Zihad's MATH Clinic

Zihad's MATH Clinic For HSC Academic & Admission. Mathematics & ICT. Foundation Math & Higher math course for SSC

16/10/2025

২০ বছরের মধ‍্যে সবচেয়ে খারাপ ফলাফল এইচএসসিতে। পাশের হার ৫৮.৮৩
৫ লাখ শিক্ষার্থী ফেল। সবচেয়ে বেশী ফেল করেছে ইংরেজীতে।
২০২টি কলেজের কেউ পাশ করেনি

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস
14/09/2025

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস

14/09/2025

গণিতের নতুন একটি সূত্র আবিষ্কারের দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী মো. আমিনুর রহমান। তিনি দাবি করেন, নিজের গবেষণায় প্রাপ্ত এ সূত্র দিয়ে 'Interval Table Method' নামে একটি নতুন টেকনিক বের করা হয়েছে, যা দিয়ে পাওয়ার-সাম (power sum) বের করার একটি সম্পূর্ণ নতুন উপায় পাওয়া গেছে।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বাসিন্দা।

সুইজারল্যানডের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান CERN পরিচালিত Zenodo-তে তিনি তার গবেষণালব্ধ সূত্রটি প্রকাশ করেন। Zenodo হলো ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় Open Research Repository।

বুধবার (১০ সেপ্টেম্বর) সূত্রের চূড়ান্ত পেপারটি প্রকাশিত হয় এবং সূত্রটি তার নামে লাইসেন্স হয়। তিনি চেষ্টা করছেন সূত্রটি আরও বড় জার্নালে প্রকাশ করার

নিজের আবিষ্কার সম্পর্কে আমিনুর রহমান বলেন, আমি Power Sum অর্থাৎ 1^p + 2^p + 3^p • • • + n^p নির্ণয়ের জন্য একটি সরাসরি সূত্র আবিষ্কার করেছি। আগে এই ধরনের সমস্যার সমাধানে Bernoulli সংখ্যা ও Stirling সংখ্যা ব্যবহার করতে হতো, যা ছিল অত্যন্ত জটিল। আমার পদ্ধতিতে সেই জটিলতা নেই - শুধু p = 1, 2, 3, 4, 5, . . . ইত্যাদি বসালেই সহজে ফলাফল পাওয়া যায়। এটি Faulhaber-এর সূত্রের মতোই সঠিক ফলাফল দেয়, তবে শেখা ও ব্যবহার অনেক বেশি সহজ।

তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই আমি অত্যন্ত গবেষণামনস্ক ছিলাম। স্কুলের পড়াশোনা বাদ দিয়ে সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা-ভাবনা ও গবেষণায় ব্যস্ত থাকতাম। ২০১৪ সালের শেষের দিকে এই সূত্রটি বের করি। মূলত ২০০৯ সালের আবিষ্কার করা একটি সূত্রের পরিপূর্ণতার জন্য আমি অনেক দিন ধরে এই সূত্রটি বের করার চেষ্টা করছিলাম। অবশেষে ২০১৪ সালের শেষের দিকে এসে সেই চেষ্টা সফল হয়।

বর্তমানে তিনি তার নিজস্ব প্ল্যাটফর্ম Our Math School-এ GRE Math পড়াচ্ছেন এবং বিদেশে PhD করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে তার বিজ্ঞানের বড় বড় বিষয় নিয়ে গবেষণা করা, বড় প্রতিষ্ঠান তৈরি করা এবং দেশের শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

 আজকের ক্লাস সরলরেখা
14/09/2025


আজকের ক্লাস
সরলরেখা

বোর্ড চ্যালেঞ্জে রেজাল্টে পরিবর্তন আসে কিনা – এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে । এক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন হ...
12/07/2025

বোর্ড চ্যালেঞ্জে রেজাল্টে পরিবর্তন আসে কিনা – এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে । এক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন হয়, রেজাল্ট চেইঞ্জ হয় কিনা , আসলে চেক করে কিনা , নম্বর কমতে পারে কিনা , এ+ এসেছে এক্সপেক্টেড মার্ক্স আসে নি এখন আবেদন করা যাবে কিনা ইত্যাদি ।
প্রথম কথা হচ্ছে , পুনঃনিরীক্ষণের আবেদন করলে খাতা চেক হয় । কিছু চেক করে না , এগুলো অহেতুক আলাপ ।
দ্বিতীয় কথা হচ্ছে , নম্বর কমে যায় কিনা ! উত্তর হচ্ছে , আমরা কখনো শুনি নাই ।
উপরের দুইটা কথার রেফারেন্স হিসেবে গতবছর (২০২৪) কুমিল্লা বোর্ডের রেজাল্ট চেইঞ্জের কপি যুক্ত করে দিচ্ছি । অনেকের দেখো রেজাল্ট চেইঞ্জ হয়েছে । ঢাকা বোর্ডের লিস্ট ৮০পৃষ্ঠার বেশি , তাই আর দিই নি । চাইলে গ্রুপে দিয়ে দিতে পারি । আর কারো গ্রেড এ থেকে এ- হয় নি দেখো । মানে নম্বর কমে না বলে ধারণা করা যায় ।
বরং , ফেইল থেকে এ+ এসেছে , এ- থেকে এ+ হয়েছে । সবমিলিয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করা যুক্তিযুক্ত বলে আমরা মনে করি । একটা চেষ্টা করে দেখো ! রিজিকে থাকলে পজিটিভ কিছুই হবে ।

29/04/2025

Dedicated to helping students unlock their full potential

in Mathematics.

Personalized guidance

Strong fundamentals

Exam-focused approach

Address

2nd Floor, Sirajganj Model Academy, Bahirgola Road, Chowrasta, Sirajganj
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zihad's MATH Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share