17/09/2018
Facebook আসক্তি থেকে যে সকল শিক্ষার্থী বেড়িয়ে আসতে পারছ না, তাদের জন্য বলছি। Facebook কে আমরা লেখাপড়ার সহায়ক হিসেবে ব্যবহার করতে পারি। ধরা যাক, কোন একজন শিক্ষার্থী গণিত বিষয়ে কোন একটা অংকের সমাধান করতে পারছে না; কিংবা ইংরেজি বিষয়ে কোন একটি Passage Narration কে Indirect Speech এ পরিবর্তন করতে পারছে না, সেক্ষেত্রে ঐ অংকটি কিংবা Passage Narration টি লিখে বা ছবি তুলে তার কোন মেধাবী ও বিশ্বস্ত বন্ধু অথবা পরিচিত কোন বিষয় শিক্ষকের সাথে শেয়ার করে তার সুন্দর সমাধান পেতে পারে। এমনি ভাবে Voice Change, Transformation of Sentence, Gap filling with Article/ Preposition/ Clues/ Without Clues, Matching Sentence, Information Transfer ইত্যাদি, যে কোন বিষয়ে যে কোন সমস্যা শেয়ারিং এর মাধ্যমে উপকৃত হতে পারে। এমনও হতে পারে, একজন অভিজ্ঞ বিষয় শিক্ষক ঐ সমস্যার সমাধান করে তাকে পাঠাতে পারে। এ ছারাও শিক্ষা সংশ্লিষ্ঠ বিভিন্ন তথ্য-উপাত্ত, খবরাখবর যেমন; ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফরমফিলাপ,পরীক্ষার সময়-সূচী বা সময়-সূচীর কোন পরিবর্তন ইত্যাদি শেয়ারিং এর মাধ্যমে পরস্পরকে অবহিত করা যেতে পারে। ইদানিং এ রকম দুই একটা উদাহরণ কিন্তু আমরা এই পেজে দেখতেও পাচ্ছি। সুতরাং, তোমরা কেন পিছিয়ে থাকবে? Facebook এর বাহিরেও শিক্ষা সংশ্লিষ্ঠ অনেক Website আছে, যেখানে বিভিন্ন বিষয়ে Live Class এর Video দেওয়া থাকে। শিক্ষার্থীরা সরাসরি সে সকল Live Class এ অংশগ্রহণ করতে পারে। এতে করে অনেক জটিল বিষয়ও খুব সহজে বুঝতে পারবে। কেননা, অত্যন্ত অভিজ্ঞ বিষয় শিক্ষক ঐ সকল ক্লাস Conduct করে থাকেন। একই Topic এর উপর ভিন্ন ভিন্ন শিক্ষকের ভিন্ন-ভিন্ন উপস্থাপনা খুবই Enjoyable। একটু ভেবে দেখ, কোন বিষয়ের কোন Topic টা তোমার জটিল মনে হয়, Search Box এ সেটা লিখে Search করলেই পেয়ে যাবে একই বিষয়ে অনেকগুলো Class। এক এক করে দেখতে থাক। যে ক্লাস টি তোমার সবচেয়ে ভালো লাগবে, সেটা তোমার অন্য সহপাঠীর সাথে Share কর। তুমি চাইলে Video টি Download / Save করে তোমার Time Line এ রেখে দিয়ে অবসর সময়ে যতবার ইচ্ছে দেখতে পার। আমার বিশ্বাস, কোন শিক্ষার্থী এ ভাবে চেষ্টা করলে কোন বিষয়ে সে দূর্বল থাকবে না। এক্ষেত্রে www.youtube.com website টি তোমাদের সবচেয়ে বেশি সহায়ক হতে পারে। তবে মনে রাখতে হবে, Internet জগতে ভালোর পাশাপাশি অনেক খারাপ বিষয় রয়েছে। ঐ সকল বিষয় অবশ্যই পরিহার করে চলতে হবে। আশা করব, নিজের ভালো চাইলে খারাপের হাতছানিতে কেউ পথভ্রষ্ট হবে না।
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.