Al Mansur Bidyaniketan

Al Mansur Bidyaniketan Al Mansur Bidyaniketan is a caring kindergarten and junior school where young minds grow with joy.

Blending play and learning, it builds strong foundations, creativity, and values, guiding children to become confident, curious, and kind individuals.

24/08/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

HSC পর্যন্ত বিজ্ঞান বিভাগ এবং অনার্স যেকোন বিষয়ে উত্তীর্ণ জরুরি ভিত্তিতে এমন ১জন শিক্ষক নিয়োগ দেয়া হইবে।

আল মনসুর বিদ্যানিকেতনের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা 🎇আলহামদুলিল্লাহ!আল মনসুর বিদ্যানিকেতনের দাপ্তরিক ও পাঠদান কার্য...
19/08/2026

আল মনসুর বিদ্যানিকেতনের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা 🎇

আলহামদুলিল্লাহ!

আল মনসুর বিদ্যানিকেতনের দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও বরকতময়ভাবে শুরু করার লক্ষ্যে পূর্বনির্ধারিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 🤲

পবিত্র এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই মহতী উদ্যোগকে সফল ও উৎসাহব্যঞ্জক করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🙏

মিলাদ ও দোয়া মাহফিলে সমাজ, দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পাশাপাশি আল মনসুর বিদ্যানিকেতনের সঙ্গে সম্পৃক্ত সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এছাড়াও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়—এই প্রতিষ্ঠান যেন তার অভীষ্ট লক্ষ্য ও আদর্শিক উদ্দেশ্য বাস্তবায়নে সকল প্রকার অশুভ প্রতিবন্ধকতা, 🧟‍♀️ মানুষের বিরোধিতা এবং 🧞‍♂️ জিন-শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে হেফাজত থাকে এবং দ্বীনি ও নৈতিক মূল্যবোধসমৃদ্ধ সুশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পরিশেষে, যে মহান ব্যক্তির স্মৃতিকে ধারণ করে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে—আমার মরহুম পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে—

আল মনসুর বিদ্যানিকেতন।

🎓 প্লে শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত
📍 ডামুড্যা লঞ্চঘাট, ডামুড্যা, শরিয়তপুর
☎️ যোগাযোগ: ০১৭১৭-৯২৩৩৩১

সকলের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশী।

আল মনসুর বিদ্যানিকেতন
সুশিক্ষা • নৈতিকতা • আদর্শ

#লঞ্চঘাট #শরিয়তপুর #ডামুড্যা

আলহামদুলিল্লাহ!আল্লাহর অশেষ মেহেরবাণীতে আগামী ১৯/০৮/২০২৬ইং তারিখ রোজ বুধবার বাদ আসর আল মনসুর বিদ্যানিকেতন এর দাপ্তরিক ও ...
18/08/2026

আলহামদুলিল্লাহ!

আল্লাহর অশেষ মেহেরবাণীতে আগামী ১৯/০৮/২০২৬ইং তারিখ রোজ বুধবার বাদ আসর আল মনসুর বিদ্যানিকেতন এর দাপ্তরিক ও পাঠদান কার্যক্রম শুরু উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সকল শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি কামনা করছি।

17/08/2026
16/08/2026

বৃষ্টিভেজা আল মনসুর বিদ্যানিকেতন

আলহামদুলিল্লাহ!সম্মানিত অভিভাবকদের নিয়ে আল মনসুর বিদ্যানিকেতন এর দ্বিতীয় মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হলো।মতবিনিময় সভায় ...
16/08/2026

আলহামদুলিল্লাহ!

সম্মানিত অভিভাবকদের নিয়ে আল মনসুর বিদ্যানিকেতন এর দ্বিতীয় মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হলো।

মতবিনিময় সভায় শিক্ষার্থীর লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, অভিভাবকদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

শিক্ষার্থীর লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাকেই মূখ্য হিসেবে বিবেচনা করা হয়।

পরিশেষে, আল মনসুর বিদ্যানিকেতন এর কাছে অভিভাবকদের প্রত্যাশা কী তা গুরুত্বসহকারে শোনে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

আল মনসুর বিদ্যানিকেতন
ডামুড্যা লঞ্চঘাট, ডামুড্যা, শরিয়তপুর।
☎️ 01717-923331

#লঞ্চঘাট #শরিয়তপুর #ডামুড্যা

প্রকৃতির সাথে মিশে আছে আল মনসুর বিদ্যানিকেতন এর ক্যাম্পাস।আল মনসুর বিদ্যানিকেতন এর পাশেই রয়েছে প্রবাহমান জয়েন্তী নদী যার...
15/08/2026

প্রকৃতির সাথে মিশে আছে আল মনসুর বিদ্যানিকেতন এর ক্যাম্পাস।

আল মনসুর বিদ্যানিকেতন এর পাশেই রয়েছে প্রবাহমান জয়েন্তী নদী যার স্রোতধারা থেকে সৃষ্ট বাতাস ক্যাম্পাসের সকলের হৃদয় শীতল করে দেয়।

ক্যাম্পাসটির তিনদিক খোলা থাকার কারণে দিনের সব সময়টাই পর্যাপ্ত আলো থাকে।

তাই, এখন আল মনসুর বিদ্যানিকেতনের মাধ্যমে লেখাপড়া হবে মনোমুগ্ধকর ও স্বাস্থ্যকর পরিবেশে।

#লঞ্চঘাট #শরিয়তপুর #ডামুড্যা

Address

Damudya Launch Terminal
South Damudya
8040

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Mansur Bidyaniketan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category