Ratul's Dream Europe

Ratul's Dream Europe

Share

স্বপ্ন শুধু দেখবেন না, পূরণ করুন! স্টুডেন্ট ভিসার গাইডলাইন ও প্রসেসিং টিপস এখানে✅

27/11/2025

🇩🇪সেদিন কে যেন বলেছিল—বাংলাদেশে আর্টস নিয়ে পড়াশোনা করেও নাকি জার্মানিতে ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর করতে আসা যায়। অনেক ‘ফাক ফোকড়’ নাকি আছে! এই তো সেই ফাক ফোকড়ের নমুনা।🙃 স্টুডেন্ট ভিসার হো/গাটা ইতিমধ্যে মারা হয়েছে, এখন বাকি আছে Ausbildung-এর হো/গাটা মারা। এরা কি কোনদিন ভালো হবে না?😡

বাংলাদেশিদের আকাশে আমি ইতিমধ্যেই কালো মেঘ দেখতে পাচ্ছি। সাবধান হও! সাবধান হও! সাবধান হও!

14/11/2025

Germany ---- Every Students Dream 🇩🇪🇩🇪

06/11/2025

🇩🇪 জার্মানিতে স্টুডেন্টদের অবস্থা ঝরে পড়া ফুলের মত। একদম অযত্নে আর অবহেলায় পড়ে থাকে। মানে, আহামরি সুযোগ সুবিধা নেই।

সব সুযোগ সুবিধা দিয়ে রাখসে ইউক্রেনিয়ানদের। ওদের থাকার জন্য ফ্রিতে বাসস্থান দিসে, ফ্রি এডুকেশন!! চাকরির ক্ষেত্রে প্রাধান্য, ভাষা শিখতে পারবে ফ্রিতে!! সবকিছু ফ্রিতে। সরকার থেকে মাসিক ভাতাও পায়!! এতটা আদর আমাদের চট্টগ্রামের জামাই ও তার শ্বশুড়বাড়িতে পায় না। আমি এমন ও শুনেছি, অনেক ক্ষেত্রে ইউক্রেন থেকে গাড়ি চালিয়ে আসায় যে তেলের খরচ হয়েছে সেটাও সরকার থেকে দিয়েছে, গাড়ি মেরমতের খরচ ও দিয়েছে!!

ফাইভ স্টার হোটেলে রেখেছে দিনের পর দিন!! জার্মান সরকারের কাছে টাকা নাই!! কাইন্ড অফ ফকির! তার ওপর এদের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যায় করছে। রাশিয়ার সাথে পাঙ্গা নিয়ে প্যাকেট হয়ে বসে আছে।

জার্মানির আজকের অর্থনীতির ভীত নড়বড়ে হওয়ার কারন হচ্ছে রাশিয়ার সাথে পাঙ্গা নেওয়া।

🇩🇪 স্টুডেন্টরা আগামীতে জার্মান অর্থনীতির হাল ধরবে। কিন্তু সরকার স্টুডেন্টদের প্রতি একদম গাফেল!! সেমিস্টার ফি বাড়ায়!! বাসস্থানের সমস্যা। অনেক ইউনিভার্সিটিতে আবার টিউশন ফি ও চালু করেছে। স্টুডেন্ট জবের সংখ্যা দিন দিন কমছে, অড জব ও ইউক্রেনীয়ানদের দখলে! আউসবিল্ডুং সেক্টর ও ওরা খুব দ্রুত দখল করবে। স্টুডেন্টরা আগে অনেক জায়গায় ফ্রিতে ডয়েচ শিখতে পারতো, এখন সেটাও বন্ধ করে দিয়েছে। বাসা ভাড়া, ইন্সুইরেন্স, সেমিস্টার ফি সবকিছু বাড়াচ্ছে। আর অন্যপক্ষের জন্য সবকিছু একদম ফ্রি করে দিচ্ছে।

আমার কাছে এটা একটু ডিসব্যালেন্স মনে হয়।

06/11/2025

📑 মাস্টার্স পাসপোর্ট কালেকশন ও ভিসা আপডেট ----------------------------------------
❑ মাস্টার্স ভিসা আপডেটঃ

▢ ১২-১০-২০২৫ যারা ডক পেয়েছিলো তাদের মধ্যে আজকে ১০+ জন মাস্টার্স এপ্লিক্যান্ট পাসপোর্ট কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছে। এই ডকে এখন পর্যন্ত টোটাল ১০+ জন মাস্টার্স এপ্লিক্যান্ট আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছে।

▢ ০৯-০৯-২০২৫ যারা ডক পেয়েছিলো তাদের মধ্যে আজকে মিলে ৫+ জন মাস্টার্স এপ্লিক্যান্ট পাসপোর্ট কালেকশন করে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছে। এই ডকে এখন পর্যন্ত টোটাল ২৫০+ জন মাস্টার্স এপ্লিক্যান্ট আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছে।

▢ ১১-০৮-২০২৫ যারা ডক পেয়েছিলো তাদের মধ্যে টোটাল ২০৯+ জন মাস্টার্স এপ্লিক্যান্ট আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছে। এখনো এই ডকের ভিসা স্কোর ২১০ এর আশেপাশে আটকে আছে আপনারা যারা পাসপোর্ট কালেকশন বাকি আছেন দ্রুত আমাদের ভিসার সুখবর দিবেন আশাকরি।। (সম্ভবত তাদের পাসপোর্ট কালেকশন মেইল সামার ২৬ সেমিস্টারের আগে আসবে ততদিন পর্যন্ত তাদের অপেক্ষায় থাকতে হবে)

বি.দ্রঃ মাস্টার্স যারা ভিসা পাচ্ছে তারা সবাই ফেব্রুয়ারী–মার্চ–এপ্রিল–মে ২০২৩ মাস্টার্স এপ্লিক্যান্টস।।

সকলের জন্য শুভকামনা রইলো ❤️

সবার ডয়েচল্যান্ড যাত্রা শুভ হোক 🇩🇪

05/11/2025

# **SiGBa-Offer Letter Campaign (Bachelors)**
> 🎓 **Intake: Winter 2024 (W24)**

**🏛️ Deggendorf Institute of Technology **

**Programs:**
🔹 *Energy Systems Engineering*
🔹 *Health Informatics*
📍 *Pfarrkirchen, Bavaria (BAV)*
💶 *Semester Contribution:* €582
🗓️ *Start – End:* 15 Apr – 15 July
🚫 *Restricted:* No
🗣️ *IELTS:* 5.5 | *German:* End of Study B1
📄 *Application Portal:* Primuss
⏰ *Late Arrival Option:* 1 Month

**🏛️ TUHH – Hamburg University of Technology **

**Program:** Engineering Science
📍 *Hamburg (HAM)*
💶 *Semester Contribution:* €333
🗓️ *Start – End:* 1 June – 15 July
✅ *Restricted:* Yes
🗣️ *IELTS:* 6.5 | *German:* Not Required
📄 *Application Portal:* Self Portal
⏰ *Late Arrival Option:* Till November (1st Week)

> 🌞 Intake: Summer 2025 (S25)

**🏛️ Schmalkalden University of Applied Sciences **

**Program:** Mechatronics and Robotics
📍 *Schmalkalden, Thuringia*
💶 *Semester Contribution:* €170
🗓️ *Start – End:* 1 Oct – 15 Nov
🚫 *Restricted:* No
🗣️ *IELTS:* 6.5 | *German:* Not Required
📄 *Application Portal:* Self Portal
⏰ *Late Arrival Option:* 1 Month

**🏛️ Technische Hochschule Ingolstadt (THI) **

**Program:** Sustainable Civil Engineering
📍 *Neuburg, Bavaria*
💶 *Semester Contribution:* €572 (from S26 → €800)
🗓️ *Start – End:* 15 Nov
🚫 *Restricted:* No
🗣️ *IELTS:* MOI Accepted | *German:* Not Required
📄 *Application Portals:* Uni Assist | Hochschulstart | Primuss
📑 *VPD Required:* Yes
⏰ *Late Arrival Option:* 2 Semesters

> 🍂 **Intake: Winter 2025 (W25)**

**🏛️ Hamm-Lippstadt University of Applied Sciences **

**Program:** Electronic Engineering
📍 *Hamm, NRW*
💶 *Semester Contribution:* €320
🗓️ *Start – End:* 1 Dec – 15 July
🚫 *Restricted:* No
🗣️ *IELTS:* 6.0 | *German:* Not Required
📄 *Application Portals:* Uni Assist | Self Portal
📑 *VPD:* Accepted from THI
⏰ *Late Arrival Option:* YES

**🏛️ TUHH – Hamburg University of Technology **

**Program:** Engineering Science
📍 *Hamburg (HAM)*
💶 *Semester Contribution:* €333
🗓️ *Start – End:* 1 June – 15 July
✅ *Restricted:* Yes
🗣️ *IELTS:* 6.5 | *German:* Not Required
📄 *Application Portal:* Self Portal
⏰ *Late Arrival Option:* Till November (1st Week)

**🏛️ Technische Hochschule Ingolstadt (THI) **

🔹 *Computer Science and AI*
🔹 *Autonomous Vehicle Engineering*
📍 *Ingolstadt, Bavaria*
💶 *Semester Contribution:* €572
🗓️ *Start – End:* 1 June – 15 July
🗣️ *IELTS:* MOI Accepted | *German:* Not Required
📄 *Application Portals:* Uni Assist | Hochschulstart | Primuss
📑 *VPD Required:* Yes
⏰ *Late Arrival Option:* 2 Semesters

**🏛️ Hochschule Merseburg & Martin Luther University **

**Program:** Engineering and Management
📍 *Merseburg, Saxony*
💶 *Semester Contribution:* €280
🗓️ *Start – End:* 1 June – 31 Aug
🗣️ *IELTS:* 6.0 | *German:* Not Required
📄 *Application Portal:* Self Portal
📑 *VPD:* Accepted from THI
⏰ *Late Arrival Option: *YES but Not Specified

**🏛️ TH OWL – Technische Hochschule Ostwestfalen-Lippe **

**Program:** General Engineering
📍 *Lemgo, NRW*
💶 *Semester Contribution:* €335
🗓️ *Start – End:* 1 Jan – 15 Aug
🗣️ *IELTS:* 5.5 | *German:* A1 (by 2nd Semester)
📄 *Application Portal:* Self Portal
⏰ *Late Arrival Option:* End of January

**🏛️ OTH Regensburg **

**Program:** International Computer Science
📍 *Regensburg, Bavaria*
💶 *Semester Contribution:* €500
🗓️ *Start – End:* 1 May – 15 July
✅ *Restricted:* Yes
🗣️ *IELTS:* 5.0 | *German:* Not Required
📄 *Application Portals:* Uni Assist | Hochschulstart | Self Portal
📑 *VPD:* Accepted from THI
⏰ *Late Arrival Option:* Not Specified

**🏛️ Rhine-Waal University of Applied Sciences (HSRW) **

**Program:** Infotronic Systems Engineering (Enrolled)
📍 *Kamp-Lintfort, NRW*
💶 *Semester Contribution:* €347
🗓️ *Start – End:* 1 June – 15 July
✅ *Restricted:* Yes
🗣️ *IELTS:* 6.0 | *German:* Not Required
📄 *Application Portals:* Uni Assist | Hochschulstart | Self Portal
⏰ *Late Arrival Option:* YES

✨ *All information collected and organized by* **Rishad Hossain **

*All data provided are subject to the respective universities. They reserve the right to change or update their policies, requirements, and dates at any time. Please cross-check the information with official university sources. I am not responsible for any consequences arising from outdated or incorrect information — the sole purpose of this post is to share the data currently available to me.*

📚 # THI

03/11/2025

ব্রেকিং আপডেট ‼️‼️

আলহামদুলিল্লাহ ব্যাচেলর এপ্লিকেন্টদের ডক সাবমিশন মেইল দিচ্ছে। লাস্ট আপডেট অনুযায়ী ১ জুন ২০২৩ থেকে ১৩ জুন ২০২৩ পর্যন্ত ডক পেয়েছে

Photos from Ratul's Dream Europe's post 23/10/2025

# **বাংলাদেশি** 🇧🇩** শিক্ষার্থীদের জার্মানিতে **🇩🇪** পড়াশোনার আগ্রহ বাড়ছে: রাষ্ট্রদূত রুডিগার লোটজ**

নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ জানিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে জার্মানিতে পড়াশোনার আগ্রহ বেড়েছে।

বুধবার (২২ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় দুই দেশের জনগণের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে স্বাগত জানান রাষ্ট্রদূত রুডিগার।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান। একইসঙ্গে তার দায়িত্বকালে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো নতুন উচ্চতায় পৌঁছাবে বলে উপদেষ্টা আশা প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত হচ্ছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাষ্ট্রদূত সরকারের সংস্কার উদ্যোগ, বিশেষ করে জুলাই জাতীয় সনদের প্রশংসা করেন।

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলাপ করতে দেখে ভালো লাগছে। নির্বাচনের পরও এ ধরনের সংস্কার উদ্যোগ অব্যাহত থাকা উচিত।’

এছাড়া তারা রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি এবং এ বিষয়ে জার্মানির সহায়তা নিয়েও আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ইউরোপে জার্মানি বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং তিনি আশা প্রকাশ করেন যে নবনিযুক্ত রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অধ্যাপক ইউনূস তরুণ প্রজন্মের শক্তির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে তরুণেরা এখন সহজেই মত প্রকাশ করতে পারে, একে অপরের সঙ্গে যুক্ত হতে পারে এবং অন্যায় চিহ্নিত করতে পারে। তবে তিনি ভুয়া তথ্যের ঝুঁকির ব্যাপারেও সতর্ক করেন।

17/08/2025

অস্ট্রিয়াতে 🇦🇹 উচ্চশিক্ষার সম্পূর্ণ গাইড 🎓 🎯
🟢 ধাপ ১: বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন
1. প্রথমে ঠিক করো তুমি কোন বিষয়ে পড়তে চাও (Bachelor/Master/PhD)।
2. অস্ট্রিয়াতে কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয়:
• University of Vienna
• TU Wien (Technical University of Vienna)
• University of Innsbruck
• Johannes Kepler University Linz
• University of Graz
3. ইংরেজি বা জার্মান ভাষায় কোর্স হয় – তুমি যদি ইংরেজিতে পড়তে চাও তবে ইংরেজি টেস্ট (যেমন IELTS) লাগবে।

📌 Study in Austria Official Portal এখানে সব বিশ্ববিদ্যালয়ের লিস্ট ও কোর্স পাবে।



🟢 ধাপ ২: প্রয়োজনীয় যোগ্যতা (Eligibility)

🔹 Bachelor এর জন্য:
• HSC পাশ (সাধারণত GPA 4.0+ ভালো হয়)
• ১ বছরের অনার্স পড়া (বেশিরভাগ ক্ষেত্রে অস্ট্রিয়া চায় যে তুমি তোমার দেশে অন্তত ১ বছর ইউনিভার্সিটি পড়ো)
• IELTS স্কোর (সাধারণত 6.0 বা 6.5)

🔹 Master এর জন্য:
• ৪ বছরের Bachelor ডিগ্রি
• IELTS 6.5+
• কিছু কোর্সে GMAT/GRE লাগতে পারে



🟢 ধাপ ৩: IELTS প্রস্তুতি ও টেস্ট
• IELTS: General না দিয়ে Academic Module দিতে হবে।
• Target score: কমপক্ষে 6.0 – 6.5



🟢 ধাপ ৪: বিশ্ববিদ্যালয়ে আবেদন (Application Process)
1. University ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ করো
2. নিচের ডকুমেন্টগুলো লাগবে:
• পাসপোর্ট
• SSC, HSC মার্কশিট ও সার্টিফিকেট
• Bachelor’s transcript (Master এর জন্য)
• IELTS সার্টিফিকেট
• Motivation Letter
• Recommendation Letter (Master এর ক্ষেত্রে)
• CV

💡 অনলাইনে অথবা পোস্টাল মাধ্যমে আবেদন করতে হতে পারে।



🟢 ধাপ ৫: Admission Offer পাওয়া
• যদি তুমি নির্বাচিত হও, তাহলে University থেকে Offer Letter বা Admission Letter পাবে।
• এরপর পরবর্তী ধাপে যাবে, সেটা হলো ভিসা।



🟢 ধাপ ৬: অস্ট্রিয়ান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন (Type D Visa)

🔸 ডকুমেন্টস যা লাগবে:
1. Admission Letter
2. ভিসা আবেদন ফর্ম
3. পাসপোর্ট (কমপক্ষে ৬ মাসের মেয়াদ)
4. Birth Certificate (অনুবাদসহ)
5. Bank Statement – অন্তত ১২,০০০ ইউরো এর সমপরিমাণ টাকা থাকতে হবে (প্রমাণ করতে হবে যে তুমি প্রথম বছরের খরচ চালাতে পারবে)
6. Police Clearance
7. Health Insurance
8. Passport size ছবি
9. Travel Itinerary (Ticket বুকিং)

✅ ভিসা প্রক্রিয়া করতে হয় Austrian Embassy, New Delhi, India থেকে। কারণ বাংলাদেশে Austrian Embassy নেই।



🟢 ধাপ ৭: ভিসা ইন্টারভিউ প্রস্তুতি

ভিসা ইন্টারভিউতে এই প্রশ্নগুলো আসতে পারে:
• কেন অস্ট্রিয়াতে পড়তে চাও?
• কেন এই ইউনিভার্সিটি ও কোর্স?
• ফাইন্যান্স কে স্পন্সর করছে?
• পড়াশোনার পরে তোমার প্ল্যান কী?



🟢 ধাপ ৮: অস্ট্রিয়াতে যাত্রা ও রেজিস্ট্রেশন

✅ ভিসা পাওয়ার পর অস্ট্রিয়াতে গিয়ে:
• City registration করতে হয় (Meldezettel)
• Residence permit নিতে হয়
• Health insurance activate করতে হয়

🇧🇩 টিপস:
1. Blocked Account অস্ট্রিয়াতে বাধ্যতামূলক না, কিন্তু টাকাটা ব্যাঙ্কে প্রমাণ দেখাতে হবে।
2. German language শিখলে ভালো হয়, কারণ এটা জীবনে ও পার্ট-টাইম জবে কাজে আসবে।
3. Scholarship পাওয়া কঠিন, তবে কিছু ক্ষেত্রে পাওয়া যায় (OeAD scholarships, Erasmus+ etc.)



📌 সংক্ষেপে প্রয়োজনীয় জিনিসগুলো:
• IELTS (6.0 বা তার বেশি)
• University তে আবেদন
• Admission Letter
• ব্যাংকে টাকা প্রমাণ
• Health Insurance
• Embassy New Delhi তে ভিসা আবেদন
• Police Clearance & Medical
• Motivation & Recommendation Letter



✅ সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ:
• ভুয়া এজেন্ট থেকে দূরে থাকো।
• নিজে নিজে আবেদন করা যায় – সব ইনফো ওপেনলি University ওয়েবসাইটে দেওয়া থাকে।
• ইউরোপের অন্যান্য দেশ থেকেও কম খরচে ভাল শিক্ষা পাওয়া যায়, তাই তুলনা করো।

💸 খরচের বিবরণ (Estimated Cost for Bangladeshi Students)

টিউশন ফি
€1,500 – €3,000 / বছরে
বসবাস খরচ (ভাড়া, খাবার, transport)
€700 – €1,000 / মাসে
Health Insurance
€60 – €100 / মাসে
ভিসা প্রসেসিং ও অন্যান্য
€300 – €500











If You're Student Don't Forget to Follow Thanks

16/08/2025

Study in Austria 🇦🇹 | Admission, Visa, IELTS, Bank Statement & Full Process (Bangla Guide)

🎓 Study in Austria Bangla Guide
অস্ট্রিয়ায় পড়াশোনা করার সম্পূর্ণ প্রক্রিয়া এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি আপনি ইউরোপে স্টাডি করতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য।

📌 এই ভিডিওতে আলোচনা করা হয়েছে:

University Select

University Application Process

University Offer Letter

Bank Statement

Legalisation Certificate

Health Insurance

City Registration

IELTS Requirement

Visa Interview Tips

Tag:











👉 এই ভিডিওটি দেখে আপনি অস্ট্রিয়াতে পড়াশোনা করার পূর্ণ গাইড পাবেন।
আরও জানতে আমাদের চ্যানেলটি Subscribe করুন ✅
Study in Austria
Austria student visa
Study in Austria from Bangladesh
Austria visa process
Austria university admission
Austria bank statement
Austria legalisation certificate
Austria health insurance
Austria city registration
Austria IELTS requirement
Austria visa interview
Study in Europe
Study in Austria Bangla
Austria student visa Bangla guide

15/08/2025

IELTS / Without IElTS মালেয়শিয়াতে এডমিশন নেন। ৬ মাস পরেই জার্মানি, ইটালি, রোমানিয়া, বুলগেরিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়াতে আবেদন করেন।

ইউরোপের স্বপ্ন করেন। আহামরি হার্ড কিছু না। মালেয়শিয়া থেকে ১ বছরে রোমানিয়াতে ১৯৮০ ইউরো টিউশন ফিস দিবেন আর এয়ারটিকিট এর টাকা খরচ করবেন। তাহলেই তো হলো। আহামরি কস্টিং তো নাই।

তাছাড়া মালেয়শিয়া ৬ মাস ১ বছর থাকবেন। নতুন কাকচার পাবেন। আপনার নেটওয়ার্ক আরো বড় হবে। নতুন ক্লাসমেট ভাই ব্রাদার এবং প্রফেসরদের সাথে জানাশুনা হবে। নিজেকে সহযে মানিয়ে নেওয়ার একটা চ্যাপ্টার হবে সেটা আপনার জন্য।

মালেয়শিয়া যে খারাপ সেটা না। যারা মালেয়শিয়াতে দীর্ঘদিন আছে এখন তাদের পজিশন ভালো। যেহেতু ইউরোপেই আসবেন সব থেকে বেটার অপশন এটাই হবে।

কারণ:
ইন্ডিয়ার ভিসা কম হচ্ছে
ইন্ডিয়া থেকে রোমানিয়ার ভিসা রিজেকশন বেশি
ইন্ডিয়া থেকে বুলগেরিয়ার এম্বাসি ডেট নাই
পোল্যান্ডের ভিসা হচ্ছে না
ক্রোয়েশিয়া বন্ধ
ফিনল্যান্ড এর এম্বাসি বাংলাদেশে নাই

আর কতো কাহিনী। ৬ লাখ টাকায় মানুষ ইজিলি মালেয়শিয়া আসতে পারে। এবং আসতেছে। ৬ লাখ ও লাগেনা মনে হয়। তাহলে ইন্ডিয়ায় গিয়ে এই রিক্সটা না নিয়ে মালেয়শিয়া চলে আসলেই তো বেটার হয়।
মালেয়শিয়া থেকে ইউরোপে মুভ করা যাবেনা এমন কোনো রেস্ট্রিকশন নেই। সুতরাং মালেয়শিয়ার নেগেটিভ সাইড তেমন দেখিনা।

শুধু জব করে করে লাখ টাকা ইনকাম করার এই জায়গাতেই প্রবলেম। পার্ট টাইম জব করে নিজের খাওয়া থাকা ম্যানেজ হবে। সেখানেও নিজের ডেডিকেশন লাগবে। তবে মাসে মাসে লাখ টাকা ইনকাম করা হবে না। তো আপনার টার্গেট তো ইউরোপ। ইটালি, স্পেন, ফ্রান্স, রোমানিয়া, লিথুয়ানিয়া, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, চেকিয়া এইগুলো।

তাছাড়া মালেয়শিয়া তাদের শিক্ষাব্যবস্থা অনেক উন্নতি করেছে, আরো করবে। কালচারগত দিক থেকে দেখতে গেলে সেটা আধুনিক যুগের রিচ কালচার মালেয়শিয়াতে। আপনি ইউরোপ আমেরিকার টুরিস্ট পাবেন সেখানে প্রচুর।

আমার কাছে মনে হয় আপনারা যারা শর্ট টাইম এবং রিক্স ফ্রী ভাবে ইউরোপ আসতে চান তারা মালেয়শিয়া স্ট্যাডি ভিসায় আবেদন করুন। আপনার সাত পাচ ভাবার কিছু নেই। যদি টাকা পয়সার ব্যাকাপ থাকে তাহলে মালেয়শিয়াতে চলে আসেন।

ধন্যবাদ।










study in malaysia 2026
malaysia student visa process
malaysia study visa requirements
study in malaysia for bangladeshi students
study in malaysia without ielts
malaysia top universities
malaysia student life
malaysia visa interview
malaysia scholarship 2026

Want your school to be the top-listed School/college in Sirajganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Sirajganj
Sirajganj