সোনালি দিন

সোনালি দিন সোনালী দিনের খোঁজে

যারা সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তারা কেউ কোচিং-এ ভর্তি হবেন না।
15/11/2024

যারা সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তারা কেউ কোচিং-এ ভর্তি হবেন না।

07/08/2024

দয়া করে আর কোন সহিংসতা কেউ করবেন না।

23/04/2022

খুবই গুরুত্বপূর্ণ ভিডিও...❤️❤️❤️

06/04/2022

প্রসঙ্গ যখন সুবর্ণজয়ন্তী উদযাপন...

ভেড়াখোলা আমেনা খাতুন উচ্চ বিদ্যালয় আমাদের অঞ্চলের ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানের কতিপয় সাবেক ছাত্র মিলে আমরা স্কুলের নামে একটি পেজ খুলি বিগত কয়েক বছর আগে।
আমরা গতবছর পরিকল্পনা করি স্কুলের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী খুব ভালোভাবে আকর্ষণীয় একটি অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করবো। সেই অনুযায়ী আমরা সকল পরিকল্পনা করি।
আমাদের পরিকল্পনা অনুযায়ী ছোট একটি উদযাপন কমিটি গঠন করা হবে।
যেখানে সব মিলে সংখ্যা হবে সর্বোচ্চ ১০ জন।
বাকী সবাই সহযোগিতার মাধ্যমে জমকালোভাবে স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ করবে।
সেই অনুযায়ী একটি মেসেঞ্জার গ্রুপ খোলা হয়।
কিন্তু...
হঠাৎ করেই আরেকটা শ্রেণির উৎপত্তি হয়। যেই শ্রেনী শুরু থেকে যারা এটার বীজ বপন করে এসেছে তাদের কোন রকম তোয়াক্কা না করে বাজারের লিস্টের মতো ফর্দিমার্কা কমিটি গঠন করে। এমনকি কমিটির অনেক লোক এই স্কুলের শিক্ষার্থীও ছিলো না। এখানে কয়েকটি বিষয় প্রায়োরিটি দিয়ে কমিটি করা হয়েছে। সেগুলো উল্লেখ করতে চাচ্ছি না। ভালো কথা। করেন। কিন্তু সব কিছুর ভিতরে গ্রুপিং না করাই ভালো। এলাকার মানুষের মাঝে বিভিন্ন ইস্যু নিয়ে শো অফ না করে নিঃস্বার্থ ভাবে কোন কাজ করলেই ফলাফল মিষ্টি হবে আশা করি।
সবার জানা প্রয়োজন এখন আর মানুষ বোকা নেই। ভালো কিছুর আড়ালের সূদুরপ্রসারী চিন্তাভাবনা বুঝার মতো ক্ষমতা বেশিরভাগ মানুষেরই আছে।
ধন্যবাদ।

11/06/2021

ভেড়াখোলা আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শনিবার সকাল সাড়ে নয়টায় উপস্থিত বাধ্যতামূলক।

লুৎফর স্যারের ওয়াল থেকে নেওয়া।

নারায়ণগঞ্জ জেলা দলের সাথে বাংলাদেশ জাতীয় দলের এক প্রীতি ম্যাচে হঠাৎ নারায়ণগঞ্জের কোচ ১৪ বছর বয়সী এক কিশোরকে মাঠে নামিয়ে ...
09/06/2021

নারায়ণগঞ্জ জেলা দলের সাথে বাংলাদেশ জাতীয় দলের এক প্রীতি ম্যাচে হঠাৎ নারায়ণগঞ্জের কোচ ১৪ বছর বয়সী এক কিশোরকে মাঠে নামিয়ে দেন। কোচের এমন হটকারী সিদ্ধান্তে ক্ষুব্ধ গ্যালারীতে উপস্থিত বাফুফের উর্ধতন কর্মকর্তারা। সবাইকে অবাক করে নজরকাঁড়া পারফরম্যান্স করে সেই ১৪ বছর বয়সী কিশোর। সেদিনের সেই কিশোর বাংলাদেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা ও জনপ্রিয় ফুটবলার মোনেম মুন্না।

১৯৮০-৮১ মৌসুমে পাইওনিয়ার ফুটবল লীগে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন মোনেম মুন্না। এর পরের বছর যোগ দেন দ্বিতীয় বিভাগের দল শান্তিনগরে। পেশাদার ফুটবলের অভিষেকের পর আর পিছিয়ে ফিরে তাকাতে হয় নাই। তারপর কয়েক বছর ঢাকার আরো কয়েকটি ক্লাবে খেলেন তিনি।

নিজের ফুটবল প্রতিভা দিয়ের নজর কাড়েন ঢাকা আবাহনীর কর্মকর্তা দের।১৯৮৭ সালে যোগ দেন ঢাকা আবাহনীতে। ফুটবল ক্যারিয়ারে পুরোটায় ছিলেই আকাশী নীল শিবিরে। হয়ে উঠেছিলেন ঢাকা আবাহনীর পোস্টার বয় ও সমর্থক দের নয়নের মনি।আবাহনী আর মুন্না একে অপরের পরিপূরক ছিলেন। আবাহনী ছিলো তার পুরো হৃদয় জুড়ে।

ফুটবলার মুন্নার নাম ছড়িয়ে পড়েছিল দেশে বিদেশে। আবাহনীর হয়ে দুরন্ত ফর্মে থাকা অবস্থায় কলকাতা জায়ান্ট ইস্ট বেঙ্গলে নাম লেখান বাংলাদেশ ফুটবলের গোল্ডেন বয় মুন্না। ১৯৯১ এবং ১৯৯৩ সালে কলকাতা ইস্ট বেঙ্গল হয়ে জয় করেন লীগ শিরোপা ও ফেডারেশন কাপ। মুন্নার পায়ের জাদুতে বিহ্বল ইস্ট বেঙ্গল সাপোর্টাররা আজও খবর নেয় তাদের প্রিয় মুন্না দার।

১৯৯০ দশকে সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ছিলেন মোনেম মুন্না। বহুজাতিক কোম্পানি তৎকালীন লিভার ব্রাদার্স বর্তমানে ইউনিলিভার তাদের কোম্পানির ব্র্যান্ড প্রতিনিধি করেন। ৯০ দশকে বিটিভিতে মুন্নার অভিনয় করা বিভিন্ন বিজ্ঞাপন প্রচারিত হত।

১৯৯১ সালে আবাহনী থেকে ২০ লক্ষ টাকা পারিশ্রমিক পান যা ছিল সেসময়ে পুরো দক্ষিণ এশিয়ার খেলোয়াড়দের মধ্যে রেকর্ড।
১৯৯৭ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান মোনেম মুন্না। প্রিয় বুটজোড়া খুলে রাখলেও আকাশি নীল জার্সির প্রতি ভালোবাসা থেকে আবাহনীর ম্যানেজার হিসাবে কাজ করে যান মুন্না। ১৯৯৯ সালে তিনি কিডনি রোগে আক্রান্ত হন। জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে কিডনি বিকল হয়ে যায় কিং ব্যাক মুন্নার। ছোটবোনের কিডনি তার দেহে প্রতিস্থাপন করা হয়। ২০০৪ সালে দেহে মরণব্যাধি ধরা পড়ে। ২০০৫ সালের ১২ ফেব্রুয়ারী সকাল ৬ টায় মারা যান এই কীর্তি ফুটবলার।

বাংলাদেশের জার্মান কোচ অটো ফিস্টার বলেছিলেন, "He was mistakenly born in Bangladesh ''
হহয়তো-বা কথাটি তিনি সত্যিই বলেছিলেন, আমার দেশ এইরকম প্রতিভাদের কদর করতে পারে না তাই এদেশে প্রতিভার আবির্ভাব তেমন একটা নেই! আজকে তার জন্মদিনে ক'জন তাকে মনে করছে??
আজ ৯ই জুন "কিং ব্যাক' মোনেম মুন্নার জন্মদিন।
অসময়ে চলে যাওয়া উপমহাদেশের অন্যতম আইকনিক ফুটবলারকে জানাই জন্মদিনের শুভকামনা।❤️❤️
সংগৃহিত।

08/06/2021

শ্রদ্ধেয়/ সুপ্রিয় সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি,
আমাদের স্কুলটি বরাবর অবহেলিত। তারপরও আমরা এখান থেকেই শিক্ষা নিয়ে আজ একেকজন একেক পেশায় জীবনযাপন করছি।

আপনারা জানেন, আগামী বছর আমাদের স্কুলটি পঞ্চাশ বছরে পদার্পন করবে।
যাকে বলে সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবিলী।

আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা খুব ভালোভাবে এটা উদযাপন করবো আশাকরি।।

সবাই মতামত দিয়ে পাশে থাকুন।

08/06/2021

বর্ষায় প্রতিবার এভাবেই গোসল করে নেয় আমাদের স্কুল।

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনালি দিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to সোনালি দিন:

Shortcuts

Share

Category