25/04/2026
কোয়ান্টাম কম্পিউটার ভবিষ্যতের গণনার নতুন যুগ!
চীনা বিজ্ঞানীরা দেখালেন—কম্পিউটার কতটা শক্তিশালী হতে পারে!
[ ShikkhaLipi Academy social media
Saturday 25 April 2026 ]
চীনা বিজ্ঞানীদের তৈরি জিউঝাং (Jiuzhang) কোয়ান্টাম কম্পিউটার মাত্র ৪ মিনিটে এমন একটি জটিল গণনা সম্পন্ন করেছে, যে কাজটি করতে প্রচলিত সুপারকম্পিউটারের লাগত শত শত কোটি বছর!
এই সাফল্য এসেছে Gaussian Boson Sampling পদ্ধতিতে, যেখানে ব্যবহার করা হয়েছে ৭৬টি ফোটন।
এর মানে কী?
এটি শুধু গতি নয়—এটি প্রমাণ করে যে কোয়ান্টাম প্রযুক্তি এখন বাস্তবের দোরগোড়ায়।
ভবিষ্যতে এর প্রভাব:
✔️ কোয়ান্টাম রসায়নে বিপ্লব
✔️ অত্যাধুনিক নিরাপদ যোগাযোগ ব্যবস্থা
✔️ কোয়ান্টাম ইন্টারনেটের ভিত্তি
✔️ অসম্ভব সমস্যার সমাধান
তথ্যসূত্র: Zhong et al. (2020), Science Journal
আপনার মতামত কী?
কোয়ান্টাম কম্পিউটার কি ভবিষ্যতে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হবে? কমেন্টে জানান!
05/09/2025
শিক্ষালিপি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সাঃ) শুভেচ্ছা ।
আসুন, এই মহান দিনে আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সুন্নাহ অনুসরণ করে, দুনিয়া ও আখেরাতে সফলতার পথে চলি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার হেদায়েত দান করুন, ঈমানের উপর দৃঢ় রাখুন, আর দুনিয়াতে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করুন।
আপনাদের সবার জীবন হোক নবীজীর শেখানো ভালোবাসা, দয়া ও ন্যায়ের আলোয় আলোকিত।
#ঈদে_মিলাদুন্নবী #ইসলাম #দোয়া #শান্তি
03/08/2025
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রফেসর এমিরেটস ড. এম শমশের আলী রোববার (৩ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু বরণ করেছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রফেসর এমিরেটস ড. এম শমশের আলী স্যার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করু। তার জানাজা ধানমন্ডির বায়তুল আমান জামে মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মহা শফিকুল আলম জানিয়েছেন।
22/07/2025
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৩/০৭/২০২৫ এবং ২৪/০৭/২০২৫ তারিখ রোজ বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত
21/07/2025
সুপ্রিয় শিক্ষার্থীগণ, খুব শীঘ্রই আপনাদের জন্য শুরু হতে যাচ্ছে একদম বিনামূল্য শিক্ষামূলক প্ল্যাটফর্ম Shikkhalipi