27/02/2026
📝📌শিক্ষনীয় ছোট ছোট কিছু আমল
🎯আমল : ০১
"প্রত্যেক অজুর পর কালেমা শাহাদত পাঠ করা। এতে জান্নাতের ৮টি দরজার যেকোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন।"
-(সহিহ মুসলিম, হাদিস : ২৩৪)
🎯আমল : ০২
"প্রত্যেক ফরজ সলাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন।"
-(সহিহ নাসায়ি, সিলসিলাহ আস-সহিহাহ, হাদিস : ৯৭২)
🎯আমল : ০৩
"প্রত্যেক ফরজ সলাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ্, ৩৩ বার আল্লাহু আকবার এবং ০১ বার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া 'আলা কুল্লি শাই'ইন কাদীর) পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে।"
-(সহিহ মুসলিম, হাদিস: ১২২৮)
👉সেই সাথে জাহান্নাম থেকেও মুক্তি পেয়ে যাবেন কেননা দিনে ৩৬০ বার এই তাসবিহগুলো পড়লেই জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর এভাবে ৫ ওয়াক্তে ৫০০ বার পড়া হচ্ছে।
- (সহিহ মুসলিম, মিশকাত হাদিস : ১৮০৩)
🎯আমল : ০৪
" প্রতিরাতে সুরা মুলক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। "
-(সহিহ নাসায়ি, সহিহ তারগিব, হাকিম হাদিস : ৩৮৩৯; সিলসিলাহ সহিহাহ, হাদিস : ১১৪০)
🎯আমল : ০৫
" রাসুল (সা.)-এর ওপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন এতে আপনি নিশ্চিত রাসুল (সা.)-এর সুপারিশ পাবেন।"
- (তাবরানি, সহিহ তারগিব, হাদিস: ৬৫৬)
🎯আমল: ০৬
" সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পরলে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশী মর্যাদা দেওয়া হবে।
-(সহিহ আবু দাউদ, হাদিস নং- ৫০৯১)
👉হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, 'যে ব্যক্তি 'সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি' পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়।"
- (তিরমিজি: ৩৪৬৪)
🎯আমল: ০৭
"সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশী সওয়াব আর কারো হবে না।"
-( সহিহ মুসলিম, হাদিস নং- ২৬৯২)
🎯আমল: ০৮
" সকালে ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহ, ১০০ বার আলহামদুলিল্লাহ্, ১০০ বার আল্লাহু আকবার এবং ১০০ বার লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া 'আলা কুল্লি শাই'ইন কাদীর পাঠ করলে অগণিত সওয়াব হবে।"
-( নাসাই, সহিহ তারগিব, হাদিস নং- ৬৫১)