02/10/2024
• সিরাজগঞ্জ ডিবেটিং সোসাইটি •
আমরা যে স্বপ্ন নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করেছিলাম, প্রেক্ষাপটে দীর্ঘ পথ পেরিয়ে হলেও সদ্য তার একটি দৃশ্যমান পদক্ষেপ সম্পন্ন করতে পেরেছি।
গত শুক্র ও শনিবার দুদিন ব্যাপী সিরাজগঞ্জে একটি বিতর্ক উৎসব আমরা শেষ করেছি, যাতে জেলার সব উপজেলার স্কুলকে আমন্ত্রণ জানিয়ে ১২ টি টিমের অংশগ্রহণে জমকালো আয়োজন সমাপ্ত হয়েছে।
‘প্লাস্টিক ব্যবহার ও ব্যবস্থাপনা বিতর্ক-২০২৪’ উৎসবটি UNIDO, Norwegian embassy, বাংলাদেশ ডিবেট ফেডারেশন-বিডিএফ ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে হলেও সিরাজগঞ্জ পর্বের আয়োজনে পূর্ণ সহযোগিতা করেছে সিরাজগঞ্জ ডিবেটিং সোসাইটি(এসডিএস) আয়োজক দল।
তিন(০৩) রাউন্ড বিতর্ক প্রতিযোগিতার পর সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে বিজয়ী হয় সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয় সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়।
সিরাজগঞ্জে বিতর্কের ক্ষেত্রকে অগ্রসর করার লক্ষ্যে এ সময়টিকে এসডিএস এর কর্মপরিধি ও গতি বৃদ্ধির জন্য উপযুক্ত মনে করছি। উল্লেখ্য, শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসডিএস এর কর্মপরিধি বৃদ্ধির লক্ষ্যে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং কার্যক্রম শুরু করা আহ্বায়ক কমিটির প্রধান লক্ষ্য। আগামী যাত্রায় আপনাদেরকে পাশে পাবার ব্যাপারে সিরাজগঞ্জ ডিবেটিং সোসাইটি আশাবাদী।
শীঘ্রই এসডিএস এর সদস্য গ্রহণের ফরম উন্মুক্ত করা হবে। বিস্তারিত জানতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেইজ ও গ্রুপে।
যুক্ত হোন এসডিএস-এর গ্রুপে— SDS- Sirajganj Debating Society