পরিবর্তনের পথে..Be the Change

পরিবর্তনের পথে..Be the Change ভালো মানুষরাই ভালো পরিবর্তন নিয়ে আসে

📊 বাজেট: শুধু সরকারের হিসাব নয়, আমাদের সবার জীবনের গল্প। আমরা প্রায় সবাই মাসের শুরুতে একটি পরিকল্পনা করি। কত টাকা আয় হবে...
14/06/2026

📊 বাজেট: শুধু সরকারের হিসাব নয়, আমাদের সবার জীবনের গল্প।

আমরা প্রায় সবাই মাসের শুরুতে একটি পরিকল্পনা করি। কত টাকা আয় হবে, কত টাকা খরচ হবে, কত টাকা সঞ্চয় করা যাবে এসব নিয়ে হিসাব করি। কিন্তু মাস শেষে অনেক সময় দেখা যায় হিসাব আর বাস্তবতা এক নয়।

একটি রাষ্ট্রও ঠিক একই কাজ করে। তবে পার্থক্য হলো, আমাদের সংসারে কয়েকজন মানুষ থাকে, আর রাষ্ট্রের সংসারে থাকে কোটি কোটি মানুষ। সেই বিশাল সংসার পরিচালনার জন্য সরকার প্রতি বছর যে আয়-ব্যয়ের পরিকল্পনা করে, সেটিই হলো জাতীয় বাজেট।

অনেকেই মনে করেন বাজেট শুধু অর্থমন্ত্রী, আমলা বা অর্থনীতিবিদদের বিষয়। কিন্তু বাস্তবতা ভিন্ন।

আপনি যখন বাজার থেকে চাল, ডাল, তেল কিনছেন, মোবাইলে রিচার্জ করছেন, ইন্টারনেট ব্যবহার করছেন, রেস্টুরেন্টে খাচ্ছেন বা কোনো পণ্য কিনছেন—তখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাজেটের প্রভাব আপনার জীবনে পড়ছে।

সরকারের আয়ের বড় অংশ আসে জনগণের দেওয়া কর থেকে।
আমরা আয়কর দিই, ভ্যাট দিই, বিভিন্ন সেবার মাধ্যমে কর দিই। এই অর্থ দিয়েই সরকার রাস্তা নির্মাণ করে, স্কুল-কলেজ পরিচালনা করে, হাসপাতাল চালায়, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করে এবং আইন-শৃঙ্খলা রক্ষা করে।

কিন্তু প্রশ্ন হলো—সরকার যে অর্থ ব্যয় করছে, তার বিনিময়ে আমরা কতটুকু সেবা পাচ্ছি?

একটি ভালো বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি দেশের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের রূপরেখা।
তাই বাজেট নিয়ে সচেতন হওয়া শুধু অর্থনীতিবিদদের দায়িত্ব নয়, এটি একজন নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব।

কারণ বাজেটের প্রতিটি সিদ্ধান্ত কোনো না কোনোভাবে আমাদের পকেট, আমাদের জীবনযাত্রা এবং আমাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে।
বাজেট মানে শুধু সংখ্যা নয়।
বাজেট মানে— আমার গল্প, আপনার গল্প, আমাদের সবার ভবিষ্যতের গল্প।

✍️ পরিবর্তনের শুরু সচেতনতা থেকে। আমরা সকলে সচেতন হই।

#পরিবর্তনেরপথে #জাতীয়_বাজেট #সচেতন_নাগরিক #বাংলাদেশ

14/06/2026

হাজার মানুষ নয় কিছু মানুষ তোমার জীবনকে আনন্দময় করে তুলবে যদি তুমি তাদের গুরুত্ব দাও

13/06/2026

সময় পরিবর্তন হচ্ছে শুধু পরিবর্তন হচ্ছিনা আমরা

06/06/2026

change your mind
#পরিবর্তনেরপথে

05/06/2026

#পরিবর্তনেরপথে

পরিবর্তনের পথে..Be the Change
Let's help

05/06/2026

পরিবর্তনের পথে..Be the Change
#পরিবর্তেরপথে

04/06/2026

#পরিবর্তনেরপথে

04/06/2026


#পরিবর্তনেরপথে

02/06/2026

এগুলা কি দেখলাম?

এই মানুষের জীবন

মানুষ কি এতই ঠুনকো?

একটা মা যে কিনা চার চারটা সন্তানের জননী। নিজের বুকের দুধ খাইয়ে যাদের মানুষ করেছেন, না না মানুষ না শিক্ষিত সুশীল সমাজের আমলা, শিক্ষক। শিক্ষিত, আমলা, শিক্ষক এই শব্দগুলোই অপমানিত হলো। এদের কি নামে কি বিশেষনে ডাকা যায় একটু বলবেন?

আমি কোনো শব্দ খুজে পাচ্ছি না।

আসুন প্রথমে নৈতিক শিক্ষা, ইসলামিক শিক্ষা, মানবিক শিক্ষা অর্জন করি।

পরিবর্তনের পথে..Be the Change

Address

Sirajganj Sadar
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when পরিবর্তনের পথে..Be the Change posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category