17/09/2019
# ব্রেকিং নিউজ
# রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (রবিবা), শাহজাদপুর,
সিরাজগঞ্জ, ২০১৯-২০ শিক্ষাবর্ষের সার্কুলার
প্রকাশিত।
এবছর চারটি অনুষদে পাঁচটি বিষয়ে ভর্তি করানো
হবে,।
# অনুষদ গুল হলো : কলা অনুষদ,সামাজিক বিজ্ঞান
অনুষদ,ব্যবসায় শিক্ষা অনুষদ এবং সঙ্গীত ও নৃত্যকলা
অনুষদ।
# বিষয়গুলো হলো : রবীন্দ্র অধ্যায়ন,সাংস্কৃতিক
ঐতিহ্য বাংলাদেশ অধ্যয়ন,অর্থনীতি,ম্যানেজমেন্ট
স্টাডিজ, সঙ্গীত।
# আবেদনের সময়সীমা ১৫ সেপ্টেম্বর
থেকে ৩১ই অক্টোবর ২০১৯ পর্যন্ত!
# ভর্তির যোগ্যতা: বিজ্ঞান শাখা (ssc & hsc) GPA
6.50 এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ( SSC & HSC)
GPA 6.00। সকল শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে উভয়
পরীক্ষায় ( GPA 3.00) থাকতে হবে।
# মোট সিট ১৫৫ টা ( কোটা বাদে)
# আবেদন মুল্য ৮২০ টাকা (সার্ভিস চার্জসহ)
# ভর্তির স্থান : ঢাকা বিশ্ববিদ্যালয়।
# পরীক্ষা MCQ পদ্ধতিতে।
বিস্তারিত তথ্যর জন্য www.rub.ac.bd ভিজিট করুন
Rabindra University, Bangladesh
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইন ভর্তির আ.....
09/01/2018
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ সেশনে #ভর্তি_বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । নিম্নে আবেদন সংক্রান্ত তথ্যাবলী বিশদ উল্লেখ করা হলো:
অাবেদনের সময়সীমাঃ ০৭ জানুয়ারি ২০১৮ থেকে ২৭ জানুয়ারি ২০১৮ পর্যন্ত
অাবেদন ফি- A ও B একত্রে ৭২০ টাকা।(সার্ভিস চার্জসহ)
ভর্তি পরিক্ষাঃ A ও B ইউনিটের ভর্তি পরিক্ষা অাগামী ০৯ ফেব্রুয়ারি ২০১৮ সকাল ১১.০০ থেকে ১২.০০ পর্যন্ত।
সম্ভাব্য ফল প্রকাশ- ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে।
ইউনিটওয়ারি বিষয় বন্টন
★ইউনিট- A
অনুষদঃ কলা অনুষদ।
বিভাগ-
→১.রবীন্দ্র অধ্যয়ন বিভাগ।
→২.সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগ।
ইউনিট- B
অনুষদঃ সমাজবিজ্ঞান অনুষদ
বিভাগ-
→১.অর্থনীতি।
প্রশ্নপত্রের মানবন্টন
→১.বাংলা-২৪
→২.ইংরেজি-২৪
→৩.সাধারণজ্ঞান-২৪
বিভাগওয়ারি অাসন বন্টন
অনুষদঃ কলা অনুষদ।
বিভাগ-
১.রবীন্দ্র অধ্যয়ন বিভাগ।
→মানবিক-২০
→বিজ্ঞান-১০
→ব্যবসায়-০৫
২.সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগ।
→মানবিক-২০
→বিজ্ঞান-১০
→ব্যবসায়-০৫
অনুষদঃ সমাজবিজ্ঞান অনুষদ
বিভাগ-
১.অর্থনীতি।
→মানবিক-২০
→বিজ্ঞান-১০
→ব্যবসায়-০৫
আবেদনের যোগ্যতা
(ইউনিট- A & B উভয়ের জন্য প্রযোজ্য)
মানবিক ও ব্যবসায়ঃ SSC+HSC=7.00
বিজ্ঞানঃ SSC+HSC=8.00
বি.দ্রঃ সকল শাখার শিক্ষার্থীর ক্ষেত্রে যে কোন পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
জ্ঞাতব্য:
→ ৭২ নম্বরের নৈর্বক্তিক প্রশ্নপত্রের মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পয়েন্টকে যথাক্রমে ২.৪ ও ৩.২ দ্বারা গুণ করে যথাক্রমে ১২ ও ১৬ তে রুপান্তর করে এখান থেকে হতে ২৮ নম্বর (১২+১৬=২৮) ধরা হবে ।
→বাংলা ও ইংরেজিতে পাস নম্বর যথাক্রমে ০৮ ও ০৫ নম্বর।
→প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
→ আবেদনকারীর SSC পাশের সাল ২০১৪ বা ২০১৫ হতে হবে।
→ আবেদনকারীর HSC পাসের সাল ২০১৬ বা ২০১৭ হতে হবে।
সোর্স: Independent Bangla News Portal .
13/05/2016
#অবশেষে_কার্যক্রম_শুরু_হচ্ছেঃ
কবিগুরুর স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে অবশেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে। চলতি বছর থেকে প্রস্তাবিত সরকারি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনাও নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিপ্রস্তাবিত বিশ্ববিদ্যালয় বিলের
খসড়া যাচাই-বাছাই করে জাতীয় সংসদে উপস্থাপন করেছে। পরবর্তী অধিবেশনে বিলটি পাস হলে উপাচার্য নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। জাতীয় সংসদ সচিবালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে শিক্ষাসচিব সোহরাব হোসাইন বলেন, ‘আশা করা যাচ্ছে, আসন্ন শিক্ষাবর্ষ (২০১৬-১৭)
থেকেই নতুন বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।’ বর্তমানে দেশে ৩৮টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি হবে দেশের ৩৯তম সরকারি বিশ্ববিদ্যালয়। কয়েক বছর ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে দেশে একটি সরকারি বিশ্ববিদ্যালয় হবে বলে আলোচনা চলছে। গত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকীতে শাহজাদপুরে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’-এর নামফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে মূল ক্যাম্পাস শাহজাদপুরে রেখে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ ও নওগাঁর পতিসরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থাকার কথা আলোচনা হলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শুধু শাহজাদপুরে হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এ নিয়ে কুষ্টিয়াবাসীর ক্ষোভ থামাতে ইতিমধ্যে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় নামে সেখানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত পরিচালক ফেরদৌস জামান বলেন, শাহজাদপুরে প্রাথমিকভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ও স্থানীয় একটি সরকারি কলেজের চারতলা ভবনকে ব্যবহার করার প্রস্তুতি রয়েছে। স্থানীয় সাংসদ এ বিষয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রস্তাবিত আইনে বিশ্ববিদ্যালয়টি করার কারণ হিসেবে বলা হয়েছে, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমাণ বিশ্বের সঙ্গে সংগতি রক্ষা, জাতীয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণা এবং বাংলাদেশের জাতীয় সংগীতের স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিকে এ দেশের মানুষের স্মৃতিতে চির অম্লান রাখতে তাঁর স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়টি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মাধ্যম হবে বাংলা। তবে ক্ষেত্রবিশেষে ইংরেজির ব্যবহার করা যাবে। এটি সাধারণ বিশ্ববিদ্যালয় হলেও এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও দর্শন, সাহিত্য ও সংগীত এবং বিশ্বসংস্কৃতি বিষয়ে অধ্যয়ন ও গবেষণা করা হবে। এ ছাড়া কলা, সংগীত ও নৃত্য, চারুকলা, নাট্যকলা, সামাজিক বিজ্ঞান, কৃষি ও সমবায়, ব্যবসায় প্রশাসন, আইন, বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিসহ নতুন কিছু বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এক উপাচার্যের কথা চিন্তা করা হচ্ছে। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আফছারুল আমীন বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিলটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় সংসদে উত্থাপনের পর সেটি যাচাই- বাছাই করার জন্য সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। দ্রুত সময়ের মধ্যে কমিটি দুটি সভা করে সেটি সংসদে প্রতিবেদন দিয়েছে। সদ্য শেষ হওয়া অধিবেশন অল্প দিন হওয়ায় বিলটি পাস হয়নি। এখন কেবল বিলটি পাসের অপেক্ষায় আছে।
08/05/2015
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন
রূপে সেজেছে শাহজাদপুর
---------------------
সিরাজগঞ্জ : রবীন্দ্র
বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর
স্থাপন করতে আজ শুক্রবার
সিরাজগঞ্জের শাহজাদপুরে আসছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সঙ্গে তিঁনি সিরাজগঞ্জ আঞ্চলিক
পাসপোর্ট অফিস, ইনস্টিটিউট অব
মেরিন টেকনোলজি, সিরাজগঞ্জ
বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারিত
কার্যক্রম, সিরাজগঞ্জ জেলা
রেজিষ্টারের কার্যালয় ও শেখ
রাসেল পৌর শিশু পার্কসহ পাঁচটি
প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা
করবেন। পরে তিনি রবীন্দ্র ঠাকুরের
১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে শাহজাদপুর
সরকারি কলেজ মাঠে তিন
দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন
করবেন।
এ সময় প্রধানমন্ত্রীর সাথে অনুষ্ঠানে
থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ
নাসিম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম
নাহিদ, সংস্কৃতি মন্ত্রী
আসাদুজ্জামান নুর, প্রধানমন্ত্রীর
রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম।
প্রধানমন্ত্রীর আগমনে নতুন রূপে
সেজেছে শাহজাদপুর। শাহজাদপুরের
অধিকাংশ অফিসের পুরনো
ভবনগুলোকে চুনকাম করে ঝকঝকে করা
হয়েছে। পুরানো সাইনবোর্ড খুলে
নতুন করে লাগানো হয়েছে। সমস্ত
শাহজাদপুরকে ঝেড়ে-মুছে পরিষ্কার
করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও নিজ নিজ
উদ্যোগে প্রধানমন্ত্রীকে স্বাগত
জানাতে তাদের বাড়িঘর ও বাড়ির
পাশে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন
করেছেন। পৌর শহরের বিধ্বস্ত
রাস্তা-ঘাট তড়িঘড়ি করে মেরামত
করা হয়েছে। শহরের প্রতিটি মোড়
এবং প্রবেশ পথসহ বাঘাবাড়ী থেকে
শাহজাদপুর পর্যন্ত সড়ক-মহাসড়কে
অসংখ্য রং-বেরঙের পোষ্টার,
প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন
টানানো হয়েছে। নির্মাণ করা
হয়েছে শতাধিক বিশাল বিশাল
তোরণ।
08/05/2015
শাহজাদপুরে নসিমন উল্টে ৩০
শিক্ষার্থী আহত: ১০ জনের অবস্থা
আশংকাজনক
------------
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার
চিথুলিয়া রাবেয়া-নজিবর উচ্চ
বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে
বৃহষ্পতিবার দুপুরে নসিমন যোগে
প্রধানমন্ত্রীর আগমনে আগাম শুভেচ্ছা
মিছিলে যাওয়ার পথে চিথুলিয়া
ব্রীজের কাজে নসিমন উল্টে কমপক্ষে
৩০ শিক্ষার্থী আহত হয়েছে।
আহতদের মধ্যে ২৬ জন কে স্থানীয়
হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে
ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০
জনের অবস্থা আশংকাজনক।
উক্ত বিদ্যালয়ের সহকারি শিক্ষক
আব্দুর রউফ জানান, বিকেল ৩টার
দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
শাহজাদপুরে আগমন উপলক্ষে আগাম
শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়।
এই মিছিলে যোগদিতে বিদ্যালয়
চত্বর থেকে ছাত্রছাত্রীরা নসিমন
যোগে শাহজাদপুর পৌরশহরের
উদ্দেশে যাওয়ার পথে ওই ব্রীজের
সন্নিকঠে চালক নিয়ন্ত্রন হারিয়ে
নসিমনটি রাস্তা থেকে পাশ্ববর্তি
গভীর খাদে পড়ে যায়।
শাহজাদপুর উপজেলা নির্বাহী
কর্মকর্তা শামীম আহমেদ বলেন,
প্রশাসনের পক্ষ থেকে কোন শিক্ষা
প্রতিষ্ঠানকে পৌরশহরে মিছিল
করতে আসতে বলা হয়নি। স্বপ্রণোদিত
হয়ে ওই বিদ্যালয়ের শিক্ষকরা এই
মিছিলে যোগদিতে আসায় এই
দূর্ঘটনা ঘটে। ওই স্কুলের শিক্ষকের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে
বলে তিনি উল্লেখ করেন।
08/05/2015
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের
অপরূপ সাঁজে সেজেছে আমাদের প্রিয়
শাহ্জাদপুর।