Raigonj Pilot High School - রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Sirajganj
  • Raigonj Pilot High School - রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়

Raigonj Pilot High School - রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান

28/05/2025

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটর সভাপতি ও সদস্য দের কে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলার UNO মহোদয়।
তারিখ : ২৮/০৫/২৫

09/04/2025

এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের ১৪ নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলো হলো—

১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে;

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে;

৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না;

৪. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন পূর্বে সংগ্রহ করবে;

৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে;

৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না;

৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে;

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না;

৯. কোনো পরীক্ষার্থীর পরীক্ষা (সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক) নিজ বিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে;

১০. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে;

১১. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না;

১২. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫ এর সংশোধিত সময়সূচি
14/03/2025

এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৫ এর সংশোধিত সময়সূচি

এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির বিষয়সমূয়ের সিলেবাস
10/03/2025

এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির বিষয়সমূয়ের সিলেবাস

এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষের নবম শ্রেণির বিষয়সমূয়ের  সিলেবাস
10/03/2025

এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ২০২৫ শিক্ষাবর্ষের নবম শ্রেণির বিষয়সমূয়ের সিলেবাস

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি
27/02/2025

২০২৫ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি

২০২৫ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষার সময়সূচি
27/02/2025

২০২৫ সালের এসএসসি ভোকেশনাল পরীক্ষার সময়সূচি

তারুণ্যে উৎসব -২০২৫। বিদ্যালয়ের  আঙ্গিনা পরিস্কার করছে শিক্ষার্থীেরা।
30/01/2025

তারুণ্যে উৎসব -২০২৫।
বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার করছে শিক্ষার্থীেরা।

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৫ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর...
13/01/2025

রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে ২০২৫ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ছাত্র-ছাত্রী ভর্তি চলছে

ট্রেড সাবজেক্ট সমূহঃ
১. এ্যাপারেল ম্যানুফেকচারিং (ড্রেস মেকিং)
২. রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং

ভর্তি হওয়ার যোগ্যতাঃ যে কোন সালে অষ্টম (৮ম) শ্রণি পাশ

ভোকেশনালে পড়ার সুবিধা সমুহঃ
=> অত্র প্রতিষ্ঠান হতে পাসের পর ছাত্র-ছাত্রীরা ডিপ্লো ইন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সরকারি পলিটেকনিকে ভর্তিতে ১৫% কোটা সুবিধা।
=> ভর্তিকৃত শিক্ষার্থীদের সরকারি শিক্ষাবৃত্তি পাওয়ার সুবিধা।
=> বাস্তব প্রশিক্ষণে আধুনিক ইন্ডাস্ট্রি পরিদর্শনের সুবিধা রয়েছে।
=> ৯ম ও ১০ম শ্রেণিতে দুই ধাপে বোর্ড পরীক্ষা হওয়ায় এসএসসি পরীক্ষায় অধিকতর ভাল ফলাফলের সুযোগ।
=> কম্পিউটার ও অত্যাধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাবে হাতে কলমে কারিগরি শিক্ষা প্রদান।
পাশ করার পর, পরবর্তী সরকারি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য এবং চাকরির জন্য রয়েছে দিকনির্দেশনা।

মোবইলঃ
প্রধান শিক্ষকঃ 01716-916573
ট্রেড ইন্সট্রাক্টরঃ 01924-115565 (এ্যাপারেল)
ট্রেড ইন্সট্রাক্টরঃ 01737-424518 (রেফ্রিজারেশন)

17/12/2024
27/08/2024

এক নজরে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Raigonj Pilot High School - রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category