তেঘরী অবৈতনিক পাঠশালা

তেঘরী অবৈতনিক পাঠশালা সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের জন্য আধুনিক শিক্ষাদান প্রতিষ্ঠান

শুভ সকাল….আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ ...
16/04/2026

শুভ সকাল….

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে (১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার তদানীন্তন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে।

মুক্তিযুদ্ধ সুনিপুণভাবে পরিচালনা থেকে শুরু করে বহির্বিশ্বে বাংলাদেশের কথা জোরালভাবে তুলে ধরায় দারুণ ভূমিকা পালন করেন এই সরকার। সেইসাথে বিজয় অর্জনের পর বিভিন্ন দেশের কাছ থেকে স্বীকৃতি আদায়ে বলিষ্ঠ ভূমিকা ছিল প্রথম সরকারের।

আজ এই ঐতিহাসিক দিনে তেঘরী অবৈতনিক পাঠশালার পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের সাথে যুক্ত জাতির শ্রেষ্ঠ সন্তানদের।

ছবি অন্তর্জাল থেকে প্রাপ্ত।

্রিল
#মুজিবনগর_দিবস

বড় স্বপ্নের পথে, হাঁটি হাঁটি পা...স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন পূরণের পথে দীর্ঘ পথ পাড়ি দেয়া মোটেও সহজ নয়। দৃশ্যমান বি...
12/04/2026

বড় স্বপ্নের পথে, হাঁটি হাঁটি পা...

স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন পূরণের পথে দীর্ঘ পথ পাড়ি দেয়া মোটেও সহজ নয়। দৃশ্যমান বিভিন্ন বাধার পাশাপাশি কঠিন হয়ে দেখা দেয় অদৃশ্য সব বাঁধা। অনেকসময় এত এত বাঁধা টপকে স্বপ্নপূরণে কাজ শুরু করাটাই কঠিন হয়ে ওঠে। সেই কঠিনতম কাজটা আমরা শুরু করেছিলাম ২০২০ সালে। প্রচার সর্বস্বতার এই যুগে নাম-পরিচয় প্রকাশে তুমুল বিমুখ এক অসাধারণ মানুষের সহযোগিতায় 'KR Family' সাংগঠনিক নামেই যাত্রা শুরু আমাদের। পরবর্তীতে নিজেদের ভেতর আলাপ আলোচনায় গ্রামের নামেই স্কুলের নামকরণ করা হয়, 'তেঘরী অবৈতনিক পাঠশালা'।

শুরুতেই বড় পরিসরে না গিয়ে ছোট করে শুধুমাত্র আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের শিশুদের স্বাক্ষরতা অর্জনে কাজ করেছি আমরা। সেইসাথে ওদের মানবিক ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার প্রাথমিক চেষ্টা হিসেবে আচরণ, সাধারণ জ্ঞান, কিছু সহশিক্ষা কার্যক্রম নিয়ে নিয়মিত প্রচেষ্টা চালিয়েছি। পাশাপাশি মাঝে মাঝেই পুষ্টিকর খাবার, ঈদ উপলক্ষে নতুন পোশাক, বিভিন্ন উৎসব আয়োজনেও আমাদের আন্তরিক চেষ্টা অব্যাহত ছিল।

প্রতিষ্ঠার বেশ কয়েক বছর পর এসে আমরা এখন আরো বড় পরিসরে কাজ করার প্রয়োজন বোধ করছি। যে কাজের ভেতর নিয়মিত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করা পর্যন্ত একজন শিক্ষার্থীকে আমরা সহযোগিতা করতে চাই। অর্থাৎ একদম আনুষ্ঠানিক প্রাথমিক স্কুল কাঠামো গড়ে তোলা। তবে শুধুই পাঠ্যবইয়ের জগতে শিক্ষার্থীদের আটকে রাখা মোটেও আমাদের আগ্রহের বিষয় না। নিয়মিত পড়াশোনার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিজ নিজ আগ্রহ অনুযায়ী বিভিন্ন সৃজনশীল সহশিক্ষা কার্যক্রমে দক্ষ হবে, সেটাও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

এসব কিছু করা মানেই আবার অনেকটা নতুন করে শুরু করা। সেই নতুন শুরুতেও আগের মতই শুভাকাঙ্খীদের পাশে সেই প্রত্যাশা আমরা আন্তরিকভাবেই রাখি। ভবিষ্যৎ আমাদের হাতে নেই, কিন্তু দুর্দান্ত ভবিষ্যৎ বিনির্মাণে বর্তমানে প্রচেষ্টা চালানোতে কোনো কমতি আমরা রাখতে চাই না।

চলুন শিশুদের জন্য অসাধারণ এক আগামী গড়তে একসাথে পথ চলি।

21/03/2026

আল্লাহ আমাদের সবার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করুন। দূর হোক বিভেদ, ঘুচে যাক বৈষম্য, অন্তরে জাগুক সাম্য বাণী, কর্মে আসুক সমৃদ্ধি। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি।

সবাইকে ঈদ মুবারক।

শুভ সকাল...প্রতিটি শিশু একেকটি সম্ভাবনার বীজ—যত যত্ন, তত বিকাশ।১৮ মার্চ, ২০২৬৪ চৈত্র, ১৪৩২২৮ রমজান, ১৪৪৭
18/03/2026

শুভ সকাল...

প্রতিটি শিশু একেকটি সম্ভাবনার বীজ—যত যত্ন, তত বিকাশ।

১৮ মার্চ, ২০২৬
৪ চৈত্র, ১৪৩২
২৮ রমজান, ১৪৪৭

শুভ সকাল...শিশুর মন একটি খালি ক্যানভাস—শিক্ষাই সেখানে রঙ তোলে।১৭ মার্চ, ২০২৬৩ চৈত্র, ১৪৩২২৭ রমজান, ১৪৪৭
17/03/2026

শুভ সকাল...

শিশুর মন একটি খালি ক্যানভাস—শিক্ষাই সেখানে রঙ তোলে।

১৭ মার্চ, ২০২৬
৩ চৈত্র, ১৪৩২
২৭ রমজান, ১৪৪৭

শুভ সকাল...শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের সঠিক শিক্ষা জাতিকে আলোকিত করে।১৬ মার্চ, ২০২৬২ চৈত্র, ১৪৩২২৬ রমজান, ১৪৪৭         ...
16/03/2026

শুভ সকাল...

শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাদের সঠিক শিক্ষা জাতিকে আলোকিত করে।

১৬ মার্চ, ২০২৬
২ চৈত্র, ১৪৩২
২৬ রমজান, ১৪৪৭

শুভ সকাল...ভিন্ন কিছু, নতুন কিছু...আমরা আশাবাদী।১৫ মার্চ, ২০২৬১ চৈত্র, ১৪৩২২৫ রমজান, ১৪৪৭
15/03/2026

শুভ সকাল...

ভিন্ন কিছু, নতুন কিছু...আমরা আশাবাদী।

১৫ মার্চ, ২০২৬
১ চৈত্র, ১৪৩২
২৫ রমজান, ১৪৪৭

শুভ সকাল... আমাদের আগামী।১৩ মার্চ, ২০২৬২৮ ফাল্গুন, ১৪৩২২৩ রমজান, ১৪৪৭
13/03/2026

শুভ সকাল...

আমাদের আগামী।

১৩ মার্চ, ২০২৬
২৮ ফাল্গুন, ১৪৩২
২৩ রমজান, ১৪৪৭

শুভ সকাল.....শিশুকে শুধু বইয়ের শিক্ষা নয়, মানুষ হওয়ার শিক্ষাও দিতে হবে।১২ মার্চ, ২০২৬২৭ ফাল্গুন, ১৪৩২২২ রমজান, ১৪৪৭     ...
12/03/2026

শুভ সকাল.....

শিশুকে শুধু বইয়ের শিক্ষা নয়, মানুষ হওয়ার শিক্ষাও দিতে হবে।

১২ মার্চ, ২০২৬
২৭ ফাল্গুন, ১৪৩২
২২ রমজান, ১৪৪৭


শুভ সকাল...শিশুদের জন্য এক সুন্দর আগামীর প্রত্যাশায়, বর্তমানে কাজ করা।১১ মার্চ, ২০২৬২৬ ফাল্গুন, ১৪৩২২১ রমজান, ১৪৪৭      ...
11/03/2026

শুভ সকাল...

শিশুদের জন্য এক সুন্দর আগামীর প্রত্যাশায়, বর্তমানে কাজ করা।

১১ মার্চ, ২০২৬
২৬ ফাল্গুন, ১৪৩২
২১ রমজান, ১৪৪৭


Address

Teghory
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when তেঘরী অবৈতনিক পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category