্রাইভেটকার বিএমডাব্লিউ বের করলো।

গাড়ির মধ্যে বসে আছি, সাথে আছে মা আর ছোট বোন, গাড়ি চালাচ্ছে ছোটভাই ।
এলাকা পার হওয়ার আগেই রাস্তায় এক পুলিশ সার্জেন্ট গাড়ি থামাতে বললো। সামনের জানালার কাছে এসে চেঁচিয়ে বললো
-রাস্তাটা কি আপনার বাপের, এতো জোরে গাড়ি চালাচ্ছেন?
-না, রাস্তাটা আমার বাপের না, আমার ভাইয়ের। (ছোটভাই পিছনের সিটে ইশারা করে আমাকে দেখালো)
সার্জেন্ট আমাকে দেখে থতমত খেয়ে গেলো, বললো, "আরে, স্যার আপনি? আরে যান যান"।
ছোটভাই আগের মতো গাড়ি চালাতে লাগলো।
আসলে রাস্তাটার নাম 'ইফতেখার রোড', আমি এই এলাকার সবচেয়ে ধনী ও প্রভাবশালী হওয়ায় রাস্তাটা আমার নামে করা হয়েছে। আমার ক্ষমতার জন্য পুলিশ থেকে শুরু করে কাউন্সিলর সহ সব বড় লিডার আমাকে সম্মান করে।

আস্তে আস্তে ইয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এমন সময় সবার উদ্দেশ্যে বললাম, কার কি লাগবে বলে ফেলো?
-আমার একটা ডায়মন্ডের নেকলেস লাগবে। (ছোট বোন বলল)
-সমস্যা নেই, যতোলাখ টাকা লাগুক আমি নিয়ে আসবো, ছোটবোনের আবদার বলে কথা।
ছোটভাইকে বললাম, এবার তুই বল কি চাস?
সে বললো, "আমার তেমন কিছু লাগবেনা, শুধু একটা মোবাইল চাই, যেটাতে থাকবে ১০জিবি প্লাস রেম, ৫০০০ জিবি প্লাস রম, থাকবে ৬৬৫ মেগাপিক্সেল ক্যামেরা উভয় দিকে। ইন্টারনেট স্পিড থাকবে ১০০জিবিপিএস"
আমি বললাম, "এরকম মোবাইল দুনিয়ায় আছে কিনা সন্দেহ, থাকলে নিয়ে আসবো "।
সবশেষে মাকে বললাম, 'মা, তোমার কিছু লাগবে কি না?'
-না বাবা, তুই ঠিকমতো দেশে ফিরে এলেই চলবে, আমার কিছু লাগবেনা।
-না না, এটা কি করে হয়? কোটিপতির মা হয়ে তুমি এটা কি বলছো? আচ্ছা, আমিই না হয় দেখেশুনে তোমার জন্য একটি সোনার হার নিয়ে আসবো, ঠিক আছে?

যথাসময়ে ইয়ারপোর্টে এসে পৌঁছলাম। সবাইকে বিদার দিয়ে বিমানে উঠে বসলাম। কিছুক্ষণ পর বিমান চালু হবে। তার আগে একটি সেল্ফি তুলে ফেসবুকে আপলোড দিলাম, ক্যাপশনে লিখলাম, "ব্যাবসার কাজে থাইল্যান্ড যাচ্ছি, কেমন লাগছে ভন্ডুরা?"
সাথেসাথে তাতে লাইক, কমেন্টের বন্যা শুরু হলো। মেয়েরা কমেন্ট করতেছে, 'কোথায় যাচ্ছো বাবু', 'wow, sweet বাবু', 'tmke sundor lagca' ইত্যাদি। আর ছেলেরা বলছে, "আপনি চলে যাচ্ছেন ভাই, ততোদিন এলাকা কে সামলাবে? "

কিছু সময় পর মেয়েলি গলায় কিছু ইংলিশ শব্দ কানে ভাসলো। মনে হয় বিমান স্টার্ট দিবে, বলতে না বলতে বিমান চালু করার শব্দ শোনা গেলো। শরীরটা একটু ঝাকি খেলো, বিমান স্টার্ট দেয়ার সময় একটু ঝাকি খায় এটা আমি জানি।
কিন্তু এই ঝাকি তো দেখি আর থামছেই না, অতিরিক্ত ঝাকির চোটে ঘুম ভেঙ্গে গেলো! ঘুম ভেঙ্গে দেখি গৃহস্থের গোয়ালঘরে খড়ের গাদার মধ্যে শোয়ে আছি, মালিকই এতোক্ষণ ধরে আমার শরীর ধরে ঝাকি দিচ্ছেন, ঘুম থেকে তুলার জন্য। ঘুম ভাঙ্গার পর মালিক হুঙ্কার দিয়ে বলে উঠলেন, "এই ইফতেখার, কামলার ঘরের কামলা, এতো সময় লাগে ঘুম ভাঙতে? তাড়াতাড়ি গরু নিয়ে মাঠে যা"।

তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পুকুরের ময়লা পানিতে মুখ ধুয়ে মালিকের বৌয়ের বেড়ে দেয়া বাসি খাবার খেয়ে গরু নিয়ে মাঠে গেলাম!

Collected

500 টাকা  বিদ্যুৎ  বিল রিচার্জে  ২৯৬.৪৫টাকা চার্জ!
18/05/2024

500 টাকা বিদ্যুৎ বিল রিচার্জে ২৯৬.৪৫টাকা চার্জ!

22/04/2024

বাঙ্গালি হচ্ছে পৃথিবীর সবচেয়ে কনফিউজড জাতি! এরা বৈশাখের এ ৪১ ডিগ্রি ঠাডা পড়া রোদের মধ্যে গাছ লাগাতে চায়। অথচ এখন গাছ লাগালে একটা গাছ ও বাঁচবে না।

আর ২ মাস পর যখন বর্ষাকাল শুরু হবে তখন এরা সবাই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে। কারণ ততদিনে আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে।

তাহলে করনীয় কি?
করনীয় হচ্ছে সময়ের কাজ সময়ে করতে হবে। এখন প্লানিং করবেন কোথায় গাছ লাগাবেন আর কোথা থেকে কিনবেন ইত্যাদি। কিছুদিন পর যখন বর্ষা শুরু হবে তখন সবাই এক যোগে গাছ লাগানো শুরু করবেন।

সময়ের কাজ সময়ে করুন। গাছ লাগান তাপমাত্রা কমান, পরিবেশ বাঁচান। 😊

দেশে উদ্ভাবন এবং প্রযুক্তির চর্চার কত ল্যাকনেস থাকলে, ইলেকট্রিক সাইকেলের উপর খেলনা সদৃশ প্লাস্টিকের বডি ফিগার বানিয়েছে এ...
21/04/2024

দেশে উদ্ভাবন এবং প্রযুক্তির চর্চার কত ল্যাকনেস থাকলে,
ইলেকট্রিক সাইকেলের উপর খেলনা সদৃশ প্লাস্টিকের বডি ফিগার বানিয়েছে এক ছেলে,
সেইটা নিয়ে দেশের প্রায় সকল প্রধান সারির নিউজ এজেন্সির নিউজ করা লাগে ।
এটা কোন দিক দিয়ে আবিস্কার, কেউ বলতে পারেন?
সে কি নতুন ইঞ্জিন বানিয়েছে?
ইলেক্টিক সাইকেলের উপর প্লাস্টিকের ফ্রেম বসিয়ে দেয়া কোন দিক দিয়ে আবিস্কার?

দুই দিন পর পর , বাজার থেকে ৪/৫ হাজার টাকায় খেলনা ড্রোন কিনে উপরে প্লাস্টিকের বিমান সদৃশ শেপ বসিয়ে দিলে সে নাকি প্লেন আবিস্কার করছে, এটা নিয়ে নিউজ হয় ।

উলু বনে খাটাস রাজা.........

13/04/2024

মঙ্গলের মালিকের কাছে মঙ্গল প্রার্থনা করুন। কুসংস্কার ও শিরকপূর্ণ ধ্যান-ধারণা থেকে দূরে থাকুন। বিভিন্ন প্রাণীর মুখোশ পরে শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা না ধর্মীয়ভাবে প্রমাণিত, না বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।

Address

Kaoraid, Gazipur
Sreepur

Telephone

+8801680838095

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ex-Student Of কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share