Imperial Pre-Cadet School

Imperial Pre-Cadet School শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও

ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর এস.এস.সি- ২০২০ থেকে এস.এস.সি- ২০২৫ পর্যন্ত জিপিএ ৫.০০ প্রাপ্ত ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থ...
23/08/2026

ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর এস.এস.সি- ২০২০ থেকে এস.এস.সি- ২০২৫ পর্যন্ত জিপিএ ৫.০০ প্রাপ্ত ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিম্নের ফর্মটি পূরণের জন্য বিশেষভাবে বলা হলো। কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ফর্ম (অনলাইন) পূরণ বাধ্যতামূলক।

https://docs.google.com/forms/d/1xCJKIJmJ6vih0I25-K5sztD-ww3d6Fymhez921EjpXM/edit?chromeless=1

আসসালামু আলাইকুম। ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। কর...
23/08/2026

আসসালামু আলাইকুম।
ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
করোনা মহামারি পরবর্তী সময়ে গত ৬ বছর (এস.এস.সি- ২০২০ থেকে এস.এস.সি- ২০২৫) কৃতি শিক্ষার্থীদের নানাবিধ কারনে সংবর্ধনা দেওয়া সম্ভব হয়নি। তাই ইমপেরিয়াল শিক্ষা পরিবার চায় এই সংবর্ধনা অনুষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ আয়োজন করতে।
তবে ২০২০ এর পূর্ববর্তী ব্যাচগুলোর সাবেক শিক্ষার্থীদের মাঝে এই অনুষ্ঠান নিয়ে কিছু ভুল ধারণা তৈরি হয়েছে। এটি মূলত কোনো রিইউনিয়ন প্রোগ্রাম নয়। রিইউনিয়ন প্রোগ্রাম আয়োজন করতে আমাদের আরোও সময় দরকার। আপাতত তোমাদের ছোট ভাই-বোনদের মেধার স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Hello IMPERIAL Scholars!করোনা মহামারী পরবর্তী সময়ে (২০২০ থেকে ২০২৫) শিক্ষাবর্ষ পর্যন্ত নানাবিধ কারনে এস.এস.সি পরীক্ষার্থ...
17/08/2026

Hello IMPERIAL Scholars!
করোনা মহামারী পরবর্তী সময়ে (২০২০ থেকে ২০২৫) শিক্ষাবর্ষ পর্যন্ত নানাবিধ কারনে এস.এস.সি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া সম্ভব হয়নি।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর এস.এস.সি- ২০২০ থেকে এস.এস.সি- ২০২৫ ব্যাচের কাঙ্খিত সংবর্ধনা অনুষ্ঠান ডিসেম্বর, ২০২৬ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারিখ নির্ধারণের পরে সকল শিক্ষার্থীকে জানিয়ে দেওয়া হবে।
নির্দেশনা সমূহ:
১। এস.এস.সি ২০২০ থেকে এস.এস.সি ২০২৫ ব্যাচের সকল জি.পি.এ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।
২। ২০২০ থেকে ২০২৫ শিক্ষাবর্ষে এস.এস.সি তে বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে।
৩। সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত ফরম (অনলাইন) পূরণ করতে হবে।
৪। অনলাইন ফরম এর লিংক প্রত্যেক ব্যাচের সমন্বয়কারীর মাধ্যমে শেয়ার করা হবে।
৫। ফরম পূরণ ব্যাতিত কাউকে পুরষ্কৃত করা সম্ভব হবে না।
৬। নির্ধারিত সময় (১ মাস) এর মধ্যেই ফরম পূরণ করতে হবে।
৭। শিক্ষার্থীরা চাইলে প্রত্যেক ব্যাচ নিজেদের উদ্যোগে পছন্দমতো টিশার্ট/ক্যাপ তৈরি করতে পারে।
৮। প্রত্যেক ব্যাচ নিজেদের উদ্যোগে জি.পি.এ- ৫.০০ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ফরম (অনলাইন) পূরণে সাহায্য করতে পারে।
৯। যে সকল শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে অবস্থান করছে, তারা প্রতিনিধি হিসেবে (বাবা, মা, ভাই, বোন) পাঠাতে পারে।
১০। ইমপেরিয়াল শিক্ষা পরিবার সকল মেধাবীকে এক ফ্রেমে পেতে অপেক্ষা করছে।

অদ্য ১৫-০৮-২০২৬ খ্রি. রোজঃ শনিবার ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এ পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়ে...
15/08/2026

অদ্য ১৫-০৮-২০২৬ খ্রি. রোজঃ শনিবার ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এ পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের চত্বরে অত্র প্রতিষ্ঠানের পরিচালক আবু ইউসুফ মুক্তার সভাপতিত্বে ও শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর প্রতিষ্ঠাতা আব্দুল জলিল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল আউয়াল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফখরুল ইসলাম খান, খামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছাঃ মরিয়ম খাতুন প্রমুখ। পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এক নজরে ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর ২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার ফলাফল।
11/08/2026

এক নজরে ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর ২০২৬ ইং সালের এসএসসি পরীক্ষার ফলাফল।

একটি শোক সংবাদ।ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক মো: আবু ইউসুফ মুক্তা স্যারের পিতা, কামালপুর, খুকনী নিবাসী আব্দুল ...
10/08/2026

একটি শোক সংবাদ।
ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর পরিচালক মো: আবু ইউসুফ মুক্তা স্যারের পিতা, কামালপুর, খুকনী নিবাসী আব্দুল মতিন আকন্দ অদ্য ১০/০৮/২০২৬ খ্রি: রোজ সোমবার রাত ৮ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজে জানাজা আগামীকাল ১১/০৮/২০২৬ খ্রি: রোজ মঙ্গলবার সকাল ৮.০০ ঘটিকায় কামালপুর কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানদের উক্ত জানাজায় শরিক হওয়ার জন্য আহবান করা হলো।

আজ ঐতিহাসিক ৫ আগস্ট-২০২৬ ইং "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান" দিবস উপলক্ষে ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠান এ...
05/08/2026

আজ ঐতিহাসিক ৫ আগস্ট-২০২৬ ইং "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান" দিবস উপলক্ষে ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্য বিবেচনায় চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী দিবসটির গুরুত্ব তুলে ধরেন তাঁদের বক্তব্যের মাধ্যমে। দোয়া- মোনাজাত এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অদ্য ২৯/০৭/২০২৬ ইং রোজ বুধবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরা...
29/07/2026

অদ্য ২৯/০৭/২০২৬ ইং রোজ বুধবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো: ফজলুল হক খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে ইমপেরিয়াল শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল বাদ যোহর দুপুর ২.০০ ঘটিকায় বেতিল কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

অদ্য ২২ জুলাই ২০২৬ ইং, রোজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শন করেন জনাব এস.এম গোলাম রেজা,...
22/07/2026

অদ্য ২২ জুলাই ২০২৬ ইং, রোজ বুধবার দুপুর ১২:০০ ঘটিকায় ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল পরিদর্শন করেন জনাব এস.এম গোলাম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বেলকুচি, সিরাজগঞ্জ ও জনাব মোঃ নাজির উদ্দিন একাডেমিক সুপারভাইজার, মাধ্যমিক শিক্ষা অফিস, বেলকুচি, সিরাজগঞ্জ। পরিদর্শন শেষে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এক নজরে ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর ২০২৫ ইং সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল**
12/07/2026

এক নজরে ইমপেরিয়াল প্রি-ক্যাডেট স্কুল এর ২০২৫ ইং সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল**

Address

Sirajganj

Telephone

+8801774903638

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imperial Pre-Cadet School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Imperial Pre-Cadet School:

Shortcuts

Share