20/08/2020
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনার পশ্চিম তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে “খাজা ইউনুস আলী শিক্ষা কমপ্লেক্স (Khwaja Yunus Ali Education Complex) । বিখ্যাত ইসলামী সাধক খাজা ইউনুস আলী (রঃ)-এর জামাতা দেশের প্রখ্যাত চিকিৎসক, জনহিতৈষী কর্মবীর প্রয়াত ব্যবসায়ী ডাঃ এম.এম. আমজাদ হোসেন এটি প্রতিষ্ঠা করেন। এ কমপ্লেক্সের অধীনে প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠানসমূহের মধ্যে নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহ ইতোমধ্যে সেবা প্রদান করে আসছে :
(১) খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল;
(২) খাজা ইউনুস আলী ক্যান্সার সেন্টার;
(৩) খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়;
(৪) খাজা ইউনুস আলী নার্সিং কলেজ;
(৫) খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ।
সেবামূলক এ সব প্রতিষ্ঠান এক দিনে গড়ে ওঠেনি; সময়ের প্রয়োজনে এবং প্রতিষ্ঠাতা ডা: এম এম আমজান হুসাইনের সুচিন্তিত পরিকল্পনামাফিক ক্রমান্বয়ে গড়ে উঠেছে।
এম.এম. আমজাদ হোসেন কর্মজীবনে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। এ মহান ব্যক্তিত্বের জন্ম ১৯২৫ সালের ১লা অক্টোবর তারিখে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর গ্রামে। ২০১২ সালের ১১ সেপ্টেম্বর তারিখে ৮৭ বছর বয়সে পরলোকগমন করেন। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর তারিখে পালিত হবে তাঁর সপ্তম মৃত্যু বার্ষিকী। খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, খাজা ইউনুস আলী নার্সিং কলেজ, খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ পৃথক পৃথকভাবে এ দিবসটিকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। তাঁর জীবন ও কর্মধারার ওপর এ পেইজ-এ পুরো সেপ্টেম্বর মাসব্যাপী ধারাবাহিক প্রতিবেদন থাকবে। পড়ার অনুরোধ রইলো।